Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আইএমএফ যদি বেশি শর্ত দেয়, তবে বাংলাদেশ আর এই ঋণ নিতে আগ্রহী থাকবে না। সব শর্ত মেনে ঋণ নিতে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। ৪৭০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের জন্য অতিরিক্ত শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ ঋণের চুক্তি থেকে সরে আসবে। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে চলেছে। এর প্রস্তুতি নিতে অর্থনীতির বেশ কিছু দুয়ার খুলে দিতে হচ্ছে। অনেক খাতে সংস্কার করতে হচ্ছে। উক্ত সেমিনারে কৃষি অর্থনীতিবিদরা সরকারের প্রতি কৃষি খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান। তারা পোল্ট্রি খাতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ভ্যাট হ্রাস, কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও প্রণোদনার সুযোগ বাড়ানোরও সুপারিশ করেন।

04 May 25 1NOJOR.COM

আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: বিশেষ সহকারী আনিসুজ্জামান

পাকিস্তানের কূটনীতিক মোহাম্মদ ফয়সাল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি। তিনি বলেন, আসুন জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করি। কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড এটা মেনে নেওয়ার মধ্যেই আছে সমাধান। আরও বলেন, পহেলগাঁও সম্পর্কে কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করছে তা ডাহা মিথ্যা। এরই মধ্যে পহেলগাঁওয়ে হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় ৯ লাখ সেনা আছে। পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধংদেহী। আমরা উত্তেজনা চাই না। আলোচনার মাধ্যমে সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।

04 May 25 1NOJOR.COM

কাশ্মীরে গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায় না: পাকিস্তানের কূটনীতিক

সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তৃতা দিলে ও পত্রিকায় কলাম লিখলে জীবননাশের হুমকি দেওয়া হতো। তিনি বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে বাসায় যাওয়ার পর তৎকালীন ঢাবি উপাচার্যকে বাসায় এসে সরকারের বিরুদ্ধে এসব বক্তব্য না দিতে অনুরোধ করা হতো। না হলে ছাত্রলীগের ছেলেদের হাতে পিস্তল রয়েছে, তারা যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে বলেও শাসিয়ে যান। তিনি বলেন, বাকশাল কায়েম করল। চারটি সংবাদপত্র ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হলো। তারপর জিয়াউর রহমান এসে সেটাকে মুক্ত করে দিলেন। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। এর মানে হলো আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। আমাদের সতর্ক থাকতে হবে।

04 May 25 1NOJOR.COM

ফ্যাসিবাদের বিরুদ্ধে বললে জীবননাশের হুমকি দেওয়া হতো: আনোয়ারউল্লাহ

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, মহাগ্রন্থ আল-কুরআনকে জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। কুরআন প্রতিনিয়ত চর্চার বিষয়। কুরআনকে বাহন হিসেবে নিয়ে কীভাবে সমাজ পর্যন্ত পৌঁছানো যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। ড. শামীমা তাসনিম বলেন, কুরআনের নির্দেশনা অনুযায়ী যদি আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা না হয়, তবে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোনোভাবেই পরিবর্তন আসবে না। জবাবদিহিতা হতে হবে আল্লাহর কাছে। আল্লাহভীতি না থাকলে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন সফল হতে পারেনা।

04 May 25 1NOJOR.COM

কুরআনকে জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে: ঢাবি উপাচার্য

ইয়ুথ পলিসি নেটওয়ার্ক পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খাবারের তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। মার্চে পরিচালিত জরিপে দেশের বিভিন্ন জেলা শহর ও উপজেলার ১ হাজার ২২ জন নিম্ন আয়ের মানুষের তথ্য সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রিকশাচালক, দিনমজুর, নিরাপত্তাকর্মী, শিক্ষার্থী ও ডেলিভারিম্যান। ৯৯ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, কখনো না কখনো অর্থাভাবে খাবার বাদ দিতে হয়েছে। প্রতি ১০ জনের ৬ জন নিয়মিত নাস্তা বাদ দেন। কেউ কেউ দিনে একাধিকবার খাবার কমিয়ে দেন। খাবারের তালিকায় বেশি দেখা যায় সস্তা খাবার—বিস্কুট, কলা, ডিম ও পরোটা। পুষ্টিমূল্য কম হলেও কম খরচের কারণে এসব খাবারের চাহিদা বেশি। ট্যাক্স বাড়াতে ক্ষোভ ও দাবি জানিয়েছেন ভর্তুকির।

04 May 25 1NOJOR.COM

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খাবারের তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন দেশের নিম্ন আয়ের মানুষ: জরিপ

নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সাতটি নারী নেতৃত্বাধীন সংগঠন। প্রবাসী মন্ত্রণালয়ের কাছে যে দাবিগুলো জানিয়েছে তন্মধ্যে; বিদেশগামী নারী কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘নিরাপত্তা ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ চালু করা, দূতাবাসে ২৪ ঘণ্টার হেল্পলাইনসহ ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করা, যৌন নিপীড়নের শিকার নারী কর্মীদের দেশে ফেরার পর পুনর্বাসন, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করা, নারী শ্রমিক প্রেরণে নতুন নীতিমালা প্রণয়ন করা, প্রবাসী নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বেতন ও মর্যাদার সমতা নিশ্চিত করা, ‘ডিজিটাল রিপোর্টিং অ্যাপ’ চালু করা, প্রতারক নিয়োগকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যৌন সহিংসতার শিকার নারী শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ তহবিল গঠন করা, পাসপোর্ট নারীদের কাছে রাখা! শ্রম মন্ত্রণালয়ের কাছে যে দাবি জানিয়েছেন, নারীদের জন্য নিরাপদ বিশ্রাম কক্ষ, স্বাস্থ্যকর টয়লেট ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা, গার্মেন্টস ও কলকারখানায় ওয়েলফেয়ার অফিসার নিয়োগ বাধ্যতামূলক করা, ৫০ বা ততোধিক নারী কর্মী থাকলে শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা, শ্রম মন্ত্রণালয়ের অধীনে ‘নারী শ্রমিক সুরক্ষা ও প্রতিকার সেল’ গঠন ও নিয়মিত মনিটরিং, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তা জনসমক্ষে প্রকাশ করা।

04 May 25 1NOJOR.COM

নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ২০ দফা ঘোষণা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। হত্যাকাণ্ডে অংশ নেন দুইজন। প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়ে ছিলেন তারা। তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তদন্তের জন্য আরও সময় লাগবে উল্লেখ করে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। জানা গেছে, তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্কফোর্স। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষজাতীয় কিছু পাওয়া যায়নি। রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা।

04 May 25 1NOJOR.COM

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন, ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্স

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে বিসিএস অ্যাসোসিয়েশন। এছাড়াও এমবিআর বিলুপ্ত না করাসহ আরও তিনটি দাবি জানিয়েছে। মোটা দাগে ৪টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা খসড়া অধ্যাদেশ বাতিল, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল, অর্থ উপদেষ্টার উপস্থিতিতে ২ ক্যাডারের কর্মকর্তাদের আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং দুই ক্যাডারের জরুরি সাধারণ সভায় পরবর্তী করণীয় নির্ধারণ। আয়কর ক্যাডারের কর্মকর্তারা বলেন, খসড়া প্রণয়নের আগে শ্বেতপত্র কমিটির সুপারিশ ও রাজস্ব খাত সংক্রান্ত পরামর্শক কমিটির সুপারিশ আমলে নেয়া হয়নি। এনবিআর থেকে যেই খসড়া পাঠানো হয়েছে, নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রশাসন ক্যাডারের লোকজন তা পুরোপুরি উল্টে দিয়েছে। রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের অভিজ্ঞতাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

04 May 25 1NOJOR.COM

রাজস্ব নীতি অধ্যাদেশের খসড়া বাতিলসহ ৪ দাবি ক্যাডারদের

শনিবার রাত সোয়া আটটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ জানান, ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। জানা গেছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করেছে। পেজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে তারা জুয়ার লাইভ প্রচার চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়। হ্যাকারারা ফেসবুক পেজে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় প্রচার চালায়। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

04 May 25 1NOJOR.COM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে জুয়ার প্রচারণা

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন। আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। আগে জানানো হয়েছিল ৫ মে ফিরবেন!

