Web Analytics

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে বলেন, হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটা হামলার জবাব দেবো। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব বলেন। এর আগে সড়ক অবরোধ করে সংগঠনটি। তিনি আরো বলেন, আমার ওসি দুই ঘণ্টা পর রেসপন্স করেছে, তাকে বরখাস্ত করব। ১৭ বছর ধরে করা অত্যাচারকারীরা আবার মাথাচাড়া দিচ্ছে, তাদেরকে বরদাশত করা হবে না বলে জানান তিনি।

08 Feb 25 1NOJOR.COM

ক্ষমা চাইলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত সারাদেশে জেলা ও মহানগরে সভা-সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি দ্রব্যমূল্য বৃদ্ধি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের মোকাবেলা ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনে ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করতে না পারলে সরকার চালানো কঠিন হবে। এছাড়াও তিনি পতিত ফ্যাসিস্ট ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে বলে অভিযুক্ত করেন। ফলে গাজীপুরে জাহাঙ্গীরের ঔদ্ধত্য ও ছাত্রদের উপর আক্রমণ, পুলিশ থেকে আসামি ছিনিয়ে নেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। ৫৭২ জন আওয়ামী লীগের দোসরদের জামিন হওয়া প্রসঙ্গেও তিনি সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

08 Feb 25 1NOJOR.COM

সারা দেশে জনসভা করার ঘোষণা বিএনপির

শনিবার দুপুরে বিএনপির শাহজাদপুর উপজেলার দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। স্থানীয়রা জানান, সম্মেলন প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করেন ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিত। এ সময় সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ঢুকতে গেলে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।‌ আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। শাহজাদপুর থানা ওসি বলেছেন, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পুলিশ।

08 Feb 25 1NOJOR.COM

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

শনিবার ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার একটি দুর্বল সরকার। দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তবু আমরা এ সরকারকে সহযোগিতা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নিক এইটা আমরা চাই না। আশা করব বর্তমান সরকার শক্ত হাতে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করবে এবং রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে মুক্ত করবে। মেজর হাফিজ আরো বলেন, গত ১৫ বছরের গুম খুন ও হত্যা পৃথিবীর ইতিহাসে নেই। দুর্নীতি করে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। জুলাই আগস্ট ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।

08 Feb 25 1NOJOR.COM

বর্তমান সরকার একটি দুর্বল সরকার: মেজর হাফিজ

শুক্রবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অটোরিকশা থামিয়ে এক যুবদলকর্মীর বুকে-পায়ে গুলি করা হয়েছে। আহত ব্যক্তির নাম (মিজান (৩৯)। তুচ্ছ বিষয় নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সঙ্গে মিজানের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জহিরকে মারধর করেন মিজানের অনুসারী। ওই ঘটনার রেশ‌ কাটতে না কাটতেই মিজানের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোনাইমুড়ী থানার ওসি জানিয়েছেন, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

08 Feb 25 1NOJOR.COM

অটোরিকশা থামিয়ে যুবদলকর্মীর বুকে গুলি

আজ দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগর থানায় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এক ব্যক্তি পুলিশকে বোমা সদৃশ বস্তুর সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থল ফার্মগেট যায় শেরেবাংলা নগর থানার পুলিশ। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। পরে পৌনে ১টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। যে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এগুলো আসলে ককটেল। ইতোমধ্যে ককটেলগুলো ধ্বংস করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হতে পারে ধারণা করছে পুলিশ।

08 Feb 25 1NOJOR.COM

ফার্মগেটে উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বাংলাদেশ সরকার আজ থেকে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু করেছে, যা গাজীপুরে ছাত্র-জনতার ওপর সহিংস হামলার পর সন্ত্রাস দমনে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে এবং অপরাধীদের আইনের আওতায় আনবে। অভিযান আজ থেকেই শুরু হচ্ছে এবং রবিবার এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এই সিদ্ধান্ত শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার পর নেওয়া হয়, যেখানে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

08 Feb 25 1NOJOR.COM

সন্ত্রাস দমনে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচনসহ অন্য কাজ, বিচার না হলে শহীদদের সাথে বেঈমানি করা হবে, শহীদদের আত্মা কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আরো বলেন, পরিবর্তনের পর কোনো সরকার ছিল না। আমরা দায়িত্ব নিয়ে এদেশের মানুষের জান মাল হেফাজত করেছি। এখন এই দেশে আমরাই দায়িত্ব নেব, মানুষের জান মাল ও ইজ্জতের হেফাজত করব। দেশে মেজরিটি বলে যুগ যুগ ধরে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। তাদের সম্পদ ও ইজ্জতের উপর হামলা করা হয়েছে। দোষ দেওয়া হয়েছে জামায়াতের উপর। তিনি দায়িত্ব নিয়ে বলেন, ৫৪ বছরে দখলবাজি চাঁদাবাজির প্রমাণ দিতে পারবেন না ‌

08 Feb 25 1NOJOR.COM

আগে জুলাই গণহত্যার বিচার, পরে নির্বাচন: জামায়াতের আমীর

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে ক্যাম্পাসের আশেপাশের অন্তত ৫ ইউনিয়নের কয়েক হাজার মানুষ। শনিবার সকাল ১১টা থেকে সড়কে গাছ ফেলে এবং এবং টায়ার পুড়িয়ে অবরোধ আন্দোলন শুরু করেন তারা। স্থানীয়দের সাথে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও! স্থানীয়রা বলেন, কোনো অবস্থাতেই থানা স্থানান্তর হতে দেব না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি, প্রয়োজনে দাবি আদায়ের জন্য আবার রক্ত দেব। অবরোধে ছাত্রশিবিরের সভাপতি বলেন, এখানে ২০ হাজার শিক্ষার্থীসহ আশেপাশের লোকজনের নিরাপত্তা জড়িত। ঝাউদিয়ায় থানার প্রয়োজন হলে প্রয়োজনে ক্যান্টনমেন্ট বানিয়ে নিতে বলেছেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের থানা স্থানান্তর চলবে না।

08 Feb 25 1NOJOR.COM

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারছে, সেটা হতে দেওয়া যাবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি নামক প্রকাশনা উৎসবে তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করতে হলে গুম হতে হবে, এই ভয় নেই। সমালোচনা করব সফলতার জন্য, কিন্তু ড. ইউনুসকে ব্যর্থ হতে দেব না। তিনি আরো যোগ করেন, দেশে গণতন্ত্র বিকাশের পথ তৈরি হয়েছে। এটা কোনোভাবেই মানতে পারছে না ভারত। তাদের মিডিয়া যেভাবে শেখ হাসিনার হয়ে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।

08 Feb 25 1NOJOR.COM

প্রতিবিপ্লব সব সময় উঁকিঝুঁকি মারছে : রিজভী

চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এতে জড়িত ভারতীয় মিডিয়া; মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিস্ট সরকার যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। বলেন, পতিত সরকার যেন মাথাচাড়া না দিতে পারে গ্রাফিতির মাধ্যমে অভ্যুত্থান ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন হওয়া পরবর্তী সময়ে দুই বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনোদিন আওয়ামী স্বৈরাচার যেন ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

08 Feb 25 1NOJOR.COM

ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে অভিযান চালানোর মাধ্যমে আটক হয়েছেন তিনি। কোস্টগার্ড দপ্তর মিডিয়া বলেছে, চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবার রয়েছে এমন তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থার জন্য আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে!

08 Feb 25 1NOJOR.COM

সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর সোয়া ১২ হাজার ইয়াবাসহ আটক

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। গতকাল রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতদের দাবি তাদেরকে ডাকাত সম্বোধন করে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

08 Feb 25 1NOJOR.COM

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই মাস্ককে হোয়াইট হাউসের রেজুলট ডেস্কের পিছনে বসিয়ে প্রচ্ছদ ছাপিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, ডিপার্টমেন্টে অব গভর্ণমেন্ট ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখন আদালতে মামলার কারণে কিছুটা ব্যহত আছে। তার নীতি বাস্তবায়নে লাখ লাখ মানুষ কর্মচ্যুত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন তহবিলের জোগানদাতা মাস্ক শুধু ট্রাম্পের কাছেই জবাবদিহিতা করছেন। মাস্ককে প্রশাসন সংস্কারের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি।‌ তবে ধারণা করা হচ্ছে ট্রাম্প চটে যেতে পারেন। এর ১৭ সালেও স্টিভ ব্যাননকে প্রধান ম্যানিপুলেটর দেখিয়ে প্রচ্ছদ করেছিল ম্যাগাজিনটি। যাকে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দিয়েছিলেন।

08 Feb 25 1NOJOR.COM

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক

সর্বশেষ ৩২ বছর আগে দিল্লির বিধানসভা জয়ের মুখ দেখেছিল বিজেপি। আজ শনিবার দুপুর ১টায় এনডিটিভির ভোট গণনা সম্প্রচার থেকে দেখা যায়, দিল্লির মসনদে বসার পাল্লা ভারী এবার বিজেপির। ৭০ আসনের মধ্যে ৪৮টিতেই দলটি এগিয়ে আছে। আম আদমী এগিয়ে আছে ২২ আসনে। অপরদিকে কংগ্রেস পায়নি একটিও আসন। শনিবার ভোট গণনা শুরু হওয়ার কালে অরবিন্দ কেজরিওয়ালের গতি ছিল তুঙ্গে। কিছুক্ষণ পরই মোদী টপকে এগিয়ে যায় দ্রুত। কেজরিওয়াল ১৩ সালে ২৮টি আসন জিতে প্রথমবার দিল্লিতে ক্ষমতায় বসেন। ১৫ সালে পান রেকর্ড ৬৭টি আসন। ২০ সালের নির্বাচনে ৬২টি আসন জিতে বিজয়ী হয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অতিশী তাদের দলের বিজয়ে এখনো আশাবাদী। তবে কেজরিওয়াল ও অতিশী নিজ আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে পিছিয়ে আছেন।

