Web Analytics

মালয়েশিয়া ঘোষণা করেছে যে ১৩টি উপখাতে, যেমন কৃষি, বাগান, খনি ও নির্দিষ্ট সেবাখাত, বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গ্রহণ করা হবে। নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন ক্ষেত্রে নতুন এমআইডিএ অনুমোদিত বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র অফিসিয়াল খাতভিত্তিক এজেন্সিগুলো আবেদন করতে পারবে, অনুমোদন দেওয়া হবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও যৌথ কমিটির মাধ্যমে। বর্তমানে বিদেশি শ্রমিকের কোটা ২৪,৬৭,৭৫৬ জন, পরবর্তীতে নিয়োগ সীমিত হবে মোট জনশক্তির ১০%-এ।

এক সেমিনারে অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউস ইন বাংলাদেশ এর সভাপতি ওয়াকিল আহমেদ বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ৬ থেকে ৭ হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতির সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে সহজেই ১৫ থেকে ২০ হাজারে উন্নীত করা সম্ভব। আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ শিক্ষার্থী ও কর্মী জাপানে পাঠানো আমাদের লক্ষ্য। এছাড়া অনুষ্ঠানে বক্তারা জাপান সরকার সম্প্রতি বিদেশি শিক্ষার্থী কোটার সংখ্যা ২ লাখ থেকে ৪ লাখে বৃদ্ধি করেছে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে অন্তত ৪৩ হাজার শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব।

20 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে প্রতিবছর ৬ থেকে ৭ হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতির সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে সহজেই ১৫ থেকে ২০ হাজারে উন্নীত করা সম্ভব: ওয়াকিল

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির প্রথম ধাপ শেষ হয়েছে, এ ধাপে ১০,৭৩,৩৩৬ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। ফল বুধবার রাত ৮টায় অফিসিয়াল ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রায় ১,৩০,৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি। শিক্ষার্থীরা মনোনীত কলেজ বা মাদরাসায় ভর্তি নিশ্চিত করতে পারবেন বা পরবর্তী ধাপে নতুনভাবে আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করলেও অন্যান্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন করার সুযোগ থাকবে।

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের সঙ্গে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও সংশ্লিষ্ট সুবিধাদি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। জিওবির অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পে চীনের বিনিয়োগ বাড়ানোর দিকেও আলোচনা হয়েছে। সভায় মোংলা বন্দরের সম্প্রসারণ, আধুনিকায়ন এবং জি-টু-জি লোন চুক্তি চূড়ান্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে জামায়াত নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। আইআরআই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

20 Aug 25 1NOJOR.COM

জামায়াত নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ অক্টোবরের জন্য যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে তিনটি এলএনজি কার্গো গ্রহণ করবে, যার ইউনিট মূল্য $11.34 থেকে $11.54 পর্যন্ত। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন যে, গ্যাসের দাম বাড়ানোর চাপ থাকা সত্ত্বেও সরবরাহ স্থিতিশীল এবং দাম কম রাখা হয়েছে। একই বৈঠকে সরকার কানাডা ও রাশিয়ার এমওপি, মরক্কোর টিএসপি ও ডিএপি সার ক্রয় এবং পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন দিয়েছে, যা আগামী মাসগুলোর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ নিশ্চিত করবে।

বিএনপি নেতা সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত। এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্রপ্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন। তিনি বলেন, অনেকের পিএসদের কারও দেড়শ, কারও আড়াইশ কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসী দেখেছে। এভাবে যদি রাষ্ট্রব্যবস্থাকে প্রথম পর্যায়েই ভেঙে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সের কাজ, সেই বয়সেই করা উচিত।

20 Aug 25 1NOJOR.COM

ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত। এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে: টুকু

জিওপি নেতা রাশেদ খান লেখেন- ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিলো, শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে। সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না। পরে নুর ও আখতারও একই অবস্থান নিলো। হাসিনার এই ‘অসম্মান’ হাসিনা ও ছাত্রলীগ মানতে পারেনি। প্রতিশোধ নিতে করেছে একেরপর এক হামলা! তিনি বলেন, ২০১৯ সালের ডাকসু মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিল। ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি, জিএসসহ কেন্দ্রীয় সংসদে ১১ টি পদে জয়ী হই। কিন্তু ছাত্রলীগ ফলাফল ছিনতাই করে। তারপরও আমরা চেষ্টা করেছি, শিক্ষার্থীদের জন্য কাজ করতে। আরো বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনার পতনের বীজ বপন হয়। সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি শুরু। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত তারাই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে গণঅভ্যুত্থান উপহার দিয়েছে। প্রসঙ্গত, ডাকসু ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়েছিলেন।

20 Aug 25 1NOJOR.COM

আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করা যাবে না। হাসিনার এই ‘অসম্মান’ হাসিনা ও ছাত্রলীগ মানতে পারেনি। প্রতিশোধ নিতে করেছে একেরপর এক হামলা: রাশেদ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনে যুদ্ধে শেষ আনার জন্য আগ্রহী নন। ম্যাক্রোঁ বলেছেন যে কোনো শান্তি চুক্তি কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করতে হবে। তিনি আরও বলেছেন, যদি আলোচনায় ব্যর্থতা হয়, তবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মস্কোর ওপর চাপ ও কঠোর নিষেধাজ্ঞা বাড়াবে। ইউক্রেনের ভূ-অঞ্চল নিয়ে সিদ্ধান্ত কেবল তার জনগণ ও নেতৃত্বের বিষয়, এবং সংঘাতের প্রভাব শুধুমাত্র ইউক্রেনেই সীমাবদ্ধ নয়।

আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের তিন শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। জানা যায়, এনসিটিবি ২০২৬ সালের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সব ধরনের দরপত্রের অনুমোদনের সুপারিশ বাতিল করা হয়। যষ্ঠ শ্রেণির ৯৭টি দরপত্রের মোট চার কোটি ৩২ লাখ বইয়ের ক্রয় মূল্য ছিল ১৮০ কোটি চার লাখ টাকা। সপ্তম শ্রেণির ৯৪টি দরপত্রে মোট তিন কোটি ৯০ লাখ বইয়ের ক্রয় মূল্য ছিল ২০০ কোটি ২০ লাখ টাকা। আর অষ্টম শ্রেণির ৮৯টি দরপত্রের তিন কোটি ৬৬ লাখ বইয়ের ক্রয় মূল্য ছিল ২২৩ কোটি ১২ লাখ টাকা। এ তিন শ্রেণির ৬০০ কোটির টাকার ক্রয় সংক্রান্ত সুপারিশ বাতিল করা হয়েছে। দরপত্রের অনিয়ম ও দুর্নীতির কারণে এ ধরনের গুরত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর আগে নিউজ হয়, শিক্ষার্থীদের ৩০ ভাগ নিম্নমানের বই দেওয়া হয়েছে। নিয়মিত চেয়ারম্যান না থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

20 Aug 25 1NOJOR.COM

দরপত্রের অনিয়ম ও দুর্নীতির কারণে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের তিন শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