04 May 25 1NOJOR.COM

খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পেছাল, ৫ মে’র পরিবর্তে ৬ মে দেশে ফিরবেন

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ। এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি চূড়ান্ত হয়নি। এর আগে বিএনপি থেকে বলা হয়েছিল, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে। তাকে যথাযথ অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা যৌথসভা করেছি। জনগণ যাতে তাদের নেত্রীকে শৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যর্থনা জানাতে পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।’ বিমানবন্দর থেকে গাড়িতে করে ৮নং গেট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের উদ্দেশে রওনা হবে। বিমানবন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

04 May 25 1NOJOR.COM

বিমানবন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন: মির্জা ফখরুল

পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতারা গণঅধিকার পরিষদে যোগদান করেছেন। নুরুল হক নুর ও মো. রাশেদ খান ফুল দিয়ে নতুন নেতাদের বরণ করে নেন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৩টি দাবি জানানো হয়।সেগুলো হলো- ১. গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ২. ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা। ৩. দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। এ ছাড়া মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করা হয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে।

04 May 25 1NOJOR.COM

গণঅধিকার পরিষদে যোগ দিলেন বিভিন্ন দলের সহস্রাধিক নেতা

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না। উপদেষ্টাদের আচরণ, কথাবার্তায় স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দেবে না। তিনি বলেন, ১৭ বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনের তো কোনো নাম-নিশানা দেখতে পাচ্ছি না। ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, আগামী দুই তিন পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরো বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় ছিনিমিনি খেলছে। ফেব্রুয়ারি মাসের এক সভায় বিএনপি মহাসচিবসহ আমরা পাঁচজন মিটিং করলাম। চারজন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে বসলেন। মিটিংয়ের পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বরে ইলেকশন হবে। এক সপ্তাহ পরে দেখি যে সেই ঘোষণা আর থাকল না। এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে।

04 May 25 1NOJOR.COM

উপদেষ্টাদের আচরণ, কথাবার্তায় স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দেবে না: হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার বড়লোকদের জন্য, গরিবের জন্য নয়।’ কায়কোবাদ বলেন, ‘এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন? এই সংস্কার হলেই কি আপনাদের পেটে ভাত যাবে? আপনারা কৃষি কাজ করতে পারবেন? যাবে না। এই সংস্কার গরিবের জন্য নয়, এই সংস্কার হলে লাভবান হবেন বড়লোকেরা। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন, মানুষ ভোটের অপেক্ষায় আছে।’

04 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন, মানুষ ভোটের অপেক্ষায় আছে: কায়কোবাদ

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক এ দেশের জনগণ। তা আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে। দ্রুত এ দেশের জনগণের যে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবার আগে বাংলাদেশ। আমাদের দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করবো। টুকু বলেন, দেশের মালিকানা, ভোটের অধিকার দেশের মানুষ ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তিন কোটি ৬০ লাখ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি। এ দেশের মালিক কেউ এককভাবে নয়। আরো বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এটি আমাদের জন্য খুবই আনন্দের।

04 May 25 1NOJOR.COM

দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক এ দেশের জনগণ, নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কাশ্মীরে যে হামলা হতে পারে, সে বিষয়ে আগেই গোয়েন্দাবার্তা মিলেছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল। কাশ্মীরের শ্রীনগরে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সফরসূচি ছিল। এ সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে সেটিও পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু আবহাওয়ার কারণ দেখিয়ে চারদিন আগে মোদির সফর বাতিল করা হয়। এই অবস্থায় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম শহরের বাইসারান উপত্যকায় বন্দুকধারীরা হামলা চালায়। তবে, শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।

04 May 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলার আগে বাতিল হয় মোদির শ্রীনগর সফর: হিন্দুস্তান টাইমস

আমরা ১৮ কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি। সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, সরকারকে জনগণের মৌলিক, ভোট, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সজাগ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে। আরো বলেন, অন্তর্বর্তী সরকার গঠন করার দুবছর আগেই বিএনপি এই সংস্কারের কথা বলেছে। আমাদের পক্ষ থেকে জাতির কাছে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরে ছিলাম। বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে।

04 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না: ড. মঈন খান

রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভোরোসিস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরই ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো। হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু। ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতভর রাশিয়ায় ১৮৩টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন।

03 May 25 1NOJOR.COM

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি

যেকোনো মূল্যে শিক্ষার মানোন্নয়ন ও সেশনজট মুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম ৷ তিনি বলেন, উপযুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। তারপরও আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি যাতে কোনো রকম অনিয়ম না হয়। উল্লেখ্য, দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৩ সালের পরীক্ষা শুরু হয়েছে। টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য।

03 May 25 1NOJOR.COM

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়: উপাচার্য

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘চালের দাম কমে অনেকটা সহনশীল হয়ে আসছে। একেবারে পড়ে যাওয়াটাও ঠিক না। কারণ কৃষকদের ন্যায্য মূল্য পেতে হবে। কৃষকরা ন্যায্য মূল্য পাইলেই উৎপাদনে উৎসাহিত হবে।’ খাদ্য উপদেষ্টা বলেন, ‘সারাদেশে আশানুরূপ রোরো ফসল উৎপাদন হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় মাল রাখতে পারি সে ব্যবস্থা করেছি। নারায়ণগঞ্জের বন্দরে গম ও চালের গুদাম আগে থেকেই সিএসডি ছিল। এখন এটাকে সাইলো করা হলো। খাদ্য মজুদ করার জন্য এটা ভালো জায়গা। আরও বলেন, ‘আমাদের গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু আমাদের দেশে অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনই আমরা আমদানি করি বেসরকারিভাবে।’

03 May 25 1NOJOR.COM

চালের দাম সহনশীল হয়ে আসছে: আলী ইমাম মজুমদার

মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, আগামী দুই মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতা–কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।’ তিনি বলেন, ড. ইউনূসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। প্রফেসর ড. ইউনূস আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন, কয়েক মাস মাস আগেও আমাদের সামনে আদালতের পাড়ায় ঘুরতেন। আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন পবিত্র কুরআন ও ইসলামকে কটাক্ষ করেছে। তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তি বাস্তবায়ন দেখতে চাই। চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইউর্কের গোলামী করবার জন্য নয়।

03 May 25 1NOJOR.COM

আদালতপাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন, ড. ইউনূসকে মামুনুল হকের প্রশ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে আসছেন। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

03 May 25 1NOJOR.COM

বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আসছেন খালেদা জিয়া

পহেলগাঁও হামলার পর ভারত শাসিত কাশ্মীরের উরি সেক্টরের তুতমার গলি পোস্ট এবং পাকিস্তান শাসিত লিপা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গত সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুপওয়ারার কারনাহ সেক্টরের বাসিন্দারা ব্যক্তিগত ব্যয়ে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরির কাজ শুরু করেছেন বা সেগুলো পুনর্নির্মাণ করছেন। দুই পাড়ের মানুষেরই এ নিয়ে তোরজোর দেখা গেছে। স্মরণ করছেন অতীতের বিধ্বস্ত ক্ষতির স্মৃতি।

