Web Analytics

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তিতে প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এর অর্থ হচ্ছে ট্রাম্প ‘কিয়েভের শাসনামল ভেঙে দিয়েছেন’। কেননা এখন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার জন্য খনিজ সম্পদের মাধ্যমে অর্থ দিতে হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘এই চুক্তিটি রুশ নেতৃত্বকে দেখাবে যে ইউক্রেনীয় ও আমেরিকান জনগণের মধ্যে এবং আমাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। এটি রাশিয়ান নেতৃত্বের জন্য একটি শক্তিশালী সংকেত। চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ভিত্তিতে আলোচনার ক্ষমতা দেয়।' এবার চুক্তিটি ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদনের পালা।

02 May 25 1NOJOR.COM

খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে: মার্কিন ট্রেজারি সেক্রেটারি

নিউজ সোর্স

‘খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার অবস্থানকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।