‘তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়ে বাংলাদেশ’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি।
‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি। উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমান মানুষ মারা সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলেও জানান তিন। ট্যারিফের কাঠামোগত রূপ কিভাবে দেয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।
তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি: বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি।