পুলিশ দফতর জানিয়েছে, গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে ২৬টির অভিযোগপত্র জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি। চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা হলো— শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং সিএমপি পুলিশের। অন্যান্য ধারার ১৮টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ডিএমপি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের। হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ১৫৩ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৬৮২ জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করছে উল্লেখ করে দফতর আরো জানায়, রুজু হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।
গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে ২৬টির অভিযোগপত্র জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক তুলসি গ্যাবার্ড প্রায় অর্ধেক কর্মী কমিয়ে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সংরক্ষণের পরিকল্পনা ঘোষণা করেছেন। সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে এই পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন টিম একত্রিত করে কার্যক্রমকে আরও নিরপেক্ষ ও সময়োপযোগী করার লক্ষ্য রাখা হয়েছে। এর আগে তিনি জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন ৩৭ জন বর্তমান ও সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করবে, যাদের গোয়েন্দা তথ্য রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ রয়েছে, যদিও কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিনদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স– মালয়েশিয়া চ্যাপ্টার। দলটি জানায়, তিন দিনের এ সফরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন নাহিদ ইসলাম। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরও বলা হয়, সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। পরে আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলামের।
এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিনদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন।
সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন উপ-পরিদর্শক শেখ আফজালুল হক। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ এই আবেদন করেন তিনি। এদিকে, আজ বৃহস্পতিবার মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে, আজ সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার ১৬ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক রয়েছে। এরইমধ্যে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন উপ-পরিদর্শক শেখ আফজালুল হক।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের খালাসের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি হয়। এই মামলায় ২০১৮ সালে বাবর, পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া, তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন ও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরে গত ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। এরপর চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ।
বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মিলারকে অবহিত করেন। রাষ্ট্রদূত মিলার বলেন, ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড প্রশংসনীয়। চলমান এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। রিজভী জানান, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও। আরো বলেন, জুলাই বিপ্লব মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র। রিজভী বলেছেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল। একই অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনও জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।
অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেনা: রিজভী
গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে।
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেয়া হয় তাকে। ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, তাকে গুম করে রাখা হয় ২ মাস ১৭ দিন। পরে সীমান্ত পারাপার করে ভারতে পাঠিয়ে দেয়া হয়। ভারতে ৫ বছর জেলে ছিলেন তিনি। অভিযোগে শেখ হাসিনা, সুরেন্দ্র কুমার সিনহা, নিজামুল হক নাসিম, শফিক আহমেদ, রানা দাশ গুপ্ত, হায়দার আলীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি।
গাজার খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। অ্যান্টি-পারসোনেল শেল ব্যবহার করেছে ব্রিগেড। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ৭ সেনা আহত হয়েছেন। ইসরাইলি সেনাদের তথ্যমতে, বুধবার সকালে অন্তত ১৮ জন সশস্ত্র যোদ্ধা দক্ষিণ গাজার খান ইউনিসে একটি সেনা শিবিরে হামলা চালায়। এ ঘটনায় তিনজন ইসরাইলি সেনা আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ৭ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ইএফটি'র মাধ্যমে পাঠানোর জন্য ২৩ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশির চিঠিতে বলা হয়, প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। জানা গেছে, এমপিওর টাকা ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিও এর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্য অনুসারে এমপিও এর টাকা ইএফটিতে পাঠানো হবে। এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ইএফটি'র মাধ্যমে পাঠানোর জন্য ২৩ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাউশি।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হবে। এ সংক্রান্ত সেন্টারটির কার্যক্রম পরিদর্শন করে তিনি পার্কটিতে নতুন ডেটা সেন্টারে নকশা, সাইট পরিদর্শন এবং নানা ফেসিলিটির সার্বিক মান উন্নয়ন এবং অপারেশনাল এক্সিলেন্স বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তৈয়্যব আইটি পার্কের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পার্কের অব্যবহৃত ফ্যাসিলিটিতে যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে। এসব আয়োজনের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেম পাইপলাইন তৈরি করতে হবে। এছাড়া সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন, সাইবার লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পরে তৈয়্যব যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে সেবা ডট এক্সওয়াইজেড এবং চালডাল ডট কমের কার্যক্রম পরিদর্শন করেন। বিনিয়োগকারীদের সাথে এক সভায় ভাড়া কমানোর দাবির পরিপ্রেক্ষিতে আশ্বস্ত করেন।
