Web Analytics

চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এতে জড়িত ভারতীয় মিডিয়া; মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিস্ট সরকার যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। বলেন, পতিত সরকার যেন মাথাচাড়া না দিতে পারে গ্রাফিতির মাধ্যমে অভ্যুত্থান ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন হওয়া পরবর্তী সময়ে দুই বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনোদিন আওয়ামী স্বৈরাচার যেন ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

08 Feb 25 1NOJOR.COM

ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

নিউজ সোর্স

ETV 08 Feb 25

ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।