Web Analytics

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। প্রধান উপদেষ্টা মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতোমধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্য গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয়, তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান।

14 Mar 25 1NOJOR.COM

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে জুনে: গুতেরেসকে বলেছেন প্রধান উপদেষ্টা

নিউজ সোর্স

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে জুনে: গুতেরেসকে বলেছেন প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে- এ নিয়ে নানা আলোচনার মধ্যে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ’ গ্রহণ করে, তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। আর ‘বৃহত্তর প্যাকেজ’ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।