08 Feb 25 1NOJOR.COM

তিন দশক পর দিল্লিতে জয়ের পথে বিজেপি

সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে খবরে ওই এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল দশটা থেকে ঘিরে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ৫ ফেব্রুয়ারি হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। বত্রিশ নম্বর বাড়িসহ সারাদেশে লাগাতার আওয়ামী স্থাপনায় ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা বলেছে, এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আওয়ামী লীগের কিবলা অবশিষ্ট রাখব না। বত্রিশ নম্বর বাড়ির ক্রেন দিয়ে ভাঙা হলে ঐ সময় জনতা উচ্ছাসে ফেটে পড়েন। এর আগে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতা লঙ মার্চ টু ধানমণ্ডি-৩২ নামের কর্মসূচি ঘোষণা করে।

08 Feb 25 1NOJOR.COM

ম্যুরাল ভাঙার হুমকির খবরে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামীকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে। অপরদিকে ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দলটির দেখা করার কথা রয়েছে। শুক্রবার বিএনপির জরুরি বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়েছে। জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আগামী রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমেরিকা থেকে দেশে ফিরবেন, এরপর বিএনপির একটি দল উপদেষ্টার সঙ্গে দেখা করবে।

08 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও অন্তবর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা রয়েছে, একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে, ৮ ফেব্রুয়ারি সকালে এক নাগরিক সভায় এই মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আরো বলেন, জনগণ আশা করেছিল পটপরিবর্তনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। কিন্তু দুঃখজনক, সেই উদ্যোগ দেখা যাচ্ছে না। একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপও পাওয়া যায়নি। ফ্যাসিবাদী শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতো। তিনি প্রশ্ন করেন, অন্তবর্তী সরকারের সময়েও কারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পায়? এই সময়ে এই বিএনপি নেতা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রতি।

08 Feb 25 1NOJOR.COM

ড. ইউনূস সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে: শামসুজ্জামান দুদু

শুক্রবার রাত ১১টার দিকে পটুয়াখালীতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের প্রতিবাদ করাতে কিশোরীর মা ও ফুপুকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম হাওলাদার ও হাসান হাওলাদার। এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন হাওলাদার এখনও পলাতক। শুক্রবার রাতেই পুলিশ কিশোরীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কিশোরীর মা দুপুরে মেয়েকে রেখে পাশের বাড়িতে গেলে হোসেন হাওলাদার মেয়েটিকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে মা ছুটে আসলে পালিয়ে যায় আসামি।

08 Feb 25 1NOJOR.COM

পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদ করায় স্বজনদের মারধর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়" (বিএমইউ) নামে ব্যানার টাঙানো হয়েছে। টানিয়েছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা -কর্মচারীরা! তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি। ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। এটা সহ আরো কিছু নাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবনায় আছে। আগামী ২-৩ দিনের মধ্যে আসবে দাপ্তরিক সিদ্ধান্ত। এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে খুলে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্বলিত সাইনবোর্ড!

08 Feb 25 1NOJOR.COM

বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউতে নতুন নামের ব্যানার

ফরিদপুরে বোলমারী উপজেলার চৌরাস্তায় শেখ মুজিবের ছবি এবং নৌকা সম্বলিত স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে একদল পুলিশ গিয়ে ভাঙচুরে বাঁধা দিলে উত্তেজনা বাড়ে। পুলিশকে লক্ষ্য করে 'দালাল, দালাল, আওয়ামী লীগের দালাল ' স্লোগান দিতে শুরু করে শিক্ষার্থীরা। এরপরই পুলিশ পিছু হটে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ওসি গোলাম রসুল কোনো মন্তব্য করতে রাজি হননি।

08 Feb 25 1NOJOR.COM

পুলিশি বাধা উপেক্ষা করে স্মৃতিস্তম্ভ ভাঙচুর, ফরিদপুরে উত্তেজনা

ছাত্রদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় অভিযুক্ত আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিলাল ও আল ওয়াসি। পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কম্পিউটার সোসাইটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মিথুনের সংশ্লিষ্টতা পেয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানার সামনে পুলিশের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পাঁচজন পুলিশ আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। মিথুনসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়!

08 Feb 25 1NOJOR.COM

ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, আরও দুজন গ্রেপ্তার

ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ আদালতকে দেওয়া নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, হুমকিতে পড়বে আইসিসির স্বাধীনতা। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দ্য হেগের আদালত ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার প্রভাব পড়বে ইউক্রেনে চলমান তদন্ত ও অনান্য কার্যক্রমে। ইইউ এই নির্বাহী আদেশের প্রভাব পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে বলে জানিয়েছে মুখপাত্র। যুক্তরাষ্ট্রের দাবি আইসিসি অবৈধ ও ভিত্তিহীন কার্যক্রমে লিপ্ত হয়েছে। আফগানিস্তানে মার্কিনি ও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে দেশ দুটিকে লক্ষ্যবস্তু করেছে। যদিও দেশ দুটি আইসিসির সদস্য নয়‌। তদন্ত কার্যক্রমে সহায়তা করছে এমন ব্যক্তিদেরকেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

08 Feb 25 1NOJOR.COM

মার্কিন নিষেধাজ্ঞা আইসিসি’র স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ

শুক্রবার রাত ৯টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শোনা গেছে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ার প্রস্তুতি চলেছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি না চাওয়াকে কেন্দ্র করে গত দুই দিন ধরে চলছিল উত্তেজনা! শুক্রবার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সাথে প্রধান ফটকের সামনে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে দুই পক্ষ প্রক্টর অফিসে যায়। সেখানেই সিএসই এর শিক্ষার্থীরা চড়াও হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর। দু'পক্ষের মধ্যে ইটপাটকেল ছুঁড়তে দেখাও যায়। এই ঘটনায় প্রক্টরসহ ৮ জন আহত হয়েছেন।

08 Feb 25 1NOJOR.COM

যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৮

রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে শেষ‌ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শুরুর দিকে টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনা থাকলেও রেকর্ড পরিমাণ আয় করেছে এবারের বিপিএল। বিসিবি দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়ে যায় ১২ কোটি টাকা। ফাইনালে টিকিটের দাম বেশি হলেও আগ্রহ কমেনি দর্শকদের, আয়োজকদের ধারণা টিকিট বিক্রি হতে আয় ১৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিসিবির স্টেকহোল্ডারদের জন্য ফাইনালে ৬ হাজার টিকিট সংরক্ষিত ছিল, বাকি ১৬ হাজার টিকিট অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়। টিকিট বিক্রির নিয়ন্ত্রণ বিসিবির হাতে ছিল না বলে গত ৪ আসরে আয় ছিল গড়ে ৪ কোটি টাকার মতো। এবার বেড়েছে তা তিনগুণেরও বেশি। আয়ের পনের শতাংশ যাবে রাজস্ব খাতে।

08 Feb 25 1NOJOR.COM

বিপিএলে রেকর্ড ১৩ কোটির টিকিট বিক্রি

পররাষ্ট্র উপদেষ্টা ভূরাজনৈতিক উত্তেজনা স্বত্বেও ভারত ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতার কথা বলে তিনটি দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, ড. ইউনুস বিদেশি দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছেন যে বাংলাদেশ ঠিক পথে আছে। গত ছয় মাসে সরকারের অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অর্থনীতি হোক বা রাজনীতি, দেশ সঠিক পথে এগিয়ে চলছে। পাকিস্তানের সাথে বৈরিতার সম্পর্ক বজায় রাখার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আমলে এই টানাপোড়েন ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছেন। ভারতের সঙ্গে হাসিনার আশ্রয় নেওয়ায় সম্পর্কে জটিলতাকে স্বীকার করে উপদেষ্টা বলেছেন, উন্নত পারস্পরিক স্বার্থের সম্পর্ক তৈরির চেষ্টা করছি। চীনের সাথে উন্নয়ন ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, একসাথে কাজ করবে দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের মতোই থাকবে, প্রভাব ফেলবে না, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

08 Feb 25 1NOJOR.COM

ভারত-চীন-আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-মোদির যে বৈঠক, তার আগে এটা ছিল লিটমাস টেস্ট। কেমন প্রতিক্রিয়া দেখান সেইটা তারা দেখতে চেয়েছিল। জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি আরো বলেন, আপনারা যারা নিন্দা করেছেন, বলছেন যে ভাঙার রাজনীতি চান না। কিন্তু আমার কথা হচ্ছে এটা ভাঙার রাজনীতি সাথে গড়ারও রাজনীতি। শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভূরাজনীতির সম্পর্ক রয়েছে বলে মনে করছেন তিনি। এই সময়ে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানান তিনি, বলেন, সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে যে গণঅভ্যুত্থান সফল করা যায়নি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়নের রাজনীতি করতে হবে। তিনি নতুন দলকে বিপ্লবী চেতনা ধারণ করতে বলেন, বিএনপির মতো নির্বাচনবাদী দল না!

