Web Analytics

মাগুরার শিশু আছিয়ার ইন্তিকালে শোক প্রকাশ করেছে এনসিপি। শোকবার্তায় দলটি বলেছে, মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার দুপুর একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এনসিপি শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক উল্লেখ করে বলা হয়, রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহুর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইতিপূর্বেই তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায় দলটি।

13 Mar 25 1NOJOR.COM

আছিয়ার মৃত্যুতে এনসিপির শোক

নিউজ সোর্স

আছিয়ার মৃত্যুতে এনসিপির শোক

মাগুরার শিশু আছিয়ার ইন্তিকালে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণমাধ্যমে পাঠানো একটি শোকবার্তায় দলটি বলেছে, মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার দুপুর একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।