বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। প্রাণী প্রদর্শনীর এক আয়োজনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পশু-পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। জীব-বৈচিত্র রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি। আরও বলেন, মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু-পাখির অধিকারও রক্ষা করা সম্ভব।
বিএনপি ক্ষমতায় এলে পশু-পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। জীব-বৈচিত্র রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি: তারেক রহমান
জাকসুর নবনির্বাচিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাবি'র সকল শিক্ষার্থীর। মাজহারুল বলেন, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ২০ জনকে হাজার হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছে শিক্ষার্থীরা। আমাদের নির্বাচিত করা এটি কোনও উৎফুল্ল হওয়া বা আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার জায়গা ঘটানোর কোনও জায়গা নয়। আমরা মনে করি শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অধিকার আদায়ের আমানত প্রদান করেছে। আমরা এই আমানতের ভার যেদিন বাস্তবায়ন করবো এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি নিবো সেদিনই আমরা মনে করবো আমরা জয়লাভ করেছি। শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, যে সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে, পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থীবান্ধন কর্মকাণ্ড পরিচালনা করবো। জাকসু নির্বাচনে যারা নির্বাচিত হননি তাদেরকেও বলবো আমরা একসঙ্গে কাজ করতে চাই। এ সময় কেন্দ্রীয় মসজিদে শুকরানা সিজদা ও দোয়া মাহফিল করবেন বলেও জানান তিনি।
আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাবি'র সকল শিক্ষার্থীর: মাজহারুল
পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রে স্নিগ্ধা লেখেন, ‘কাজ চলাকালীন সময়ে আমি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ি, ফলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হই। তাই বিগত বেশ কিছুদিনের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন—ব্যালট পেপার, বাজেট চূড়ান্তকরণ ও অমর্ত্য রায়ের ভিপি পদ প্রার্থিতা বাতিলসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আমি ওয়াকিবহাল না। আমাকে জানানো হয়নি এবং একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তথাপি অসুস্থতা সত্ত্বেও নির্বাচনের ভোট গণনা পরবর্তী সময়ে আমি উপস্থিত হই এবং আমার কর্তব্য পালনের চেষ্টা করি। আরও লেখেন, ‘একটি ভীষণ রকমের দুর্বল প্রশাসনিক অব্যবস্থাপনা, অতিমাত্রার রাজনৈতিক সমীকরণ, এমনকি একজন শিক্ষকের অকাল প্রয়াণ, তাকেও নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার মিথ্যা অভিযোগ এবং অদৃশ্য চাপ আমাকে এই কমিশনের সদস্য হিসেবে কাজ করতে নৈতিকভাবে বাধাগ্রস্ত করছে। জাকসু কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন ব্যবহৃত হয়, একজন নিরপেক্ষ শিক্ষক হিসেবে উক্ত কমিশনে সদস্য পদে বহাল থাকা আমার পক্ষে সম্ভব নয়।
পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব। আমাদের দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব রয়েছে, তবে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে। লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রপোরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, এক্সেস টু ফিন্যান্স ও এক্সেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আরো বলেন, বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত রমজানে সরকারের অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সামগ্রিক প্রচেষ্টার সরবরাহ চেইন স্বাভাবিক ছিল। তাই নিত্যপণ্যের দামও কম ছিল। উপদেষ্টা বলেন, তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়েছিল। তখন সাপ্লাই সাইড ঠিক রাখা ছিল খুবই জটিল। সামগ্রিক প্রচেষ্টায় আমরা সেই অবস্থার থেকে উত্তরণে সক্ষম হয়েছি। শেখ হাসিনার পতনের পর আমাদের রিজার্ভ ১০ বিলিয়নের মতো ছিল। আমাদের দায় ছিল ৬ বিলিয়ন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা সেসব দায় পরিশোধ করেছি। বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার। আরও জানান, ভবিষ্যতের সরকার যদি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাজার পরিচালনা করে এবং নিরপেক্ষ সংস্কার কার্যকর করে, তাহলে বাজার ব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।
বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব। আমাদের দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব রয়েছে, তবে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে: বশিরউদ্দীন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। নাহিদ লিখেছেন, ‘ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।’ নাহিদ বলেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’
সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ
ডিআর কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন। ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিমি দূরে বুধবার ও বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। কঙ্গো বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০০ যাত্রীবাহী একটি নৌকা যাত্রা করে। পরে আগুন ধরে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে প্রদেশের লুকোলেলা এলাকার মালাঙ্গে গ্রামবিনাশের কাছে অবস্থিত একটি হোয়েলবোটে। এতে ১০৭ জন নিহত হন। উদ্ধার করা হয় ২০৯ জনকে। এ ঘটনায় এখনো ১৪৬ জন নিখোঁজ আছেন। একদিন আগে, বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উল্টে যায়। এতে অন্তত ৮৬ জন নিহত হন, তাদের অধিকাংশই শিক্ষার্থী।
কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন।
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটি অংশ মাত্র। কিন্তু, সংবিধান ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন না করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, যা দেশকে আবারও পুরোনো অশুভ চক্রে ফেলবে। আরো বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলো এখনো শোকে ভেঙে আছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো কষ্টে দিন কাটাচ্ছে। অথচ ফ্যাসিবাদে জড়িতদের বিচার কার্যক্রমে কোনো গতি নেই। ফ্যাসিবাদের দোসররা আবার রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এতে করে জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দেবে না। জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম, সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেব। তিনি ৩ দফা দাবি জানান, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করা; দ্রুত ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসন রোধ করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।
সুনামগঞ্জের চকবাজার এলাকায় দোকানের জমি ও খেয়াঘাট দখলকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এনসিপি জেলা কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী আতাউর রহমান। আতাউর বলেন জমি আমার কেনা, মানবিক কারণে সেখানে দু’জনকে থাকতে দিয়েছিলাম। এরপর তারা দুজন আওয়ামী লীগের রাজনীতিতে জড়ায়। কয়েকমাস আগে আমি আমার জায়গায় পাকা ঘর করতে গিয়ে দুজনকে জায়গা ছাড়তে বলি। এতে এক পক্ষ চলে গেলেও আরেকজন যেতে আপত্তি জানায়। পরে উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ফরিদ আহমেদের যোগসাজশে তার ভাই কালাম ও ভাতিজা জুয়েলকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করে। আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের এই আহ্বায়ক নৌকাঘাট ইজারা নেয়ার জন্য ইউএনওর কাছে তদবিরের সুপারিশ করার অনুরোধ জানিয়েছিল। বিষয়টি প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। এদিকে গত মঙ্গলবার বিকেলে দখলের প্রতিবাদে ওই এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
সুনামগঞ্জের চকবাজার এলাকায় দোকানের জমি ও খেয়াঘাট দখলকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এনসিপি নেতা আতাউর রহমান।
জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ ছাড়াও এজিএস পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়। এ সময় নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস’সহ মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ অভ্যুত্থানে নিহত সকলের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাকসু'তে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন।
আগামীকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরশু সোমবার ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম কাল চলবে।
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।
শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিবে, রাতের ভোট আর হবে না। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। অতীতে এমপি থাকাকালীন উন্নয়ন তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। হাবিব তুলে ধরেন কারাগারে তার উপর চলা নির্যাতনের কথাও। এছাড়া আগামীতে এমপি নির্বাচিত হলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রুপান্তর করার ঘোষনা দেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিবে, রাতের ভোট আর হবে না: হাবিব
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জরুরি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির পরিবর্তন করতে হব। সেই সমস্ত সাংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যসিবাদি রাজনৈতিক অপসংস্কৃতির যেনো বিলুপ্ত হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা এখনই সকল সংস্কার বাস্তবায়ন চায় তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। আরও বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার, সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। দলগুলোর ভিন্নমত থাকতেই পারে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীলও থাকতে হবে। এসময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রুপরেখা দিয়েছে, কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছে।
রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জরুরি: সালাহউদ্দিন
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না, এমন সদিচ্ছা দলগুলোর থাকতে হবে। তিনি বলেন, ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে। আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।
লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না, এমন সদিচ্ছা দলগুলোর থাকতে হবে: বদিউল
শনিবার বিকাল ৫টার পর নির্বাচন কমিশন কর্তৃক জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। এরআগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। তবে এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।
শনিবার বিকাল ৫টার পর নির্বাচন কমিশন কর্তৃক জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে।
পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। এর আগে, গত ২৮ জুলাই ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
শনিবার ইস্কাটন থেকে ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ১২ জেলার ওপর জরিপ চালিয়েছে। এতে মাত্র আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্টি প্রকাশ করেছে। জরিপ দেখা যায়, ৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায়, ৯৬ শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এবং ৯৪ শতাংশ মানুষ চান দলগুলো অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে। এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও ২৪ শতাংশ মানুষ চান নির্বাচন। আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।
৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি, ২.৫ শতাংশ মানুষ সন্তুষ্ট: বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট
বুধবার দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী বৃহস্পতিবার জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকেই ওনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোনো আশা নেই। তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি। আরও লিখেছেন, এই শেষ মুহুর্তেও কিছু অ-মানুষ এখনও নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে। এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সাথে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই। নোমানী লিখেছেন, সবাই আম্মার জন্য দোয়া করবেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, মেশিনের মাধ্যমে সচল রাখা হয়েছে ফুসফুস!
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু। পরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ প্রসঙ্গে ওসি শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় জেলায় মোট ৩৪৯টি ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। মোট ভোট কক্ষ ১ হাজার ৮৫৩টি। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ শেষ হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তি করা হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। কারও দাবি বা আপত্তি থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ২টি। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। এ এলাকায় ১৭৯ টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৮টি। মোট ভোট কক্ষ ৯৫৩ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৩টি। সদর, জীবননগর ও দামুড়হুদা। এ এলাকায় ১৭০টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৮০ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২০ টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯০০ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন।
চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার অভিনন্দনপত্রে ড. ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা এই বিষয়ে নিশ্চিত। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতাকে আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা।
নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
শনিবার দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। এদিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশেদুল আলম বলেন, ৩৩ বছর পর নির্বাচন হওয়ায় কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য সময় বেশি লাগছে। এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা। এদিকে ফল ঘোষণায় অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়: জাকসুর সিইসি
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল। শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়। আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে- তারা চেয়েছিল নিউজ্যালেন্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন। এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে যোগ দিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।
ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ। এর মাত্র দুদিন আগে ইসরাইল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলার পর ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না। এদিকে এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল-মুফতাহ লেখেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ। এখনই শেষ হলো।’ নৈশভোজের আগে আল-থানি প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। এর আগে ট্রাম্প জানান, তিনি ইসরাইলের এ হামলায় সন্তষ্ট নন। এছাড়াও এটিকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন। গত মঙ্গলবার আল-থানি ইসরাইলকে শান্তির সম্ভাবনা নষ্টের চেষ্টা করার জন্য দায়ী করেন। তবে তিনি বলেন, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা থেকে কোনোভাবেই সরানো যাবে না।
ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন।
জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা। তিনি লেখেন, নির্বাচনে জয়-পরাজয়ের উর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে আমাকে এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা। আমরা জাবি'র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি নতুন ক্যাম্পাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।
জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা।
খসড়া আসন বিন্যাসের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে ইসিকে ভুল বুঝিয়েছেন, এমন অভিযোগ তুলে বুধন্তী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ হয়েছে। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তী ইউনিয়নের কয়েকশত মানুষ। তারা বলেন, রুমিন ফারহানা যদি বুধন্তী ইউনিয়নে তার পৈত্রিক বসতবাড়ি মনেপ্রাণে ধারণ করতেন, তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ-অনুভূতি বুঝার চেষ্টা করতেন। তিনি তা না করে নিজের স্বার্থে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীরা অনতিবিলম্বে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় আগের ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
রুমিন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে ইসিকে ভুল বুঝিয়েছেন, এমন অভিযোগ তুলে মশাল মিছিল হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর মাত্রা ৭.৪ এবং গভীরতা ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) বলে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে। তবে কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে: জিএফজেড
জিওপি নেতা রাশেদ খান লেখেন, ‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসররা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি।’ তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরুপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে’।
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসররা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন: রাশেদ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীলা। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধানের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। এবার প্রথম অন্তবর্তীকালীন নারী প্রধানমন্ত্রী। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলার সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ।
বিএনপি নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে। জুয়েল নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। তিনি জানান, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা দেন।
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে: আব্দুল কাদির
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে হাইকমিশন। তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টরপন্থী চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম টেইলর রবিনসন; বয়স ২২ বছর। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে যে অভিযোগগুলোর ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, সেগুলো হল: অগ্রিম পরিকল্পিত হত্যা, অস্ত্র ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটন, ন্যায়বিচার বাধাগ্রস্ত করা। তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। ইউটা গভর্নর বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করব, যাতে মামলার সম্ভাব্য কারণ সম্পর্কিত বিস্তারিত থাকবে।’
কট্টরপন্থী চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজন ২২ বছর বয়সী রবিনসনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গাজা উপত্যকায় নির্বিচারে হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ। গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। এই হামলার মধ্যে রয়েছে প্রায় ১০ লাখ মানুষ। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।
গাজা উপত্যকায় নির্বিচারে হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। তবে তা বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৪টিতে ভোট গণনা শেষ হয়। এদিকে, অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরোনো যে সংবিধান সেখানে শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকদের কথা এই সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। শ্রমিক সমাবেশে আখতার বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায়নি। শ্রম সুপারিশ কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের শ্রমিক ভাইয়েরা বিভিন্ন ঝুঁকিতে কাজ করে কিন্তু সেখানে এখনো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমাদের শ্রমিকরা যে শ্রম দেয়, সেই শ্রমে সরকার চলে, দেশ এগিয়ে যায়; কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা হয় না। শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু অফিস আদালত ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত থেকেছে সবসময়। তাই আমরা বলতে চাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে।
বাংলাদেশের পুরোনো যে সংবিধান সেখানে শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার
শুক্রবার বিকালে লাকসামের ইউএনও কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহার এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র জনতা। সেখানে উপস্থিত হয়ে হামিদ উপস্থিত জনতাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে ওই অনুরোধ প্রত্যাখ্যান করে জনতা। এ সময় ইউএনও কান্নায় ভেঙে পড়ে আন্দোলকারীদের জড়িয়ে ধরে বলেন, আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক। তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এদিকে বদলি আদেশ প্রত্যাহার না হলে সড়ক থেকে সরবেন না ও প্রতিবাদ সভা চলবে বলে জানান আন্দোলনকারীরা। সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যায় ৬টায় সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।
লাকসামের ইউএনও কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, আন্দোলনকারী জনতাকে জড়িয়ে ধরে কাঁদলেন ইউএনও।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত কিশোরি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। দেহ ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। উল্লেখ্য, গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব ও বগুড়ার দুপচাঁচিয়া নারী ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব বগুড়া দুপচাঁচিয়া নারী ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে।
মাদকমুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। দেহ ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে: হাসান
আন্তঃধর্মীয় সংলাপে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস র্যান্ডেল বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলি সি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে।' র্যান্ডেল বলেন, হলি সি কোনো রাজনৈতিক দল, সরকার ব্যবস্থা বা ব্যক্তিকে সমর্থন করে না এবং কোনো নির্দিষ্ট নির্বাচনি ফলাফলও কামনা করে না। বাংলাদেশের নাগরিক, প্রায় পাঁচ লাখ খ্রিস্টান, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, অন্যান্য সব নাগরিকের মতোই তাদের বিবেক অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রদূত বলেন, ‘এই ধরনের সংলাপ আশা জাগায় এবং চরমপন্থা, ঘৃণা এবং যুদ্ধে ভরা পৃথিবীতে শান্তি, সংহতি, নিরাময় এবং ন্যায়বিচারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে। আমাদের অবশ্যই সেতুবন্ধন তৈরি করার, ভালো শমরীয় হতে, অন্যদের প্রয়োজনে তাদের কাছে পৌঁছানোর সাহস থাকতে হবে। পোপ ফ্রান্সিসের বাংলাদেশ ও মিয়ানমার ভ্রমণ স্মরণ করে তিনি পোপ লিও'র রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থনের কথা জানান। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্ক শান্তি, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে।
বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলি সি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে: ভ্যাটিকান রাষ্ট্রদূত
সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে আটটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনার মূল দিকগুলো হলো– বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন বা পরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না। সরকারি হাসপাতালে যে পরীক্ষা ও ওষুধ বিদ্যমান, তা বাইরের প্রতিষ্ঠান থেকে করানো বা কিনতে রোগীকে বলা যাবে না। কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে জেনেরিক নামের বিজ্ঞাপনবিহীন সিল ব্যবহার করা যাবে। ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা সরকারি হাসপাতালের টেবিলে রাখা যাবে না। কোনো কোম্পানির প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্যের ছবি সংগ্রহ করতে পারবেন না। সপ্তাহে নির্ধারিত দুই দিন– সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এর বাইরে অবস্থান করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাক্ষাতের সময় কোম্পানি কর্তৃক প্রদত্ত আইডি কার্ড অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে। অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানি ও চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে আটটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২ থেকে ১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, তফশিল ঘোষণা হলেই সবাই দেখতে পাবে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল, জুলুম গুম ও হত্যা-সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সব রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে বিএনপি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২ থেকে ১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না: দুলু
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জাকসু নির্বাচনের ফল দ্রুত ঘোষণা না করা হলে জাবির শিক্ষার্থীরা জুলাইয়ের মতো তাদের অধিকার আদায় করে নেবেন। তিনি লেখেন, ‘জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীরগতির মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নিবে না।' আরও লেখেন, ‘আমাদের স্পষ্ট বক্তব্য- দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবেন না।'
জাকসু নির্বাচনের ফল দ্রুত ঘোষণা না করা হলে জাবির শিক্ষার্থীরা জুলাইয়ের মতো তাদের অধিকার আদায় করে নেবেন: জাহিদুল
বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গনতান্ত্রিক দল। দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। মিন্টু বলেন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সব কিছু নিয়েই শঙ্কা থাকে। আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। এরইমধ্যে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন: মিন্টু
ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। তার পরিবারকে ২ লাখ টাকা দিয়েছে সংগঠনটি। এ নিয়ে জিএস এসএম ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—"আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।" অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা! তিনি জানান, ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।
ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে ছাত্রশিবির, উপস্থিত ছিলেন সাদিক-ফরহাদ।
নরসিংদীর পলাশ উপজেলার সাধুরবাজারে এক পথসভায় বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। আওয়ামী লীগের জবাবদিহিতা ছিল না বলেই শত শত কোটি টাকা লুটপাট করে এদেশকে দেউলিয়া করে দিয়েছে।
আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি: মঈন
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়ার প্রত্যাশায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ১১ সেপ্টেম্বর এক উচ্চপর্যায়ের নৈশভোজের আয়োজন করে। ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নির্বাচনে ১২৮ ভোট পেয়ে বাংলাদেশ প্রথমবারের মতো আইএমও কাউন্সিলের ‘সি’ ক্যাটাগরিতে সদস্য পদ লাভ করে। আইএমও কাউন্সিল ৪০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। এই কাউন্সিল বৈশ্বিক সামুদ্রিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘সি’ ক্যাটাগরি নিশ্চিত করে বিশেষ সামুদ্রিক স্বার্থসম্পন্ন দেশগুলোর প্রতিনিধিত্ব এবং ভৌগোলিক ভারসাম্য। আইএমও হলো জাতিসংঘের একমাত্র বিশেষায়িত সংস্থা, যা আন্তর্জাতিক নৌপরিবহণ নিয়ন্ত্রণ করে। অনুষ্ঠানে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের সম্প্রসারিত নৌপরিবহণ খাত এবং বাংলাদেশের বন্দরগুলোর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। এই নৈশভোজে বহু দূতাবাসের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন।
আইএমও'র সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়ার প্রত্যাশায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ১১ সেপ্টেম্বর এক উচ্চপর্যায়ের নৈশভোজের আয়োজন করে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফারহান ফাইয়াজের মতো যারা এতগুলো বাচ্চারা জীবন দিয়েছে তাদের সবাইকে স্মরণ করি, তারা আছে আমাদের অন্তরে চিরস্থায়ী হয়ে। উপদেষ্টা বলেন, বাবা-মায়ের মনে সন্তান হারানোর যে কষ্ট, বেদনার- তা সান্তনা দেওয়ার মতো ভাষা নেই। আজকের সুন্দর পরিবেশে, সুন্দর বিকালে ফারহানকে স্মরণ উপলক্ষ্যে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে, দোয়া মাহফিলের মাধ্যমে ‘স্মরণ করা’ এটাই হচ্ছে ফারহানকে অন্তরে ধারণ করা, অন্তরে স্মরণে রাখা। আরো বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা ফারহানকে স্মরণে যে চমৎকার ফুটবল খেলার নৈপুণ্য তোমরা দেখিয়েছো, এতে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরও বড় করে স্মরণ করব ফারহানের মতো এ দেশের সব বাচ্চাদেরকে স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে আমাদের দেশটাকে নতুন করে গড়ব। উপদেষ্টা বলেন, তোমরা যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেমেয়েরা খেলাধুলা শিখছো, তোমরা এমন খেলোয়াড় হয়ে উঠবে এই পৃথিবীর বুকে যে কম্পিটিশনগুলো হয় সেখানে গিয়ে যেন পৌঁছাতে পার। অলিম্পিকের মতো জায়গায় যেন পৌঁছাতে পার- সেটার জন্য প্রস্তুতি নিতে হবে।
শহীদ ফারহান ফাইয়াজের মতো যারা, এতগুলো বাচ্চারা জীবন দিয়েছে, তাদের সবাইকে স্মরণ করি, তারা আছে আমাদের অন্তরে চিরস্থায়ী হয়ে: শারমীন
পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করে সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করেছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরইবি-পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে একটি টেকসই বিদ্যুৎ বিতরণ সিস্টেম বিনির্মাণে আমরা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলাম। সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে বাঁধাগ্রস্ত হয়েছে। নানান ধরনের দমন-পীড়ন চালানো হয়েছে। যারা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৪ কোটি মানুষের ঘর আলোকিত করে তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশ বিরোধী হিসেবে আখ্যায়িত করা অভিপ্রেত নয়। পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসুচি প্রত্যাহার করে সরকারের সাথে আলোচনার মাধ্যমে আমরা দেশ বিরোধী শক্তি নই সেটা প্রমাণের জন্য গতকাল বিদ্যুৎ উপদেষ্টা আহ্বান জানান। সমাধানের বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টার পক্ষ থেকে আন্তরিকভাবে আশ্বস্ত করা হয়েছে। ফলে আস্থা রেখে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।
পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করে সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করেছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এদিকে, সন্ধ্যায় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে। গতি বাড়ানোর চেষ্টা চলছে। আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশের আশা প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, জাকসু ও হল সংসদ নির্বাচন ৩৪ বছর পর অনুষ্ঠিত হলো। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় সবাই। ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি বলেন, তবে নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও ফল ঘোষণা করা হতে পারে। মনিরুজ্জামান জানান, গতকাল রাত নয়টা থেকেই ভোট গণনা শুরু করা হয়েছে। ২১ টি হলের মধ্যে ১৯ টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আমরা দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করেছি। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে।নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি।’