08 Feb 25 1NOJOR.COM

ট্রাম্প-মোদির বৈঠকের আগে শেখ হাসিনার বক্তব্য লিটমাস টেস্ট: ফরহাদ মজহার

ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় তালেবান সরকার। তবে ২১ সালে আফগানিস্তান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের ও ন্যাটোর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম ও যানবাহন এখন তাদের সম্পত্তি বলে দাবি করেছেন তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাহার বালখি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ৭২০ কোটি ডলার মূল্যের বেশি সামরিক সরঞ্জাম আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে গিয়েছিল‌‌। বিগত চার বছরে এসবের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে বা তালেবান যোদ্ধারা ব্যবহার করে ফেলেছে। এর আগে নির্বাচনের পূর্বে দেওয়া এক প্রতিশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন সরঞ্জাম উদ্ধার করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

08 Feb 25 1NOJOR.COM

ট্রাম্প বন্ধু হতে চাইলে রাজি, কিন্তু মার্কিন অস্ত্র ফেরত দেবে না তালেবান

আজ ভোর ৪টায় দেওয়া ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার বেলা দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপরে মোজাম্মেল -জাহঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে এই কর্মসূচি। উপস্থিত থাকবেন আপামর জনতা ও কেন্দ্রীয় নেতারা। এর আগে সারজিস আলম এক পোস্টে বলেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি! গত শুক্রবার রাত দশটার দিকে মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালাতে গেলে ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করে স্থানীয় লোকদের লেলিয়ে দেওয়া হয়। এতে ১৫ জন আহত হয়েছেন!

08 Feb 25 1NOJOR.COM

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৫ ফেব্রুয়ারি, বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম ও দুর্নীতির পরিণতি বলে অভিহিত করেন। ফেসবুক পোস্টে তিনি দলটির আত্মসমালোচনার অভাবের সমালোচনা করেন এবং সমর্থকদের তাকে আনফলো করার আহ্বান জানান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এখনো সোচ্চার ভূমিকা পালন করছেন।

08 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি ৩২ এ ভাঙচুর: “১৫ বছরের দমন-পীড়নের নির্মম পরিণতি” - সোহেল তাজ

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পর সেটির ধংসাবশেষ নোম শহরের দক্ষিণ পূর্বে ২৪ মাইল দূরে পাওয়া গেছে, উড়োজাহাজে থাকা ১০ আরোহীই নিহত হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সাতজন উড়োজাহাজের ভিতরে রয়েছে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উপকূল থেকে ১২ মাইল দূরে থাকার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি নিখোঁজ হয়েছিল গত বৃহস্পতিবার! ছবিতে দেখা গেছে বরফে ঢাকা অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এটি দু সপ্তাহের মধ্যে ঘটা তৃতীয় উড়োজাহাজ দুর্ঘটনা। এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিরাপত্তা নিয়ে আলোচনা তুঙ্গে!

08 Feb 25 1NOJOR.COM

এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্তে সব আরোহী নিহত

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ডেকেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার সকাল ১০:৩০টায় ডিসি অফিসের সামনে সমাবেশ হবে। মসজিদ থেকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনায় অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনার তদন্ত চলছে।

08 Feb 25 1NOJOR.COM

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক নাগরিক কমিটির

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল পেরোলেই কলার হাটের পিছনে বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে তামাক চাষ। সড়ক ধরে কিছু দূর এগোলে নবগঙ্গা নদী, পানি শুকিয়ে যাওয়াই মাঝ নদীতে ধান চাষ করছেন কৃষকরা। ফসলের জমিতে মাত্রারিক্ত সার প্রয়োগে নষ্ট হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। কৃষিবিভাগ থেকে বারবার সতর্ক করা হলেও কোম্পানির প্রলোভনে অধিক মুনাফার আশায় কৃষক তার জমি লিজ দিচ্ছেন তামাকচাষীদের কাছে। বিঘাপ্রতি লিজ বাবদ পাওয়া যায় ৪০ হাজার টাকা। জেলায় গতবছর ১৯৩ হেক্টর ও এ বছর ২২৯ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। অন্যদিকে ধানের আবাদ হয়েছে ৯০ হাজার ১৯৪ হেক্টর জমিতে। তামাক চাষে কোম্পানি অগ্রিম টাকা দেয়, দাম নির্ধারণ করে লাভের নিশ্চয়তা দেয়। ফলত চাষীরা ঝুঁকছেন। অপরদিকে কাঁচা সবজি চাষ করে ব্যাপক লোকসানের শিকার হয়েছেন কৃষকরা! পানি উন্নয়ন বোর্ডকে নদীতে ধান চাষ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন ইতোমধ্যে পুনঃখননের জন্য কমিটি গঠন হয়েছে।

08 Feb 25 1NOJOR.COM

ধান ছেড়ে তামাকে ঝোঁক

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। এতে ২০ জনের আহত জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে যার ভেতরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে হামলা শুরু হলে মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে ঘোষণা করে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বলে দাবী করা হয়। ছাত্রদের দাবী ছাত্রলীগ/যুবলীগের সন্ত্রাসীরা ওখানে ওৎপেতে ছিলো এবং তারা ডাকাত ধরতে গেলে তাদেরকে আক্রমণ করেছে।

08 Feb 25 1NOJOR.COM

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, সংঘর্ষে ২০ জন আহতের খবর

দেশে ভয়াবহ আকারে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। ৪৬ শতাংশের ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণ তামাক সেবন। অনেকে ধোঁয়াযুক্ত তামাক ছেড়ে জর্দা খান, জর্দা-গুলও প্রাণঘাতী। ক্যান্সার আক্রান্ত নারীদের শতকরা ৬০ শতাংশই জর্দা ও গুলে আসক্ত! সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা প্রধান খালেকুজ্জামান বলেন,, বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করতে হয়। এর ফলে জানা যায় না সঠিক পরিস্থিতি। তিনি আরো জানান দেশে মৃত্যুর ১২ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগী। শীর্ষে রয়েছে ফুসফুস, পাকস্থলী ও শ্বাসনালীর ক্যান্সার। ক্যান্সার আক্রান্ত রোগীদের ৬০ শতাংশ কমবাইন্ড চিকিৎসা নিয়েছে, ৭.৪ শতাংশ কোনো চিকিৎসাই নেয়নি। এই সময় তিনি বলেন, সব ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

08 Feb 25 1NOJOR.COM

ক্যানসার আক্রান্ত ৬০ শতাংশ নারী তামাকপণ্যে আসক্ত

শীতের সকালে ভোরেই মাহবুব বেড়িয়ে পড়তো ছবি তুলতে, সেই ছেলেটা গত ছয় মাস ধরে অন্ধকার ঘরে রাতদিন, প্রতিবেদককে বলছিলেন গণঅভ্যুত্থানে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলমের মা। নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ১৮ জুলাই পুলিশের ছোঁড়া ছররা গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছেন মাহবুব। তিনি বলেন শুরু থেকে ছিলাম না সম্পৃক্ত, আবু সাঈদ শহীদ হওয়ার পর ঘরে থাকতে পারিনি। চাষাড়ায় আন্দোলনের সময় হিটস্ট্রোকে একজন পড়ে গেলে তাকে তুলতে যান, এই সময় পুলিশ শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে মাহবুব গলির ভিতরে ঢুকে যান। গুলির শব্দ থামলে উঁকি দিয়ে পুলিশ চলে গেছে কিনা দেখতে গেলেই গুলি লাগে! দীর্ঘশ্বাস ফেলে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন মাহবুব। ৪০ টি গুলি লেগেছিল তার গায়ে। বলেন, ভারত ও থাইল্যান্ড চিকিৎসা নিলেও ডাক্তার আশা দেয়নি।‌ খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। মাহবুবের বাবা বলেছেন ছেলের চোখের চিকিৎসা আছে আমেরিকায়, সহায়তা পেলে নিয়ে যেতে চান। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পেয়েছেন এক লক্ষ টাকা, জেলা প্রশাসক থেকে বিশ হাজার!

08 Feb 25 1NOJOR.COM

পুলিশের গুলিতে চোখের পলকেই দৃষ্টি হারান ফটোগ্রাফার মাহবুব

চিটাগং কিংসের আশা গুড়িয়ে আবার উৎসবে মাতলো ফরচুন বরিশাল। পরপর দুইবার ঘরে তুলল বিপিএলের ট্রফি। তাদের প্রাপ্তি বড় অঙ্কের অর্থ পুরস্কার। সব মিলিয়ে বিপিএল ফাইনালে ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। গতবছর থেকে ২ কোটি ৩ লাখ বেশি। ১৯৪ রান করেও জিততে পারেনি চিটাগং কিংস, ২০১৩ সালের পর বিপিএল ফেরার আসরে হয়েছে রানার্সআপ, পেয়েছে দেড় কোটি টাকা। ফিফটি করে ফাইনাল সেরা ক্রিকেটার হয়েছেন তামিম ইকবাল। পেলেন ৫ লাখ। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনি পেলেন ১০ লাখ। ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়ে তানজিদ হাসান পেয়েছেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটম্যান মোহাম্মদ নাঈম শেখ ৫ লাখ টাকা পেয়েছেন। সেরা বোলার হিসেবে তাসকিন আহমেদ পেয়েছেন ৫ লাখ। সেরা ফিল্ডার মুশফিকুর রহিম পেয়েছেন ৩ লাখ টাকা।

