Web Analytics

নিউইয়র্কে ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইহুদি ভয়েস ফর পিস’- এর কর্মীরা। ‘মাহমুদকে মুক্ত করুন, সকলকে মুক্ত করুন!’, ‘আমরা ন্যায়বিচার চাই, আপনি বুলন কিভাবে? মাহমুদকে এখনই ঘরে ফিরিয়ে আনুন!’, ‘শিক্ষার্থীদের নয়, নাৎসিদের বিরুদ্ধে লড়াই করুন!’ স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীরা লাল শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল ‘আমাদের নামে নয়,’ ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’। গত ৮ মার্চ তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। একে রাজনৈতিক গ্রেফতার হিসেবে দেখছে সংগঠনটি।

14 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প টাওয়ারে ফিলিস্তিনি কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের অবস্থান

নিউজ সোর্স

ট্রাম্প টাওয়ারে ফিলিস্তিনি কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের অবস্থান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের অবিলম্বে মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইহুদি ভয়েস ফর পিস’- এর কর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রাম্প টাওয়ারের লবিতে অবস্থান নেন শত শত কর্মী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।