নৌ যুদ্ধজাহাজের পরিদর্শনকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত করছে, যা পিয়ংইয়াং আগ্রাসনের প্রস্তুতি মনে করে। তবে ওয়াশিংটন ও সিউল বলছে, এসব মহড়া প্রতিরক্ষামূলক। সীমান্তে উত্তেজনা থাকলেও দক্ষিণ কোরিয়া লাইভ-ফায়ার মহড়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে প্রেসিডেন্ট লি জে মিয়ং শান্তি ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী রাখা জরুরি এবং ভূখণ্ড ছাড়ার কোনো আলোচনা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই আলোচনায় ফিরবে এবং ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সম্মেলন কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে।

বিভেদ ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পাশাপাশি আত্মশক্তিতে বলিয়ান হয়ে কাজে নিষ্ঠাবান হতে পারলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জ্ঞাপন করা হবে। উপদেষ্টা বলেন, বিচিত্র চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন শ্রীকৃষ্ণ। নানা উপায়ে তার আরধনা করা যায়। তার প্রতি ভক্তি প্রদর্শনে ভক্তদের সাবলম্বী হওয়া জরুরি। কারও প্রতি মুখাপেক্ষী না হয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করলে আত্মশক্তি জাগ্রত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, উপমহাদেশে শত শত বছর ধরে মানুষ মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করছে। সকলের সহযোগিতা ছাড়া কেউ ভাল থাকতে পারবে না। তিনি বলেন, মুসলিম ধর্মে যাকাত প্রচলিত আছে। হিন্দু ধর্মেও যারা বিত্তবান তাদের উচিৎ অসহায় মানুষদের পাশে দাড়ানো।

19 Aug 25 1NOJOR.COM

বিচিত্র চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন শ্রীকৃষ্ণ। তার প্রতি ভক্তি প্রদর্শনে ভক্তদের সাবলম্বী হওয়া জরুরি। কারও প্রতি মুখাপেক্ষী না হয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করলে আত্মশক্তি জাগ্রত করা সম্ভব হবে: বিধান রঞ্জন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বৈঠকে কমিশনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং স্বচ্ছ, নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতের বিষয় আলোচনা হয়। ছয় সদস্যের দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে ইইউ অর্থায়িত একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়। কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইইউর একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

ন্যাটো মহাসচিব মার্ক রুট জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক “খুবই সফল” হয়েছে। বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হলেও স্থলসেনা মোতায়েনের প্রসঙ্গ ওঠেনি। ট্রাম্প জানান, তিনি জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের উদ্যোগ নিচ্ছেন এবং বৈঠকের সময় পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইউরোপীয় কমিশন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও আলোচনায় যোগ দেন।

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষের জন্য যাদের কোনও ত্যাগ নেই, তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। জামায়াত অদ্ভুত কথা বলছে, এরা তক্বে তক্বে আছে, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্রব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায় এরা। আরও বলেছেন, সংস্কার কার্যক্রমে বিএনপিকে বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে। সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে, অন্য কারও অধিকার নেই। হাফিজ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে। পিআর নিয়ে ধুম্রজালের সৃষ্টি করা হচ্ছে। স্বাধীনতাবিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুইটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই অনেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। জনগণ বিএনপিকে ক্ষমতায় নিলে তাদের খেদমত করবে। আর নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে নেয়া চলবে না। এনসিপি, যারা সরকারের সৃষ্ট, যাদের নিবন্ধনই এখনও হয়নি, তারা বলছে নির্বাচন হতে দেয়া যাবে না।

19 Aug 25 1NOJOR.COM

এনসিপি, যারা সরকারের সৃষ্ট, যাদের নিবন্ধনই এখনও হয়নি, তারা বলছে নির্বাচন হতে দেয়া যাবে না: হাফিজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়। চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র সমাধান নির্বাচন। ডাকসু নির্বাচন নিয়ে বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার। বিএনপি মহাসচিব জানান, চিকিৎসা শেষে সুস্থ আছেন।

19 Aug 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এর আগে তিনি এই তিন নিহতের পরিবারের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। আমি ঘটনা জানা মাত্রই আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেসময়ে দেখা করা সমীচীন হতো না। আমরা আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেয়ার ক্ষমতা আমাদের নেই। এই সময় শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, তাকে যখন হাসপাতালে নেয়া হচ্ছিল তখন ফোনে আমার সাথে কথা হয়। সেখানে কয়েকজন সামান্য দগ্ধ বাচ্চা চিকিৎসা নিতে নিতে আমাকে বলল, ‘মিসই আমাদের টেনে টেনে বের করে আনল! মিস তো সুস্থ ছিল! এমন হলো কেন!’ আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি বের হয়ে এলে না কেন? তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না?’ সে আমাকে বলল, ‘ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি'। অন্যরাও করুণ স্মৃতি বর্ণনা করেন। শুনে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কথা শুনতে কষ্ট লাগে। একইসঙ্গে গর্ববোধ হয়।

19 Aug 25 1NOJOR.COM

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: ইউনূস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে। ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় গ্রহণ করা হবে। তিনি বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকতে হবে। আরো বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে। এসময় তিনি বলেন, ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায়না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই।

19 Aug 25 1NOJOR.COM

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় গ্রহণ করা হবে: তারেক রহমান

বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি ও অবসর বোর্ডসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ না থাকায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ থমকে গেছে। এতে বছরের শুরুতে শিক্ষার্থীরা বই না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুদ্রণ খাতে দুর্নীতি, দরপত্রে বিলম্ব ও নেতৃত্বহীনতা সংকটকে আরও গভীর করেছে। এদিকে অবসর সুবিধা পেতে ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ভোগান্তিতে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া এ বিশৃঙ্খলা কাটানো সম্ভব নয়।

বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ার আগেই নির্বাচনের ঘোষনা দেয়ায় প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলার কোন সুযোগ নেই। ছাত্রজনতা রাজপথ ছেড়ে দেয়নি, দেবেও না। প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। একই সাথে পিআর পদ্ধতিতেই নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলনের এই নেতা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

19 Aug 25 1NOJOR.COM

রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ার আগেই নির্বাচনের ঘোষনা দেয়ায় প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ সৃষ্টি হয়েছে: রেজাউল করিম

উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আল আমীন। সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল ও কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সভায় উপস্থিত সবাই সমর্থন জানান। সভায় ইউএনও মো. আল আমীন বলেন, সম্প্রতি মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও একই ধরনের উদ্যোগের প্রয়োজন রয়েছে। আমরা এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠাব এবং দ্রুত স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করব। সবার সহযোগিতা পেলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব।

19 Aug 25 1NOJOR.COM

উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। রাজকুমার হিরানির জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কন্যা অনুরাধা পরাস্কার এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের থানে জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আসে হ্যায়, অর্ধ সত্য, তেজাব, পরিন্দা, রাজু বান গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