08 Feb 25 1NOJOR.COM

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চেয়েছেন অন্তবর্তী সরকারের কাছে। প্রয়োজনীয় সংস্কারের বাইরে নির্বাচন দিলে এটি প্রশ্নবিদ্ধ হবে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। ফয়জুল করীম আরো বলেন, ইসলামের পক্ষে একটি ভোটের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড়ও দিতে প্রস্তুত। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনেই কেবল জাতীয় সরকার সম্ভব। আর ফ্যাসিস্ট চাই না বলে এক পার্সেন্ট ভোট থাকলেও প্রতিনিধি থাকবে সংসদে। এই সময়ে গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেন। সব ধর্মের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, দেড় হাজারের বেশি মানুষ নিহত হওয়া গণঅভ্যুত্থানকে তিনি কিংবদন্তিতুল্য অ্যাখ্যান বলেছেন।

08 Feb 25 1NOJOR.COM

হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল ও রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। বিবৃতিতে বলা হয় গণহত্যা ও নানান মামলায় জড়িত পলাতক বেনজির আহমেদ ফ্যাসিস্টদের সাথে ভার্চুয়ালি মিটিংয়ে অংশগ্রহণ করে। সেইখানে তার যে বক্তব্য ভাইরাল হয়েছে তা পুলিশের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুন্ন করেছে। ব্যক্তির দায়ভার কখনো বাহিনী বহন করবে না। হেফাজতের গণহত্যা, কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় সম্পৃক্ত বেনজির আহমেদের সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে সকল পুলিশ সদস্য ক্ষুব্ধ বলে জানানো হয়েছে। উল্লেখ্য বেনজির আহমেদ পুলিশের নব্বই শতাংশ ছাত্রলীগ, বিএনপি এলে বিদ্রোহ করে হটানো হবে, এইরকম বক্তব্য দিয়েছেন।

08 Feb 25 1NOJOR.COM

বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন

আওয়ামী লীগ সরকারের গৃহীত নীতির ফলে দেশের অর্থনীতি দুষ্টু চক্রের কবলে। এ অর্থনীতি উদ্ধারে নানামুখী উদ্যোগ নিলেও দুষ্টু লোকের ছোবলের প্রভাব থেকে বের করা যাচ্ছে না। মূল্যস্ফীতির অন্যতম কারণ পণ্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। এদিকে সিন্ডিকেটের নিকট জিম্মি সব ভোক্তা। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক ঢাকার সাবেক কর্মকর্তা বলেছেন আওয়ামী আমলে প্রতিবছর ১৬০০ কোটি ডলার পাচার হয়েছে। এ হিসেবে অর্থনীতি রক্তশূন্য। ছাপানো টাকায় সরকার নিতো ঋণ, ফলত মূল্যস্ফীতি বাড়তো পাগলা ঘোড়ার গতিতে। জুলাইয়ে মূল্যস্ফীতির হার ১১ দশমিক ৬৬ শতাংশ থাকলেও এখন আছে ৯ দশমিক ৯৪! সরকার এখন মনোযোগ দিয়েছে মূল্যস্ফীতি কমাতে। টাকা পাচার কমাতে বিদেশি ঋণ শোধ করতে পারছে সরকার। তবে লুটেরাদের দখলে সব ব্যবসা বাণিজ্য হওয়াতে অর্থনীতির বেহাল দশা কাটছে না!

08 Feb 25 1NOJOR.COM

দুষ্টচক্রের ছোবলে দেশের অর্থনীতি

ছাত্রজনতার গণআন্দোলনের মুখে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর বিশেষ পরিস্থিতিতে হাল ধরতে সরকার গঠন করে ড. মোহাম্মদ ইউনুস। বিগত সরকারের লুটেরা বিপর্যস্ত অর্থনীতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আরো যুক্ত হয় রাষ্ট্র মেরামতের ইস্যু। ছয় মাস পার হওয়ার পর মানুষ কী পেল এই প্রশ্ন করা হয় টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে স্থিতিশীলতা, সংস্কার কমিশনের প্রতিবেদন; এগুলোকে ইতিবাচক বলতে হবে। তবে তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর সংস্কারের একটা রূপরেখা থাকলে ভালো হতো। এড়ানো যেতো নির্বাচনের সাথে সাংঘর্ষিক অবস্থা। রাজনৈতিক দলগুল, আমলা এবং বড় ব্যবসায়ী গোষ্ঠী, এদের সংস্কারে গুরুত্বারোপ করেন তিনি। বহাল তবিয়তে রয়েছে বলে উদ্বেগ জানান!

08 Feb 25 1NOJOR.COM

দায়িত্ব গ্রহণের সঙ্গে সংস্কারের রূপরেখা হলে সমস্যা এড়ানো যেত: ড. ইফতেখারুজ্জামান

অন্তবর্তী সরকারের ৬ মাস পরেও কাঙ্খিত সহায়তা থেকে বঞ্চিত আহত ও শহীদ পরিবার। উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের নেই দৃশ্যমান অগ্রগতি। রাস্তায় নামতে হচ্ছে আহত ও শহীদ পরিবারকে। সংশ্লিষ্টরা বলছেন দাবি আদায়ে কাজ করছেন। গণঅভ্যুত্থানে শহীদ ১ হাজার, আহত হয়েছেন ১৪ হাজারের মতো। আহতদের মধ্যে ৩০ জনকে উন্নয়ন চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। দেশের ১৪টি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো যথেষ্ট নয় বলছেন পরিবারগুলো। নভেম্বরের পর থেকে এ পর্যন্ত ৪ বার সড়ক অবরোধ করেছেন। আহত ও নিহতরাই অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন, ফলত পরিবার পড়েছে বিপাকে। মাসুম নামে এক আহত পরিবারের সদস্য বলেছেন একটা সরকারি চাকরি পেলে চলতে পারতেন। সরকার বরাদ্দ করেছে বাজেট। জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলছে যারা আসেন মৌখিকভাবে আহত বললেও দেখাতে পারেন না কাগজ। সেগুলো যাচাই বাছাই করতে সময় লাগছে।

07 Feb 25 1NOJOR.COM

প্রতিশ্রুত সহায়তা পাচ্ছে না আহত ও শহিদ পরিবার

সাভারে ছাত্র জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে। রাজুর বিরুদ্ধে রয়েছে দুইটি ধর্ষণ ও একাধিক হত্যা মামলা। জানা গেছে ঢাকা ১৯ এর আওয়ামী সাংসদ পলাতক মুহাম্মদ সাইফুল ইসলামের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। দলীয় হাইকমান্ডের নজর পেতে ছাত্রজনতার উপর প্রকাশ্যে চালায় গুলি! ওসি আশিক ইকবাল জানিয়েছেন, মোমিনুল ইসলাম রাজুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে আদালতে।

07 Feb 25 1NOJOR.COM

প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘন্টায় আটক করা হয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জনকে। বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি গণসংযোগ শাখা। সিএমপি ডিসি মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- আকতার হোসেন প্রকাশ (৪৮), বিজয় দে (২৫), মো. ছিদ্দিক মুন্সি (৪১), জাবেদ উদ্দিন চৌধুরী প্রকাশ সাজু (৩৯), শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা. কথক দাশ (৪০), মো. নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), সৌরভ কুমার দে প্রকাশ বাসু (৪৫), মো. হিরন মিয়া (৬৮), মো. পারভেজ খান প্রিন্স, (৩৪), মো. সফি আলম সওদাগর (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), রিয়াজুল ইসলাম (২১) ও গোলাম নবী প্রকাশ ইমন (৩৬)।

07 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে সেচ দিতে গিয়ে বিএসএফের হাতে নিহত হন বারিকুল ইসলাম (৩৬)। শুক্রবার ভোরে, সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ ভেতরে এই ঘটনা ঘটে। ভারতের মুর্শিদাবাদের বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন কৃষককে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও বারিকুল ধরা পড়েন। পরে তাকে পিটিয়ে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে ফেলে দেয় বিএসএফ। নিহতের পরিবার বিজিবির সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা করছে। বিজিবি জানিয়েছে, তারা এখন বিষয়টি তদন্ত করছে।

07 Feb 25 1NOJOR.COM

বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে কৃষককে হত্যা করে লাশ নিয়ে গেছে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশীসহ ১১৬ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানে একটি শিল্প ভবন নির্মাণ কালে পৃথক অভিযানে তাদের আটক করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। শুক্রবার ইমিগ্রেশন রাজ্য পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান অভিযানে ১৮০ জন বিদেশীর কাগজপত্র যাচাই করে এদের মধ্য থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ান ১৫, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশী ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন। পরবর্তী পদক্ষেপ নিতে ‌২০ থেকে ৫৫ বছর বয়সী আটককৃতদের রাখা হয়েছে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে।

07 Feb 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশিসহ আটক ১১৬ অভিবাসী

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, ভারতের অবস্থানের সাথে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলবের ঘটনায় এই কথা বলেন তিনি। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ভারত তলব করে জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারত একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়। তিনি বলেন তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি নেতিবাচকভাবে চিত্রিত করে। শেখ হাসিনার মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে। ভারতের কোনো ভূমিকা নেই। এই সময় তিনি বলেন ভারতের সঙ্গে এটিকে মিলালে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক যোগ করতে সাহায্য করবে না।

07 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান জানাল ভারত

রংপুর নগরীর বুড়িহাট বাজারে তুলার কারখানাসহ চারটি ঔষধ দোকানে আগুন লেগেছে। তুলা কারখানার পাশে একটি চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল, ক্রেনের মাধ্যমে নিচ থেকে নির্মাণ সামগ্রী উপরে তোলার সময় তারের সঙ্গে লেগে লেগে যায় ক্রেনটি! ফলে আগুন ধরে যায়। মুহুর্তেই তুলার কারখানা থেকে বিকট শব্দ হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কারখানার মাসুদ বলেছেন, সবকিছু পুড়ে গেছে। আমরা এসে দেখি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভাচ্ছে। এখন শুধু ছাই ছাড়া কিছুই দেখছি না। ফায়ার সার্ভিসের টিম লিডার জানিয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনের ধরন দেখে সাহায্য চাই রংপুর সদর ফায়ার সার্ভিসের। আড়াই ঘণ্টা চেষ্টায় পর আগুন নেভাতে সক্ষম হই।

07 Feb 25 1NOJOR.COM

রংপুরে তুলার কারখানায় আগুন

বিবিসি বাংলাকে নিয়ে মন্তব্য করার জন্য ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ক্ষমা চেয়ে বলেন আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। প্রেস সচিব বলেন, আমি একটা বিষয় মাথায় রেখে মন্তব্য করেছিলাম। আমি জানি হাসিনার আমলে নিষেধাজ্ঞা স্বত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল। এর বাইরে আমি বলেছিলাম যে বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করছে। আমি এমন বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি। নির্দিষ্ট কিছু প্রতিবেদনে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে বিবিসি বাংলাদেশের সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করছে। এর আগে তিনি বিবিসি শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন!

