বৃহস্পতিবার সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডুব্লউজিএস) এক প্লেনারি সেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘের বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি। গুম, খুন, টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী কীভাবে ছাত্রদের ওপর নির্যাতন চালিয়েছে- তার সবকিছু ডকুমেন্ট আকারে প্রতিবেদনে এসেছে। এর মাধ্যমে বিশ্ববাসী আবারও জানতে পারলো তারা কী-ধরনের নির্মমতা চালিয়েছিল।’ তিনি এই সময়ে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং ১৫টি কমিশন গঠনের কথা জানিয়েছেন। ব্যাংকিং ব্যবস্থা পঙ্গু করে গেছে শেখ হাসিনা, পুরো দেশ ছিল দুর্নীতিগ্রস্ত। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সহায়তা প্রাপ্তিও স্বীকার করেছেন তিনি।
বিশ্ববাসী আবারও জানতে পারল আ.লীগ সরকার নির্মমতা চালিয়েছে
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি৭-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি৮ নামে পরিচিত ছিল। তিনি মনে করেন পুতিন এই জোটে ফিরে আসতে পছন্দ করবেন। জোটটির বর্তমান সভাপতি কানাডা, ট্রাম্পের এই আলাপের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত কিছু বলেনি।
রাশিয়াকে জি-৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে মোদি শুল্ক ছাড়, নতুন বাণিজ্য চুক্তি এবং চীনের বিষয়ে সহযোগিতার প্রস্তাব নিয়ে আসছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের সমর্থন অর্জনের লক্ষ্যেই এসব উদ্যোগ নিয়েছেন বলে খবর রয়টার্সের। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের ওপর শুল্কের চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের জন্য নতুন বাণিজ্য চুক্তি, বিনিয়োগ এবং আইন প্রয়োগে সহযোগিতা আদায়ে কাজ করছেন। ট্রাম্প ভারতকে এর আগে "বাণিজ্যের বড় অপব্যবহারকারী" অভিহিত করে দেশটির স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পে বাড়তি শুল্ক আরোপ করেছেন।
ট্রাম্পের মন জয় করতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিতে যাচ্ছেন মোদি
যুক্তরাজ্যের বিএনপির সভাপতি জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশে ফিরতে পারেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে থাকা মানসিকভাবেও তিনি প্রশান্তিতে আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাই উনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছে, আর উত্থান হয়েছে বেগম খালেদা জিয়ার।
লন্ডনে ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মধ্যে একটি ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের কথা হয়। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ককে সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেওয়া হয়েছে। টেসলা, স্পেসএক্স ও এক্স (টুইটার)-এর মালিক, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক।
অধ্যাপক ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ
প্রায় দুই বছর ধরে উত্তাল মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। কিছু দিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিংহ। ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এ অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। মেইতি এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে চলমান দেড় বছরের সংঘর্ষে নিহত হয়েছে কয়েক শতাধিক মানুষ। উন্মত্ত জনতা বেশ কয়েকজন বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগও করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন বীরেন।
ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের প্রশংসা করে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছে চীন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ ও সংলাপ করতে দেখে আমরা বেশ আনন্দিত হয়েছি। এর আগে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে মার্কিন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট। সৌদি আরবে শীঘ্রই তাদের বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প!
ট্রাম্প-পুতিন ফোনালাপ, আনন্দিত চীন
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে এক হাজার ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৪১৫ জনকে গ্রেফতার করা হলো। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার পর এই অভিযান শুরু হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৬৬
বৃহস্পতিবার জাপানের ফায়ার এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি দেশটিতে ৪২৭ সেন্টিমিটার (১৪ ফুট) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। জাপানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে এবং তাদের মৃত্যু তুষার অপসারণের সময়েই ঘটে। নিহতরা দেশটির ফুকুশিমা, নিইগাতা, তোয়ামা, নাগানো ও ফুকুই প্রদেশের বাসিন্দা ছিলেন। এই সময়ে ভিকটিম উদ্ধারে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটি।
জাপানে তুষারপাতজনিত দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু, আহত ৫৪
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টেল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বজনপ্রীতি দূর হলে বাংলার টাইগাররা প্রকৃত টাইগারে রূপ নেবে। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে জাতীয় পর্যায়ে সুযোগ দিতে হবে। তাহলে অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ এনে দেওয়ার সক্ষমতা রাখবে আমাদের ছেলেরা। এই সময়ে তিনি বেশি বেশি আয়োজন করে ছেলেদের মাঠে ধরে রাখার আহ্বান জানান। এইসব খেলা থেকেই জাতীয় পর্যায়ে ক্রিকেটার উঠে আসবে বলেন তিনি।
স্বজনপ্রীতি দূর হলে প্রকৃত টাইগারে রূপ নেবে ক্রিকেটাররা
ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার আমির হোসেন (২৭)। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোরে ভূঁইয়া বাড়ির আব্দুল খালেকের গোয়ালের গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন নয়ন ও আমির। টের পেয়ে খালেকের চিৎকারে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। একপর্যায়ে বাড়ির জামে মসজিদের মাঠে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। এর আগেই মারা যান তারা।
গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালেন ২ যুবক
দেশের বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করছে। গত ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০৪১টি মামলার মাধ্যমে ১৩ কোটি ৭৮ লাখের অধিক টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে সিলগালা করা হয়েছে, ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়েছে। এছাড়াও গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখের অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বায়ুদূষণ রোধে অভিযান, পৌনে ১৪ কোটি টাকা জরিমানা
বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলের এই পরিদর্শনে তিনি কিছু পছন্দের বই কেনেন। এক প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমীর বলেন, স্মৃতি বিজড়িত বায়ান্নর এই রক্তাক্ত মাস, এই মাস বাংলাদেশ এবং বাঙালীদের হৃদয়ে জুড়ে আছে। তিনি এই সময়ে বায়ান্ন, একাত্তর এবং চব্বিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আরো বলেন, অভিভাবকদের সঙ্গে অনেক শিশুও মেলায় এসেছেন। এই আমেজের মাধ্যমেই আমরা অতীতকে স্মরণ করি।
অতীতকে স্মরণ করে জাতি এগিয়ে যেতে পারে: জামায়াত আমীর
দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি ইউনূসের অংশগ্রহণের প্রশংসা করে বৈশ্বিক নেতাদের কাছ থেকে শেখার গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ-আমিরাত বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। ইউনূস আমিরাতের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও এক মিলিয়নের বেশি বাংলাদেশিকে আতিথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা
একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১১ জনের নাম চেয়ে পাঠানো হয়েছে পুরস্কার গ্রহণের জন্য। কিন্তু সাফজয়ী ২৩ ফুটবলার এবং কর্মকর্তা মিলে সংখ্যাটি ৩২! ফলত বিপাকে পড়েছে বাফুফে। এরমধ্যে কোন ১১ জনকে পাঠাবে এই দ্বন্দ্ব সমাধান করতে পারছে না। বাফুফে সাধারণ সম্পাদক এ নিয়ে যোগাযোগ করেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে। বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন। তিনি আশা করছেন মন্ত্রণালয় এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করবেন।
একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ “ওয়ার্কার ফেয়ার” প্রকল্পের আওতায় টিকিটের দাম কমিয়েছে, যা প্রায় চার মাস চালু থাকবে। জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামের নতুন ভাড়া $৩৬০ (কর বাদে), যা আগে ছিল $৪০০–$৪৮০। কুয়ালালামপুরের ভাড়া $১৭৫–$১৮০ থেকে কমিয়ে $১৫০ করা হয়েছে। শুধুমাত্র নতুন কর্মী ভিসা ও একমুখী টিকিটের ক্ষেত্রে বিএমইটি কার্ডধারীরা এই সুবিধা পাবেন। সকল নন-সার্ক ফ্লাইটের মতো, এই রুটের টিকিটের ওপরও ৪,০০০ টাকা কর প্রযোজ্য হবে।
সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ছাড়ে ভাড়া কমালো বিমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক লাঞ্ছনার অভিযোগে আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তার সনদও বাতিল করা হবে। এছাড়া, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে আরও দুইজনকে বহিষ্কার করা হয়েছে—একজন দুই বছরের জন্য এবং অন্যজন এক বছরের জন্য। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবি কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃতদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চবিতে ১২ শিক্ষার্থী বহিষ্কার, একজনের স্থায়ী নিষেধাজ্ঞা
স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ‘আয়নাঘর’ গোপন বন্দিশালার অস্বীকার করার জন্য ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করেছেন। পুরো বিশ্ববাসী যখন ‘আয়নাঘর’ দেখলো, তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের উৎসবে বক্তব্য রাখার সময় তিনি নিজের বন্দী অবস্থার অভিজ্ঞতা স্মরণ করেন এবং বলেন যে জুলাই মাসের অভ্যুত্থানের গণহত্যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে। তিনি আরো বলেন- জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে।
আসিফ মাহমুদ ‘আয়নাঘর’ অস্বীকারের সমালোচনা করলেন; বললেন, গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচ জনকে ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। যদিও আবেদনকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই।
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা কলেজ শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার
রমজানে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেবে। এছাড়া, ঈদুল ফিতরে ১ কোটি পরিবারকে ১ লাখ মেট্রিক টন চাল উপহার দেওয়া হবে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে এবং খাদ্য সংকটের ঝুঁকি নেই। মিয়ানমারের সংকটের কারণে বাংলাদেশ থেকে খাদ্য চোরাচালান রোধে সীমান্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রমজানে ৫০ লাখ পরিবার পাবে ৩০ কেজি চাল ১৫ টাকায়
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময়ে তিনি দশ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা চালু সম্পর্কে ব্রিফ করেন। এতে ভিসা প্রাপ্তি সহজ ও ভোগান্তিহীন বলে জানিয়েছেন।
র্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। এই সময়ে তাদের পরনে ছিল কাফনের কাপড়। আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী প্রথম দুই ধাপের সুপারিশ পাওয়া ব্যক্তিরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। অভিযোগ রয়েছে কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এই কারণে রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ জারি করে।
এবার কাফনের কাপড় পরে শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও মানবাবিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে। তিনি আরো বলেন, অস্ত্রের ব্যবহার এবং আহত-নিহতের পরিসংখ্যান থেকে বোঝা যায়, একটা পুরো রাষ্ট্রযন্ত্র বহুবিস্তৃত ও পদ্ধতিগতভাবে একটা জনগোষ্ঠীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল তাদের নিশ্চিহ্ন করার জন্য। এটা মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট ও জোরালো প্রমাণ। যেহেতু জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় ও সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাই তাদের এ প্রতিবেদনটি সম্পূর্ণ নিরপেক্ষ।
জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালে অকাট্য দলিল হবে: চিফ প্রসিকিউটর
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। ‘শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও বিচার আওতায় আনা হবে, এটাই আমাদের প্রত্যাশা’। শুধু পার্টি নয় সাধারণ জনতাকেও তুলে এনে গুম করতো ও জঙ্গী নাটক করতো বলে জানান বিএনপির মহাসচিব।
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আবারও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের জলকামান ব্যবহার করে সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে বলে রাস্তা থেকে সরে যেতে। অবরোধকারীরা প্রত্যাখ্যান করলে পুলিশ জলকামান ব্যবহার করে। নিয়োগ প্রার্থীরা বলেছেন, আমরা যোগ্যতা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমাদের আন্দোলন করতে হচ্ছে কেন? এই সময়ে তারা উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাদের পাশে না থাকার কারণে।
নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করল পুলিশ
বুধবার জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ ৯৫ জনের একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। যাদের অস্ত্র সরবরাহ করেছে তাদের মধ্যে ১০ জন তখনকার সংসদ সদস্য, ১৪ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতা, ১৬ জন যুবলীগ ও ১৬ জন ছাত্রলীগ নেতা এবং সাতজন পুলিশ সদস্য রয়েছেন। রিপোর্টে বলা হয়, পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে। অমানবিক পরিবেশে আটক, নির্যাতন ও বিভিন্ন ধরনের আপত্তিকর আচরণের শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে।
