Web Analytics

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ফলে অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় সদরের ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন। পরে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

12 Sep 25 1NOJOR.COM

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিউজ সোর্স

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, ইউএনওসহ আহত অন্তত ২০

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সদরের ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।