Web Analytics

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে গেজেট আকারে প্রকাশ করার কথা। উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে গত ২৪ জুলাই। আজ তাতে সই করলেন রাষ্ট্রপতি। ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের সবাই হবেন নির্দলীয়। উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ।

19 Aug 25 1NOJOR.COM

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নিউজ সোর্স

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।