জাতিসংঘে ৯৫ জনের তালিকা দিয়েছে পুলিশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডই হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে চূড়ান্ত হয় তার মনোনয়ন। তুলসীর গোয়েন্দাপ্রধান হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয়, কারণ তুলসী তার মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত সদস্যদের মধ্যে একজন ছিলেন। ৪৩ বছর বয়সি তুলসী ২০ জানুয়ারির পর ট্রাম্পের ১৪তম মনোনীত ব্যক্তি, যাকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব উঠছে তার কাঁধে। গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন প্রাক্তন কংগ্রেসওম্যান। এই সময়ে ট্রাম্প বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তুলসী।
ট্রাম্প মনোনীত তুলসী হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান
নিখোঁজের ২৩ দিন পর স্কুলছাত্র রোমান শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের করা হয়েছিল। বৃহস্পতিবার ১টার দিকে শ্রীনগর উপজেলার ছয়গাঁও এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামি সিয়ামের বাড়ির পাশে বিকট গন্ধ পেয়ে জড়ো হন শত শত মানুষ। পরে লাশের অস্তিত্ব টের পেয়ে অভিযুক্তের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশ্যে ফেলে রাখা হয় বলে জানায় পুলিশ।
নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার উপস্থিতি সম্মেলনকে উৎসাহিত করেছে। একপর্যায়ে বলেন, ‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি। এই গুরুত্বপূর্ণ এক সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ধন্যবাদ জানান বাংলাদেশের ১০ লাখ প্রবাসীকে দেশটিতে আশ্রয় দেওয়ার জন্য!
‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি’, ড. ইউনূসকে আল ওয়াইস
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা অফিসার ফাতেমা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন পার্বতীপুর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। স্থানীয় শহিদ মিনার চত্বরে মানববন্ধন শেষে উপজেলা চত্বরে পৌঁছে তার অফিসারের কক্ষে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইউএনওর অপসারণ দাবি করেন তারা। তাদের তোপের মুখে একপর্যায়ে নিজ কার্যালয় ছেড়ে চলে যান ইউএনও। অভিযোগ তিনবার বদলীর আদেশ হলেও অদৃশ্য শক্তির জোরে পার্বতীপুরে রয়ে গেছেন! তাকে দুই ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় উপজেলা ত্যাগ করার, রিলিজ ছাড়া যেতে পারবেন না বলে জানান তিনি!
তোপের মুখে কার্যালয় ছাড়লেন ইউএনও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ীদের দ্রুত বিচার দাবি করেছে। এক বিবৃতিতে তারা গাজীপুরে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানায়, যেখানে আবুল কাসেম খাঁ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে উল্লেখ করে যে আওয়ামী লীগ এখনো গুপ্তহত্যা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং এ সকল অপরাধের দায় তাদেরই নিতে হবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বুধবার মার্কিন সিনেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও তার মনোনয়নে এখনো সিনেটের অনুমোদন বাকি আছে। মনোনিত হলে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করবেন। পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন।
ডোনাল্ড লু’র স্থলে আসতে যাচ্ছেন পল কাপুর
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মানছে না— এমন অভিযোগে ইসরাইলের জিম্মিদের মুক্তি দিতে নারাজ ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার সেই অবস্থান থেকে ফিরে এলো তারা। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি তিন জিম্মিকে মুক্তি দেবে তারা। হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য কায়রোতে পৌঁছানোর একদিন পর এই বিবৃতি এলো। হামাস বলছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবাহ অব্যাহত রাখতে বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস
নাটোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোর সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালে বিএনপি নেতাদের ওপর আক্রমণের অভিযোগে গত বছর সেপ্টেম্বরে মামলাটি দায়ের করা হয়। মামলায় তাকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়। সিংড়া ছাত্রলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা রাব্বানীকে আদালতে পাঠানো হয়েছে।
নাটোর সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ২০২৪ বিএনপি আক্রমণ মামলায় গ্রেপ্তার
বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে, যার সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব নথি সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি জানান, ভারত এখনো এ বিষয়ে কোনো জবাব দেয়নি। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন ভারতকে দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিবেদনটি বাংলাদেশের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি প্রকাশ্যে রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের কাছে প্রয়োজনীয় নথি হস্তান্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে ২৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে, দাবি করেছে যে নির্বাচনী সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগারগাঁওয়ে ইসির সঙ্গে বৈঠকের পর, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলো সংস্কার করা প্রয়োজন। তিনি স্পষ্ট করেন যে পূর্ণ রাষ্ট্র সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব, তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জামায়াতে ইসলামী এই সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে প্রস্তুত।
জামায়াতের ২৩ দফা প্রস্তাব ইসিতে, নির্বাচনী সংস্কারের দাবি
সরকার একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে, যেগুলো আগে শেখ হাসিনা ও তার পরিবারের নামে ছিল। গণঅভ্যুত্থানের পর তার দেশত্যাগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অধ্যাদেশে বলা হয়েছে, একাধিক বিশ্ববিদ্যালয়ের একই ধরনের নাম বিভ্রান্তি সৃষ্টি করছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, নওগাঁ, মেহেরপুরসহ বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নাম ঘোষণা করা হয়েছে। সংসদ বিলুপ্ত থাকায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই পরিবর্তন অনুমোদন করেছেন।
১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাতিল
আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি ইন্ডিডো ওমেগা জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে এই পণ্য আমদানি করা হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম আজই শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে ৫ ফেব্রুয়ারি আরো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে।
আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম
আইনজীবীদের আন্দোলনে বিচার কাজ বন্ধ থাকার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। আবেদনে বলা হয়েছে অভিযুক্ত শুনানি চলাকালে তুচ্ছতাচ্ছিল্য, অসৌজন্যমূলক আচরণ, গালাগালি ও অবিচারিক আচরণ করেছেন। আরো অভিযোগ করা হয়, বার কাউন্সিলের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা অগ্রাহ্য করেছেন অভিযুক্ত। এ নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, আমি কি ঢাকা বার কাউন্সিলের চাকরি করি! চিঠিতে এসবের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে ঢাকা বারের চিঠি
হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের অন্তবর্তী সরকারকে নিশ্চিত করতে হবে নিরাপত্তা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে এবং সহিংসতা দমনে আইনের শাসন মেনে চলবে। এতে ডেভিল হান্টে গ্রেফতার প্রসঙ্গে বলা হয়, উচিত হবে না আগের মতো ভুলের পুনরাবৃত্তি করা। আরো বলা হয়েছে, জাতিসংঘের মতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দিকে মনোযোগী হওয়া উচিত। তবে এও বলা হয়েছে যে, জাতীয় পুনর্মিলনের জন্য বিচার ও জবাবদিহিতা আবশ্যক। তবে মানবাধিকার মেনে তা করতে হবে। এই সময়ে হাসিনার ভাষণের পর গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলা এবং সারাদেশে ভাঙচুর প্রশ্নে বলা হয়, যেকোনো মতাদর্শের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার।
বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান এইচআরডব্লিউর
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উন্নয়ন ও নিয়ন্ত্রণে বিতর্কের সময় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের 'এআই এ্যাকশন সামিট'। এ সম্মেলনে বিশ্বনেতারা এআই-এর ভবিষ্যৎ, নীতিনির্ধারণ এবং সুষ্ঠু ব্যবহার বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, ফ্রান্স ও ইউরোপ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উন্নয়নে বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তবে তা পরিবেশ বান্ধব, ড্রিল বেবি ড্রিল পদ্ধতি নয়। সামিটে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই ঘোষণাপত্রে ভারতসহ ৬০টি রাষ্ট্র সই করলেও সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য!
এআই ঘোষণাপত্রে সই করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্বীকৃতি
কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত সাড়ে এগারোটায় নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়া থানায় এ মামলা করেন কাফি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি। কাফি তার মামলায় উল্লেখ করেছেন, ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্ট লাইনে থাকায় তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত চলছে বলে জানিয়েছেন। এর আগে বাহিরে দরজা আটকে কাফির বাবার বাড়িতে আগুন লাগানো হয়, যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই ভেতরের লোকেরা বেরিয়ে আসতে সক্ষম হন।
কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা
বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ রেওয়াজ হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এর কিছুই হচ্ছে না। যে কারণে দলগুলো দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে। তবে চলতি বছরে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। সে ঘাটতি পোষাতে একটা প্রস্তুতি ম্যাচ খেলা হবে পাকিস্তানের সাথে। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ১৪-১৭ ফেব্রুয়ারির মধ্যে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যদিও পাকিস্তান আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ম্যাচ দিচ্ছে না আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটরাদের সাথে দুই দুইবার বিবাদে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে যেতে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এই কারণে বেশ আগ্রাসী ছিল পাকিস্তান টিম। শাহিনের একটি বল ডিফেন্স করার পর ব্রিটজের ইঙ্গিত প্রতিক্রিয়াকে ভালোভাবে নেননি শাহিন। এরপর ওভার শেষে মুখোমুখি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। তারপর টেম্বা বাভুমাকে রান আউট করে বাবররা তার মুখের দিকে তেড়ে গিয়ে উল্লাস করেন। এটাকে খেলোয়াড়দের চিরায়ত নিয়ম পরিপন্থী মনে করা হচ্ছে।
বাভুমার দিকে তেড়ে গেলেন বাবররা, সমালোচনার মুখে পাক ক্রিকেট
জুলাই -আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ করেন দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন মামলার সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। বিএনপির দাবি, গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থক ৮৪৮ জন শহীদ হয়েছে। তাদের তালিকাও দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পেলেও বিএনপি সারাদেশে কর্মসূচি নিয়েছে নির্বাচন প্রশ্নে সরকারের প্রতি চাপ অব্যাহত রাখতে। তবে জামায়াত স্থানীয় নির্বাচনের আগে সরকারের কাছে জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করতে চায় না। এতো দিন সরকারের বিভিন্নজন বিভিন্ন কথা বললেও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে স্পষ্ট একক সময়রেখা পাওয়া গেছে নির্বাচন নিয়ে। একে চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলমান অস্থিরতা বাড়লে সরকারের সামাল দিতে পারার সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। সরকারের আস্থা পাওয়ার পরও বিএনপি নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ রাখছে। যার ফলে চাপ অব্যাহত রাখছে এবং স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাইছে না।
সরকার চাপের কারণে নির্বাচনের দিকে এগোচ্ছে
গণহত্যার অভিযোগে জাবি শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতা জাকির হোসেন বলেছেন, বহু মানুষের জীবনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু ওদের মধ্যে গণহত্যার জন্য অনুতাপ নেই! এই সময়ে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তিনি। আরেক শিক্ষার্থী বলেছেন, লীগ ৭৫'ও ফ্যাসিস্ট ছিল, কেবল ২৪ নয়।
আ.লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়। এর আগে ৯ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলটির সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
ইসির সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত
পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সাথে এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে একমত হয়েছে। খবর বিবিসির। ট্রাম্প আরও লেখেন, ‘এখন এই হাস্যকর যুদ্ধ থামানোর সময় এসেছে। সেখানে বিপুল অপ্রয়োজনীয় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হয়েছে। ঈশ্বর রাশিয়া ও ইউক্রেনের জনগণকে মঙ্গল করুন।’ তিনি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথেও, জানিয়েছেন শান্তি চায় দু'পক্ষই!