07 Feb 25 1NOJOR.COM

বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়া কিছু প্রস্তাব স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় মনে করছে নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর মামলার প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের সুপারিশ দেওয়া হয়েছে। তিনি তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তা বা স্থানীয় বিশিষ্ট লোককে নির্দেশ দিতে পারবেন। পরবর্তীতে মামলা যাবে আদালতে। এতে সহজে মামলা করার সুযোগ হবে, ছোটখাটো অপরাধ আদালতের বাইরে নিষ্পত্তি হবে, মামলা জট কমবে। জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন একে অসাংবিধানিক, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বিখ্যাত মাসদার মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছে। প্রশংসা করেছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনকে।

07 Feb 25 1NOJOR.COM

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার অন্তরায়:

আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একাধিক তদন্ত প্রতিবেদন চলতি মাসের মধ্যেই প্রস্তুত হবে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন চলে আসলে আশা করি কয়েক মাসের মধ্যেই একে একে বিচার শেষ হবে। কোনো শাসকগোষ্ঠী যেন এরকম ঘৃণ্য অপরাধ করার দুঃসাহস না দেখায় সেজন্য বিচার করা আমাদের দায়িত্ব। আসামিদের অনেক টাকা পয়সা, বিচারকে বিতর্কিত করতে চেষ্টা করছে, আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী এবং দ্রুত বিচার করব। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩ শতাধিক অভিযোগ জমা হয়েছে। জারি করা হয়েছে ১১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ৩৫ জন আছেন কারাগারে। বাসসের সাথে আলাপকালে এসব কথা বলেছেন চিফ প্রসিকিউটর।

07 Feb 25 1NOJOR.COM

‘চলতি মাসেই জুলাই গণহত্যা মামলার একাধিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে’

গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি জানিয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওন ও সাবার নাম উঠে এসেছে। এরপরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

07 Feb 25 1NOJOR.COM

অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। ভোরে উপজেলার রঘুনাথ সীমান্তে জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫-৬ ব্যক্তি। এ সময় ধাওয়া করে মুর্শিদাবাদ থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। সবাই চলে আসতে পারলেও বারিকুল আটক হন। পরে তাকে পিটিয়ে হত্যা করে নদীর তীরে বালির উপরে ফেলে রাখা হয়। নিহত পরিবারের দাবি বারিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বিএসএফ। দ্রুত মরদেহ ফেরত চান‌। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনিরুজ্জামান বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত তথ্য নেই, পরিবারের সদস্যদরা যোগাযোগ করেননি।

07 Feb 25 1NOJOR.COM

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

শুক্রবার আনুমানিক ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মাসুম ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম এ বিষয়ে বলেন, মাসুম আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। এখন পুলিশ হেফাজতে আছে। কার্যক্রম শেষ করে তাকে তোলা হবে আদালতে। উল্লেখ্য, বর্তমানে মাসুম স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক!

07 Feb 25 1NOJOR.COM

কুবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ককে মারধরের পর পুলিশে সোপর্দ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর (৭ ফেব্রুয়ারি) সকালে চলছে জিজ্ঞাসাবাদ। ডিবি সূত্রে জানা যায় দুই অভিনেত্রী দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আছে। দুজনকেই ডিবি কার্যালয়ে আনার পর গোয়েন্দারা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই দুই অভিনেত্রীকে আটক করে পুলিশ। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনের বাবার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

07 Feb 25 1NOJOR.COM

ডিবি কার্যালয়ে শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির বলেছেন, ভারতের শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। কাশ্মীরের জন্য প্রয়োজনে ১০টি যুদ্ধ করব। আজাদ কাশ্মীরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন দেশের সাময়িক চ্যালেঞ্জ স্বত্বেও পাকিস্তান সবসময় কাশ্মীরের পক্ষে থাকবে। কাশ্মীরকে এই সময়ে তিনি পাকিস্তানের জীবনীশক্তি উল্লেখ করে কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে, এটাকেই কাশ্মীরি জনগণের ভাগ্য বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যারা বলছে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে তাদের মিথ্যুক বলেন তিনি। অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান বিশ্ব ব্যাংক ও আইএমএফ'কে বিস্মিত করেছে বলে তিনি জানান।

07 Feb 25 1NOJOR.COM

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির পর চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক মূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। এদের বাইরে কারণ দর্শানোর নোটিশ পেয়েছে আরো তিন শিক্ষার্থী। ছাত্রলীগের নেতা-কর্মী ও আবাসিক হলে মদ্যপানে অভিযুক্ত এক শিক্ষককে বহিষ্কারের দাবিতে গতকাল ৬ ঘন্টা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা মেরে দেয় শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন বৈঠকে এই সিদ্ধান্ত নেয়‌। চুয়েটের সমন্বয়ক এই ঘটনাকে তাদের ছয় মাসের দাবির পর প্রথম দৃশ্যমান পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

07 Feb 25 1NOJOR.COM

চুয়েটের হল থেকে ১৮ ছাত্রলীগ নেতা বহিষ্কার

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এই সময়ে আরো ভাঙচুর করা হয় একটা প্রাইভেট কার, ভাঙচুরের পর দেওয়া হয় অগ্নিসংযোগ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। মুরাদ হাসান ২০০৮ সালে প্রথম সাংসদ হন, ১৮ সালে পান মন্ত্রীত্ব। প্রতিমন্ত্রী হওয়ার পর সংবিধান থেকে বিসমিল্লাহ অপসারণ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা কারণে বিতর্কিত ছিলেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোনালাপ ফাঁস হলে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়।

07 Feb 25 1NOJOR.COM

জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে সৌদি আরবের প্রচুর ভূখণ্ড রয়েছে, তাদের উচিত নিজ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা, বৃহস্পতিবারে চ্যানেল ১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণে দরকষাকষিহীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে সৌদি আরব। উত্তরে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না যা ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করবে। ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভবই না। তিনি আরো বলেন হামাসের নেতৃত্বে একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, সেখান থেকে আমরা হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা পেয়েছি। এর আগে ট্রাম্পের সাথে বৈঠক করেন নেতানিয়াহু, বৈঠকের পর ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

07 Feb 25 1NOJOR.COM

সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক: নেতানিয়াহু

পতিত আওয়ামী সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আযম সাহেব মারাই গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নারায়ণগঞ্জে আয়োজিত জনসভায় তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, তৎকালীন জামায়াতের আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে এক গডফাদার ৭২ ফুট ব্যানার টানিয়েছিল। ডিসি এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন আমার বিরুদ্ধে খুনের অগ্রীম মামলা করে রাখেন, সেই গডফাদার এখন কোথায়? এই সময় তিনি আরো বলেন, এতো দাম্ভিকতা ভালো নয়।

07 Feb 25 1NOJOR.COM

আওয়ামী সরকারের জুলুমে গোলাম আযম মারা গেছেন: জামায়াত আমির

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের (৩০) খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কলাপাড়া পৌর শহরের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে খোঁজ মিলছে না তার। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে পায়রা ফোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়ক সংলগ্ন পার্কিং মোড়ে! অন্তরের বাবা বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্তদের চাকরিসহ ৮ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কলাপাড়া থানার ওসি মোটরসাইকেল উদ্ধারের কথা নিশ্চিত করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়েছেন।

07 Feb 25 1NOJOR.COM

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক নিখোঁজ

ছুটির দরখাস্ত করে আবেদন গ্রহণ না হওয়ায় ক্ষোভে সরকারি কর্মকর্তা চার সহকর্মীকে ছুরিকাঘাত করে হেঁটে বের হয়ে গেছেন। পরে গ্রেফতার করা হয় তাকে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। ছুরিকাঘাত করে অস্ত্রটি হাতে নিয়েই তার হাঁটতে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। এই সময়ে পথচারীদের তার কাছে ভিড়তে নিষেধ করেন। আহত ব্যক্তিরা হলেন জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে ও শেখ সাতাবুল! তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তকে করা হয়েছে গ্রেপ্তার।