19 Aug 25 1NOJOR.COM

বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। রাজকুমার হিরানির জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়, গত জুলাইয়ে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন, আহত ৮৫৬ জন। এছাড়া গত মাসে মোট ৪৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ১৩১টি, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের। এরপপরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি-হুইলার দুর্ঘটনায়, যেখানে নিহত হয়েছেন ১০৮ জন। এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের এবং ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগেই ১১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন। রাজধানী ঢাকায় জুলাই মাসে ২৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ৩৮ জন। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ ও অসুস্থ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবহন খাতে চাঁদাবাজি।

19 Aug 25 1NOJOR.COM

গত জুলাইয়ে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন, আহত ৮৫৬ জন। এছাড়া গত মাসে মোট ৪৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটে: রোড সেফটি ফাউন্ডেশন

এনবিআর শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতেই তাদের হিসাব চাওয়া হয়েছে। এনবিআরের এই ১৭ কর্মকর্তা হলেন— কর কমিশনার এম এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক, অতিরিক্ত কর কমিশনার মো. মামুন মিয়া, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাছান তারিক রিকাবদার, যুগ্ম কর কমিশনার মোনালিসা সাহরিন সুস্মিতা, কর অ্যাকাডেমির যুগ্ম-কর কমিশনার মো. মোরশেদ উদ্দিন খান, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, উপকর কমিশনার মো. শিহাবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পূর্বাঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, এনবিআরের যুগ্ম কমিশনার মো. তারিক হাছান, এনবিআরের সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম ও সদস্য এ কে এম বদিউল আলম।

19 Aug 25 1NOJOR.COM

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে এনবিআর শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক।

ঝিনাইদহের কালীগঞ্জে লুকিয়ে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। জানা গেছে, নসিমনে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের কাছে ধরা পড়েন নসিমন চালক। চালক টিটন হোসেন জানান, মাহাবুবুর রহমানের বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশ নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন।

19 Aug 25 1NOJOR.COM

কালীগঞ্জে লুকিয়ে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে। দুলু বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন ও ধ্বংস হওয়ার পথে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রের পথেই ফিরে আসতে হবে। আগামী নির্বাচন যদি সময়মতো না হয়, তাহলে যাদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিস্টকে উৎখাত করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর ভোটের অধিকার ফিরে এসেছে, তা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

19 Aug 25 1NOJOR.COM

চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটূক্তির প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে।’ মঙ্গলবার ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।' তিনি বলেন, ‘আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।’ সেনাপ্রধান বলেন, দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে, নারী নির্যাতন ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে। অপরাধী হলে শাস্তি দেওয়া হবে। এছাড়া তিনি বলেন, বিপুল রাষ্ট্রীয় অর্থে গড়া সেনাবাহিনীর কেউ যেন অপরাধে না জড়াতে পারে, আগেই খেয়াল রাখতে হবে। সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।’

19 Aug 25 1NOJOR.COM

কটূক্তি মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে: সেনাপ্রধান

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার। বিগত এক বছরে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের জন্য প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন তিনি। হাইকমিশনার প্রধান বিচারপতি কর্তৃক বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, ১২ দফা নির্দেশনা প্রদান, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রীম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া, যুক্তরাজ্য বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

19 Aug 25 1NOJOR.COM

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। আজ শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এই ফল প্রকাশ করেন। তিনি বলেন, "দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশের সমগ্র প্রক্রিয়া অধিক স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে। আরও বলেন, প্রথমে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছিলাম। তাতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ৪১ হাজার প্রার্থী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলেন।" রেজাল্ট পাওয়া যাবে, ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ নামক সেবা বক্সে এবং ngi.teletalk.com.bd লিংকে। এছাড়া নির্বাচিত প্রার্থী নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেও দেখতে পারবেন ফল।

19 Aug 25 1NOJOR.COM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। চীফ প্রসিকিউটর বরাবর গত ২ আগস্টে হাসানুল বান্নার সই করা পদত্যাগের আবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অফিসে যোগদান করতে পারছেন না। চিকিৎসার জন্য আরও সময় লাগবে। এ অবস্থায় তিনি পদত্যাগের আবেদন করেন। উল্লেখ্য, চলতি বছরের পহেলা জানুয়ারি হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

19 Aug 25 1NOJOR.COM

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি ফের বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ৩১ জুলাই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।

19 Aug 25 1NOJOR.COM

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি ফের বুধবার অনুষ্ঠিত হবে।

পোষ্য কোটা পূর্বের মতো ৫ শতাংশ করা সহ ৮ দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি'র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময়, বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ থাকলেও চলছে পরীক্ষা। আন্দোলনরতরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এর আগে, দাবি আদায়ে কয়েকদিন অর্ধদিবস কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা ১ শতাংশ করা হয়। অপরদিকে, অযৌক্তিক পোষ্য কোটা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

19 Aug 25 1NOJOR.COM

পোষ্য কোটা পূর্বের মতো ৫ শতাংশ করা সহ ৮ দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি'র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি। এ বিষয়টি তিনি টকশোতে বসে জানতে পেরেছেন। ওই টকশোতে মাহিন বলেন, ‘একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা তো ছাত্র-রাজনীতি হয়ে যায় তাদের জবাবে, কিন্তু কোন গ্রাউন্ডে, কোন নীতির আলোকে আমি ডাকসুতে যেতে পারব না, সেটি কিন্তু আমি আসলে জানতে পারিনি। যদি আরেকটু ব্যাখ্যা করত, তাহলে ভালো হতো।’ তিনি বলেন, ‘তারা আমার কাছে জবাব চাইছিল, আমি সরাসরি তাদের কাছে জবাব দিয়েছি কিন্তু বহিষ্কারের কারণ কী, আমি এখন পর্যন্ত জানি না।' মাহিন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কী? একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেইটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকটা ক্ষুণ্ন হয়। সেই জায়গা থেকে তাদের জানিয়েছিলাম।’ তিনি বলেন, 'তারা আমাকে বলেছিলেন যে পদত্যাগপত্র যেন আমি তাদের কাছে জমা দিই। আমি বলেছি, পদত্যাগপত্র যে দেব সেটির আসলে মূল কারণটা কী? কারণটা আমাকে আর কি পুরোপুরি বলে নাই।’ প্রসঙ্গত, ডাকসুতে জিএস পদে মনোনয়ন ফরম নেওয়ায় বহিষ্কার হন মাহিন। ধারণা করা হচ্ছে, বাগছাসের স্বার্থ রক্ষায় এটি করা হয়েছে।

19 Aug 25 1NOJOR.COM

একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা তো ছাত্র-রাজনীতি হয়ে যায় তাদের জবাবে, কিন্তু কোন গ্রাউন্ডে, কোন নীতির আলোকে আমি ডাকসুতে যেতে পারব না, সেটি কিন্তু আমি আসলে জানতে পারিনি: মাহিন