ট্রাম্প-পুতিন ফোনালাপ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর ঘোষণা
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের নিরাপদে দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইএমও)'র সাথে সমন্বয় করে এ কাজ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আইএমও'র সহযোগিতায় বিনামূল্যে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।
লিবিয়ায় আটকে থাকা ১৪৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন
মার্কিন ফেডারেল ব্যয় সংকোচনের দায়িত্বে নিয়োজিত বিশ্বের শীর্ষে ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, বাজেট কাটছাঁট না হলে যুক্তরাষ্ট্র ‘দেউলিয়া’ হয়ে পড়বে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় কমাতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছে, তবে এসব পদক্ষেপের আইনগত বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতগুলোর সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। মাস্ক আরো বলেছেন, সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রতি চারজন সরকারি কর্মকর্তা অবসর নেওয়ার পর একজনকে নিয়োগ দেওয়া হবে।
বাজেট কাটছাঁট না হলে যুক্তরাষ্ট্র ‘দেউলিয়া’ হয়ে পড়বে : ইলন মাস্ক
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশজুড়ে যৌথ বাহিনীর চালানো বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে মোট এক হাজার ৬৬৮ জন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পুলিশের লুট হওয়া চায়না রাইফেল, দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ডগুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার
ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি সন্ধ্যায় ‘কোর কমিটি’ বৈঠকে বসত। এতে অংশগ্রহণ করতো সাবেক পুলিশ মহাপরিদর্শক; বিজিবি, র্যাব ও আনসার/ভিডিপির সাবেক মহাপরিচালক; ডিজিএফআই, এনএসআই, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ও এনটিএমসি’র প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর একজন সিনিয়র জেনারেলও অংশ নেন। পাশাপাশি শেখ হাসিনা এবং তার দপ্তরের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিয়মিতভাবে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আন্দোলন দমনে যোগাযোগ রাখতেন। গত বছরের ১৪ জুলাই সন্ধ্যায় ওবায়দুল কাদের ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশে বিক্ষোভরত ছাত্রদের উপর হামলা হয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তৈরি হতো আন্দোলন দমনের নীল নকশা
বিডিআর বিদ্রোহের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শহিদ সেনা পরিবারের সদস্যরা। এক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে ‘শহিদ সেনা অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠন থেকে বিদ্রোহের ঘটনায় যেসব বিডিয়ার সদস্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের জামিন বা মুক্তি না দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় নির্দেশদাতা এবং নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জবাবদিহিতা নিশ্চিত করা এবং যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে জাতিসংঘের প্রতিবেদনে তাদের অপসারণ করতে বলা হয়েছে। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর তৎপরতা ও ক্ষমতা সীমিত করার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে র্যাব বিলুপ্ত এবং র্যাবের যারা গুরুতর মানবাধিকার সঙ্গে জড়িত নয় তাদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়। র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এবং বিজিবি ব্যাটালিয়নে দায়িত্ব পালন করা কর্মকর্তা এবং ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনে জড়িতরা জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না বলা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ না করা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সমর্থক, সংখ্যালঘু নেতারা যেন অহেতুক হয়রানির শিকার না হন সেই সুপারিশও করা হয়েছে। প্রতিবেদনে মোট ৪১টি সুপারিশ করা হয়েছে।
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারসহ ৪১ সুপারিশ জাতিসংঘের
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় ৫৭৬টি মামলা হয়েছে। ঢাকার বাইরে আরও কয়েকশ মামলা হয়েছে। এসব মামলার মধ্যে তিন শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। যারমধ্যে চারটি মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি আবেদন হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬ মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই ভূখণ্ডে হয় আমরা থাকব নয় আওয়ামী লীগ থাকবে। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা বলে তিনি এতোদিন সুবিচার নিশ্চিত করতে না পারার ব্যর্থতার কথা জানান। বুধবার রাত ৯টার দিকে শহীদ শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আয়নাঘর উন্মোচন এবং জাতিসংঘের রিপোর্ট প্রকাশের দিনেই আমার ভাই শহীদ হলেন! তিনি এই সময়ে বলেন, এই ভূখণ্ডে আওয়ামী লীগ ও বিপ্লবীরা একসাথে থাকতে পারে না।
বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না: হাসনাত
বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মার্কিন গোয়েন্দা রিপোর্টের বরাতে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরাইলের ধারণা করছে ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন। মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, যুদ্ধ নয়।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা ভাবছে ইসরাইল
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দুই দিনের সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। প্রেসিডেন্ট এরদোগানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফার্স্ট লেডি আসিফা ভুট্টোসহ পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এই সফরে প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
দুই দিনের সফরে পাকিস্তানে এরদোগান
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলজাজিরার সঙ্গে আলাপকালে হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, হামাস আগে থেকে নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে ‘প্রতিশ্রুত’ রয়েছে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ সতর্ক করে বলেছেন, যদি হামাস শনিবারের মধ্যে ইসরাইলি জিম্মি মুক্তি না দেয়, তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতদূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’
শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বুধবার গাজার বিষয়ে তাদের দেশের ‘ঐক্যবদ্ধ’ অবস্থানের ওপর জোর দিয়েছেন। যাতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত না করা হয়। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি এই দুই দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে, তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা ‘বন্ধ’ করতে পারেন। আরব নিউজ জানিয়েছে, মিশর ও জর্ডান গাজা নিয়ে ডােনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে, যেখানে গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে।
