Web Analytics

বৃহস্পতিবার চারটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ৯ হাজার ৭০০ কর্মীকে ছাটাই করার প্ল্যান করছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটির রয়েছে ১০ হাজারের মতো কর্মী। মাত্র ২৯৪ জন কর্মীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে আফ্রিকা ব্যুরোতে থাকবে ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র ৮ জন! সংস্থাটির সাবেক প্রধান একে জঘন্য এবং অনেক মানুষ এতে বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন। তবে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। এর ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মন্তব্য করেছিলেন। তিনি আরো বলেছিলেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব গবেষণায় অর্থ ব্যয় করছে, ছড়াচ্ছে প্রোপাগান্ডা, সংস্থাটির মরে যাওয়া উচিত। এরপরই এলো কর্মী ছাঁটাইয়ের খবর!

07 Feb 25 1NOJOR.COM

চাকরি হারাচ্ছেন ইউএসএআইডির ৯,৭০০ কর্মী

নিউজ সোর্স

চাকরি হারাচ্ছেন ইউএসএআইডির ৯,৭০০ কর্মী

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৯ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। চারটি সূত্র বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।