Web Analytics

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল ও রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। বিবৃতিতে বলা হয় গণহত্যা ও নানান মামলায় জড়িত পলাতক বেনজির আহমেদ ফ্যাসিস্টদের সাথে ভার্চুয়ালি মিটিংয়ে অংশগ্রহণ করে। সেইখানে তার যে বক্তব্য ভাইরাল হয়েছে তা পুলিশের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুন্ন করেছে। ব্যক্তির দায়ভার কখনো বাহিনী বহন করবে না। হেফাজতের গণহত্যা, কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় সম্পৃক্ত বেনজির আহমেদের সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে সকল পুলিশ সদস্য ক্ষুব্ধ বলে জানানো হয়েছে। উল্লেখ্য বেনজির আহমেদ পুলিশের নব্বই শতাংশ ছাত্রলীগ, বিএনপি এলে বিদ্রোহ করে হটানো হবে, এইরকম বক্তব্য দিয়েছেন।

08 Feb 25 1NOJOR.COM

বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন

নিউজ সোর্স

বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেছে সংগঠনটি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।