বিএনপি নেতা মির্জা আব্বাস চিকিৎসা নিতে ব্যাংকক গিয়েছেন। মঙ্গলবার সকালে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। সেখানে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস। এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

19 Aug 25 1NOJOR.COM

বিএনপি নেতা মির্জা আব্বাস চিকিৎসা নিতে ব্যাংকক গিয়েছেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারা দেশে যে জলাশয়গুলো আছে সেগুলো রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের প্রয়োজন তা মেটাতে অবদান রাখব। উপদেষ্টা বলেন, এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার জন্য স্লোগান ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ তা বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই- বোনেরা অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি মৎস্যজীবীদের বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্য যোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে। র‌্যালি শেষে তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, মৎস্য মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।

19 Aug 25 1NOJOR.COM

সারা দেশে যে জলাশয়গুলো আছে সেগুলো রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের প্রয়োজন তা মেটাতে অবদান রাখব: ফরিদা

আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আরো বলা হয়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

19 Aug 25 1NOJOR.COM

নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায়, আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে। তিনি বলেছেন, গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ, আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে। নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

19 Aug 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন: ইইউ রাষ্ট্রদূত মিলার

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে। সারাদেশে আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এমনকি জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে। আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত।

19 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে। সারাদেশে আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে: রিজভী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও ২,৩,৪ দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেয়া হয়েছে। তিনি জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি। তিনি বলেন, দফাগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, সেটা এখন জরুরি। এ সব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। আরও বলেন, অনেক বিষয় আছে যেসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছেন। সেগুলোর অনেক বিষয়ই অধ্যাদেশসহ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধন এবং ঐকমত্য হওয়া সব বিষয় পরবর্তী সংসদ তাদের মেয়াদের দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার দেয়ার কথা ছিল। এটি উল্লেখ হয়নি। এই নেতা বলেন, দ্বিতীয় দফার আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে। তবে কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না। এছাড়া নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা মাঠের বক্তৃতায় বলছেন তারা হয়তো বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য বলতে পারে।

19 Aug 25 1NOJOR.COM

নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা মাঠের বক্তৃতায় বলছেন তারা হয়তো বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য বলতে পারে: সালাহউদ্দিন

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনও সুযোগ নেই। নির্ধারিত সময়েই ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আসিফ নজরুল জানালেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। এ কারণেই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। আরো বলেন, দুদক ও ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। আজ থেকেই এ নিয়ে কাজ শুরু হচ্ছে।

19 Aug 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনও সুযোগ নেই। নির্ধারিত সময়েই ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: আসিফ নজরুল

ফরিদপুরে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরপুরের ৩ ইউনিয়নের অন্তত এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নদীপাড়ের মানুষ ভিটেমাটি হারানোর ভয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আড়িয়াল খাঁ নদের পানি বিপৎসীমার ১০৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন ঠেকাতে আকোটেরচরের পদ্মাপাড়ে শয়তানখালী ট্রলারঘাট এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। চরনাছিরপুর, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরমানাইর ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ফসল ডোবার ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। গ্রামের রাস্তাঘাটও ডুবে যাওয়ায় যোগাযোগে দেখা দিয়েছে সমস্যা। ইউএনও জাকিয়া সুলতানা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীপাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়া হবে।

19 Aug 25 1NOJOR.COM

আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরপুরের ৩ ইউনিয়নের অন্তত এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

২০১৯ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্রজোটের সাথে সমন্বয় করে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে। তবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, সেখানে ইমিকে বলতে শোনা যায়, 'আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েক জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাবির একজন শিক্ষার্থী ছিলেন, এবং তাকে যেহেতু আন্তরিক দেখেছি আমরা, ডাকসু নির্বাচনটি যেহেতু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে, তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’ যদিও তৎকালীন ভিপি নুরুল হক নুর এর বিরোধিতা করেন, তারপরও নুর এবং আখতার হোসেনের সমর্থন ছাড়াই হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা হয়। ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়ায় ইমি লিখেছেন, ‘খন্ডিত অংশ প্রচার করা হচ্ছে। আমার অবস্থান, আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশ দাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

19 Aug 25 1NOJOR.COM

ডাকসুতে ভিপি পদপ্রার্থী ইমি, ১৯ সালে ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি হওয়ার পর শেখ হাসিনাকে সুষ্ঠু ডাকসু নির্বাচনের কৃতিত্ব স্বরূপ আজীবন ডাকসুর সদস্য ঘোষণা করার পক্ষ নিয়েছিলেন।

জনগণের পাশে থাকার অঙ্গীকার করে বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, আমি কোনো ক্ষমতায় নেই—শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করব, আর যেগুলো এখন করা সম্ভব নয়—ইনশাল্লাহ, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে। আরো বলেন, যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনো নেতাকর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

19 Aug 25 1NOJOR.COM

যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে: আমিনুল হক

জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন ‌কমিশন বলছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বর্ধিত করা হলো। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় মঙ্গলবার থেকে একদিন করে বাড়িয়ে যথাক্রমে বৃহস্পতিবার পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এইদিন বেলা ২ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে জমাদান। উল্লেখ্য, বুধবার ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

19 Aug 25 1NOJOR.COM

জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এ ছাড়া তাদের বিরুদ্ধে “সন্ত্রাসবাদে সহায়তা”র অভিযোগও তোলা হয়েছে। ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি-বিরোধী আচরণ করেছে। এদিকে বাতিল হওয়া ৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ২০০-৩০০ ভিসা বাতিল হয়েছে “সন্ত্রাসবাদী কার্যকলাপ” সহায়তা অভিযোগে। এর আগে শিক্ষার্থীদের ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট যুক্ত করার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র।

19 Aug 25 1NOJOR.COM

আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্টের এমন একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সাহস থাকবে কি না। অতএব, প্ররোচনা প্রয়োজন। জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইউরোপীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে দেখে ট্রাম্প মুগ্ধ, এবং মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা এখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিশদ বিবরণে পরিণত হবে।’ তিনি বলেন, বৈঠকের বিরতির সময় ট্রাম্প পুতিনের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে বলে সম্মত হয়েছেন। ট্রাম্প পরবর্তীতে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানানোর জন্য সম্মত হয়েছেন, যাতে আলোচনা ‘‘সত্যিকার অর্থে শুর’’ হতে পারে।' ট্রাম্পের ঘোষণার প্রশংসা করে মের্জ বলেন, যুক্তরাষ্ট্রও তাদের সহায়তা করার জন্য প্রস্তুত।

19 Aug 25 1NOJOR.COM

ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে ‘আঞ্চলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী বৈঠকের জন্য কাজ করছেন। সোমবার ট্রাম্প এবং ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, বৈঠকে ‘অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো’ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা এবং মানবিক উদ্বেগও রয়েছে। তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত সংবেদনশীল বিষয় - আঞ্চলিক ইত্যাদি - আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করব।’ আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরণের একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন, এবং তিনি জানিয়েছেন, তিনি থাকুন কিংবা না থাকুন তবে জেলেনস্কি অংশগ্রহণ করলে ইউক্রেন খুশি হবে।' সম্ভাব্য সুরক্ষা গ্যারান্টির পাশাপাশি মানবিক বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