গাজার বিষয়ে ‘ঐক্যবদ্ধ’ অবস্থানের ওপর জোর দিলো মিশর ও জর্ডান
সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময়ে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। বেগম খালেদা জিয়ার ৩১ দফা রূপরেখা হলো রাষ্ট্র কাঠামোর রূপরেখা। তিনি নেতাকর্মীদের জনগণের পাশের থাকার নির্দেশনা দিয়েছেন।
ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই: নজরুল ইসলাম
বাংলাদেশে জুলাই-আগস্টে (২০২৪) সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে যে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে,নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এইসব ঘটনা ঘটেছে শেখ হাসিনার নির্দেশে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে, তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন, প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে।
ছাত্র আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে
জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ১৯ জুলাই বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলার ও গুম করার নির্দেশ দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি। ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণহত্যার প্রসঙ্গে ৫০টি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-কে বিলুপ্ত করার সুপারিশ। এই দুটি সংস্থা মানবাধিকার ও মৌলিক অধিকার ক্ষুন্ন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর কর্মকাণ্ডকেও সীমিত করার সুপারিশ করা হয়েছে, যাতে তাদের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে। বিজিবি এবং আনসারকে সামরিক বাহিনী থেকে পৃথক ও সীমিত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যাদেশ জারি করে বাহিনীগুলোর কাজের ক্ষেত্র ও সীমা পরিসীমা নির্ধারণ করে দেওয়ার সুপারিশও এর মধ্যে অন্তর্ভুক্ত।
জাতিসংঘের প্রতিবেদনে র্যাব-এনটিএমসি বিলুপ্তির সুপারিশ
আয়নাঘর পরিদর্শন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এ রকমই একেকটা আয়নাঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও।’ এই সময়ে উপদেষ্টা তার গুম হওয়া বন্ধু প্রসঙ্গ টেনে বলেন, এমন এক ঘরে হয়তো বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে রাখা হয়েছিল। পরে যাকে ইনজেকশন পুশ করে জিয়াউল আহসানের নির্দেশে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া হয়। তিনি এই সময় বলেন, যার কথা ছিল সন্তানদের সাথে ভাত খাওয়ার, তাকে শীতশক্ষ্যার মাছেদের খাবার হতে হয়েছিল ডাইনির কারণে!
আয়নাঘরে আমরা ১৭ কোটি মানুষ আটকা ছিলাম ১৬ বছর: ফারুকী
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনে শাহাদতবরণ করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘সাহসের বাতিঘর’ হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবরারের ছবি যুক্ত করে সংগঠনটির পেইজে লেখা হয়, ‘জন্মদিনের শুভেচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে শহিদ আবরার ফাহাদ। আমাদের সাহসের বাতিঘর। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম দিশারী।’
আবরার আমাদের সাহসের বাতিঘর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন একটি চুক্তি করতে পারে, আবার নাও করতে পারে। দেশটি কোনো একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে’। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে, কিয়েভকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইউক্রেন কীভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথও বাতলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষিজমি, তেল ও গ্যাস সম্পদসহ আরও অনেক সম্পদ। কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই’।
‘আমাদের অর্থ ফেরত চাই’, ইউক্রেনকে ট্রাম্প
গত বছর ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশ এবং ছাত্রলীগ হামলা করে। এতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আবু সাঈদ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) তাদের প্রতিবেদনে বলেছে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। তাকে পুলিশ বেপরোয়াভাবে গুলি করেছে। আরো বলা হয়েছে, একাধিক নির্ভরযোগ্য সাক্ষী এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে, আবু সাঈদের হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি ভূমিকা এবং দায় যথেষ্ট বিশ্বাসযোগ্য। পুলিশ ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। পুলিশ তাকে প্রায় ১৪ মিটার দূর থেকে গুলি করেছে। শরীরে ফরেনসিক রিপোর্টে দুইটা গুলির চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের বিচারবহির্ভূত হত্যার শিকার আবু সাঈদ: জাতিসংঘ প্রতিবেদন
আজ বুধবার আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সাথে ছিলেন গুমের শিকার ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। একটি ঘর দেখিয়ে সুপ্রিম কোর্টের এই ভুক্তভোগী আইনজীবী বলেন—‘এখানে আমাকে আট বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলা চোখ বেঁধে রাখতো, সর্বক্ষণ পিছমোড়া করে বেঁধে হাতকড়া পরিয়ে রাখত। নামাজের সময় পর্যন্ত দিত না। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘আমি রোগা ছিলাম। মাঝে মাঝে টাফ হয়ে যেত। এ রকম হতো যে, ২৪ ঘণ্টা চোখ বেঁধে, হাত বেঁধে বসিয়ে রাখতে। উঠতে দিতো না, দাঁড়াতে দিত না। কেন প্রশ্ন করলে বলতো, স্যার আসবেন। কেউ আসলে বুঝতে পারতাম পেছন থেকে কেউ আসছে, মোবাইলের রিংটোনের আওয়াজ হচ্ছে। দামি পারফিউমের ঘ্রাণ পেতাম...এখানে তো প্রস্রাব-পায়খানার গন্ধ নাকে আসতো। উল্লেখ্য ৬ আগস্ট ছাড়া পেয়েছেন তিনি।
‘এই ঘরে আমাকে ৮ বছর বন্দি করে রাখা হয়েছিল’ ইউনূসকে ব্যারিস্টার আরমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার গত জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-শ্রমিক-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) ধন্যবাদ জানিয়েছে। এই সময় তিনি আইনের শাসন সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর স্বাধীনভাবে এই তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে।
জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানাল অন্তর্বর্তী সরকার
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গত ২০ আগস্ট গ্রেফতার করে র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে তার নাম রয়েছে।সব অপরাধের শীর্ষে নাম উঠে এলেও বদিতে মুগ্ধ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে মাদকসহ নানা অভিযোগ করে আওয়ামী লীগের কিছু নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও বদির অপরাধ সাম্রাজ্য ছুঁতে নিষেধ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বদির কাছ থেকে ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদেরও!