03 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান উত্তেজনা: বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মানুষ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তিনি তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান দায়িত্বশীল ও সংযত অবস্থান গ্রহণ করেছে। একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আরও জানান, তুরস্ক যদি এতে অংশ নিতে চায়, তবে পাকিস্তান তা আন্তরিকভাবে স্বাগত জানাবে। রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

03 May 25 1NOJOR.COM

পহেলগাঁও হামলা, পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ

রাখাইনে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ যতই তীব্র হচ্ছে, ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে চলেছে। দুই পক্ষের হামলার মূল লক্ষ্য হয়ে উঠছে সাধারণ রোহিঙ্গা জনগণ। এক হিসাবে দেখা গেছে, প্রতিমাসে সাড়ে ৬ হাজারের মতো অনুপ্রবেশের ঘটনা ঘটছে। গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, এর বাইরেও কমপক্ষে আরও ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা অনিবন্ধিত অবস্থায় বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। বিজিবির সদস্যরা কেওড়াবাগানের ভেতর দিয়ে কোমরসমান পানি ও কাদামাটি মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে একদিকে ছুটে গেলে অন্যদিক দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। এছাড়া বিশেষজ্ঞরা করিডর প্রস্তাবনা নিয়েও নিরাপত্তা জনিত উদ্বেগ জানিয়েছে।

03 May 25 1NOJOR.COM

মাসে ৬ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ, অসহায় বিজিবি

এনবিআর ভেঙে সৃষ্টি হতে যাওয়া দুই বিভাগের দুইটি সিনিয়র সচিবের পদ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কর ও কাস্টমস ক্যাডারের প্রাপ্য। পদ দুইটি সংরক্ষণ করার দাবিতে কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের দুইটি অ্যাসোসিয়েশন অনড় রয়েছে। ইতোমধ্যে বিসিএস কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন জরুরি সাধারণ সভা করেছে। এই আন্দোলনে ঢুকে পড়েছে আওয়ামী মিত্ররা। এ চক্রের হোতা সাবেক কর কমিশনার একেএম বোরহান উদ্দিন; আওয়ামী আমলে যিনি প্রকাশ্যে দলবাজি করতেন। যার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, এই যৌক্তিক দাবিতে আওয়ামী মিত্রদের প্রবেশের সুযোগ দেবেন না!

03 May 25 1NOJOR.COM

দুইটি সিনিয়র সচিবের পদের দাবি আদায়ে অনড় কর ও কাস্টমস ক্যাডার

টাকা দিয়ে দলীয় মনোনয়ন বিক্রির প্রবণতা বন্ধের জন্য শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে চাইলে অন্তত তিন বছর তাকে কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকা উচিত। নির্বাচন কমিশনেরও এমন নিয়ম থাকা বাঞ্ছনীয়। উপদেষ্টা আরও বলেন, বন্ধ কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার কাজ চলছে। শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে যদি কোনো নতুন মালিক বন্ধ হওয়া কারখানাগুলো নিতে চায় সে সুযোগ থাকছে বলেও জানান। উপদেষ্টা বলেন, রানা প্লাজা ইস্যুতে আওয়ামী সরকারের পুরোপুরি ব্যর্থতা ছিল। দোষীদের শাস্তি না দিয়ে তৎকালীন সরকার রেশমা নাটক বানিয়েছিল।

03 May 25 1NOJOR.COM

একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে চাইলে অন্তত তিন বছর তাকে কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকা উচিত: শ্রম উপদেষ্টা

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দিয়েছেন। নারী সাংবাদিক মনিকা চৌধুরী জানান, তিনি ছবি তুলছিলেন, এ সময় তাকে বের হয়ে যেতে বলা হয়। অন্য সাংবাদিকেরা তাকে রাখার অনুরোধ জানালেও বলা হয়, নারী সাংবাদিক রাখা যাবে না। মুফতি ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্ম পুরোপুরি পালন করব। আমার ধর্মমতে সব পালন করার স্বাধীনতা আছে। তবে রাষ্ট্রীয় বিষয়ে আমার সবকিছু করার ক্ষমতা নেই। সেখানে যে আইন আছে তা মেনে চলতে হবে। ফয়জুল করিম বলেন, আগামী ৫ মে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতে আবেদনের শুনানি রয়েছে। সেখানে আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভীড় না করার অনুরোধ জানান।

03 May 25 1NOJOR.COM

মুফতি ফয়জুল করিম সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দিয়েছেন, বলেছেন নারী সাংবাদিক রাখা যাবে না

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর ইন্তেকালে শোক জানিয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, উনার ইন্তেকাল একটা যুগের অবসান। আমাদের কৈশোরে ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে উনাকে ও অনুসরণীয় মনে করতাম। উনি আলি মিয়া থেকে জ্ঞানের স্বাদ পেয়েছেন এবং সে স্বাদ সফলভাবে এদেশে বিতরণ করে গেছেন। আল্লাহ তার কবরকে আলোকিত করুন। আরও বলেন, ‘বাংলাদেশে আমাদের স্বপ্ন বহুভাষিকতা এবং বহু-সংস্কৃতির চাষবাস। বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মিলনক্ষেত্র বঙ্গীয় বদ্বীপ ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে যেন পরস্পরে দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠিত হয়, এবং আমরা যেন গণতন্ত্র ও সবার অধিকারের ক্ষেত্রে এ অঞ্চলে ও সারাবিশ্বে অনুসরণীয় হয়ে উঠতে পারি, এটাই আকাঙ্ক্ষা।’ উপদেষ্টা বলেন, ‘বহুভাষা-সংস্কৃতি-মত-পথ স্বীকৃত হোক। আলেমরা সুলতান যওক নদভীর মতন সমাজ ও রাষ্ট্রকে বহিঃবিশ্বে মর্যাদার সঙ্গে তুলে ধরুন।’

03 May 25 1NOJOR.COM

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান: উপদেষ্টা মাহফুজ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজকে আমি উপস্থিত হয়েছি শাপলা চত্বরে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। একই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহিদদের ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যার পর এই প্রথম স্বাধীনভাবে কোনো প্রোগ্রাম করতে পেরেছি। তিনি বলেন, হেফাজতের পক্ষ থেকে কেন এতদিনেও সেই দানব ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই, আমি জানি না। আমি মনে করি, শাপলা চত্বরে যতজন নিহত হয়েছেন তাদের সবার হয়ে গণহত্যার দায়ে হাসিনার নামে মামলা করতে হবৈ। তিনি বলেন, আমরা যেহেতু মুসলমান, তাই গাজা ও ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। এছাড়া নারী সংস্কার প্রসঙ্গে অপ্রয়োজনীয় ইস্যু না তৈরি করতে সরকারের কাছে আহ্বান জানান।

03 May 25 1NOJOR.COM

শাপলা চত্বরে ‘গণহত্যা’র জন্য হাসিনার বিরুদ্ধে মামলা করুন: মাহমুদুর রহমান

শেখ হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে ৪৯ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে আল জাজিরা। এতে সাক্ষাৎকার নেওয়া হয় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা আইনজীবীর। এছাড়া এই তথ্যচিত্রে নিজেদের ভয়ংকর অভিজ্ঞতার প্রকাশ করেন ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও তার স্বজনরা। তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফ্যাসিবাদী সরকারের আয়নাঘরসহ বিভিন্ন অপকর্মের চিত্র। আরও উঠে আসে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার তথ্যও। পাশাপাশি হাসিনার শাসন আমলে কীভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্রও তুলে ধরেছে।