19 Aug 25 1NOJOR.COM

রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে ‘আঞ্চলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা হবে: জেলেনস্কি

গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছানোর চেষ্টা করার সময় ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত করেছে ১৪ হাজার ৭০১ জন ফিলিস্তিনিকে। আরো বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

19 Aug 25 1NOJOR.COM

গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন।

কাতার, মিশর ও বিভিন্ন সংস্থার মধ্যস্থতাকারীদের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সম্মতি প্রকাশ করেছে হামাস। অর্থাৎ, ইসরায়েলের সঙ্গে নতুন ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। রয়টার্স জানায়, এই চুক্তিতে হামাসের হাতে থাকা অর্ধেক জিম্মি ফেরত দেওয়ার শর্ত রয়েছে, আর এর বিপরীতে ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। মিসরের একটি সূত্রের দাবি, দুই মাস যুদ্ধবিরতির পাশাপাশি প্রায় দুই বছরের দীর্ঘ যুদ্ধের অবসান টানতে একটি পূর্ণাঙ্গ সমঝোতার পথ তৈরি করার রূপরেখাও এতে অন্তর্ভুক্ত। আরেকটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া আগের প্রস্তাবের সঙ্গেই এই নতুন প্রস্তাবের মিল রয়েছে। ওই প্রস্তাব আগে মেনে নিয়েছিল ইসরায়েল। 

19 Aug 25 1NOJOR.COM

ইসরায়েলের সঙ্গে নতুন ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। এই চুক্তিতে হামাসের হাতে থাকা অর্ধেক জিম্মি ফেরত দেওয়ার শর্ত রয়েছে।

এনসিপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো হয়েছে। মঙ্গলবার যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত বলেন, মাহিন সরকার ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসাবে পরিগণিত হয়েছে। এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিষ্কার করা হয়।

19 Aug 25 1NOJOR.COM

মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসাবে পরিগণিত হয়েছে: সিফাত

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেন ট্রাম্প। এর পরপরই এক পোস্টে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব। আরও জানান, আজকের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইউরোপের বিভিন্ন দেশ এ প্রক্রিয়ায় অংশ নেবে। এর আগে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।  

19 Aug 25 1NOJOR.COM

আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব: ট্রাম্প

সোমবার হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দেড় ঘণ্টা স্থায়ী সেই বৈঠক শেষে তিনি বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে মনে করি এবং সম্ভবত এমনটা হতেও পারত; কিন্তু আপাতত তা হচ্ছে না। আর আমি জানি না যে এই অবস্থায় এটা প্রয়োজনীয় কি না। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি। কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন; কিন্তু আমি এ-ও বিশ্বাস করি যে সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে। এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে।’ এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, "শান্তি আলোচনায় বসার আগে যুদ্ধবিরতি অপরিহার্য। আমি কল্পনাও করতে পারি না যে কোনো যুদ্ধবিরতি ছাড়া পরবর্তী বৈঠক শুরু হবে। এজন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে।" ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক শেষে ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তার আগেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

19 Aug 25 1NOJOR.COM

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তিচুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তবে জার্মানি শান্তি আলোচনায় বসার আগে চায় যুদ্ধবিরতি।

সোমবার চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চুয়েটে র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ১০ শিক্ষার্থী হলেন- ২৩ ব্যাচের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোনতাসিন হোসেন মাহি। জানা যায়, ১৩ আগস্ট মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ আনুমানিক রাত ১টার দিকে হলের রুম পর্যবেক্ষণকালে মুক্তিযোদ্ধা হলের এন-৫১২ নম্বর রুমের ভিতর ২৩ ব্যাচের ১০ জন শিক্ষার্থী কর্তৃক ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করা অবস্থায় পায়।

19 Aug 25 1NOJOR.COM

চুয়েটে র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা ২৩ ব্যাচের শিক্ষার্থী ও ভুক্তভোগীরা ২৪ ব্যাচের শিক্ষার্থী।

ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলে রাকিবুল হত্যায় জড়িত অভিযোগে আজহারুল সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, স্ত্রী তফুরা খাতুন তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আজহারুল। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ১৪ আগস্ট সকাল ৯টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। ১৫ আগস্ট সকাল পর্যন্ত রাকিবুলের খোঁজ না পেয়ে মা তফুরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তফুরা ছেলের খোঁজ জানতে চাইলে আজহারুল সঠিক তথ্য দেননি। একপর্যায়ে আজহারুল জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরার কাছ থেকে বিকাশে কিছু টাকা নেন। ১৬ আগস্ট সকালে তফুরা মোবাইল ফোনে জানতে পারেন, রাকিবুলের লাশ আজহারুলের ভাড়া বাড়িতে রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তফুরা ১৭ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন। কামরুজ্জামান জানান, ১৪ আগস্ট রাতেই ভাড়াবাড়িতে রাকিবুলকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করে আজহারুল।

19 Aug 25 1NOJOR.COM

কেরানীগঞ্জে সৎ ছেলে রাকিবুল হত্যায় জড়িত অভিযোগে আজহারুল সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, ‘আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’ কয়ছর বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। গত ১৭ বছর ধরে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন, অনেকেই গুম হয়েছেন, মামলা-হামলা ও জেল খেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তার দোসররা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। লীগ আমলে যারা সুবিধাভোগী ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।’।

19 Aug 25 1NOJOR.COM

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী: কয়ছর

ভারতীয় চিকিৎসকের পর এবার সাময়িক নিবন্ধনহীন থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের ওই দুই চিকিৎসক হলেন- নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন। আইন অনুযায়ী ‌তাদের সব ধর‌নের চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধ এবং বুকিং বাতিল করতে সিক্স সিজন হোটেলকে নির্দেশ দিয়েছে কাউন্সিল। এর আগে গত ১৪ আগস্ট বিএমডিসির নিবন্ধন গ্রহণ না করে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চিকিৎসকের সেবা কার্যক্রম পরিচালনায় ভারতীয় চিকিৎসকের স্বাস্থ্যসেবায় নিষেধাজ্ঞা আরোপ করে বিএমডিসি।