বদির কাছ থেকে ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের!
বুধবার দুপুর ২টায় আন্দোলনকারীদের সঙ্গে ঘটনাস্থলে কথা বলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকেই বিডিআর হত্যার বিচার করতে হবে। এ সময় তিনি চলতি সপ্তাহেই বিডিআর চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালসহ ছয় দফা দাবিতে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠক করার আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, বিদেশি শক্তির সাহায্যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে আন্দোলনকারীরা সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি থেকে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন। পুলিশ জল কামান দিয়ে বাঁধা দিলেও তারা সচিবালয় এলাকায় ঢুকে পড়েন। শুয়ে পড়েন কাফন পরে!
অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের বিগত ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। গত ৪ আগস্ট বিকালে রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। ‘গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পা-দানিতে পড়ে আছেন। তখনো জীবিত। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।’ এই ছবি ভাইরাল হলে বাবা মা ছেলের খোঁজ পান, কিন্তু ততক্ষণে নাফিজ মৃত!
জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদ হলো গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, মুজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে!
এস আলম পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, মুজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে!
স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এসব ঘটনায় আরো ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে এবং বলা হয়েছে সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মধ্যে এটি পড়ে, যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হতে পারে।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে নৃশংসতা করেছিল আ.লীগ
বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় সুনামগঞ্জে পাঁচ প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- আহমদ চৌধুরী, সালমা আক্তার, তোফায়েল আহমদ, ইমরান খান, মো. মাহিন খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য রমজান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ড. ইউনূস ও তারেক রহমানকে কটূক্তি, ৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘আমাকে বন্দি রাখা আয়নাঘর দেখে এসেছি, সরকারপ্রধান ড. ইউনূস সাহেবের সঙ্গে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যেখানে আমাকে এক মাস আটকে রাখা হয়েছিল। তিনি বলেন আশা করি এ অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমি ও আমার পরিবারকে অত্যাচার করেছিল, তাদের বিচার শিগগিরই শুরু হবে।’ চট্রগ্রামের আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আমাকে বন্দি রাখা আয়নাঘর দেখে এসেছি, বিচার শিগগিরই: হুম্মাম কাদের
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্ট যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে। তিনি বলেন, আপনারা ভালো জানেন- ডেভিল হান্ট অভিযান কতটুকু সফলতা অর্জন করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে বলেন, আমি কিছুই জানি না। তবে আমার জানামতে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার কথা, সেভাবে প্রচার করা হচ্ছে না। আমরা সেদিকেও খেয়াল রাখছি। আনসার ব্যাটালিয়নের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আনসারদের ভূমিকার প্রশংসা করে তাদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অপারেশন ডেভিল হান্ট যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পোস্টে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহিদ মিনার থেকেই। দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহিদ বীর কাশেমের গায়েবানা জানাজা, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্রদের
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পুকুর থেকে ব্যাগভর্তি ৫টি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রমতে, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় খানবাড়ির মহিলারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে। ওসি জাকির সিকদার বলেন, উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি বলেও জানান তিনি।
বরিশালে পুকুর থেকে পাঁচটি পাইপগান উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ বুধবার লিখেছেন, আ.লীগ থাকবে, না হয় আমরা থাকব। এর আগে ফেসবুকে ‘#ব্যান আওয়ামী লীগ’ লিখে পোস্ট করেন হাসনাত। বুধবার পৌনে চারটায় হাসনাত আব্দুল্লাহ আরেক পোস্টে লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, পালটা বিপ্লবে আমার ভাই শহিদ কাশেমের মৃত্যু হয়েছে। অনেক হয়েছে আর না। এখন আর কোনো পিছুটান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলেন তিনি।
‘আ.লীগ থাকবে, না হয় আমরা থাকব’
কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত স্বজনদের উদ্যোগে এবং জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঢাকায় ৯২ সালের ২৬ মার্চ যে গণআদালত আয়োজন করেছিল তা মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তৌহিদী জনতা হিসেবে যারা নিজেদের শরমিন্দা ও অপরাধী মনে করছে এবং তৌহিদী জনতার রণধ্বনিকে মব ও সন্ত্রাস গণ্য করছে তাদেরকে কটাক্ষ করেন। তিনি বলেন ইনসাফ হবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যদি তৌহিদী জনতাও গণআদালত কায়েম করে। তারা তো কেবল একজন গণঅভ্যুত্থান বিরোধী লেখিকার বই বইমেলা থেকে অপসারণ করতে চেয়েছে।
জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণআদালত ‘মব জাস্টিস’র বিশুদ্ধ নমুনা: ফরহাদ মজহার
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আবুল কাশেম (২০)! ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বেলা তিনটায় মারা যান তিনি। এর আগে শনিবার আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। প্রসঙ্গত গত শুক্রবার মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, চিকিৎসাধীন একজনের মৃত্যু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলপ্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে চিহ্নিত করে যেকোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছে ইরান। রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমান হামলার পরিবর্তে ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার ট্রাম্পের মন্তব্যকে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এতে আরো লেখা হয়েছে, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।
‘আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ’, ট্রাম্পকে সতর্ক করল ইরান
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেছেন, পার্শ্ববর্তী দেশ ও শেখ পরিবারের কাছে জিম্মি হয়ে আছে দেশের প্রযুক্তি খাত। তাদের সামগ্রিক একটি সিন্ডিকেট প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ করে চলেছে। এই সিন্ডিকেট মুক্ত করতে না পারলে তথ্য উপাত্ত রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। গতকাল এক কর্মশালায় তিনি আরো বলেন, গত ১৭ বছরে পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে ফেলেছে। এখন পুলিশ চেষ্টা করছে আস্থার জায়গাটা ফেরানোর। এই সময়ে তারেক রহমানের ৩১ দফাকে নতুন বাংলাদেশ নির্মাণের মূলমন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি।
দেশের প্রযুক্তি খাত ভারত ও শেখ পরিবারের কাছে জিম্মি: আমিনুল
আয়নাঘর খ্যাত ঢাকার তিনটি টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান। তৎকালীন জামায়াতে ইসলামীর আমির মীর কাশিমের এই ভুক্তভোগী ছেলেও প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন। তার ছবিসহ লেখক ফাহাম আব্দুস সালাম এক দীর্ঘ পোস্টে বলেছেন, বীর সন্তানদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আরমানকে নিয়ে পাঠ্যপুস্তকে গল্প লেখা হোক। এই লেখায় তিনি বলেন, তার আর তার স্ত্রীর কথা শুনে কান্না ধরে রাখতে পারি না, বাবাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, ছেলে ৮ বছর বন্দী ছিলেন ছোট একটা ঘরে!
