Web Analytics

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১১ জনের নাম চেয়ে পাঠানো হয়েছে পুরস্কার গ্রহণের জন্য। কিন্তু সাফজয়ী ২৩ ফুটবলার এবং কর্মকর্তা মিলে সংখ্যাটি ৩২! ফলত বিপাকে পড়েছে বাফুফে। এরমধ্যে কোন ১১ জনকে পাঠাবে এই দ্বন্দ্ব সমাধান করতে পারছে না। বাফুফে সাধারণ সম্পাদক এ নিয়ে যোগাযোগ করেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে। বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন। তিনি আশা করছেন মন্ত্রণালয় এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করবেন।

13 Feb 25 1NOJOR.COM

একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে

নিউজ সোর্স

একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন, এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১১ জনের নাম চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু সাফজয়ী দল ছিল ২৩ জনের। কোচ, কর্মকর্তা মিলে ছিলেন মোট ৩২ জন। তাদের মধ্য থেকে কোন ১১ জনকে একুশে পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে? এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কেননা ৩২ জনের তালিকা দিয়েছিল বাফুফে। সেটি কমিয়ে ১১ জনে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।