03 May 25 1NOJOR.COM

হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে ৪৯ মিনিটের বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে আল জাজিরা

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি নেতা দেশবরেণ্য ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না। ও তখন আমার কথা শুনলে আজ এই অবস্থায় পড়তে হতো না। এখন তো বাড়িতেই আসতে পারবে না।’ তিনি উল্লেখ করেন, সাকিবের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তার রাজনীতিতে না আসলেও চলত। ‘বলেছিলাম, তোমার অনেক নাম হয়েছে, এখন রাজনীতি করো না। কারণ, এই দলটি আর বেশি দিন নেই। মানলে সে রক্ষা পেত! মঞ্চে বসে থাকা তামিমের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাকেও বলছি- এই পথ থেকে সাবধান থাকো।’ এছাড়া তিনি বলেন, সাকিবের সঙ্গে ছবি থাকা প্রসঙ্গে বলেন, এমন কিছু করিনি যে লজ্জিত হতে হবে।

03 May 25 1NOJOR.COM

সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না: মেজর হাফিজ

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সাংবাদিক আর্চনা তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করেছেন। ‘অর্চনা তিওয়ারির সত্য প্রকাশ প্রমাণ করে যে পহেলগাঁওয়ে ফলস ফ্ল্যাগ অপারেশন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’ তিওয়ারি জিজ্ঞাসা করেন, নবদম্পতির ওপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি মিথ্যা? কাশ্মীরি ড্রাইভার উত্তর দেন, ‘হ্যাঁ, এটা সব মিথ্যা- স্বামী জীবিত। এগুলো সবই একটা মঞ্চস্থ নাটক ছিল। ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা।’ অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেন, বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা? ড্রাইভার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এটা সবই একটা রাজনৈতিক খেলা। ১০ কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কীভাবে ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে?

03 May 25 1NOJOR.COM

ভারতীয় সাংবাদিক আর্চনা তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করেছেন

পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এছাড়া ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়তে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি বা ট্রানজিট, তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক- জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একমাত্র বাণিজ্যপথ ওয়াঘা-আটারি ক্রসিং পহেলগাঁও হামলার পর বন্ধ করে দেওয়া হয়। এরপরও পাকিস্তান থেকে পরোক্ষ আমদানি চালু ছিল। যদিও বাণিজ্যের মাত্রা খুবই নগণ্য ছিল।

03 May 25 1NOJOR.COM

পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। কামরুল ইসলাম বিপোন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

03 May 25 1NOJOR.COM

খালেদা জিয়ার নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে

হেফাজতের ইসলামের মহাসমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ ১২ দফা দাবি পেশ করা হয়। নারী সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিলের পাশাপাশি আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠনের দাবি করা হয়। সংবিধানে আল্লার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাদ দিতে হবে। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের গতি আনতে হবে, নির্বাচনের আগে বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদের হাতে নিহত সাইফুলের হত্যাকারীদের বিচার করতে হবে। শেখ হাসিনার আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও যারা গুম-খুন করেছে তাদের বিচার করতে হবে। গাজায় হামলা নিয়ে সরকারের অবস্থান ও ভূমিকা রাখতে হবে। প্রাইমারি থেকে সর্বোচ্চ পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মানবিক করিডরের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। পার্বত্য অঞ্চলে ভিনদেশিদের কার্যক্রম বন্ধ করতে হবে এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এছাড়া শাপলার ৮৪ জন শহীদকে স্মরণ করা হয়।

03 May 25 1NOJOR.COM

হেফাজতের ইসলামের মহাসমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ ১২ দফা দাবি পেশ করা হয়

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ লিখেছেন, ‘হেফাজতের সমাবেশ হলে আমার মনে পড়ে যায় শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার অনুসন্ধানের কথা। আজাদ মজুমদার বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন।’ তিনি লেখেন, দুই সপ্তাহ ধরে চলা তদন্তের সময় আমি নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ার এবং নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম।’ আরো লেখেন, নিরাপত্তার কারণে আমি আগে কখনও আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না, কিন্তু যখনই আমি দেখি যে কোনও সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয়।’

03 May 25 1NOJOR.COM

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন: উপ-প্রেস সচিব

অনিবার্চিত সরকার বেশিদিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ফরহাদ বলেন, আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি। আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি। একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। ফরহাদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে এনপিপি ১১২টিতে একমত পোষণ করেছে। এছাড়া ২৬টিতে একমত নয় এবং ২৮ টায় আংশিক একমত হয়েছে।

03 May 25 1NOJOR.COM

অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে নানা সমস্যা হয়: এনপিপি

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমার উপলব্ধি হচ্ছে-জুলাই এখনো শেষ হয়নি। এটি কেবল একটি সময় নয়, এটি একটি সংগ্রামের সীমান্ত, যা প্রতিদিন রক্ষা করতে হয়। যারা জুলাইয়ের বিপক্ষে ছিল, তারা এখনো হারিয়ে যায়নি। তারা হামলা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি লেখেন, আমি এএএফপি থেকে পদত্যাগ করে প্রেস সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন সরলভাবে ভেবেছিলাম এটি কেবল একটি ক্ষণিকের বাঁক—মেয়াদ শেষ হলে আবারও সাংবাদিকতায়, গল্প বলার জগতে ফিরে যাব। আরও লেখেন, এটি এখন আর কেবল পেশাগত পরিবর্তন নয়। এটি এখন এক যুদ্ধ—দুটি ভিন্ন বাংলাদেশ ভাবনার মাঝে এক সংগ্রাম। শফিকুল লেখেন, মুক্তিযুদ্ধের সময় কিছু বিহারি রাজাকার ছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিহারি সাধারণ মানুষ, যারা ছিল সংঘাতের মাঝে আটকে পড়া—নিহত, বঞ্চিত এবং চিরকাল নীরব। জেনেভা ক্যাম্পে জন্ম নেওয়া প্রজন্ম আজও বড় হয় লজ্জা আর নিঃসঙ্গতা নিয়ে—নিজেদের গল্প বলার অধিকার থেকেও বঞ্চিত হয়ে। আমাদের ভবিষ্যতে যেন এমন না হয়।

03 May 25 1NOJOR.COM

যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন। ওই কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন। ওই বৈঠকের পরই তাকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে ইলন মাস্কের সঙ্গে দেখা হয় খলিলুর রহমানের। মাস্ক স্টাররলিংক ও বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান। ঢাকা কিংবা ওয়াশিংটন—কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি। যা ম্যাটবাইয়ের কলামে উঠে এসেছে।

03 May 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা, এরপর মাস্কের সঙ্গে দেখা হয় খলিলুর রহমানের

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচজনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহালের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ১৩১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। এর আগে, গত ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আবরার ফাইয়াজ বলেন, রায় বহাল রয়েছে। আমরা অবশ্যই সন্তুষ্ট। আশা করবো অতি দ্রুত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করে রায় কার্যকর করা হোক।

03 May 25 1NOJOR.COM

আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে আলী রীয়াজ বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবেন। কারণ, আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন, বিনির্মাণের জন্য সকলেই সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।

