Web Analytics

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করছে ছাত্র জনতা। শুরু হয় হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার মাধ্যমে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর নিয়ে আসা হয় ভেকু‌। ভেকু দিয়ে ঐ বাড়ির ছাদ ও দেয়াল ভাঙা হচ্ছে। প্রসঙ্গত শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালের ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছিল। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান বাড়িটি আলোচিত ছিল।

06 Feb 25 1NOJOR.COM

এবার ভেকু দিয়ে ভাঙা হচ্ছে শামীম ওসমানের পৈতৃক বাড়ি

নিউজ সোর্স

এবার ভেকু দিয়ে ভাঙা হচ্ছে শামীম ওসমানের পৈতৃক বাড়ি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেয়া হয়। এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।