Web Analytics

বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ইরানি, চীনা ও রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তারা বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র সমাধান। এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যা পরিস্থিতি আরও জটিল করবে ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে।

14 Mar 25 1NOJOR.COM

ইরান-চীন-রাশিয়ার ইরানের ওপর থেকে ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান

নিউজ সোর্স

ইরান-চীন-রাশিয়ার ইরানের ওপর থেকে ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান

ইরানি, চীনা ও রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।