03 May 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা এই তরুণ প্রজন্ম শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার অবধি আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, তার দাফন হয়েছে ভারতে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। আরও বলেন, যারা বাইতুল মোকাররমের সামনে হেফাজত কর্মীদের টেনে রাস্তায় নামিয়েছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসনাত আব্দুল্লাহ, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটার সিদ্ধান্ত নাকি দলটির। ড. ইউনূস আপনি ভুলে যাবেন না আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না সে সিদ্ধান্ত আমাদের।

03 May 25 1NOJOR.COM

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাসনাত

ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ কীভাবে পাচার করা হলো, স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে, তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হোক। আরো বলেন, নির্বাচনের জন্য আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে, আরেকটি এপ্রিলের মধ্যে। যদি ফেব্রুয়ারির মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। এরপর কোরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে।

03 May 25 1NOJOR.COM

দেশের সম্পদ চুরি করা লোকদের শ্বেতপত্র প্রকাশ করা হোক: জামায়াত আমির

শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে, তারা এসব মামলাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। চার দফা হলো, ১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। ২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে। ৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

03 May 25 1NOJOR.COM

আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এখনো কোনো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা বিদ্যমান কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না। সেই সঙ্গে প্রেসিডেন্ট প্রতিটি পদক্ষেপ কূটনৈতিকভাবে নেওয়ার পক্ষে’। মুখপাত্র আরও বলেন, ‘তবে তিনি এটাও বোঝেন যে, বিশ্বজুড়ে আরও অনেক অঞ্চলে মনোযোগ দেওয়া প্রয়োজন’। গত ২৪ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিষয়ে তিনি এক সপ্তাহ পর বিস্তারিত জবাব দেবেন।

03 May 25 1NOJOR.COM

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এখনো কোনো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র: ট্যামি ব্রুস

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আল্লামা সুলতান যওক নদভীর জানাজার নামাজ শনিবার বিকাল ৪টায় চট্টগ্রামের জামেয়া দারুল মা‌আরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

03 May 25 1NOJOR.COM

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ২০২৪ সালে ১১ ধাপ পেছানোর পর এ বছর আরও দুই ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র ৫৭তম স্থানে অবস্থান করছে। দেশটির অবস্থান যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনেরও নিচে। ২৩ বছর ধরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসা আরএসএফের মতে, এবার সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। সূচকের ইতিহাসে প্রথমবার বিশ্বের অর্ধেক দেশের জন্য সাংবাদিকতার অনুকূল পরিবেশ ‘খারাপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এক-চতুর্থাংশেরও কম দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’। যদিও ২০২৪ সালে সংবাদমাধ্যমগুলোর অনলাইন বিজ্ঞাপন থেকে আয় বেড়ে ২৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, কিন্তু এর একটি বড় অংশ চলে যাচ্ছে ফেসবুক, গুগল বা অ্যামাজনের মতো প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে।

03 May 25 1NOJOR.COM

আরএসএফের সূচক: যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতায় ‘আশঙ্কাজনক অবনতি’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতিই প্রমাণ করে—সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শিগগিরই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। উপদেষ্টা বলেন, আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।

03 May 25 1NOJOR.COM

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: মাহফুজ

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৩০ হাজার। দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। তিনি বলেন, দেশে চাঁদাবাজি, ভূমিদস্যুতা বন্ধ হয়নি‌। রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরের বিভিন্ন সময় সরকার পতনের আন্দোলন করলেও জনগণ কিন্তু তাদের সঙ্গে রাস্তায় নামেনি। কারণ রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থার কমতি ছিল। নুর বলেন, কোনো কোনো দল মনে করছে আমরাই সব হর্তাকর্তা; তাদের উচিত আওয়ামী লীগ কিভাবে বিদায় নিয়েছে, সেই কথা মনে রাখা। তিনি বলেন, সামরিক বাহিনীর চিঠিতে ভারতে ফ্রিতে চিকিৎসা দেওয়ার তথ্য রয়েছে; যাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। সামরিক বাহিনীকে ভারতের এ প্রস্তাব ফিরিয়ে দিতে আহ্বান জানাচ্ছি।

03 May 25 1NOJOR.COM

হত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি: নুর

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করে কাজ করুন। জনগণের কল্যাণে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোর হস্তে দমন করতে হবে। রাজনৈতিক চাপ আসলে সেটি মোকাবেলা করতে হবে, তোষামোদি করা যাবেনা। শক্ত ও কঠিন পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগিতা করবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশনা দেন। বদিউল আলম মজুমদার বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে হবে।

03 May 25 1NOJOR.COM

রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। তিনি বলেন, এখন মূল প্রশ্ন হলো—যুক্তরাষ্ট্র কীভাবে রাশিয়া ও ইউক্রেনকে একটি সমাধানে পৌঁছাতে সহায়তা করতে পারে। ভ্যান্স বলেন, এ নির্মম যুদ্ধ বন্ধ করার জন্য চূড়ান্তভাবে রাশিয়া ও ইউক্রেনকেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই ইউক্রেনবাসীরা রাগান্বিত—তাদের দেশ আক্রমণ করা হয়েছে। কিন্তু আমরা কি কয়েক মাইল ভূমির জন্য হাজার হাজার সেনা হারিয়ে যেতে দেব? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অচিরেই যুদ্ধ পরিস্থিতিতে বড় কোনো অগ্রগতি না হলে, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংকটের জন্য সময় ব্যয় করা কমিয়ে দিতে পারেন।

03 May 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ পেয়েছিল। প্যাকেজটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের মার্চে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য নতুন করে ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদিত হয়। এবার আইএমএফের কাছে পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। সেগুলোর পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বলে ভারত সরকারের এক সূত্র রয়টার্সকে জানায়, এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

03 May 25 1NOJOR.COM

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে পুনরায় পর্যালোচনা করতে বলল ভারত

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় সীমান্ত রেখার কাছের ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে। এ ছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে ১০০ কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে বন্ধ করেছে মাদ্রাসা।

03 May 25 1NOJOR.COM

আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি। এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সৌদি আরবের উদ্দেশে ১৫ হাজার ১৫৪ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১০০ জন হজ করার কথা রয়েছে। হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহণ করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদের হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

03 May 25 1NOJOR.COM

এখনো ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি, এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন

জনপ্রশাসনবিষয়ক ‘কালো আইন’ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটি বলেছ, প্রশাসনের শীর্ষ পর্যায়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা দুর্নীতি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি ইত্যাদিতে জড়িত। ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ায় তারা জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আস্থা হারিয়েছেন। ফলে প্রশাসনে স্থবিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমরা ইতোমধ্যে এসব কর্মকর্তাদের অপসারণ করার জন্য সুনিদিষ্ট তথ্যসহ তালিকা সরকারের কাছে জমা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, সরকারের কয়েকজন উপদেষ্টার অনৈতিক, স্বৈরতান্ত্রিক মানসিকতা ও অবৈধ হস্তক্ষেপের কারণে এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া বলা হয়, সব নিয়ম নীতি লঙ্ঘন করে বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি, আওয়ামী দোসর এবং নানাভাবে বিতর্কিত অনাভিজ্ঞ লোকদের প্রশাসনে ও বিভিন্ন কমিশনে নিয়োগ দেওয়া হচ্ছে।