19 Aug 25 1NOJOR.COM

ভারতীয় চিকিৎসকের পর এবার সাময়িক নিবন্ধনহীন থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএমডিসি।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় এই সরকারি প্রতিষ্ঠান আজ বিভিন্ন দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য ও রাজনৈতিক প্রভাবের কারণে ভেঙে পড়েছে। রোগীরা সঠিক সময়ে সেবা পাচ্ছেন না, আর সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। সাতটি রেডিওথেরাপি মেশিনের মধ্যে মাত্র দুটি সচল, বাকি পাঁচটি অকেজো অবস্থায় পড়ে আছে। রোগীরা চিকিৎসা পাবেন কোথা থেকে? এই নেতা বিগত লীগ আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হওয়া নিয়োগ ও প্রমোশনের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কর্মচারীদের কোয়ার্টারেও বহিরাগতরা দখল করে আছে। সিরিয়াল বাণিজ্য নিয়ন্ত্রণ করছে দালালচক্র। এমআরআই, সিটিস্ক্যান ও ন্যানোগ্রাম মেশিন নেই। রক্ত ব্যাংক এখনও ম্যানুয়াল পদ্ধতিতে চলছে, যা অবশ্যই কম্পিউটারাইজড করতে হবে। মানুষের স্বাস্থ্যসেবা এভাবে জিম্মি হতে পারে না। তিনি ক্ষমতায় গেলে জনবান্ধব স্বাস্থ্য খাত গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া জানান, আমিরের নেতৃত্বে শিশু হাসপাতালে রাতের ভোটের মতো অনিয়মে নিয়োগপ্রাপ্ত ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছেন।

19 Aug 25 1NOJOR.COM

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে গেজেট আকারে প্রকাশ করার কথা। উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে গত ২৪ জুলাই। আজ তাতে সই করলেন রাষ্ট্রপতি। ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের সবাই হবেন নির্দলীয়। উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ।

19 Aug 25 1NOJOR.COM

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, ‘গাজা সিটি দখলের ন্যক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল আহলি হাসপাতালে নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরাইলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘দখলদার ইসরাইলিরা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগরী আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরাইল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে।’ আরো বলেন, ‘ইসরাইল গাজা দখলের লক্ষ্যে জোরপূর্বক প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি। এটি গোটা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবতার জন্য গুরুতর হুমকি।’ গোলাম পরওয়ার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরাইলকে বাধ্য করার জন্য জাতিসংঘ, শান্তিকামী রাষ্ট্র এবং সব আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানান।’

19 Aug 25 1NOJOR.COM

গাজা সিটি দখলের ন্যক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মূলত ইসরাইল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে: গোলাম পরওয়ার

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বিদেশি মিশনে প্রেসিডেন্টের ছবি সরানো প্রসঙ্গে বলেন ‘সরকার একটা নীতি ঘোষণা করেছে, জিরো পোর্ট্রেট নীতি। এই নীতির পরিপ্রেক্ষিতে তারা এটা করেছে, এখন আমরা জানি না এটা উচিত না অনুচিত। দলে আলোচনা করে পরে আমরা মন্তব্য করব।’ প্রসঙ্গত, বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে তারা ৫ আগস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে।

19 Aug 25 1NOJOR.COM

জিরো পোর্ট্রেট নীতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে, এখন আমরা জানি না এটা উচিত না অনুচিত। দলে আলোচনা করে পরে আমরা মন্তব্য করব: রিজভী

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ হিসেবে দেখছে ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ। নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ তুলছেন, তারাই নতুন ছক কষছেন। ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের চেষ্টা চালানো হলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও জানান।

19 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন বাড়ানো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে: বাগছাস

ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, দীর্ঘ এক বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে বলে আশাবাদী। তিনি জুলাইয়ে বীর ও শহীদদের স্মরণ করে বলেন, যেই বিজয়ী হোক, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানাব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমাদের প্যানেলের প্রতিনিধিত্ব করুক। তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় আমরা প্রত্যেকে নিজেদের পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। এর প্রতিফলন আমাদের প্যানেলে আনার চেষ্টা করেছি। এখানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি স্বাধীন অ্যাকটিভিস্টরা আছেন, চাকমা সম্প্রদায়ের ভাইয়েরাও আছেন, আমাদের বোনেরাও আছেন। সাদিক বলেন, আমরা আশাবাদী এ নির্বাচন একটি প্রাণবন্ত নির্বাচনে রূপ নেবে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, তার আলোকে আমরা খুব শিগগিরই ইশতেহার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হলো— জুলাই শহীদদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা।

19 Aug 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবের সময় আমরা প্রত্যেকে নিজেদের পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। এর প্রতিফলন আমাদের প্যানেলে আনার চেষ্টা করেছি: সাদিক কায়েম

নেতারা বলছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, তা কীভাবে সংবিধানে কার্যকর হবে উল্লেখ করা হয়নি খসড়ায়। এটি বড় জটিলতা তৈরি করেছে। তবে বিএনপির কিছু সূত্র জানিয়েছে, চূড়ান্ত খসড়ার আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতিসহ দুই-তিনটি বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে। বিএনপি বলছে, সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি, তেমনই রয়েছে অসামঞ্জস্যও। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকেই সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না-এমন অঙ্গীকারনামায় আপত্তি জানিয়েছে সিপিবি। এদিকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ২০ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দেবে বিএনপি। আজ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন নেতারা।

19 Aug 25 1NOJOR.COM

চূড়ান্ত খসড়ার আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতিসহ দুই-তিনটি বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন বছরের বেশি সময় পর প্রথমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন, যাতে ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য রয়েছে। তিনদিনের সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। মূল আলোচনা হবে হিমালয় সীমান্ত দিয়ে বাণিজ্য পুনঃসূচনা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সম্পর্ক স্থিতিশীল করা। এই সফর ভারত-চীনের সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ষষ্ঠ গণ শিক্ষক নিয়োগের সুপারিশের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদনের পরে ১৯ আগস্ট মঙ্গলবার ৪১ হাজারের বেশি শিক্ষকের নিয়োগের সুপারিশ প্রকাশ হতে পারে। ৫৭ হাজারের বেশি প্রার্থী ১,০৮,৮২২টি শূন্যপদে আবেদন করেছেন, যার মধ্যে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের পদ অন্তর্ভুক্ত। এর ফলে প্রচুর নিয়োগ সত্ত্বেও প্রায় অর্ধেক পদ শূন্যই থাকতে পারে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পিতৃত্বকালীন ছুটির কথা বলা হচ্ছে। বাবারা শিশুদেরকে ঠিকমতো সময় দিলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়। তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে। উপদেষ্টা বলেন, ‘শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে।’ আরো বলেন, শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ না করে সমন্বিতভাবে মাতৃদুগ্ধের ওপর জোর দেওয়া প্রয়োজন। মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশু ভালো দুধ পাবে। কাজেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। উপদেষ্টা বলেন, সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই। যেখানে ধারণ ক্ষমতা ২ হাজার ৬০০ সেখানে রোগী আসে ৫ হাজার। ৬৫ শতাংশ ডেলিভারি হয় হাসপাতাল বা ক্লিনিকে এবং ৩৫ শতাংশ গৃহে। কাজেই ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

19 Aug 25 1NOJOR.COM

পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত তিনটি শর্ত থাকবে। শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

অস্ট্রেলিয়া ইসরায়েলের চরম-ডানপন্থী রাজনীতিবিদ সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে, যিনি অস্ট্রেলিয়ান ইহুদি সংগঠনগুলির আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিভাজন ও ঘৃণার বার্তা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন। ন্যাশনাল রেলিজিয়াস পার্টি—রেলিজিয়াস জায়োনিজমের নেতা রথম্যান তিন বছর অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে না। এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ইহুদি সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা রথম্যান শক্তভাবে বিরোধিতা করেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও বলা হয়, এই বহিষ্কারাদেশ আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