আগামী ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হবে: তৈয়্যব
রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ শতাংশ মার্কিন নাগরিক। ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি। ছয় দিনের এই সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ডেমোক্র্যাট এই ধারণাকে সমর্থন করেছেন। তবে ৫৩ শতাংশ রিপাবলিকান সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের সব সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন। এ ছাড়াও ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় অনাহারের মুখোমুখি মানুষদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত। ২৮ শতাংশ দ্বিমত পোষণ করেছেন, যার অধিকাংশই রিপাবলিকান। এ মার্কিন জনসমর্থন হ্রাস পাওয়া ইসরায়েলের জন্য উদ্বেগজনক লক্ষণ হবে।
জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ শতাংশ মার্কিন নাগরিক: রয়টার্স
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ বিষয়ে শুনানির তারিখ ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। আইনজীবী শিশির মনির আপিল বিভাগকে বলেন, সামনে কোর্টে বড় ছুটি থাকবে, কিন্তু তত্ত্বাবধায়কের রিভিউ শুনানি এখনও শেষ হয়নি। এটা লিস্টে এলেও শুনানি হয়নি। পরে প্রধান বিচারপতি বলেন, আমরা তো সর্বোচ্চ লিভ দিতে পারব শুনানি শেষ করতে পারব না। এ সময় মনির বলেন, ‘মাই লর্ড, এটা দিলেই আপাতত কাজ হবে কিছুটা।’ একপর্যায়ে শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ। প্রসঙ্গত, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এর আগে, রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট ব্যক্তি। এছাড়া গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে, শুনানির তারিখ ২৬ আগস্ট।
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমন করতে হবে এবং এ জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ প্রক্রিয়ায় দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
ঢাবি ছাত্র অধিকার পরিষদ জানিয়েছে, ২০১৯ ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ডাকসুর সদস্য পদ বাতিলের দাবির প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির মিটিংয়ে উপস্থিত থাকবেন ২০১৯ ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী মো. রাশেদ খান। এই মিটিং আজ দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর আগে, ২০১৯ ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ডাকসুর সদস্য পদ বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন গণঅধিকার পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এতে রাশেদ নির্বাচনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ধরেন, তৎকালীন উপাচার্য আক্তারুজ্জামান খানের কারচুপির ফলে গোলাম রাব্বানীকে জিএস করা হয় বলেও জানান।
২০১৯ ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িতদের শাস্তি ও সুবিধাভোগীদের পদ বাতিলের আবেদনের তদন্তে রাশেদ খান উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার আইএসপিআর জানায়, সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান: আইএসপিআর
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে খুন হয়েছেন ৩০ জন। এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরাইলি সেনবাহিনী। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন। এদিকে শুধু বুধবারই ক্ষুধায় মারা গেছেন আরও তিন ফিলিস্তিনি। এ নিয়ে অনাহারের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। ডব্লিউএফপি সতর্ক করেছে, ‘এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।’ ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা সিটির প্রায় প্রতি তিন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে। ইসরাইলি মানবাধিকার সংগঠন গিশা বলেছে, ইসরাইলি সরকার একের পর এক মিথ্যা যুক্তি দাঁড় করিয়ে গাজায় অনাহারের জন্য দায় এড়ানোর চেষ্টা করছে। যদিও বাস্তবে শুরু থেকেই ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিয়ে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরাইলি সেনবাহিনী।
যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের ক্ষেত্রে এখন থেকে ‘আমেরিকা নিয়ে মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীদের কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। যদি ‘আমেরিকাবিরোধী মনোভাব’ চিহিত করা হয়, তবে তাকে আর ভিসা দেবে না মার্কিন সরকার। এ কড়াকড়ি অভিবাসনবিষয়ক নীতি অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ইউএসসিআইএস-এর হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের ‘আমেরিকাবিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা’ বা ‘ইহুদিবিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ’ আছে কি না, তা খতিয়ে দেখতে পারবেন। এর আগে কেবল সামাজিক মাধ্যমের একাউন্ট যাচাই-বাছাইয়ের নীতি চালু হয়েছিল, এবার আমেরিকাবিরোধী হলে ভিসা দেওয়া হবে না নীতিতে পৌঁছেছে। সিএনএন বলছে, এ বছর ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের ক্ষেত্রে এখন থেকে ‘আমেরিকা নিয়ে মনোভাব’ খতিয়ে দেখা হবে। নেতিবাচক মনোভাব হলে মিলবে না ভিসা!