আয়নাঘরে আরমানের লড়াইয়ের গল্প পাঠ্যপুস্তকে চান ফাহাম আবদুস সালাম
ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় খালাস পেয়েছেন বিএনপি কর্মী আজাদ হোসেন খোকন (৫২)। ৫ বছর কারাগারে থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় নিজ বাড়িতে মারা গেছেন তিনি। পরিবার জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, শেখ হাসিনার ট্রেন বহরে হামলার আসামি ছিলেন, গত বছরের ১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ৫ ফেব্রুয়ারি খালাস পেয়েছেন। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এই নিবেদিত কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি খালাসের ৫দিন পর মারা গেলেন
মালয়েশিয়ার অভিবাসী দমন অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৩৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ৩৭ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক। অভিযানে ৮২ জনকে আটক করে পরীক্ষার পর ১৯ থেকে ৫০ বছর বয়সী অভিবাসীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানিয়েছে আটককৃতরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক। তবে কতজন বাংলাদেশী তা জানানো হয়নি।
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আয়নাঘরে রাখা হয়েছিল। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় তাদেরকে রাখা ডিজিএফআইয়ের সেই আয়নাঘর চিনতে পারার কথা জানিয়েছেন তারা। নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, নতুন রঙ করা হয়। আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালে এক্সস্ট ফ্যান ছিল। অভ্যুত্থান চলাকালে নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে আটকে রাখা হয়েছিল আয়নাঘরে।
আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ
জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মামলায় এনটিএমসি'র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ ১২ ফেব্রুয়ারি হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজার বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৬ জানুয়ারি জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।
গুমের অভিযোগে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এটার বর্ণনা যদি এক শব্দ ব্যবহার করে দিতে হয় তাহলে বলতে হবে এটা একটা বিভৎস দৃশ্য। বেলা ১১টায় দেশি-বিদেশি গণমাধ্যম, ভুক্তভোগীদের প্রতিনিধি নিয়ে রাজধানীর আগারগাঁও, কচুখেত এবং উত্তরা এলাকায় আয়নাঘর পরিদর্শনে যান। তিনি বলেন, নৃশংসতার কথা যতই শুনেছি অবিশ্বাস্য মনে হয়েছে। এটা কি আমাদেরই জগত! তিনি আরো বলেন, এইরকম আয়নাঘরের সংখ্যা ৭শ থেকে ৮শ আছে শুনা গেছে। পুরো বাংলাদেশ জুড়ে! তিনি আরো বলেন দেশের যে চূড়ান্ত রূপ দেখলাম এটা তারই প্রতিচ্ছবি। জাতির জন্য এর ডকুমেন্ট করা হবে।
আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বললেন ‘এটা বিভৎস্য দৃশ্য’
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সারোয়ার জাহান বলেছেন, গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন এবং কী অভিযোগে তা এখনো জানা যায়নি। এসপি তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জ। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০১০ সালে তানভীর সালেহীন পুলিশে যোগ দেন।
সারদা পুলিশ একাডেমি থেকে এসপি ইমনকে গ্রেপ্তার
এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় অগ্রাহ্য করেছেন মোদিকে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদনে এইরকম দৃশ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেডি ড্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলেও তাকে পুরোপুরি এড়িয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে আশেপাশে থাকা অন্যদের সাথে মিলিয়েছেন হাত! যদিও স্বাগত জানানোর সময় মোদিকে আলিঙ্গন করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
বিশ্বনেতাদের সামনে মোদিকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূনরেখায় স্থাপন করা সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে ঐতিহাসিক জোড়া মসজিদের সামনে একটি গাছে বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বিজিবি এর জোরালো প্রতিবাদ জানিয়ে কয়েক দফা বৈঠক করে ১০ ফেব্রুয়ারি, সমাধান হয়নি। ১১ ফেব্রুয়ারি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে ক্যামেরা অপসারণে রাজি হয় বিএসএফ। পরে ওই দিন রাতেই খুলে নেয় ক্যামেরা।
বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা খুলে নিলো বিএসএফ
আজ আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা মমুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে।অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আজ ১১টার দিকে পতিত ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার খুম খুনের স্মারক আয়নার পরিদর্শনে গিয়েছিলেন। যেইখানে গুম করে ভিকটিমদের রাখা হতো। গুম তদন্ত কমিশনের সাক্ষাতের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে।
আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে আ.লীগ: ড. ইউনূস
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অবদান রাখছে। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীকে সহযোগিতা, দুর্গাপূজা নিরাপত্তা, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে সহায়তা, কূটনৈতিক মিশনে নিরাপত্তাসহ এই সময়ে বাহিনীটির বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।