19 Aug 25 1NOJOR.COM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

প্রায় দুই দশকের বামপন্থী আধিপত্যের পর বলিভিয়ায় ইতিহাসিক প্রেসিডেন্টিয়াল রানঅফ হতে যাচ্ছে। মধ্য-ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজ পেরেইরা ৩২.১% ভোট নিয়ে এগিয়ে আছেন, এরপর সাবেক প্রেসিডেন্ট হোর্হে ‘টুটো’ কিরোগা ২৬.৯% ভোট পেয়েছেন। এমএএসের প্রার্থী এডুয়ার্দো দেল কাস্তিয়ো মাত্র ৩.১৫% ভোট পেয়েছেন, তবুও দলীয় নিবন্ধন রক্ষা হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্যবসায়ী স্যামুয়েল দোরিয়া মেদিনা পেরেইরাকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এবার চূড়ান্ত লড়াই হবে দুই ডানপন্থী প্রার্থীর মধ্যে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করে ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে। আয় হয়েছে ১১,৬৩১ কোটি টাকা, ৩.৪ মিলিয়ন যাত্রী পরিবহন ও ৪৩,৯১৮ টন কার্গো হ্যান্ডেল হয়েছে। কেবিন ফ্যাক্টর ৮২%-এ উন্নীত হয়েছে এবং ২০২৫ সালের জানুয়ারিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। উন্নত পরিষেবা, দ্রুত লাগেজ সরবরাহ এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি ও সেফটি বৃদ্ধি করেছে।

পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে সাভারের বায়ুদূষণ জাতীয় মানের প্রায় তিন গুণ ছাড়িয়ে যাওয়ায় সাভার উপজেলা ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সকল ইটভাটা বন্ধ থাকবে, উন্মুক্ত বর্জ্য দহন ও নতুন বায়ুদূষণকারী কারখানার অনুমোদনও নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সাভার ও ঢাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য রাখা হয়েছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির (আর্টিকেল ৫) মতো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এটিকে একটি সম্ভাব্য খেলার মোড় হিসেবে উল্লেখ করেছেন। আলোচনা হবে নিরাপত্তা কাঠামো তৈরি এবং কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করার উপায় নিয়ে, পাশাপাশি রাশিয়া ইউক্রেনের নতুন ভূখণ্ড দখল বা কোনো ইউরোপীয় দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিতে পারে। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনাগুলি চলবে।

হাইকোর্ট জানতে চেয়েছে কেন ২০১৬ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য চালু হওয়া মোবাইল খরচের ওপর ১% সারচার্জ এখনো বন্ধ করা হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংস্থা সিসিএস-এর রিটে বলা হয়, আইনে মেয়াদ নির্ধারণের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। ২০২২ সালে সেতু উদ্বোধনের পরও সারচার্জ বন্ধ হয়নি, অথচ এ খাতে ভোক্তাদের কাছ থেকে ২ হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করা হয়েছে।

জুলকারনাইন সায়ের মারফত সামনে এসেছে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া শেখ হাসিনার একটি ফোনালাপ। ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ জবাবে নানক বলেন, ‘জি বলব।’ তারপর হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’ আরও বলেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ এরপরই নানককে ধমক দিয়ে হাসিনা বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।

18 Aug 25 1NOJOR.COM

জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না: শেখ হাসিনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশের সম্পদ লুটপাটের ঘটনা জনগণের সামনে প্রকাশ করতে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক আহসান হাবিবের সঙ্গে বৈঠকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচটি দেশে সাতটি শহরে প্রায় ৪০ হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে স্থানান্তরিত হয়েছে। দুর্নীতিবাজদের শনাক্ত করতে এবং ভবিষ্যতে এ ধরনের লুটপাট রোধ করতে এ সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, হাজার হাজার নিরীহ মানুষকে, রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসাথে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে। আরও বলেছে, প্রত্যাহার পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।

18 Aug 25 1NOJOR.COM

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফলে মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দফতর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। এতে করে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার বিকেল ৫টা এবং বুধবার বিকেল ৫টা পর্যন্ত করা হলো। এর আগে, ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

18 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরকারী রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরুদ্ধে আন্দোলনের সময় অফিসের কাজ বাধা দেওয়ায় চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশে এবং আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের স্বাক্ষরে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন সাধন কুমার কুন্ডু, আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, সানোয়ারুল কবির ও সাইদুল ইসলাম। বরখাস্তকালে তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফরম নিতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, আহ্বায়ক সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগ, সদস্য ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর এবং সদস্য আতিয়া সানজিদা শর্মী, সহকারী প্রক্টর, ঢাবি। তদন্ত কমিটিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

18 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফরম নিতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: প্রধান রিটার্নিং কর্মকর্তা

ছাত্রদল বলেছে, ডাকসু নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাঁধা দেয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি করে আটকে দেয়া হয়েছে‌। সোমবার সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, এ ঘটনায় শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন করতে ক্যাম্পাসে বিদ্যমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে তা সম্ভব হবে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। আরো বলেন, এ ছাড়াও ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষা কাতর হয়ে প্রথমদিন থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি পক্ষ।

18 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাঁধা দেয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি করে আটকে দেয়া হয়েছে‌: ছাত্রদল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর পদ্মা ব্যাংক (পূর্বে ফারমার্স ব্যাংক) সংক্রান্ত বৃহৎ দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় তদন্তের মুখে আছেন। প্রায় ৫০০০ কোটি টাকা লোপাট, ৩৩টি অ্যাকাউন্ট ব্যবহার, স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রিত কোম্পানি ও ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেনের তথ্য প্রকাশিত হয়েছে। সহযোগীরা কারাদণ্ডপ্রাপ্ত হলেও মখা আলমগীর বিদেশে রয়েছেন। ফরেনসিক অডিট ও আইনি ব্যবস্থা সুপারিশ করা হয়েছে। সরকারি হস্তক্ষেপ ব্যাংককে আংশিক স্থিতিশীল করেছে, তবে অনিয়ম এখনো চলমান। আমানতকারীদের তহবিল ফেরত আনার চেষ্টা অব্যাহত।

১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইস্রায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানে, এতে ধ্বংসস্তূপ ও আগুনে তিনজন নিহত হন। হামলায় জ্বালানি ও আলো সংক্রান্ত অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয় এবং সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ইস্রায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ইরানের তাৎক্ষণিক প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সৃষ্টি করে। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার পর, ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।" মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই, এমন কথার প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। তারা তো স্বাধীন। আরো বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। উপদেষ্টা বলেন, সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।