আজ রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে: সিইসি অধ্যাপক মো. মনিরুজ্জামান।
নেপালের মতো পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলংকা-বাংলাদেশের পর জেন-জিরা এবার আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। এদিকে অর্জুন বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন। এর প্রতিক্রিয়ায় অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।
নেপালের মতো পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং।
জাকসু নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই ঘোষণার আলটিমেটাম দিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেছেন, নইলে আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন। ভোট গণনায় ওএমআর বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক।' আরো বলেন, ‘ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী কর্মকাণ্ড, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।’ এই জিএস প্রার্থী বলেছেন, ‘এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’
জাকসু নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই ঘোষণার আলটিমেটাম দিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
জাকসু নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়েছেন নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার। এই শিক্ষক বলেন, ‘আমার সহকর্মীর মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। যদি মেশিনে ভোট গণনা হত হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। গত তিন দিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কি পরিবার নাই? শারীরিক মানসিক ক্লান্তি নেই?’ আরও বলেন ‘চারুকলা বিভাগের শিক্ষিকার মৃত্যুতে তার অন্য সহকর্মীরা ভেঙে পড়েছেন, যাদের মধ্যে অনেক রিটার্নিং ও পোলিং অফিসারও রয়েছেন। তারা এখন কীভাবে দায়িত্ব পালন করবেন? এভাবে এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না।’ এদিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বলেন, ‘আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি, আর মাত্র তিনটি হল সংসদের ভোট গণনা বাকি। এগুলো শেষ হলেই আমরা জাকসুর ভোট গণনা শুরু করে দেবো। আমরা গণনার জন্য টেবিল সংখ্যা বৃদ্ধি করেছি।’
জাকসু নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়েছেন ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা। তার অভিযোগ, এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় যেসব কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে আবেদন পাঠাতে হবে।
বৈষম্যের শিকার অফিসারদের মূল আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে: আইএসপিআর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং অব্যাহত রেখেছে।’ তিনি লেখেন, ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য। আরো লিখেছেন, ‘অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরাইলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’ গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়ে তারেক লেখেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আরো আহ্বান জানাই, তারা যেন ইসরাইলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে।
আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আরো আহ্বান জানাই, তারা যেন ইসরাইলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে: তারেক
পিরোজপুরের নাজিরপুরে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার। এক প্রতিনিধি সমাবেশে তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে যোগদান করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা মাসুদ সাঈদী। বক্তব্যে ইস্রাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই, দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয়, তাই দল থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।
নাজিরপুরে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার।
নয়াদিল্লিতে এক আলোচনা সভায় ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, যেকোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শ্রিংলা জামায়াতে ইসলামী দলের ভূমিকাকে উল্লেখ করে বলেন, একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না। তিনি বলেন, এটা ঠিক যে, যেই ক্ষমতায় আসুক আমরা তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি কেউ ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে আমাদের সজাগ থাকতে হবে।
একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না: হর্ষবর্ধন শ্রিংলা
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে তাকে শপথ গ্রহণ করিয়েছেন। কার্কি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাষ্ট্রপতি পৌডেল তাকে সংবিধানের ধারা ৬১ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ২০১৫ সালের নতুন সংবিধান প্রণয়নের পর সকল সরকার ধারা ৭৬ অনুযায়ী গঠিত হয়েছিল। কিন্তু কার্কির নিয়োগ ধারা ৬১ অনুযায়ী হওয়ায় এটি সংবিধান ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন।
জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে ও নিজের মতামত না নেয়ায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। আরও বলেন, আমাকে বিভিন্নভাবে চাপ দেয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।
জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার।
প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী। তিনি বলেন, ‘এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কুরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও উচ্ছৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কুরআন শিক্ষা দেওয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কুরআন শিক্ষার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে- তা দেশবাসী মেনে নিবে না। হামিদী প্রাইমারি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআন শরিফ ও জরুরি মাসআলা-মাসায়েল এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত আন্দোলন।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু হয়েছে। শুক্রবার শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, তারা শহীদ পরিবারে যাদের প্রয়োজন আছে তাদের অর্থ দেবে। প্রতি পরিবারকে মাসিক চলাচলের জন্য প্রয়োজন মাফিক অর্থ দেওয়া হবে। সংগঠনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সহায়তা করা হবে। তবে এই অংক কম-বেশি হতে পারে। প্রসঙ্গত, শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটি খসড়া তালিকা। যাচাই-বাচাইয়ের পর তালিকায় শহীদের সংখ্যা বাড়তে পারে।
শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু হয়েছে।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ফলে অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় সদরের ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন। পরে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন। সে সময় মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডাটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান তৈয়্যব। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে আইসিটি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়া ব্যক্তিগত ডাটা সুরক্ষা আইন, ডাটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সম্পর্কেও আলাপ করেন। অন্যদিকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন ট্রেসি। প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস দেন তিনি। তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন।