03 May 25 1NOJOR.COM

জনপ্রশাসনবিষয়ক ‘কালো আইন’ মেনে নেওয়া হবে না: বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ না করে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ইউনেস্কোর সুপারিশ মোতাবেক শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দের দাবিসহ মোট এগারো দফা দাবি জানিয়েছে সংগঠনটি। তন্মধ্যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসবভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা প্রদান। শিক্ষা বিষয়ের উপরও শিক্ষা সংস্কার কমিশন গঠন। উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগও শিক্ষক নিয়োগের ন্যায় এনটিআরসিএ বা অন্য যেকোনো বিকল্প শিক্ষক নিয়োগ, কমিশনের মাধ্যমে করা। বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করা। বিশ্ববিদ্যালয় শিক্ষকের ন্যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা।

03 May 25 1NOJOR.COM

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি শিক্ষকদের

নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে যাওয়ার পর জিম্মি করা ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। মুক্তি পাওয়া রোহিঙ্গারা টেকনাফের হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। মুক্তি পাওয়া রোহিঙ্গারা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এ ৪ রোহিঙ্গাকে জিম্মি করা হয়। অভিযোগ, মাদক চালান আনতে গিয়েছিলেন।

03 May 25 1NOJOR.COM

টেকনাফের নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে যাওয়ার পর জিম্মি করা ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

03 May 25 1NOJOR.COM

৩ মে থেকে জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ছাত্র-জনতার সিদ্ধান্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, এই আহত ও শহীদদের রক্তের ওপর আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো দাবি, অনুরোধ করছি না। আমরা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সারজিস আলম বলেন, আজ থেকে নয় মাস আগে শহীদ মিনারে আমরা ছাত্র-জনতা রায় দিয়েছিলাম। এবার বায়তুল মোকাররমে দক্ষিণ গেট থেকে আবারও সেই রায় দিবো। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না।

03 May 25 1NOJOR.COM

ছাত্র-জনতার সিদ্ধান্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

শুক্রবার রাত সাড়ে নয়টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

03 May 25 1NOJOR.COM

খুবি সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস

গাজীপুরের বাসন এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর পিবিআই। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকার একাংশ উদ্ধার করা হয়। গত ১৪ এপ্রিল মাল্টি পয়েন্ট বিডি নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই প্রতিষ্ঠানের জিএম একরামুল হক বাদী হয়ে বাসন থানায় একটি ডাকাতি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করে পিবিআই। উদ্ধার করা হয় ২২ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রহমান রাজন (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. উজ্জল (৩৬) ও মো. মিরাজ (২৫)!

03 May 25 1NOJOR.COM

বাসন এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না। যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ দুর্গ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না। আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আরো বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীর খাতায় লিখতে হবে।

03 May 25 1NOJOR.COM

নিবন্ধনের খাতা থেকে আ.লীগের নাম কেটে সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন

বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা হলেন- চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪০), রিয়াদ হোসেন (২৭), তারেক হোসেন (২৩), মো. ওসমান (৫৬)। কক্সবাজার জেলার বাসিন্দা আব্দুল কাদের (৪৭), তৌহিদুল ইসলাম (৩৫), বাহাদুর (৪৩), মো. নুরবক্স (৫৪)। নোয়াখালী জেলার বাসিন্দা সরোয়ার উদ্দিন (৫২) ও টেকনাফের হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল ওয়াহেদ (২৩)। জব্দ ইউরিয়া সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং আটকদের ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

03 May 25 1NOJOR.COM

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আগামী ৪ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে চড়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। দিদার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেন। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্যান্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে মানবতার আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

03 May 25 1NOJOR.COM

খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনা করে রেগুলার বিমান লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব, সহযাত্রীদের ভোগান্তির কথা ভেবে প্রত্যাখ্যান খালেদা জিয়ার

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচক প্রকাশ করেছে, এতে বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম, স্কোর ৩৩ দশমিক সাত এক। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম। সূচকে বাংলাদেশের চেয়ে এই তিনটি দেশ পিছিয়ে আছে। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) অবস্থান নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।

03 May 25 1NOJOR.COM

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সবপক্ষের সঙ্গে আলোচনা করেই মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মানবিক করিডোরে আমরা ইচ্ছুক যদি ইউএন চিন্তাভাবনা করে। পুরো জিনিসটা হবে দুইটি দেশের সঙ্গে কথা বলে। ইউএন যখন কাজ করবে মিয়ানমার সরকার ও আমাদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্তে আসবে। রাখাইনে আরও যারা আছে তাদের সঙ্গেও কথা বলব। আরও বলেন, করিডোরের প্রশ্ন আসছে এ কারণে যে সেখানে সিভিল ওয়ার টাইপের কনফ্লিক্ট হচ্ছে। এ কনফ্লিক্টে পড়ে সেখানে রোহিঙ্গা, রাখাইন জনগোষ্ঠীর খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। অনেকে অনেক কষ্টে আছেন। মানবিক সংকট হয়েছে। পলিটিক্যাল পার্টিগুলো যে কথাগুলো বলছে, আমার মনে হয় তা প্রিম্যাচিউর। এটা সর্বসম্মতিক্রমে হবে।

03 May 25 1NOJOR.COM

সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডোরের সিদ্ধান্ত: প্রেস সচিব

রোহিঙ্গা নারীকে জন্মসনদ প্রদান করার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামের ইউপি চেয়ারম্যান মো. আবু তাহেরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (নিবন্ধক) মো. আবু তাহেরের বিরুদ্ধে রোহিঙ্গা অনুকূলে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা এবং নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তিকে হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। জানা যায়, দুই রোহিঙ্গা নারী ডিমাতলী গ্রামের কাজী খবির উদ্দিনের মেয়ে সেজে ওই ইউনিয়ন থেকে দুটি জন্মসনদ তৈরি করে। পরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে ভিয়েতনাম পাড়ি দেওয়ার চেষ্টা করে।

03 May 25 1NOJOR.COM

কুমিল্লায় রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বৃহস্পতিবার ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর অভাবে ধুঁকতে থাকা ফিলিস্তিনিদের জন্য এই ত্রাণ জোগাড় এবং পাঠানোর ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি বলেছে, জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী ছিল সেখানে। কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিরা ছিলেন সেখানে। এ হামলায় তাদের প্রাণহানি ঘটতে পারত।

03 May 25 1NOJOR.COM

গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তারেক রহমান লিখেছেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতার ক্ষয় লক্ষ্য করেছি। তবে পতিত সরকারের আমলে অন্ধকার দিনগুলোতেও দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রের আর্থ-সামাজিক ব্যর্থতার বিরুদ্ধে সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন। আরো লিখেন, আসুন বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে আমরা ঐক্যবদ্ধ হয়ে সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য প্রকাশে সাহসী সাংবাদিকদের সুরক্ষার পক্ষে কথা বলি। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন; তাদের কাজকে অবশ্যই সুরক্ষিত এবং গ্রহণ করতে হবে। তাদের ওপর আক্রমণ বা সেন্সর করা উচিত নয়। এই সময় তিনি বিএনপির আমলে মুক্ত সংবাদ মাধ্যম ছিল বলেও জানান।

03 May 25 1NOJOR.COM

অন্ধকার দিনগুলোতেও সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন: তারেক রহমান

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, যারা মনে করছেন শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবে, তাদের জন্য বলতে চাই—শেখ হাসিনা শুধু একটি কারণেই বাংলাদেশে ফিরতে পারেন, তা হলো ফাঁসির দড়ি গলায় ঝোলাতে। তিনি বলেন, যেদিন শেখ হাসিনা আমাদের ‘রাজাকার’ বলেছিলেন, সেদিন থেকেই অভ্যুত্থানের সূচনা হয়েছিল। জাতিকে অপমান করার পরিণতি কখনো ভালো হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সংবিধানের নামে যদি বাঙালি জাতীয়তাবাদকে মুছে ফেলা হয়, তবে মানবিক অধিকার বলে কিছু থাকবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক বিপ্লব’ বলে আখ্যা দেন মাহিন সরকার বলেন, এই বিপ্লব কেবল বাংলাদেশের নয়, কাশ্মীর ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতিও এক ধরনের আশার বার্তা।

03 May 25 1NOJOR.COM

হাসিনা শুধু ফাঁসির দড়ি গলায় ঝোলাতেই দেশে ফিরতে পারেন: মাহিন সরকার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে। আটককৃতদের একজন হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অপরজন হলেন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগনে। তারা বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান। এসময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের ধরে নিয়ে যায়।

03 May 25 1NOJOR.COM

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় ২ নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। ফেরত আসা বাংলাদেশি কৃষকরা হলেন- ধর্মজৈন সীমান্ত এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা। উল্লেখ্য, বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার জেরে দুই ভারতীয়কে ধরে আনে গ্ৰামবাসী!