07 Feb 25 1NOJOR.COM

ছুটি না পেয়ে সহকর্মীদের ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সবাই মেনে নিয়েছে এই কথা বলে তিনি প্রশ্ন করেন, 'দেশটা স্বাধীন হওয়ার পর কেউ কি বলেছে আমরা স্বাধীনতা মানি না, এমন কোনো দলের নাম কেউ জানেন? নাই, সবাই প্রিয় দেশের স্বাধীনতা মেনে নিয়েছে। স্বেচ্ছায় গ্রহণ করেছে।' নারায়ণগঞ্জের জনসভায় তিনি আরো বলেন, দেশকে দুভাগে ভাগ করার সংস্কৃতি গড়ে তুললে জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, বিশ্বে দাঁড়াতে পারবে না মর্যাদার সঙ্গে। এই দেশ ১৮ কোটি ফুলের বাগান, ধর্ম বিবেচ্য নয়, সবাই নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। যারা ৫৪ বছর জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারাই আজ দেশ থেকে নিশ্চিহ্ন!‌ এই সময় অস্থিতিশীলতার দায় ফ্যাসিবাদের দোসরদের এবং চব্বিশের চেতনা সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধতার কথা জানান জামাতে ইসলামীর আমির।

07 Feb 25 1NOJOR.COM

প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে তৈরি বাংলাদেশে আসার পথে নয়ন মিয়া (২৬) নামের বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে তাকে প্রেরণ করা হয় কারাগারে। আটককৃত নয়ন মিয়া হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় ৩ বছর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান নয়ন, ফেরার সময় আটক করে থানায় বিজিবি হস্তান্তর করে। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানিয়েছে, সন্ধ্যায় বিজিবি এক যুবককে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেছে। পরে পাঠানো হয়েছে কারাগারে।

07 Feb 25 1NOJOR.COM

অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় কুড়িগ্রাম সীমান্তে যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে, ২১ মে ২০২৫ এর মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় প্রশাসন, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের নূন্যতম ২১ দিন আগে অর্থাৎ এপ্রিল ২০২৫ মাসের শেষ সপ্তাহে তফশিল ঘোষণা করবে। সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পর গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচন কমিশন গঠন করে। ইতোমধ্যে ভোটার তালিকাও প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন।

07 Feb 25 1NOJOR.COM

২১ মে’র মধ্যে জাকসু নির্বাচন

চলতি বছরের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন, সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সরকারের দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুস। তিনি জানান, নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে। যারা নির্বাচিত হবে তারা কাজ করার ভীত পাবে। ড. ইউনুস বলেন, আমাদের ক্ষমতায় আসার সময়ের সাথে বিবেচনা করলে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। এটি ছিল বিধ্বস্ত সমাজ-অর্থনীতি-রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা! প্রধান উপদেষ্টা আরো জানান, তরুণরা তাদের সৃজনশীল শক্তির প্রদর্শন ও তা পুরো বিশ্বের সবার সাথে ভাগ করে নিতে চায়। এই লক্ষ্যটি আমাদেরও রয়েছে!

07 Feb 25 1NOJOR.COM

ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ চিঠি দিলেও ভারত এখনো নেয়নি সিদ্ধান্ত, লোকসভায় জন বৃত্তাসের লিখিত 'বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা, কী কারণ দেখিয়েছে, ভারত কী জবাব দিয়েছে' এই প্রশ্নের উত্তরে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং! তিনি আরো বলেন বাংলাদেশ সরকার কারণ বলেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছে। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে বিচারের উদ্যোগ নিয়েছে। সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা, তার পরিবার ও দলের বিরুদ্ধে। জারি করা হয়েছে হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এর পরিপ্রেক্ষিতে ভারতের কাছে চিঠি দিয়ে প্রত্যাবর্তন চায় শেখ হাসিনার।

07 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা

ভারতের অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে গতকাল বৃহস্পতিবার রাতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে লোকসভায় বিরোধীরা তুমুল হইচই করেছে, একে যুক্তরাষ্ট্রের ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার ও অপমান হিসেবে চিহ্নিত করছে তারা‌। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটেড প্রসিডিওর আছে, সেইখানে এই কড়াকড়ি রয়েছে। ফেরত পাঠানো নতুন নয়, ২০০৯ সাল থেকে ১৫ হাজার ৭৫৬ জনকে গত ১৫ বছরে ফেরত পাঠানো হয়েছে, নারী ও বাচ্চাদের পরানো হয়নি শিকল, বলেছেন জয়শঙ্কর! বিরোধীরা একে অপমান এবং ভারত সরকার তাদের মর্যাদা রাখতে কী করেছে এই প্রশ্ন তুলেন!

07 Feb 25 1NOJOR.COM

শিকলে বাঁধা ভারতীয় অভিবাসী, যা জানালেন জয়শঙ্কর

ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবের বাড়ির নিচে একটি রহস্যজনক কাঠামোর সন্ধান পেয়েছে বলে দাবি করছে ছাত্রজনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে রয়েছে বেশ কয়েকটি কক্ষ, পানিতে পরিপূর্ণ থাকায় প্রবেশ করা সম্ভব হয়নি। ৫ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে চলে ভাঙচুর, ৬ ফেব্রুয়ারি সকাল থেকে লক্ষ্য করা যায় মানুষের ভিড়! একজন প্রত্যক্ষদর্শীর দাবি বাড়ির নিচে রয়েছে পাঁচতলা কাঠামো, যেখানে একটি আয়নাঘর তৈরি করা হয়েছে। ছাত্রজনতার দাবি এখানে ডিবি ও ডিজিএফাইয়ের গোপন কার্যক্রম চলতো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা, সরকারি তদন্ত করার প্রত্যাশা। তবে এখন পর্যন্ত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

07 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি ৩২এ মাটির নিচে রহস্যজনক কাঠামোর সন্ধান

বৃহস্পতিবার চারটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ৯ হাজার ৭০০ কর্মীকে ছাটাই করার প্ল্যান করছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটির রয়েছে ১০ হাজারের মতো কর্মী। মাত্র ২৯৪ জন কর্মীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে আফ্রিকা ব্যুরোতে থাকবে ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র ৮ জন! সংস্থাটির সাবেক প্রধান একে জঘন্য এবং অনেক মানুষ এতে বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন। তবে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। এর ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মন্তব্য করেছিলেন। তিনি আরো বলেছিলেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব গবেষণায় অর্থ ব্যয় করছে, ছড়াচ্ছে প্রোপাগান্ডা, সংস্থাটির মরে যাওয়া উচিত। এরপরই এলো কর্মী ছাঁটাইয়ের খবর!

07 Feb 25 1NOJOR.COM

চাকরি হারাচ্ছেন ইউএসএআইডির ৯,৭০০ কর্মী

মাসখানেক আগে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে‌। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান। শুক্রবার ফাইনালে নামার আগে তাকে বিশেষ বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি। যেহেতু বর্তমানে আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই, তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তামিমের বিদায় সম্মাননা হবে বিপিএল ফাইনালে। সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তাকে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফাইনালে আজ লড়বে তামিমের দল ফরচুন বরিশাল চিটাগাং কিংসের বিরুদ্ধে। শেষ পর্যন্ত শিরোপা তামিম নিতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

07 Feb 25 1NOJOR.COM

তামিমকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

দেশের চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, হাজার শহীদদের মাধ্যমে উৎখাত হওয়া পলাতক স্বৈরাচার ও তার দোসররা উস্কানিমূলক আচরণের মাধ্যমে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যার ফলে সারাদেশে স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, নামফলক ভেঙে ফেলার জনস্পৃহা দৃশ্যমান। অন্তবর্তী সরকার গত ছয় মাসেও স্বৈরাচার ও তার দোসরদের আইনের আওতায় না আনতে পারায় জনগণ নিজের হাতে আইন তুলে নিয়েছে। জনগণের প্রত্যাশা ছিল আইনের শাসন, সরকার তাতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বিএনপি উদ্বেগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা না দেখালে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়বে। এসব বলে বিএনপি পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানায়।

07 Feb 25 1NOJOR.COM

চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হতে বললো বিএনপি

গত জুলাই আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৪ হাজার কৃষক পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে বিকাশে। এজেন্ট পয়েন্ট থেকে ৭ টাকায় ক্যাশাউট করার সুবিধাও পাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাত জেলার ৫৬টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই পাচ্ছেন এই সুবিধা। গত বছরের আকস্মিক বন্যায় চট্রগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হন বহু কৃষক। বিকাশ বলছে, কৃষি মন্ত্রণালয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এমএফএস-এর মাধ্যমে মূলত এক হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আশা করছেন ক্ষতি পুষিয়ে নিতে বীজ ও সার প্রদানে এই টাকা সহযোগিতা করবে।

07 Feb 25 1NOJOR.COM

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে যাচ্ছে বিকাশে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তোলার পর পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট টার্গেট করেছে ইরানের তেল নেটওয়ার্ক। ইরানি ফার্ম, জাহাজ, কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও বাইডেন প্রশাসনের আমলেও এইসব জারি ছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন ইরান সরকার এখনো তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে। এই ক্ষতিকারক কার্যকলাপকে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক লক্ষবস্তুতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প তার প্রথম মেয়াদেও বহু নিষেধাজ্ঞা জারি করেছিল। আর দ্বিতীয় মেয়াদে শুরু করেছেন ক্ষমতায় বসার এক সপ্তাহের মধ্যেই!

