প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩
সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।
সাভারের আশুলিয়ায় প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আফত ৩! আহত হয়েছেন প্রাইভেটকার চালক ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)। আহত অবস্থায় তাদেরকে নেওয়া হয় সোহেল স্কয়ার হাসপাতালে। সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, একটি নীল রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে গ্যাস গ্রহণ করতে আসলে গ্যাস রিফিল শুরু করতেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেই সময় গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন পরবর্তীতে আহত ৩ জন! পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে!
প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩
সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।