দেশের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর জন্য অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি রেটিং সিস্টেমস বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় ঋণের ঝুঁকি নিরুপণ করে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে এক সার্কুলারের মাধ্যমে ঋণ বা বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে ওই নীতিমালাটি বাধ্যতামূলক করেছিল। যেখানে সময়সাপেক্ষ অডিট ও উদ্যোক্তাদের অর্থের প্রয়োজন ছিল। ফলে জটিলতা কাটাতে নতুন সার্কুলার জারি করা হয়েছে।
দেশের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আইসিআরআরএস বাস্তবায়ন লাগবে না।
ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি। তারা হলেন- জাহেদুল ইসলাম (১৯), রেজা আহমেদ (২০), মোসকান আক্তার (২০) এবং রনি হাসান (২৫)। পুলিশ সূত্র জানায়, বুধবার ভোর ৩টার দিকে ভারতে অনুপ্রবেশকালে বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করে বিজিবি। পরে বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি।
বঙ্গোপসাগরে নিজেদের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চান্দিপুরের আইটিআর থেকে ‘অগ্নি-৫’ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মিসাইলটি ভারতের ‘অগ্নি’ মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। দেড় টনের পারমাণবিক বোমাসহ ছোড়া যাবে এটি। ‘অগ্নি-৫’ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়।
বঙ্গোপসাগরে নিজেদের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত, মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
বাগছাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর এ নেতাকে ক্যাম্পাসের বটতলা এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। পোস্টে তিনি লিখেছেন, আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। পদত্যাগের কারণ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন।
বাগছাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেছেন। এরপর মিষ্টি বিতরণ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচনে গেলে ভোটের পরিবেশ সুষ্ঠু হাওয়ার সম্ভাবনা দেখছেন না জামায়াত নেতা হেলাল উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোন নির্বাচন বিশ্ব সম্প্রদায়ও গ্রহণ করবে না। এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি-বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগেই সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরো বলেন, পিআর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে জাতীয় নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভবনা নেই। সেই সঙ্গে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। হেলাল বলেন, অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে, সরকারকে জবাবদিহিতা করতে হবে। আরো বলেন, দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিতে হবে।
অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে, সরকারকে জবাবদিহিতা করতে হবে: হেলাল
এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস তথা জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ। আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আমদানি শুল্ক খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস তথা জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ: এনবিআর
বুধবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ৩টায়। কিন্তু প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। জানা গেছে, বুধবার সকালে এই অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানায় তথ্য মন্ত্রণালয়। বিকাল ২টা ২০ মিনিটে সংশোধিত আমন্ত্রণে অনুষ্ঠান এক ঘন্টা পিছিয়ে ৪টায় করা হয়। তবে অনুদানের জন্য আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা ৩টা থেকেই সম্মেলন স্থলে উপস্থিত হয়ে যান। বিকাল ৪টার পরেও উপদেষ্টা না আসায় সাংবাদিকদের অস্থিরতা প্রকাশ করতে দেখায় যায়, আমন্ত্রিত অন্য অতিথিদেরও সময় পার করতে বার বার চেয়ার ছাড়তে দেখা যায়। বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে জানানো হয়, উপদেষ্টা বাসা থেকে রওনা হয়েছেন। সাংবাদিকরা আগেও বিভিন্ন সময় উপদেষ্টার বিলম্বে আসার অভিজ্ঞতা নিয়ে কানাঘুষা করেন। জানা যায়, সাংবাদিকরা চলে যাওয়ার ১৫ মিনিট পর বিকাল ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন উপদেষ্টা। সন্ধ্যা ৬টায় শেষ হয় অনুদান প্রদান অনুষ্ঠান।
চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ৩টায়। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।
মাইলস্টোনে আহত-নিহত পরিবারের খোঁজ-খবর নিতে এসে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি ঐক্যটাকে আরও বেশি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না। এ সময় আহত শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, জান্নাত ইউশা, শিক্ষক আশরাফুল ইসলাম ও সুমাইয়া রহমান লরিনের পরিবারের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের ভূমিকা যৎসামান্য উল্লেখ করে এ্যানি বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রায় এক মাস হয়ে গেছে এর রেজাল্ট আসবে না কেন। আর্থিক সহায়তা এমন ভাবে দিতে হবে যেন এই পরিবারগুলোর কোথাও হাত পাততে না হয়। এ্যানি বলেন, গণঅভ্যুত্থানে সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তরা এলাকা মৃত্যুকূপে পরিণত হয়েছিল। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই- বিএনপি শুধু মিটিং-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দেশ গড়ার কাজে নেমেছি। আগামী দিনে আমরা দেশের জন্য লড়ব ইনশাআল্লাহ।
নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি ঐক্যটাকে আরও বেশি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না: এ্যানি
উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্রের মানোন্নয়ন-বিষয়ক কর্মশালা আয়োজন করা হবে। তিনি বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারে চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এ বছর অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্রগুলোর গল্পের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। আরো বলেন, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে। ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে। মাহফুজ বলেন, অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি। এটি দুঃখজনক। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, অনুষ্ঠানে সরকারি অনুদানের জন্য মনোনীত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম কিস্তিতে ১৫ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয়। পাশাপাশি ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম কিস্তিতে ৬ লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকার মঞ্জুরিপত্র প্রদান করা হয়।