07 Feb 25 1NOJOR.COM

ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প, প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি

ধারাবাহিকভাবে লোকসান হওয়া রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো আবার যৌথ ব্যবস্থায় চালু করার আলোচনা শুরু হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে ১৯ সালে কনসোর্টিয়াম গঠনের পরও রাজনৈতিক হস্তক্ষেপে পিছিয়ে যায় জাপান, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা। ২১ সালে দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন। অংশীদারীত্বের হারসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা ও নেগোসিয়েশনপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের তখনকার অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছিল। এক্ষেত্রে বিনিয়োগকারীরা শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান করার কথা বললেও সরকার যৌথ মালিকানাধীন যৌথ কোম্পানির উদ্যোগ নেয়। রাজনৈতিক পটপরিবর্তনে আবার বিনিয়োগকারীরা চিঠি দিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

07 Feb 25 1NOJOR.COM

সরকারি চিনিকলে ফের আগ্রহ প্রকাশ জাপান ও থাইল্যান্ডের

বিচারিক প্রক্রিয়াকে নিরপেক্ষ, স্বাধীন এবং গতিশীল রাখার জন্য আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও আইনজীবী সমিতিগুলো থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আইনজীবীদের বিরত থাকা আবশ্যক। আদালত প্রাঙ্গনে করা যাবে না রাজনৈতিক কর্মসূচি। প্রয়োজনে করতে হবে আইন, নিতে হবে কঠোর ব্যবস্থা। বিচারকদেরও মুক্ত থাকতে হবে রাজনৈতিক প্রভাব ও সম্পৃক্ততা থেকে। রাজনৈতিক দলগুলো থেকেও দুটি অঙ্গীকার চাওয়া হয়েছে, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী বাছাইয়ে কোনো ভূমিকা রাখবে না এবং রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে কোনো আইনজীবী সংগঠনকে স্বীকৃতি দিবে না। ক্ষমা প্রদানে রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণসহ ৩০টি বিষয়ে সুপারিশ করেছে কমিশন।

07 Feb 25 1NOJOR.COM

সংস্কার কমিশনের সুপারিশ: আদালত অঙ্গনে রাজনীতি করা যাবে না

যমুনা সেতুর দুই প্রান্তের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগের নামে ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তনের পর দুই স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম দেওয়া হয়েছে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সায়দাবাদ! ওয়েবসাইটে দেওয়া হয়েছে ছোট নোটিশ, সেখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হয়েছে উল্লেখিত দুই স্টেশনের নাম। নতুন নামে ওয়েবসাইট ও রেলসেবা থেকে টিকিট কেনার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

07 Feb 25 1NOJOR.COM

দুই স্টেশনের নাম পরিবর্তন, টিকিট কাটতে রেলওয়ের নতুন নির্দেশনা

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দ্রুত দেখা যাবে দৃশ্যমান সাফল্য; জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার গভীর রাতে মিন্টুরোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে দেখা করে তিনি এই কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এজহার আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবিতে আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে সেখানে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। আসিফ মাহমুদ আরো বলেন, গত ষোলো বছরে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল যাদের তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে অধিকাংশই জব্দ করেছে পুলিশ। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে সরকার আবার নির্দেশনা দিবে এই তথ্যও জানিয়েছেন উপদেষ্টা। অপরদিকে হান্নান মাসউদের দাবি আজ রাতের মধ্যে উদ্ধার করতে হবে সব অস্ত্র!

07 Feb 25 1NOJOR.COM

অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত দৃশ্যমান সাফল্য দেখা যাবে: উপদেষ্টা আসিফ

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে ট্রাম্প অভিযোগ করেছেন, এই সংস্থা আমেরিকা এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের পর এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের ও তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে। নির্বাহী আদেশে বলা হয়েছে আইসিসির বিপজ্জনক পদক্ষেপের ফলে মার্কিনিরা হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে। এর আগে ট্রাম্পের সাথে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী!

07 Feb 25 1NOJOR.COM

আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

ভারত ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করার পর পাকিস্তান থেকে মোংলা বন্দরে প্রথম বারের মতো আমদানি করা হলো চিটাগুড়। প্রায় ২০ বছর পর বৃহস্পতিবার মোংলা বন্দরে প্রবেশ করে পাকিস্তানি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী 'এমটি ডলভফিন' জাহাজ! পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫৫০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে মোংলার ৮ নম্বর জেটিতে এসে নোঙর করেছে জাহাজটি। জাহাজটি ২২ জানুয়ারি রওনা দেয় করাচি বন্দর থেকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত শুল্ক বৃদ্ধি করাতে পাকিস্তান থেকে করা হচ্ছে আমদানি। ভারত থেকে খরচও পড়ছে কম। আগের থেকে কেজিতে ৪-৫ টাকা বেশি লাভ হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ শরিফুল সরকার শুভেচ্ছা গ্রহণ করে বলেন, নতুন পণ্য আমদানি হওয়ায় মোংলা বন্দরের সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল।

07 Feb 25 1NOJOR.COM

পাকিস্তানি পণ্যবাহী জাহাজ মোংলায়, খালাস হবে দুদিনেই

ফেসবুক লাইভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় সারা দেশে চলছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ। চলছে মিছিল অবরোধসহ নানান কর্মসূচি। এ অবস্থায় সবাইকে থামার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন অভ্যুত্থানের ফসল নষ্ট হবে এমন কিছু করবেন না। তিনি শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বিচার ও সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন এটা দীর্ঘমেয়াদি লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা নয়। শত্রুরা যেভাবে দেখতে চায় সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো। তিনি আরো বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই!

07 Feb 25 1NOJOR.COM

থামুন, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না: উপদেষ্টা মাহফুজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার গ্ৰস ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ ছিল ২১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার! বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, বিপিএম -৬ পদ্ধতি অনুযায়ী ২০ দশমিক ২০ বিলিয়ন ডলার। এর আগে ৯ জানুয়ারি নভেম্বর ও ডিসেম্বরের বিল বাবদ আকু'কে ১৬৭ কোটি ডলার পরিশোধ করার পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। গত আওয়ামী লীগ সরকারের আমলে যেইটা ১৪ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। সেই সময় বৈদেশিক ঋণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে বাড়ানো হতো রিজার্ভ! নতুন গভর্নর এসে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ বিক্রি বন্ধ করে দিয়েছে। চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডলার জোগানোর!

07 Feb 25 1NOJOR.COM

ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

ছাত্রজনতা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন পলাতক শেখ হাসিনা। গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ফেসবুকে লিখেছেন, "হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। পুরনো বস্তাপচা মিথ্যাই কেবল উগড়ে দিচ্ছেন!" পোস্টে আরো বলা হয় শেখ হাসিনার ছিল ক্রমাগত মিথ্যের ফুলঝুরি জড়াবার মতো সৃজনশীল দক্ষতা, তবে এখন নতুন করে আর পারছেন না। করতে পারছেন না বিশ্বাসযোগ্য ধাপ্পাবাজি, উদ্ভাবন করতে পারছেন না নতুন ধারার কুৎসিত গালিগালাজও! লাখো কোটি টাকা লুটের পর তার ত্যাগের গল্পও খাচ্ছে না লোকে, হত্যার দায়ও ষড়যন্ত্র তত্ত্বও পড়া হয়ে গেছে অনেকবার! আহাম্মকের স্বর্গবাসী ছাড়া কেউ বিশ্বাস করবে না তার পুনরুত্থানের স্বপ্ন!

07 Feb 25 1NOJOR.COM

হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন: সাবেক প্রেস সচিব

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী মন্তব্য করার জন্য তাকে করা হবে জিজ্ঞাসাবাদ। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পর আজ তাকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য।

07 Feb 25 1NOJOR.COM

ডিবি হেফাজতে অভিনেত্রী সোহানা সাবা

বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে। বিবৃতিতে আরো বলা হয়, অন্তবর্তী সরকার নাগরিকদের জান মালের নিরাপত্তা দিতে প্রস্তুত। কোনো প্রকার উস্কানিমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষনিকভাবে কঠোর ব্যবস্থা নিবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

07 Feb 25 1NOJOR.COM

দেশজুড়ে হামলা-ভাঙচুর নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

ধানমন্ডিতে ৩২ এ শেখ মুজিবের বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় নানান স্থাপনায় ভাঙচুর ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি আইন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দেশে আইনের শাসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ ধরনের কর্মকাণ্ডকে হুমকি হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী আইনের সমান আশ্রয় লাভ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং সমান অধিকারের উল্লেখ রয়েছে। এগুলো নিশ্চিত না হলে সরকার ব্যর্থ এমন অভিযোগের সুযোগ থাকে। জুলাই গণঅভ্যুত্থানের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের চেতনার প্রতি সংস্থাটির শ্রদ্ধা ও সমর্থনের কথাও জানানো হয়। জানিয়েছেন চলমান ঘটনাগুলোকে মানবাধিকার পরিপন্থী হিসেবে দেখছেন।

07 Feb 25 1NOJOR.COM

শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা আইন ও সালিশ কেন্দ্রের

নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একইসময় পাশে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দুইটি স্থান পরিদর্শন করেছে। তবে এই হামলার সাথে সম্পর্ক নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, জানিয়েছে জেলা আহ্বায়ক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন শতাধিক কিশোর ও যুবক সন্ধায় পর সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা চালিয়েছে। বাড়িটিতে থাকেন সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাবেদ ইউ আহমেদ! তবে ঘটনার সময় বাড়িটিতে কেউই ছিলেন না।

