Web Analytics

বাংলাদেশের বিগত ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। গত ৪ আগস্ট বিকালে রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। ‘গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পা-দানিতে পড়ে আছেন। তখনো জীবিত। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।’ এই ছবি ভাইরাল হলে বাবা মা ছেলের খোঁজ পান, কিন্তু ততক্ষণে নাফিজ মৃত!

12 Feb 25 1NOJOR.COM

জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদ হলো গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ

নিউজ সোর্স

জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদ হলো গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ

রিকশার পা-দানিতে গুলিবিদ্ধ গোলাম নাফিজের নিথর দেহ পড়ে থাকার স্কেচ (আঁকা ছবি) এবার স্থান পেল জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।