03 May 25 1NOJOR.COM

দুই বাংলাদেশিকে ফেরত দেওয়ায় ভারতীয় দুই নাগরিককে ছেড়ে দিয়েছে বিজিবি

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী। মিয়ানমারের সামরিক জান্তা সরকার এ প্রসঙ্গে বলেছে, জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে। জামায়াত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করেছে। এছাড়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে, মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে। আরও বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা।

02 May 25 1NOJOR.COM

রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াত: জান্তা সরকার বলেছে, এ প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। নাহিদ বলেন, বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি বলেন, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম; জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম; ষড়যন্ত্রের কারণে ঘোষণাপত্র এখনো আসছে না। অবিলম্বে এ জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। আরও বলেন, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি- সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। এ সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে আমরা বসে থাকব না, জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব।

02 May 25 1NOJOR.COM

সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে আমরা বসে থাকব না, জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসান বলেন, আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারতে কত গুলি করতে হয়? হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের কোনো স্থান হবে না। এক সমাবেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপির নেতারা। তারা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে, এই সিদ্ধান্ত জনগণ গত বছরের ৫ আগস্টই দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে।

02 May 25 1NOJOR.COM

আমার ছেলের বুকে ৭০টি গুলি করেছিল, বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না: শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা

হেফাজতের বিক্ষোভে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কুরআন-বিরোধী ও মুসলমান বিরোধী। শুধু এই প্রতিবেদন নয়, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। আপনারা ক্ষমতায় এসেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে ক্ষমতা থেকে নামাব।’ মুফতি জাবের কাশেমী বলেন, ‘আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে, এটা কোনো নারীবিরোধী সমাবেশ নয়। এরআগে বিভিন্ন রাজনৈতিক দল ইসলাম ও নারীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা মা-বোনদের আশস্ত করতে চাই, ইসলাম নারীদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছে, সর্বচ্চো পর্যায়ের অধিকার দিয়েছে। যারা নারীর নাম ব্যবহার করে নারী-পুরুষ বৈষম্যের মতো আচরণ শুরু করেছে, তাদের বিরুদ্ধে হেফাজতের এই সমাবেশ।’

02 May 25 1NOJOR.COM

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

এনসিপি নেতা তাসনিম জারা বলেছেন, গুম খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনগুলো- যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগের এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এটা নিশ্চিত করবে। তিনি বলেন, হাসপাতালগুলোতে এখনো আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে। কেউ চোখের আলো হারিয়েছে, কেউ আর কখনো হাঁটতে পারবে না। এতসব ঘটনার পরও এখন বলা হচ্ছে, সেই দল নির্বাচনে যাবে। এটা কি কোনো দেশের সঙ্গে, কোনো জাতির সঙ্গে উপহাস নয়? তিনি প্রশ্ন করেন, আর কত মানুষকে গুম-খুন করলে, কতজন পঙ্গু হলে একটা দলের নিবন্ধন বাতিল হবে? আর কত দমন-পীড়নের পর সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে?

02 May 25 1NOJOR.COM

বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগের এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: তাসনিম জারা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে এবং সহায়তা করছে আওয়ামী লীগ। গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে। তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই। লীগের করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে। তিনি বলেন, বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন। আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।

02 May 25 1NOJOR.COM

অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লিখেছেন, যা বুঝেছি- জাতিসংঘের মহাসচিবকে এনে সরকার ওয়াদা করেছে, মানবিক করিডর দেবে এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবে। জাতিসংঘ মহাসচিবকে এনে ১লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলে জনগণের আইওয়াশ করা হলো। বরং ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে! তিনি লেখেন, বিনিয়োগ সামিট নিয়ে হৈচৈ তৈরি হলেও নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ খুব কমই আসবে। রাশেদ লেখেন, আবার কয়েকজন উপদেষ্টার Refined আওয়ামী লীগ গঠনের সঙ্গে জড়িত থাকারও খবর শোনা যায়। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও তৎপর নয়। আরো লেখেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞ, কিন্তু স্বাস্থ্যখাতে তার অনভিজ্ঞতার কারণে আজকে চিকিৎসা খাতের বেহাল দশা।

02 May 25 1NOJOR.COM

কয়েকজন উপদেষ্টার রিফাইন্ড আ. লীগ গঠনে জড়িত থাকারও খবর শোনা যায়: রাশেদ খান

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, বৃহস্পতিবারে দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সেইসঙ্গে সিরিয়ায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষার অঙ্গীকারও করেছেন তিনি। রয়টার্স বলছে, এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরাইলের অবিশ্বাসকে প্রতিফলিত করে। সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থি। তারা গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসেন। ইসরাইল বলছে, 'দামেস্কের দক্ষিণে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি মেনে নেব না।' সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হয়। এলাকাটিতে দ্রুজ ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন।

02 May 25 1NOJOR.COM

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালাল ইসরাইল

নয়াদিল্লির উত্তেজনার জেরে যেকোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা। যদিও পাকিস্তান বলছে, গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী— মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো।

02 May 25 1NOJOR.COM

ভারতীয় হামলা আতঙ্কে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে

শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কহি বা চিচিংগা ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, ঝিঙে ৭০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৫০-৬০ টাকা ও সজনে ডাটা ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস চালকুমড়া ৪০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৬০ টাকা। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়।

02 May 25 1NOJOR.COM

ফের বেড়েছে মুরগির দাম, অস্থির নিত্যপণ্যের বাজার

তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের আইজিপি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন। ‘জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসাবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারনে বাসায় অবস্থানকালীন এবং যাতায়তের সময় নিম্নরূপভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ। ২. গাড়িসহ পুলিশ প্রটেকশন। ৩. বাসায় পুলিশ পাহারা। ৪. বাসায় আর্চওয়ে স্থাপন।

02 May 25 1NOJOR.COM

জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসাবে জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ ধরে নিয়ে গেছে। এর প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন— ইসরায়েল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)। স্থানীয়রা জানান, সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন— অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বিজিবি জানিয়েছে, আমরা ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান।

02 May 25 1NOJOR.COM

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহণ করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। সহযোগিতা করলে সেটা হতে পারে ১ লাখ রিয়াল পর্যন্ত!