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে: মাহফুজ আলম
বুধবার রাতে চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হাইদার। তার এ সফর চলবে ২১ থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত। এ সফরের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। সফরকালে দু'দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠক হবে। এছাড়া শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।
চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়ত আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ, সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি। নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি।’ আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। রিজভী বলেন, ‘বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা। রিজভী হাসিনা সরকারের নির্মমতা উল্লেখ করে বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এই দেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে।
আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়ত আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে: রিজভী
বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪শ নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশিরাতের ভোট, ডাকাত সরকার। আজকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। এখন মানুষ তার পছন্দমতো সরকার গঠন করতে চায়। টুকু বলেন, তারা আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।
আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪শ নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে: টুকু
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত নয়, বরং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। আরও বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন স্বনামধন্য গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত। তিনি ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন রাজনীতির বিশ্লেষণ তুলে ধরছেন। অপরদিকে আসিফ মাহতাব ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্য তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে সমাদৃত। তাদের মতো চিন্তাশীল ব্যক্তিত্বের প্রতি প্রাণনাশের হুমকি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের চিন্তার স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপরও সরাসরি আঘাত।
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত।
গত বছরের ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস। এর প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানিয়ে তন্বী বলেন, যারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছে ও আমার ওপরে বিশ্বাস রেখেছে যে, আমি এই পদে নির্বাচিত হলে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই। তাদের হয়ে কাজ করতে চাই। তিনি বলেন, গবেষণায় আমার তীব্র আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আমার স্নাতক পর্যায়ের একটি রিসার্চ পেপার এরই মধ্যে নামকরা একটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের অপেক্ষায়। মাস্টার্সেও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার গবেষণার কাজ চলমান। এরইমধ্যে রিসার্চটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। আপনাদের সবার সহযোগিতা পেলে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব।
গত বছরের ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস, ধন্যবাদ জানালেন তন্বী।
সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়, যা ছিল বিদায়ী ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয় ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা পরের ঘটনা। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ সাত পৃষ্ঠার প্রতিবেদনটি ডিসি কার্যালয়ে দাখিল করেন। প্রতিবেদন প্রকাশিত না হলেও সূত্রের খবর অনুযায়ী, এতে লুটপাটের সঙ্গে জড়িত ১৩৭ জনের নাম উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পর্যটনকেন্দ্র ও পাথর সুরক্ষায় ১০ দফা সুপারিশ করা হয়েছে। এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। জানা গেছে, সাদা পাথর লুটের ঘটনায় তৎকালীন ডিসিকে ওএসডি ও কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি করা হয়।
সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে।
বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা লাভবান হতে পারবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামি ভোটও হয়েছে কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। খোকন বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না: খোকন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধাপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখে থাকা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধবীর’ আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দেন, অতীতে জিম্মি মুক্তির কৃতিত্ব নেন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার দাবি করেন। ট্রাম্প ডেমোক্র্যাটদের, বিশেষ করে চাক শুমারকে, ফিলিস্তিনপন্থী বলেও অভিযুক্ত করেন। গাজা কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জামায়াত নেতা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। বিশ্বে ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করেছি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ প্রেমিক জোটকে জেতাতে হবে। এর জন্য এখন থেকেই কাজ করতে হবে। হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে। এছাড়া জুলাই সনদকে আইনী স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
পিআর পদ্ধতিতে নির্বাচনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি: আব্দুল হালিম
বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকাল-এরও ব্যবস্থাপনা সম্পাদক। তার ছেলে নিপুন বিশ্বাস বুধবার জানান, তারা বাবা গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন। তিনি বলেন, পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এদিকে শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সমস্ত পর্যায়ে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দিয়েছেন।
বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাল নথিপত্র নিয়ে একা কিছু করা যাবে না। একটা দেশে যদি কয়েক লাখ মানুষ বিদেশে যেতে জাল নথি তৈরি করে তাহলে কিছু করার থাকে না। ইউরোপের যাওয়া একজন অন্য দেশে গিয়ে অন্যায় করলে তার প্রভাবও বাকি দেশগুলোর ওপর পড়ে। তিনি বলেন, বিদেশে শ্রমিক প্রেরণ ও তাদের সুরক্ষা নিশ্চিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এক বছরের মধ্যে প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্স সংগ্রহে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে দৃশ্যমান প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য ও আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে কাজ চলছে। পাশাপাশি নারী শ্রমিকদের নিয়মিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে। আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়ায় বিভিন্ন দেশে আটকের পর দেশে ফেরত আসাদের মধ্যে অনেককে আবার পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে।
জাল নথিপত্র নিয়ে একা কিছু করা যাবে না। একটা দেশে যদি কয়েক লাখ মানুষ বিদেশে যেতে জাল নথি তৈরি করে তাহলে কিছু করার থাকে না: আসিফ নজরুল
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদে ২১২ দিন পার হলেও তীব্রভাবে হ্রাস পেয়েছে, নিট অনুমোদন হার মাইনাস ১৫ শতাংশে। মাত্র ৪০% মার্কিনি তার কাজে সন্তুষ্ট, ৫৫% অসন্তুষ্ট। রাশিয়া ও ইউক্রেন সম্পর্কিত কূটনীতিতে আস্থা কমছে। অর্থনীতি ও অভিবাসন নীতিতেও সমর্থন কমেছে। ডেমোক্র্যাট-প্রবণ রাজ্যগুলোতে অনুমোদন সর্বনিম্ন। শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটাররা তুলনামূলক বেশি সমর্থন দিচ্ছেন, আর তরুণ, সংখ্যালঘু ও উচ্চশিক্ষিতরা তার বড় বিরোধী, এমনকি কিছু প্রথাগত রিপাবলিকান প্রবীণও।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল আমদানি ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বাজার স্থিতিশীল। সরকার চাল কেনা বন্ধ করেছে, গুদাম থেকে সরবরাহ বাড়িয়েছে এবং প্রাইভেট ইমপোর্টারদের আমদানির অনুমোদন দিয়েছে। বর্তমানে ৫.৫ মিলিয়ন পরিবারকে ভর্তুকিভিত্তিক চাল দেওয়া হচ্ছে এবং অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বোরো মৌসুমে রেকর্ড সংগ্রহ হয়েছে এবং বাজারের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য আরও আমদানি চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছেন, যা পূর্ববর্তী ২৫% শুল্কের দ্বিগুণ। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প আন্তর্জাতিক চাপ তৈরি করছেন, যার মধ্যে রয়েছে ভারতীয় নিষেধাজ্ঞাও, যাতে যুদ্ধ দ্রুত শেষ হয়। সম্প্রতি তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন এবং পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার ইঙ্গিত দিয়েছেন। ইউরোপীয় নেতারা সমর্থন জানিয়েছেন, এবং যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার জন্য কাজ চালাচ্ছে।
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ বিধিমালার গেজেট প্রকাশ করেছে। গেজেটে উল্লেখ করা হয়, শহীদ পরিবারের স্বীকৃত সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে। অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতরা এককালীন ৩ লাখ ও মাসিক ১৫ হাজার ও আহতরা এককালীন এক লাখ ও মাসিক ১০ হাজার টাকা পাবে। আরও বলা হয়, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি থাকবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, জেলা কমিটির সভাপতি ডিসি ও উপজেলা কমিটির সভাপতি থাকবে ইউএনও।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসরায়েলের তরুণ বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে নতুন বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়ার এ এলাকাটি ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বীর আজাম গ্রামে গিয়ে কংক্রিট ঢালছে। পরিকল্পিত বসতির নাম ছিল “নেভে হাবাশান।” প্রতিবেদনে আরও বলা হয়, আসাদ শাসন দুর্বল হওয়ার পর ইসরায়েল কুনেইত্রায় সামরিক পোস্ট ও টহল বাড়িয়েছে এবং সিরিয়ার বিভিন্ন প্রদেশে হামলা চালাচ্ছে।
লোকসভায় কেন্দ্রীয় সরকার একটি সাংবিধানিক সংশোধনী বিল উত্থাপন করেছে, যেখানে বলা হয়েছে—প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন হাজতে থাকলে তারা পদ হারাবেন। সরকার দাবি করছে, এতে দুর্নীতি রোধ হবে। তবে বিরোধীরা বলছে, এটি রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফেডারাল কাঠামো ও বিচারব্যবস্থার স্বাধীনতা সংকটে পড়বে। সংসদে উত্তপ্ত বিতর্কের আশঙ্কা তৈরি হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্থানীয় সরকারের অচলাবস্থা চলছে। তাই আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু দলগুলোর মতানৈক্যের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, আঞ্চলিক বৈষম্য নিরসনে এরিমধ্যে ২৩টি প্রকল্প সংশোধন করা হয়েছে। রাতারাতি এটির সমাধান সম্ভব না। সদিচ্ছা থাকলে সময়ের সাথে সাথে তা পরিবর্তন হবে। আরো বলেন, সরকার নির্বাচন নিয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এখন জুলাই সনদ নিয়ে ঐকমত্যে আসা গেলে আরও দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি ও কেন্দ্র দখল হয়েছে। তাই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই পদগুলোর শূন্যতায় সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে। এতে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। ইউনিয়ন ও ওয়ার্ড ভেঙে দিলে তা পরিচালনা করার জন্য পর্যাপ্ত অফিসার নেই। জাতীয় সংকট তৈরি হবে। তবে ফ্যাসিবাদের চেয়ারম্যানরা পালিয়ে গেছে। সেখানে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরকার নির্বাচন নিয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এখন জুলাই সনদ নিয়ে ঐকমত্যে আসা গেলে আরও দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব: আসিফ মাহমুদ
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। তিনি জানান, পিআর পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় এবং একটি নির্বাচিত সংসদই কেবল এই ধরনের পরিবর্তন আনতে পারে। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়, তাই তাদের পক্ষে সংবিধান সংশোধন করে এই পদ্ধতি বাস্তবায়ন করা অযৌক্তিক। আরো বলেন, ইভিএম ব্যবহার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি এই নতুন পদ্ধতিকে জনগণের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
পিআর পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে: নজরুল ইসলাম
