Web Analytics

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, হাজার হাজার নিরীহ মানুষকে, রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসাথে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে। আরও বলেছে, প্রত্যাহার পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।

18 Aug 25 1NOJOR.COM

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

নিউজ সোর্স

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।