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত না করে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পর আরও ৫ বছর অপেক্ষা করতে দেশের ছাত্র জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি। ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপিসহ আরও কয়েকটি বড় রাজনৈতিক দল। এ নির্বাচনে মূলত রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে। চাঁদাবাজি মাস্তানী দখল সন্ত্রাসের পরাজয় ঘটেছে। বর্তমান প্রজন্মের এই মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যত বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে। তিনি বলেন, কিছু কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে, আমার প্রশ্ন, দেশ এখন কি সংবিধান অনুযায়ী চলছে? এরই মধ্যে সংবিধানের অন্তত ৫০টি ধারা লঙ্ঘন করা হয়েছে। তখন তারা কেন সংবিধানের কথা বলেনি? প্রয়োজনে জাতীয় সরকার কিংবা হ্যাঁ-না ভোট দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর জাতীয় নির্বাচন হতে হবে। তা নাহলে আমরা কোনো নির্বাচন মানবো না।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত না করে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা হ্যাঁ-না ভোট দিতে হবে: ফুয়াদ
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই। বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে দুদু বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।
কীভাবে নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই: দুদু
৫২ ঘণ্টা পর চবি'র অনশনরত শিক্ষার্থীদের শরবত পান করিয়ে অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিকাল ৪টায় প্রক্টর অফিসের সামনে ৭ দফা দাবিতে অনশনরত ৯ শিক্ষার্থী উপাচার্যের আশ্বাসে অনশন থেকে সরে আসেন। ৭ দফা দাবিগুলো হলো- স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা, নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত ভ্রাম্যমাণ আবাসন ব্যবস্থা, আবাসনচ্যুতদের মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ও নিরপরাধ এলাকাবাসীদের হয়রানি বন্ধ, দ্বন্দ্ব নিরসনে অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও তিন মাস পরপর বৈঠক করা, সিন্ডিকেট কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন করা।
৫২ ঘণ্টা পর চবি'র অনশনরত শিক্ষার্থীদের শরবত পান করিয়ে অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, তা না হলে প্রশ্ন উঠবেই। অনৈক্য ও আওয়ামী লীগের অপতৎপরতা প্রসঙ্গে ফখরুল বলেন, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। তিনি বলেন, জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে। শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটাকে প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবর্তা বলছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। তিনি যদি ক্ষমা চেয়ে বরং বলতো আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো তাহলে ভালো হতো। নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধান উপদেষ্টার ওপরই আস্থা রাখতে চান বলেও জানান মির্জা ফখরুল।
শেখ হাসিনা যদি ক্ষমা চেয়ে বরং বলতো আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো তাহলে ভালো হতো: ফখরুল
আপাতত বন্ধ রয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং কর্মকর্তাদের জরুরি সভা। সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। ওএমআর পদ্ধতিতে গোনা না হলে, বাকি ৩টি হলের গণনা বন্ধ থাকবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী এবং পদপ্রার্থীরাও। এর আগে, ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। ফলে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি কমিশন।
আপাতত বন্ধ রয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং কর্মকর্তাদের জরুরি সভা।
ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে তিনি ৫২৮৩ ভোট পান। সেদিন ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। যা নিয়ে সমালোচনা হয়। বৃহস্পতিবার রাতে এ নিয়ে ‘ফেস দ্য পিপল’ নামে একটি ইউটিউব চ্যানেলে কথা বলেন মোনামি ও হামিম। ওখানে হামিম বলেন, ‘ম্যাম তখন প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন। আমি তার সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবুও তিনি আমার শিক্ষক। আমি ছাত্র হিসেবে তখন উত্তেজিত হয়ে এভাবে কথা বলাটা উচিৎ হয়নি। সেজন্য আমি নিজেই সব সময়ের জন্য সরি ফিল করেছি। এভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি, সবশেষে তিনি আমার শিক্ষক।’ আরো বলেন, নির্বাচনের দিন সকাল থেকে একাধিক অনিয়ম ও আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেসব বিষয়ে সামগ্রিকভাবে পক্ষপাতের অভিযোগ তোলা হচ্ছিল। মোনামি ম্যামের বিরুদ্ধে এককভাবে কোনো পক্ষপাতের অভিযোগ করা হয়নি। হামিম বলেন, ‘ম্যাম আপনাকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে তাদের কারো যদি সাংগঠনিক কোনো পরিচয় আছে—এমন প্রমাণ থাকে আমার কাছে দেন। আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব।’
মোনামি ম্যাম তখন প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন। আমি তার সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবুও ছাত্র হিসেবে তখন উত্তেজিত হয়ে এভাবে কথা বলাটা উচিৎ হয়নি: হামিম
জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষিকা ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়ায় এবং পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে ভোট গণনাকেন্দ্রে যান। কিন্তু সিনেট হলের দরজার সামনে পৌঁছানোর পরই তিনি পড়ে যান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা সম্পন্ন হয়েছে।
সুন্দরবনে ডাকাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকতদলের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০)। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। কোস্ট গার্ড জানায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবরে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে।
সুন্দরবনে ডাকাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোলাবারুদসহ ডাকতদলের দুই সদস্যকেও আটক করা হয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। কেউ যদি মনে করেন এটা বানচালের চেষ্টা করবেন, তাহলে সেটা সম্ভব নয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। এর আগে গতকাল শফিকুল আশা প্রকাশ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে: প্রেস সচিব
‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি। উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমান মানুষ মারা সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলেও জানান তিন। ট্যারিফের কাঠামোগত রূপ কিভাবে দেয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।
তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি: বশিরউদ্দীন
বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনও নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। জাকসু নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
এমন কোনও নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। জাকসু নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে: জাহিদ
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে চবি'র ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। এরইমধ্যে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচির ৫০ ঘণ্টা পেরিয়েছে। তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বাকি ছয়জন শিক্ষার্থীও স্যালাইন লাগিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার প্রশাসন শিক্ষার্থীদের অনশন ভেঙ্গে রোববার আলোচনায় বসার অনুরোধ জানালে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেন। তাদের দাবিগুলো হলো—সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ ও চিকিৎসা প্রদান; অবিলম্বে মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা এবং আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধার; বিশেষভাবে চিহ্নিত শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা; প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নিরাপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ করা; উভয়পক্ষের অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন করা এবং ন্যূনতম তিন মাস পরপর মিটিং করা; সিন্ডিকেট কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন করা; ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরিয়াল বডিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ এবং বাস্তবায়ন করা।