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে। তবে সকল শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব। ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সিইসিকে নয় দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্বশীলদের নিয়ে আশঙ্কা কাজ করছে। তাই ভোটার নয় এমন তরুণদের ভোটকেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেয়া যায় কি না সেটি বিবেচনা করার কথা বলেছি। নির্বাচনী ব্যয় কমানোর কথাও বলেছি। আরও বলেন, ভোটকেন্দ্র মাঠে উন্মুক্ত স্থানে করার কথা বলেছি। প্রবাসীদের ভোট ও দ্বৈত নাগরিকের ভোট দেয়া নিয়েও আলোচনা হয়েছে। নীতিগতভাবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে আমাদের আপত্তি ছিল। তবে উচ্চকক্ষে পিআর চালু করতে প্রস্তাব দেয়া হয়েছে।
নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে। তবে সকল শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব: মঞ্জু
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সরকার ভারতের ভূখণ্ডে আওয়ামী লীগের কথিত সদস্যদের কোনো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারতীয় মাটি থেকে পরিচালিত হতে দেয় না। তিনি বলেন, ভারত আশা পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণের লক্ষ্যে সেখানে দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় বাংলাদেশ সরকারের প্রকাশিত প্রেস বিবৃতিটি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের মাটিতে আওয়ামী লীগের ‘রাজনৈতিক কার্যালয়’ অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ।
ভারত সরকার ভারতের ভূখণ্ডে আওয়ামী লীগের কথিত সদস্যদের কোনো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয়: রণধীর
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। ১০ দিনের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিবকে। সদস্য সচিব হিসেবে আছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। এছাড়া সদস্য হিসেবে আছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পরিবেশ, বোন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিএনপি মহাসচিবকে হাসপাতালে দেখতে গিয়ে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের কিছু অবজারভেশন আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলব, মতবিনিময় করব। প্রধান ইস্যুগুলোতে আমরা সবাই একমত হয়েছি। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য ও নির্বাচনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরলে পরে পুনরায় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ দুপুরে তিনি বাসায় ফিরেছেন।
জুলাই সনদ নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলব, মতবিনিময় করব: তাহের
রোববার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে সেই ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। এর আগে, বুধবার সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরেকজন জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলার ডুবে গেলে তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুইদিন ভেসে ছিলেন। নিখোঁজ জেলেরা হলেন, আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। নৌপুলিশ জানায়, নিখোজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে।
রোববার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১৪ জন উদ্ধার হলেও ৬ জন এখনো নিখোঁজ!
চব্বিশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মপরিকল্পনা নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। আরও জানান, আগামী ২৪ আগস্ট সীমানা নির্ধারণে ৮২টি আসনের শুনানি শুরু হবে। এই শুনানি পরবর্তী চারদিন পর্যন্ত চলবে। ভোটকেন্দ্র বাড়ানো হবে না। তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।
চব্বিশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মপরিকল্পনা নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে: আখতার আহমেদ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার যথারীতি অফিস করতে দেখা গেছে শাহীনুল ইসলামকে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘কীসের বাধ্যতামূলক ছুটি, আমি তো অফিস করতেছি’। এর আগে, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকসহ জাতীয় আর্থিক খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এছাড়া শাহীনুল এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছেন।
বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলেও তিনি অফিসে এসে হাজির, বলছেন, কীসের বাধ্যতামূলক ছুটি, আমি তো অফিস করতেছি!
ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই সনদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট বিকেলে ৩টা পর্যন্ত মতামত জমা দিতে পারবে দলগুলো। এদিকে, আজ বুধবার জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এর আগে, গত ১৬ আগস্ট মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।
জুলাই সনদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার সময় বাড়ানো হয়েছে ২২ আগস্ট বিকেলে ৩টা পর্যন্ত, জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো, ৩১ আগস্ট: বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। ১ সেপ্টেম্বর: ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। মহানগর ও জেলায় আলোচনা সভা ও র্যালি। ২ সেপ্টেম্বর: ঢাকায় বর্ণাঢ্য র্যালি, শুরু হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায়। ৩ সেপ্টেম্বর: দেশের সকল উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালি। ৪ সেপ্টেম্বর: মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া অনুষ্ঠান। ৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা (ভেন্যু ও সময় পরে জানানো হবে)। এছাড়া বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং পোস্টার প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে।
১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারে ‘বঞ্চিত’ ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি। আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেন পদোন্নতি ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন। এই কমিটির প্রথম প্রতিবেদনের সুপরিশের আলোকে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ইতিমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। প্রেস উইং জানিয়েছে, মূলত ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করা হয়েছে।
প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারে ‘বঞ্চিত’ ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি।