02 May 25 1NOJOR.COM

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

বাগমারার ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লব। জানা গেছে, তাহেরপুর কলেজ চত্ত্বরের সাতটি পুকুরসহ প্রায় তিন একর সম্পত্তি রয়েছে। রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ মেয়র থাকাকালে কলেজের সেই সম্পত্তিতে ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১টি ঘর নির্মাণ করেন। পৌরসভার অর্থায়নে নির্মিত এসব ঘর থেকে ভাড়া দিয়ে টাকা উঠাতে থাকেন তিনি। লীগ উৎখাতের পর স্থানীয় বিএনপি নেতারা ঘরগুলো দখল করে। সম্প্রতি ইউএনও ওই ঘরগুলো থেকে ভাড়া আদায় করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, সাবেক এমপিকে পুর্নবাসনের চেষ্টা করছেন ইউএনও।

02 May 25 1NOJOR.COM

ইউএনও অপসারণের দাবিতে বিএনপির মানববন্ধনে আ.লীগ নেতা মাহবুবুর রহমান

দুটি বিমানঘাঁটির পর এবার ইসরাইলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসরাইলের হাইফা বন্দরের কাছে অবস্থিত ‘রামাত দাভিদ’ বিমানঘাঁটিতে একটি প্যালেস্টাইন ২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ভিডিও ইতোমধ্যেই ইয়েমেনের আল মাসিরাহ টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এই বন্দরটি মূলত যুদ্ধ বিমানের ঘাঁটি। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে। যতক্ষণ না ইসরাইলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে’।

02 May 25 1NOJOR.COM

এবার ইসরাইলের হাইফা বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ তারিখ সোমবার সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সঙ্গে উনার দুই বউ’মা, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আসার কথা রয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চাইতে উনি ডেফিনেটলি ভালো।’ ফখরুল বলেন, ‘ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা উনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস, সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা যদি শেষ মুহুর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ উনি রওনা হলে ইনশাল্লাহ ৫ তারিখ সকালে দেশে ১১টা দিকে এসে পৌঁছাবেন।’ প্রস্তুত করা হয়েছে বাসভবন ফিরোজা!

02 May 25 1NOJOR.COM

দুই পুত্র বধূর সঙ্গে চার মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

এবি পার্টি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। তিনি বলেন, বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আরো বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

02 May 25 1NOJOR.COM

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তিতে প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এর অর্থ হচ্ছে ট্রাম্প ‘কিয়েভের শাসনামল ভেঙে দিয়েছেন’। কেননা এখন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার জন্য খনিজ সম্পদের মাধ্যমে অর্থ দিতে হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘এই চুক্তিটি রুশ নেতৃত্বকে দেখাবে যে ইউক্রেনীয় ও আমেরিকান জনগণের মধ্যে এবং আমাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। এটি রাশিয়ান নেতৃত্বের জন্য একটি শক্তিশালী সংকেত। চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ভিত্তিতে আলোচনার ক্ষমতা দেয়।' এবার চুক্তিটি ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদনের পালা।

02 May 25 1NOJOR.COM

খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে: মার্কিন ট্রেজারি সেক্রেটারি

এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে, তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে- একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে। আরও বলেন, সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে। একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।

02 May 25 1NOJOR.COM

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ

উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএনের তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন। আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

02 May 25 1NOJOR.COM

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন

বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জনগণ বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শ্রমিকদের প্রাণ গেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর এই শ্রমিকরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা। ১৯৭৮ সালে জিয়াউর রহমান শ্রমিক সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। গত দুই বছর শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আগামীতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে।

02 May 25 1NOJOR.COM

প্রতিশোধপরায়ণ না হতে খালেদা জিয়ার নির্দেশ: শিমুল বিশ্বাস

পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতির পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দিয়েছে এনসিপি। তানভীর বলেন, এনসিপিতে পদ ফিরে না পাওয়া মানে হলো অভিযুক্ত হওয়া। এই মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে স্পষ্ট বলছি, আমি অভিযুক্ত না। নিজেকে এজন্যই আইনের হাতে সোপর্দ করবো যাতে এর পরিপূর্ণ তদন্ত হয়। পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো এবং সরকারের কাছে পরিপূর্ণ তদন্ত চাইবো। আরো বলেন, সব মিলিয়ে আমি জীবনে পাঁচবার সচিবালয়ে গিয়েছি। তানভীর বলেন, বই ছাপানোর কাজে অগ্রগতির জন্য গিয়েছিলাম। আমরা বই ছাপানো বা এর অগ্রগতি সরকারকে জানাতাম। এর বেশি কিছু না। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের একজন সাধারণ মানুষেরও সচিবালয়ে এন্ট্রি থাকা উচিত। উপদেষ্টা থেকে শুরু করে সচিবালয়ের সব কর্মকর্তার নম্বর ওয়েবসাইটে দেওয়া থাকে। সেখানে যাওয়া যদি অপরাধ হতো তাহলে নম্বরগুলো ওয়েবসাইটে দেওয়া থাকত না!

02 May 25 1NOJOR.COM

এনসিপিতে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাব: গাজী সালাউদ্দিন তানভীর

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে।’ তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। আরো বলেন, শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব ছাড়া এটি সম্ভব নয়। সফল হলে এমন অংশীদারত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। প্রেস সচিব বলেন, ব্রেটন উডস চুক্তির পর যে পুরোনো অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল এবং যা ডব্লিউটিও দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তা এখন বিলীন হয়ে যাচ্ছে। এখন হয়তো অবশেষে বাংলাদেশের সময় এসেছে। আমরা কি এই মুহূর্তকে কাজে লাগাতে পারব?’ রাজনীতি এখানে একটি মূল ভূমিকা রাখবে!

02 May 25 1NOJOR.COM

অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেছেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়।’ নাহিদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। আমরা ৫ আগস্টের পর থেকে বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে।’ তিনি এই সময় বিচার ও নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর বায়তুল মোকাররমে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

02 May 25 1NOJOR.COM

সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার: নাহিদ

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’ সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

02 May 25 1NOJOR.COM

যদি কিন্তু অথবা ছাড়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

রিসেপ তাইয়েপ এরদোগানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের এক সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মেডিন সুইডিশ সংবাদপত্র ডাগেনস ইটিসির সাংবাদিক। বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে সাজা দিয়ে মুক্তির আদেশ দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে। তুরস্কে ব্যাপক বিক্ষোভের সময় ২৭ মার্চ ইস্তানবুল বিমানবন্দর থেকে মেডিনকে গ্রেফতার করা হয়। মেডিনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে এরদোগানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছিল। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে এলজিবিটিকিউ পতাকা হাতে একই পুতুল দেখা যায়। অভিযোগ অস্বীকার করেছেন মেডিন।

02 May 25 1NOJOR.COM

এরদোগানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের এক সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গাজায় ৫৯ জিম্মির মধ্যে ২৪ জন জীবিত আছেন - কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যা আরও কম হবে। ’তিনি ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারের সুস্থতা নিয়ে বলেন, ‘আমরা জানি না সে কেমন আছেন। আশা করি ইতিবাচক।' আরও বলেন, ‘দুই মাস আগে, আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে, সে সেখান থেকে মুক্তি পাবে। কিন্তু এখন তারা কিছুটা কঠিন হয়েছে, এটি একটি ভয়ানক বিষয়।' ট্রাম্প আরও বলেন, ‘ইরান একটি ভেঙে পড়া দেশ। আমেরিকা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরান থেকে যারা তেল নেয়, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমতি নেই। ’

02 May 25 1NOJOR.COM

গাজায় ৫৯ জিম্মির মধ্যে ২৪ জন জীবিত আছেন - কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যা আরও কম হবে: ট্রাম্প

গত ২৪ ঘন্টায় একনজরে ১২২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।