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে চবি'র ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। এরইমধ্যে অনশন কর্মসূচির ৫০ ঘণ্টা পেরিয়েছে।
বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, সারা দিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। ছাত্রদল ও শিবিরের প্যানেল সংবাদ সম্মেলন করেছে। তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে। তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। কারচুপির কথা এসেছে। আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে। তিনি বলেন, একটি হলে ২৯৯টি ভোট। কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। প্রার্থীরা সন্দেহ করছেন, যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নেত্রী বলেন, কেবলমাত্র ছাত্রদল নয়, অন্য যেই প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণ খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা অজুহাত হিসেবে দেখানো, সেটা একেবারেই মানুষের বিচার।
কেবলমাত্র ছাত্রদল নয়, অন্য যেই প্যানেল আছে তারাও জাকসুর ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না: রুমিন
জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন, ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেয়া হয়ে গেছে। রবিউল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি। এ নিয়ে পোলিং অফিসার মো. জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।
জাকসু ও হল সংসদ নির্বাচনে আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে: রবিউল
জাবি'তে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। পৃথক ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। শিবিরের সভাপতি বলেন, মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন। জান্নাত নসিব করুন। পরিবর-পরিজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
জাবি'তে ভোট গণনাকালীন সময়ে সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াত আমির এবং ছাত্রশিবিরের সভাপতি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি ব্রাজিল ও কাতারে যাতায়াত ও অবস্থানকালে ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে ফের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন সানুগ্রহ অনুমোদন করেছেন।
প্রধান বিচারপতি বিদেশ সফরে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে ২১টি। এরমধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। অর্থাৎ বাকি চারটি হলের গণনা এখনও চলমান। ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া যাবে। এর আগে, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।
জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে: ইসি
বাগেরহাটের চারটি আসন পূনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় দু'দিনের হরতাল শিথিল করে রোববার চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার সময় মসজিদে মসজিদে দাবির ব্যাপারে সচেতন করতে আলোচনা। রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস আদালতের সামনে অবস্থান কর্মসূচি। সোমবার থেকে বুধবার পর্যন্ত সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল মুক্ত থাকবে। হরতালের আওতামুক্ত থাকবে সব ধরনের পরীক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, দুই চাকার সব যানবাহন, কাচা বাজার, মুদি দোকান, হাসপাতাল, ওষুধ, অ্যাম্বুলেন্স ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
সোমবার থেকে বুধবার পর্যন্ত সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালসহ বাগেরহাটের চারটি আসন পূনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার কাতারের দোহায় ইসরাইলি হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অপরজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়। নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে। গত ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন। তবে নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা।
বৃহস্পতিবার কাতারের দোহায় ইসরাইলি হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারি আমির।
ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দারুস সালাম এলাকা থেকে ডিএমপি পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন, নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)। গ্রেফতারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জাকসু ও হল সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলে জানিয়েছে বাগছাস, তবে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। রাত দুইটার দিকে বাগছাস নেতারা এ কথা জানান। জিএস প্রার্থী আবু তৌহিদ বলেন, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাই ইতিবাচক। সাত-আট হাজার শিক্ষার্থী প্রতিকূল পরিস্থিতিতেও ভোট দিয়েছেন, আমরা তাদের সাধুবাদ জানাই। তাই এই নির্বাচনকে আমরা বর্জন করছি না। ওদিকে ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি ছিল। মনোনয়ন জমাদানের সময় বাড়ানো, প্রার্থিতা বাতিল, ব্যালট পেপার ছাপানো নিয়ে বিভ্রান্তি, ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না হওয়া—এসব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোটের আগের রাতে ছাত্রদলের সাবেক নেতাদের উপস্থিতি, পুলিশ পাহারা ছাড়া ব্যালট বাক্স পরিবহন এবং পোলিং এজেন্ট নিয়োগে অব্যবস্থাপনা শিক্ষার্থীদের আস্থায় আঘাত করেছে। বিভিন্ন হলে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি বা সহজেই মুছে গেছে, আরো অনেক অসঙ্গতি ছিল। ছাত্রশিবির ও ছাত্রদল–সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে।
জাকসু ও হল সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলে জানিয়েছে বাগছাস, তবে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিসাধীন তার মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাবি'র চারুকলা বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাবির চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে শুক্রবার। তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের পাঁচ শতাধিক সমর্থকরা অবস্থান নিয়েছেন। শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। আফজাল হোসাইন বলেন, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি। তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন। এ নিয়ে প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি আমি অবগত না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।
জাকসু নির্বাচনের ফলাফল জানানো হবে শুক্রবার। ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের পাঁচ শতাধিক সমর্থকরা অবস্থান নিয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। বৃহস্পতিবার তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। এই উন্নয়ন পরিকল্পনার আওতায় ৩ হাজার ৪০০টি নতুন ইসরাইলি বসতি নির্মাণের কথা রয়েছে। এতে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ওই অঞ্চলের হাজারো ইসরাইলি বসতির সঙ্গে সংযোগ স্থাপিত হবে। হিন্দুস্তান টাইমস জানায়, প্রকল্পটি পুনরায় চালু করলে ইসরাইল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, এদিকে কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে।
নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে।
গাজায় ইসরাইলি বোমা বর্ষণের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৭২ জন নিহত হয়েছেন, এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৮ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ৭২ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে, আহত হয়েছেন আরও ৩৫৬ জন। অনেক নিহত এখনো ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৮৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৬৫ জনে, আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ৯৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৭২ জন নিহত হয়েছেন, এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশু!
জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল। আজ শুক্রবার স্থানীয় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। এই সফরে তারা জাপানের টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, জাপানে অবস্থিত বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল, ফুল দিয়ে স্বাগত জানিয়েছে প্রবাসীরা।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিশাল জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তবে এর জবাব দিয়েছেন মেঘমল্লার বসু। তিনি লেখেন, প্রিয় মি. শশী থারুর, আমার নাম মেঘমল্লার বসু। আমি জিএস প্রার্থী ছিলাম। রাষ্ট্রযন্ত্রের সম্পৃক্ততা, উগ্র ইসলামোফ্যাসিবাদী প্রবণতা, অর্থ ও পেশিশক্তির বিরাট বৈষম্য সত্ত্বেও আমি প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছি। এটা বলাই যায়, আমি ঢাবি'র প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি। আপনার বিশ্লেষণ যে জনগণ দুই প্রধান দলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বিকল্প খুঁজছে, তা সত্যি। কিন্তু আপনার বিন্দুমাত্র বিনয় নেই এটা বুঝতে যে, অনিচ্ছাকৃতভাবেই আপনি জামায়াতের জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। তিনি লেখেন, ছাত্রশিবিরের জয় আপনার কাছে কেন ‘উদ্বেগজনক’? আপনি কি সেই একই ব্যক্তি নন, যিনি কেরালায় সাবরিমালা ইস্যুতে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন, শুধু সিপিআইএম-কে হারানোর জন্য? যদি কোনো প্রতিবেশী দেশকে উপদেশ দিতে চান, আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারিয়ে দেখান। আমাদের নিজেদের যন্ত্র আমরা নিজেরাই মেরামত করব। আশা করি ভারতের মানুষ অবশেষে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের নির্বাচনে পরাজিত করতে পারবে। আর আমরা আমাদের দেশে ইসলামোফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতিও প্রকাশ করব। কিন্তু দয়া করে এসব বক্তৃতা বন্ধ করুন। আপনি আমাদের চেয়ে একটুও ভালো নন। এর আগে শশী থারুর লেখেন, ‘শিবিরের জয় ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি—উভয়ের প্রতিই মানুষের বিরক্তি বেড়েছে। তারা জামায়াতকে বেছে নিচ্ছে না ধর্মীয় উগ্রতার কারণে, বরং দুই মূল ধারার দলের মতো দুর্নীতি ও কুশাসনে কলঙ্কিত নয়।’
আপনি কি সেই একই ব্যক্তি নন, যিনি কেরালায় সাবরিমালা ইস্যুতে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন, শুধু সিপিআইএম-কে হারানোর জন্য: শশী থারুরকে মেঘমল্লার
বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাবি এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। তবে কারাগারে থাকাকালীন মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়। এদিকে আখতার বলেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনও চলমান। তিনি যে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিবে। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন। এদিন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রধানতম তিনটি মেন্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চুড়ান্ত করে ফেলতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগের জিজ্ঞাসাবাদ করতে দুদকের সাবেক দুই কমিশনারসহ সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে তলব করা হয়েছে। ১২ কর্মকর্তার মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান ও এমএ কাদেরকে আগামী ১৭ সেপ্টেম্বর, আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ ও মো. সিরাজুল হক খানকে আগামী ১৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে। অন্যদিকে সাবেক রেজিস্ট্রার আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এসএম গোলাম ফারুককে আগামী ২১ সেপ্টেম্বর তলব করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে করার’ সঙ্গে জড়িত থাকা এই ১২ কর্মকর্তাকে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগের জিজ্ঞাসাবাদ করতে দুদকের সাবেক দুই কমিশনারসহ সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে তলব করা হয়েছে।
দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় কাজ করতে হবে।
শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে: আলতাফ
সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা। এক মতবিনিময় সভায় নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরি করতে ‘GenieA’ অ্যাপ চালু করা হয়েছে। কমিশনার জানান, অ্যাপের মাধ্যমে সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো সুবিধাও যুক্ত করা হবে। তিনি বলেন, একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন। এদিকে পিবিআইয়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক সিলেট রেঞ্জ ডিআইজি হচ্ছেন।
সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ ‘GenieA’।
‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আদালতের পেশকার মো. জাহাঙ্গীর বলেন, ‘আজকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশত্যাগের আবেদন মঞ্জুর করেন।’ আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকে বাংলাদেশে, আবারও অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন এবং বিদেশে অবস্থান করা আসামিরা দেশে এলে যেন আটক করা হয় সেই বিষয়ে আদেশ একান্ত প্রয়োজন।’
‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। এ সময় নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জিওপি নেতা শাকিল উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নুরুল হক নুর। এছাড়া একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান নুর।
সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধ থেকে আমরা রাজপথে থাকব। দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক, সব ষড়যন্ত্রকে আপনাদের সঙ্গে নিয়ে মোকাবিলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই। তিনি বলেন, সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার ভাত কাপড় এবং খাদ্যের যে চাহিদা, অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিস ৩১ দফা কর্মসূচিতে বিএনপিসহ সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রীতভাবে জুলাইয়ে সেটি ঘোষণা করেছে। অর্থাৎ এটি হচ্ছে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। আরো বলেন, আগামী সরকারের সময় দেশের সুশাসন নিশ্চিত হবে আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না। অপরাধীরা ছাড়া পাবে না। জাহিদ বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় করে আমরা রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবো, যার মাধ্যমে যে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ দূরে থাকবে।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধ থেকে আমরা রাজপথে থাকব: জাহিদ
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল শুক্রবার দুপুরের মধ্যে ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম বলেন, ‘ভোট গণনা করতে বৃহস্পতিবার সারা রাত লেগে যাবে। আশা করছি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। এই নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।’ এর আগে রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয় সিনেট হলে। এরও আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। তবে তখনো ভোটের সারিতে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণ শেষে ২১ টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয় রাত সোয়া দশটার দিকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি হলের ব্যালট পৃথকভাবে গণনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সিনেট, হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
ভোট গণনা করতে বৃহস্পতিবার সারা রাত লেগে যাবে। আশা করছি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে: অধ্যাপক রাশিদুল
চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী শাহজাহান মিয়া বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে এবার বিজয়ী করবেন ইনশাআল্লাহ। বাদ আসর আশিকাটি চাঁদখার বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি চাঁদখার বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। শাহজাহান মিয়া বলেন, দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হলে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই।
দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হলে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই: শাহজাহান
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর—৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।
এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছে। দলে রয়েছেন সারজিস আলম, নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। দুপুরে সারজিস আলম জানান, এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসীদের আমন্ত্রণে এই সফর। এক মাসের মধ্যে এটি এনসিপির প্রতিনিধিদলের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিন দিনের সফরে গত ২২ আগস্ট মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান নেতারা। আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টোকিওতে এবং পরদিন বিকেল সাড়ে ৫টায় ওসাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারা। জুলাই যোদ্ধাদের স্মরণে ‘রিমেম্বার দ্য হিরোজ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে মঙ্গলবার এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছে। দলে রয়েছেন সারজিস আলম, নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।