07 Feb 25 1NOJOR.COM

সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে রাত ১২টায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে বাংলামোটর থেকে রওনা হয়েছেন শিক্ষার্থীরা। এর আগে এই নেতা বৃহস্পতিবার রাতে দুইটা পোস্ট দেন। লেখেন আমার জন্মভূমি হাতিয়ার সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলি করা হয়েছে। প্রশাসন আছে, সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। দোয়া চেয়ে তিনি 'হয় জন্মভূমি নয়তো মৃত্যু, আমি যাচ্ছি' এমন বার্তা দিয়েছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন নেভি ক্যাম্পের পাশেই মোহাম্মদ আলীর অস্ত্রভর্তি আস্তানা। দ্বিতীয় পোস্টে লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি। অবস্থান করব রাত ১২:৩০ থেকে। ওনারা ঘুমাবেন আর আওয়ামী সন্ত্রাসীরা গুলি করবে! তিনি এই পোস্টে যারা সঙ্গ দিবেন তাদেরকে আসার আহ্বান করেন।

07 Feb 25 1NOJOR.COM

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শিক্ষার্থীদের

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ও যুগ্ম সম্পাদক ফখরুল আলমের পৈতৃক বাড়ি রাজ মঞ্জিলে হামলার সময় প্রতিরোধ করেছে সাভার এলাকাবাসী। রাজিব ও সমর এই বাড়িতে বাস করলেও পলাতক ৫ আগস্ট থেকে। বিক্ষুব্ধ জনতা পাকিজা মোড়ে জড়ো হলে সন্ধ্যায় রাজ মঞ্জিলের সামনে যান, ঘোষণা দেন স্বৈরাচারের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করলে আগুন দেওয়ার মুহূর্তে বাঁধা দেন এলাকাবাসী। এতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা, পরে শতাধিক এলাকাবাসী ধাওয়া দেন, দেন গণপিটুনিও! এলাকাবাসীর অভিযোগ, রাজিব সমরের বাড়িতে আগুন দিলে ছড়িয়ে পড়বে আশেপাশের বাড়িতে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী চিহ্ন ও ব্যক্তিদের বাসায় হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা!

07 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, দেশজুড়ে কী কী হলো

বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পলাতক শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ ঘোষণা দিলে এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িতে ৫ ফেব্রুয়ারি রাতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেন। চলতি সপ্তাহে উপদেষ্টা শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে দায় ভারতের নিতে হবে বলার পরও শেখ হাসিনা আওয়ামী লীগের পেইজে লাইভে এসেছেন! এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জানিয়েছে ভারতের প্লাটফর্ম ব্যবহার করছে না। এরপর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বের প্রতীক শেখ মুজিবের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয় যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন তারা সবাই এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত।

07 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারতের বিবৃতি

যারা সরকারের বাইরে আছেন তারাই নতুন দল গঠনের কার্যক্রমের সাথে যুক্ত। আমরা যদি নতুন দল বা অন্যকোনো দলে যুক্ত হতে চাই সেইটাও সরকার থেকে বের হয়ে করব, বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ আরো বলেন, সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকার কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তবর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পুনর্গঠন না রাজনৈতিক প্রতিনিধি নিয়ে সরকার, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নানা ধরনের প্রস্তাবনা আসছে, যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে বলে সরকারের কোনো কিছুর পরিবর্তন হওয়া প্রয়োজন মনে করছি না, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সরকার নিবে সিদ্ধান্ত। ডক্টর ইউনুসের নির্বাচনের টাইমলাইনকে লক্ষ্য করেই কাজ করছে সরকার, জানিয়েছেন নাহিদ!

07 Feb 25 1NOJOR.COM

কেউ কোনো দলে যুক্ত হতে চাইলে সরকার থেকে বের হবে: নাহিদ ইসলাম

রাত ৯টার দিকে পতিত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেওয়া হয় আগুন। এই কার্যালয়টিকে ঘোষণা করা হয় পাবলিক টয়লেট। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলে ছাত্রজনতা।‌ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে নির্মিত সৈয়দ নজরুল ইসলামসহ চার জাতীয় নেতার ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়। একই জেলার বাজিতপুর উপজেলায় সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরালও ভাঙচুর করে ছাত্রজনতা। ভাঙচুর করা হয় পাকুন্দিয়া উপজেলা কমপ্লেক্সে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন ভারতে বসে শেখ হাসিনা অপতৎপরতা চালাচ্ছে, তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না!

07 Feb 25 1NOJOR.COM

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা-ভাঙচুর-আগুন

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন, সঙ্গে নিবেন দেশি-বিদেশি গণমাধ্যম। সিদ্ধান্ত হয়েছে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয় বৈঠকটিতে। এছাড়া বৈঠকে প্রাধান্য পেয়েছে রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা।

07 Feb 25 1NOJOR.COM

দেশি-বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রসঙ্গে সংবাদ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ৫ ফেব্রুয়ারি রাতে অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় এই বাড়িটি ছাড়াও শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।


- যুক্তরাষ্ট্রভিত্তিক এএপি শিরোনাম করেছে, 'ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা'

- ফরাসি বার্তা সংস্থা এএফপি 'বাংলাদেশের বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে

- যুক্তরাজ্যভিত্তিক বিবিসির শিরোনাম ছিল 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন'

- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে 'বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা'

- তুর্কি আনাদুলু এজেন্সি লিখেছে ' বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারত থেকে সরাসরি ভাষণের বিক্ষুব্ধ প্রতিবাদ'!

06 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

বিপিএলের এবারের আসর এখন অন্তিম পর্বে। বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ শুরুর সময়ে এনেছে পরিবর্তন। পূর্বনির্ধারিত সময় ছিল শুক্রবার ৭টা, এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুরু হবে সন্ধ্যা ৬টায়, বিসিবি জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। বরিশালের রয়েছে শিরোপা ধরে রাখার মিশন, অপরদিকে চিটাগাংয়ের প্রথমবার স্বাদ নেওয়ার। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, যে দল বেশি শান্ত থাকতে পারবে তারাই হবে চ্যাম্পিয়ন। বরিশালের অধিনায়কও শান্ত থাকাকেই চাবিকাঠি বলেছেন!

06 Feb 25 1NOJOR.COM

বিপিএলের ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন

পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এতে আহত হয়েছেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়কসহ কমপক্ষে ২০ জন। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪টি মোটরসাইকেল, ১০ জন আহতকে নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের জনসভা উপলক্ষে দুই তিন ধরে ২০-২৫ জন কর্মীকে নিয়ে ৩১ দফা লিফলেট বিতরণ করছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। প্রচারপত্র বিলি কালে ২০-২৫ জনকে নিয়ে অতর্কিত হামলা চালায় নাজিরপুর বিএনপি ইউনিয়নের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন। যদিও অভিযুক্ত করেছেন অস্বীকার। লিখিত অভিযোগ পেলে নিবেন ব্যবস্থা, জানিয়েছেন ওসি মো. কামাল হোসেন।

06 Feb 25 1NOJOR.COM

বাউফলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সাভারের আশুলিয়ায় প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আফত ৩! আহত হয়েছেন প্রাইভেটকার চালক ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)। আহত অবস্থায় তাদেরকে নেওয়া হয় সোহেল স্কয়ার হাসপাতালে। সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, একটি নীল রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে গ্যাস গ্রহণ করতে আসলে গ্যাস রিফিল শুরু করতেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেই সময় গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন পরবর্তীতে আহত ৩ জন! পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে!

06 Feb 25 1NOJOR.COM

প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক গুচ্ছে থাকছে না, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরও! আজ একাডেমিক কাউন্সিলে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন অধিকাংশ শিক্ষক। ফলে ২৮ জানুয়ারি দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ক্যাম্পাসে হবে ভর্তি পরীক্ষা জানান প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে, চলবে ৬ মার্চ পর্যন্ত। এবার ১ হাজার ৭৯৫টি আসনে ভর্তি নিবে বিশ্ববিদ্যালয়টি‌!

06 Feb 25 1NOJOR.COM

গুচ্ছে থাকবেনা হাবিপ্রবি, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করছে ছাত্র জনতা। শুরু হয় হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার মাধ্যমে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর নিয়ে আসা হয় ভেকু‌। ভেকু দিয়ে ঐ বাড়ির ছাদ ও দেয়াল ভাঙা হচ্ছে। প্রসঙ্গত শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালের ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছিল। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান বাড়িটি আলোচিত ছিল।

06 Feb 25 1NOJOR.COM

এবার ভেকু দিয়ে ভাঙা হচ্ছে শামীম ওসমানের পৈতৃক বাড়ি

রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলায় বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আশরাফ আলী। তিনি খেলা বন্ধের ঘোষণা দেন মাইকে, ডাক দেন বিক্ষোভের। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় খেলার আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে। দু'পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ ছাড় দিতে নারাজ হওয়ায় জারি করেন ১৪৪ ধারা। খেলা আয়োজকদের দাবি, প্রতিবছরই আয়োজিত হয় এই খেলা। এবারই ইসলামী আন্দোলনের বাঁধায় আটকে যায়, ১৪৪ ধারা জারি হওয়ায় ফেরত যায় খেলোয়াড়রা। উপজেলা নির্বাহী অফিসারের দাবি, কেউ ছাড় দিতে নারাজ হওয়ায় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জারি করা হয় ১৪৪ ধারা।

06 Feb 25 1NOJOR.COM

নারী ফুটবল ম্যাচে ইসলামী আন্দোলনের বাধা, ১৪৪ ধারা জারি

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।