Web Analytics

ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি সন্ধ্যায় ‘কোর কমিটি’ বৈঠকে বসত। এতে অংশগ্রহণ করতো সাবেক পুলিশ মহাপরিদর্শক; বিজিবি, র‌্যাব ও আনসার/ভিডিপির সাবেক মহাপরিচালক; ডিজিএফআই, এনএসআই, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ও এনটিএমসি’র প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর একজন সিনিয়র জেনারেলও অংশ নেন। পাশাপাশি শেখ হাসিনা এবং তার দপ্তরের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিয়মিতভাবে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আন্দোলন দমনে যোগাযোগ রাখতেন। গত বছরের ১৪ জুলাই সন্ধ্যায় ওবায়দুল কাদের ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশে বিক্ষোভরত ছাত্রদের উপর হামলা হয়।

13 Feb 25 1NOJOR.COM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তৈরি হতো আন্দোলন দমনের নীল নকশা

নিউজ সোর্স

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তৈরি হতো আন্দোলন দমনের নীল নকশা

ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি সন্ধ্যায় ‘কোর কমিটি’ বৈঠকে বসত। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাসংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতেন। সেখানেই মূলত আন্দোলন দমনের নীল নকশা তৈরি হতো। এদিকে একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন, ভারী অস্ত্রের ব্যবহার হলে সাধারণ আন্দোলনকারীরা ভয়ে ঘরে ফিরে যাবেন। কিন্তু তার সেই চেষ্টাও পরে ব্যর্থ প্রমাণিত হয়েছে। বরং, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ নিহত হলে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।