Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটূক্তির প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে।’ মঙ্গলবার ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।' তিনি বলেন, ‘আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।’ সেনাপ্রধান বলেন, দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে, নারী নির্যাতন ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে। অপরাধী হলে শাস্তি দেওয়া হবে। এছাড়া তিনি বলেন, বিপুল রাষ্ট্রীয় অর্থে গড়া সেনাবাহিনীর কেউ যেন অপরাধে না জড়াতে পারে, আগেই খেয়াল রাখতে হবে। সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।’

19 Aug 25 1NOJOR.COM

কটূক্তি মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে: সেনাপ্রধান

নিউজ সোর্স

n/a 19 Aug 25

তারা ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটূক্তি নিয়ে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে।’

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।