Web Analytics

‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আদালতের পেশকার মো. জাহাঙ্গীর বলেন, ‘আজকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশত্যাগের আবেদন মঞ্জুর করেন।’ আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকে বাংলাদেশে, আবারও অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন এবং বিদেশে অবস্থান করা আসামিরা দেশে এলে যেন আটক করা হয় সেই বিষয়ে আদেশ একান্ত প্রয়োজন।’

12 Sep 25 1NOJOR.COM

‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

নিউজ সোর্স

হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।