Web Analytics

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। কেউ যদি মনে করেন এটা বানচালের চেষ্টা করবেন, তাহলে সেটা সম্ভব নয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। এর আগে গতকাল শফিকুল আশা প্রকাশ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

12 Sep 25 1NOJOR.COM

দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে: প্রেস সচিব

নিউজ সোর্স

RTV 12 Sep 25

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।