18 Aug 25 1NOJOR.COM

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কিত ১,৭৬০টি দাবি-আপত্তি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আগস্ট ২৪ থেকে ২৭ তারিখে শুনানি করবে। শুনানি কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেটসহ সকল প্রধান অঞ্চলে অনুষ্ঠিত হবে। ইসি ইতিমধ্যেই জুলাই ৩০ তারিখে ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছে এবং ৮৩টি আসনে সমন্বয় প্রস্তাব করা হয়েছে। শুনানি শেষে, কমিশন দাবিগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করবে।

সরকার ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চনা, অবিচার বা প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য ৯ সদস্যের কমিটি গঠন করেছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে কমিটি আবেদন মূল্যায়ন করবে, সময়সীমা নির্ধারণ করবে এবং দুই মাসের মধ্যে সুপারিশ দেবে। সশস্ত্র বাহিনী বিভাগ সেচ্ছাসেবক সহায়তা প্রদান করবে এবং অবসরপ্রাপ্ত সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সম্মানী পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হবে। উপকূলীয় ও উত্তর বঙ্গোপসাগরের এলাকায় দমকা বা ঝড়ো বাতাসের সম্ভাবনা থাকায় মৎস্যজীবী নৌকা ও ট্রলারকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। সচিব বলেন, নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। তিনি বলেন, বাকি থাকা ভোটার নিবন্ধন ফরমগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। তিনি জানান, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে। আরও বলেন, যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে।

18 Aug 25 1NOJOR.COM

নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে: ইসির সিনিয়র সচিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন। ওয়াশিংটনে তাদের বৈঠকের আগে ট্রাম্প ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা নাকচ করেন এবং ২০১৪ সালে ওবামা প্রশাসনের সময়ে রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রসঙ্গ তোলেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “কিছু জিনিস কখনও বদলায় না।” ট্রাম্প আরও জানান, হোয়াইট হাউসে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে ইউরোপীয় ও ন্যাটো নেতারাও উপস্থিত থাকবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের মতে, কক্সবাজার বিমানবন্দর অক্টোবরের মাঝামাঝি আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে। বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের উপর নির্মিত রানওয়ের পরিদর্শনের সময় তিনি বলেন, প্রস্তুতি প্রায় শেষের দিকে, যা শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সম্ভবপরতা বৃদ্ধি করছে। ঠিক কত শতাংশ কাজ শেষ হয়েছে তা বলা হয়নি, তবে কর্মকর্তারা বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত হবে বলে আশাবাদী। পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধান কর্মকর্তারা।

ভারত-পাকিস্তানের সম্পর্ক প্রতিদিন নজরদারি করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি ভঙ্গুর এবং তা বজায় রাখা কঠিন। রুবিও ও ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকিয়েছে, যদিও ভারত কোনো বাইরের ভূমিকা অস্বীকার করেছে। পাকিস্তান বরং ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। একইসঙ্গে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ওয়াশিংটন ভারতের কৌশলগত গুরুত্বকে বেশি মূল্যায়ন করছে এবং দুই প্রতিবেশী শক্তির সঙ্গে ভারসাম্য রাখতে চাইছে।

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মত আমরণ অনশন চলছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এরই মধ্যে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, একজনের অবস্থা আশংকাজনক। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনশনে বসার ২৪ ঘন্টা পার হলেও ইউজিসি কিংবা সরকার থেকে তাদের দাবি আদায়ে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন। এদিকে ভিসি ডক্টর শওকাত আলী এখন পর্যন্ত রাতে ৫ দফায় শিক্ষার্থীদের আমরণ অনশন স্থলে পাশে বসে অনশন ভাঙার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা মানেননি। ভিসি জানান, বারবার সরকারের উচ্চ মহলে তিনি যোগাযোগ করছেন। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একমত। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অফিস ছেড়ে যাবেন না।

18 Aug 25 1NOJOR.COM

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মত আমরণ অনশন চলছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। অনশনে বসার ২৪ ঘন্টা পার হলেও ইউজিসি কিংবা সরকার থেকে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।

বান্দরবানের ঘুমধুমে তুমব্রু চেকপোস্টের কাছে দুই উপজাতি ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যারা আরাকান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। আটকরা হলেন রাঙামাটির নয়ন চাকমা ও মিয়ানমারের মংডুর উলাই চাকমা। জিজ্ঞাসাবাদে উলাই আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন। পরে দুজনকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল হচ্ছে। সোমবার দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম নেন উমামা ফাতেমা। এরপর তিনি বলেন, আমরা যোগ্যতা দেখে আগামীকাল প্যানেল ঘোষণা করবো। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করবো। জানা গেছে, এই স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকতে পারেন৷

18 Aug 25 1NOJOR.COM

উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল হচ্ছে, আগামীকাল প্যানেল ঘোষণা।

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত এর ঘটনায় আহতদের দেখতে সোমবার জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ব্রিটিশ হাই কমিশনারসহ ৯ জন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়ে বলেন, বর্তমানে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সাথে তাদের মিটিং চলছে। এর আগে, গত সপ্তাহে ব্রিটিশ মেডিকেল টিম আমাদের সাথে কাজ করেছে।

18 Aug 25 1NOJOR.COM

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত এর ঘটনায় আহতদের দেখতে সোমবার জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ব্রিটিশ হাই কমিশনারসহ ৯ জন।

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান মঙ্গলবার ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর জানান, ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি এখনও ঘোষণা করা হয়নি। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

18 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি এখনও ঘোষণা করা হয়নি: জাহিদ আহসান

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মিমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই। তিনি বলেন, যারা পিআরের মতো আজগুবি নির্বাচন পদ্ধতির দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি। আরো বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে। এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে। এই নেতা বলেন, যারা কথিত পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।

18 Aug 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি: নেজামে ইসলাম পার্টি

বিসিএস প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সারওয়ার আলম সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। এ সময় তিনি ভেজাল, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

18 Aug 25 1NOJOR.COM

বিসিএস প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডাকসু নির্বাচনে অংশ নিতে বামপন্থী গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রার্থী হচ্ছেন মেঘমল্লার বসু। জাবির আহমেদ জুবেল এজিএস পদে ফরম নিয়েছেন। এছাড়া ৬ দফা দাবি উত্থাপন করেন মেঘমল্লার বসু। তিনি জানান, মঙ্গলবার জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। জোটের দাবিগুলো হলো: অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে বহিষ্কার করতে হবে। সকল নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে। নীল দলের শিক্ষকদের বিবিধ হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম-নীতি বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলবৎ করতে হবে। নির্বাচনের অন্তত পনেরো দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপার্যপ্ততা দূর করতে হবে। অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশানের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। মব পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

18 Aug 25 1NOJOR.COM

বামপন্থী গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রার্থী হচ্ছেন মেঘমল্লার বসু।

২০১৬ সালের অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগে আইসিটিতে দায়ের করা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে তখন সাতজন নিহত হয়। এর আগে গুম করা হয। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে। সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন, নিহত সবাই জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন।

18 Aug 25 1NOJOR.COM

গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগে আইসিটিতে দায়ের করা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।