বুধবার দুপুরে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’। ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে, আসিফ মাহমুদ রংপুর থেকে সড়ক পথে সুন্দরগঞ্জ উপজেলা শহর হয়ে সেতুস্থলে পৌঁছান। উদ্বোধনের পর গাড়ি বহরে সেতুর দুই প্রান্ত ঘুরে দেখেন তিনি। এরপর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এদিকে উদ্বোধন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, হাজারো মানুষের জমায়েত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ এই সেতুটি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার, প্রস্থ ৯.৬০ মিটার, লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এই প্রকল্পকে তিস্তা পাড়ের মানুষের জন্য মাইলফলক বলা হচ্ছে।
বুধবার দুপুরে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’। উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর মারফত জানা গেল, পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছে ইসি।ফলে প্রবাসীদের ভোটার হতে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এ ছাড়াও ভোটার প্রমাণে সংশ্লিষ্ট দলিলাদি দিতে হবে। এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে। প্রসঙ্গত, বর্তমানে নয়টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে কমিশন। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজারের মতো আবেদন এসেছে।
পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছে ইসি। পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে।
আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইসি সচিবালয় জানিয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি, আপত্তি গ্রহণ এবং সেগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন। আরো জানায়, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণ করা হবে। যা ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে।
আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে।।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনতে হবে। আর এ কাজ করতে হবে গ্রামীণ জনগণকে সাথে নিয়ে। হাতি দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধে বন বিভাগকেও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণের বিষয়ে জোর দিতে হবে। ১০ বছরের পুরোনো গবেষণা দিয়ে হাতি সংরক্ষণ করা যাবে না। আরও বলেন– হাতির প্রজনন, নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা। মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ কমাতে জনগণকে সচেতন করা ও দায়িত্বশীল বিভাগ চালুর পরামর্শও দিয়েছেন তারা। বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসেই অস্বাভাবিকভাবে মারা গেছে অন্তত ১৮টি হাতি। আর গত ৯ বছরে দেশে মারা গেছে ১৪৬টি হাতি। উল্লেখ্য, প্রতি বছর ১২ আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস।
হাতির সুরক্ষায় প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনতে হবে। আর এ কাজ করতে হবে গ্রামীণ জনগণকে সাথে নিয়ে। হাতি দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধে বন বিভাগকেও নির্দেশ দেয়া হয়েছে: রিজওয়ানা
বুধবার ডাকসু নির্বাচনে বাগছাস সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্রকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন দিয়ে পদটি ছেড়ে দেয় বাগছাস। অন্যদিকে ১৩টি সদস্য পদে মনোনীতরা হলেন, মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান, ফেরদৌস আলম।
ডাকসু নির্বাচনে বাগছাস সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।
ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত ৩ বাম সংগঠনের যৌথ প্যানেল ঘোষণা করেছে সংগঠনগুলো। প্যানেলের নাম দেয়া হয়েছে ‘অপরাজেয় ৭১- অদম্য ২৪’। এতে ভিপি হিসেবে যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মো. নাইম হাসান হৃদয় এবং জিএস পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়কে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়াও, এজিএস পদে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলামের নাম ঘোষণা করা হয়।
ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত ৩ বাম সংগঠনের যৌথ প্যানেল ঘোষণা করেছে সংগঠনগুলো, ভিপি পদে নাঈম, জিএস পদে আনয়ন।
বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে ওঠা সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২ একর জায়গা দখল করা বাংলোবাড়ির সীমানাপ্রচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রীটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে, গত ৩০ এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে ওঠা নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
সিলেটের উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ পর্যটন এলাকা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে আসছিল। তবে বিজিবির কড়া নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর পাচার করতে পারেনি। প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট বলে ধারণা করছে বিজিবি। পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
সিলেটের উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার করেছে বিজিবি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগে দুই কর্মীর বিরুদ্ধে জিডি করা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, একেকটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে আনুমানিক প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দেওয়া হয়েছে। চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়েছিল এবং সেগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন জিডিতে ঘটনাটি সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করেননি। খুঁজে পাওয়া যায়নি বলে লিখেছেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, চাকার খোঁজ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে। তাদের দেওয়া তথ্যমতে, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে ১০টি চাকা ‘ব্যবহারের জন্য’ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগে দুই কর্মীর বিরুদ্ধে জিডি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যত চ্যালেঞ্জিংই হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ দরকার। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন-কোনোটিই যথাযথভাবে করা যাবে না। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিনদিন বিস্তৃত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময়। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা ৭১ শতাংশ ঘটে থাকে অসংক্রামক রোগের কারণে এবং এর মধ্যে শতকরা ৫১ শতাংশ মানুষের মৃত্যু হয় ৭০ বছর বয়সের নিচে, আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ৬৯ শতাংশ, যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। এই সময় উপদেষ্টা অসংক্রামক রোগের উচ্চ ব্যয়ের দিক তুলে ধরে বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা করে তোলা জরুরি।
যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যত চ্যালেঞ্জিংই হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ। গভর্নর বলেন, এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে। বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে। আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একই সাথে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়। গভর্নর জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেয়া হয়েছে।
নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ। এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে। বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি শক্তিশালী হচ্ছে: গভর্নর
মার্কিন কৌশলগত কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন গত মার্চ মাসে কংগ্রেসকে বলেছিলেন, চীনের প্রেসিডেন্টের নির্দেশে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য স্থল, আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। উল্লেখ্য, ২০২৩ সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন বলেছে যে, তারা কোনো পরিস্থিতিতেই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যেসব দেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই, সেসব রাষ্ট্রের বিরুদ্ধে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ব্যবহারের হুমকিও দেবে না। এদিকে পেন্টাগন বলেছে, তাইওয়ানে প্রচলিত সামরিক পরাজয় যদি কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে ওঠে, তাহলে বেইজিং প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “তারা চীনকে কলঙ্কিত ও অপমানিত করার এবং ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায় তথাকথিত ‘চীনা পারমাণবিক হুমকি’ প্রচারের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে।” অপরদিকে বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস বলছে, চীন মারাত্মক ক্ষমতাধর সব অস্ত্র মজুদ করছে।
চীনের প্রেসিডেন্টের নির্দেশে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য স্থল, আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে: কটন
হামাস ইসরাইলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের প্রস্তাব দিয়েছে, যেখানে ২৮ জন জিম্মির (১০ জন জীবিত, ১৮ জন মৃত) বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা বলা হয়েছে। প্রস্তাবটিতে আংশিক ইসরাইলি সেনা প্রত্যাহার ও গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করার কথাও উল্লেখ রয়েছে। তবে ইসরাইলের অবস্থান স্পষ্ট—যুদ্ধ শেষ হবে কেবল তখনই, যখন গাজায় থাকা ৫০ জন জিম্মির (যাদের মধ্যে ২০ জন জীবিত) সবাইকে মুক্তি দেওয়া হবে। সাধারণ মানুষ যুদ্ধবিরতি দাবি করলেও নেতানিয়াহু কঠোর জোটসঙ্গীদের চাপের মধ্যে রয়েছেন। গাজায় নাগরিক হতাহতের পাশাপাশি মানবিক বিপর্যয় অব্যাহত।
বিএনপি জুলাই সনদের তিনটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে, চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য থাকার অভিযোগ করেছে। দলীয় তিনজন সদস্যকে খসড়া পর্যালোচনা করে ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি সময়মতো জাতীয় নির্বাচন সমর্থন করলেও দেশি-বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংবিধানের ওপর সনদকে স্থাপন করতে চাইছে না দলটি এবং সম্মত হওয়া সংস্কার, নোট অব ডিসেন্ট ও সংবিধান সংশোধনের বাস্তবায়ন নিয়ে স্পষ্টতা চায়।
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ। এ উপলক্ষে দেশে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ নেই। তবে এটি ঐচ্ছিক ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে আজ বন্ধ। ইতিহাস বলছে, রসুলুল্লাহ (সা.) অসুস্থ হন। এ খবর ছড়িয়ে পড়লে ইহুদি ও মোনাফেকদের আনন্দের সীমা রইল না, অপর দিকে মুসলমানদের দুঃশ্চিন্তাও বেড়ে যেতে থাকে। তাদের চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে হঠাৎ সাময়িকভাবে তিনি আরোগ্য লাভ করার সংবাদে সাহাবায়েকরামের মাঝে যে বিপুল আনন্দ-উল্লাসের সঞ্চার হয়, তা এক অভূতপূর্ব ঘটনা। মহানবী (স.) এর সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে অনেক দান-খয়রাত করেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। এ দিনকে স্মরণ করে মুসলিম উম্মাহর মধ্যে যে ইবাদত ও উৎসব প্রচলিত তাই ‘আখেরি চাহার সোম্বা’।
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে আজ বন্ধ।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নিম্ন আয়ের মানুষরা ঋণগ্রস্ত হয়ে উঠছেন, প্রধানত এনজিও ও সুদ কারবারির কাছ থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার কারণে। অনেকেই ঋণকে উৎপাদনশীল কাজে ব্যবহার না করে সংসার খাতে ব্যয় করছেন, যার ফলে ঋণ পরিশোধে ব্যর্থতা, মানসিক চাপ এবং আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি অনেক পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে। বিশেষজ্ঞরা সঠিক যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের অভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের কঠোর নজরদারি জরুরি বলে সতর্ক করেছেন।
বুধবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত মধ্যরাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।
বুধবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, শারীরিকভাবে সুস্থ আছেন।
শাহ আমানত ট্রেডিং নিলামে প্রায় দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার কিনে সব শুল্ক পরিশোধ করেও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মালিক সেলিম রেজা। সাত মাস ধরে খোঁজ মিলছে না কনটেইনারের। কাস্টমস বলছে, বন্দর কর্তৃপক্ষ ডেলিভারি সম্ভব না বললে রিফান্ড দেওয়া হবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার কনটেইনারের মধ্যে এগুলো হয়তো ভুল স্থানে রাখা হয়েছে, হারিয়ে যায়নি। খোঁজ চলছে।
নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্রদের হামলায় অন্তত ২৭ মুসল্লি নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত সম্প্রদায়ে গ্রিনিচ মান্টাউতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছুড়ে তারা। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। সরকার সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছে। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়শই জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্রদের হামলায় অন্তত ২৭ মুসল্লি নিহত হয়েছেন।
দুবাই পুলিশ মাত্র আট ঘণ্টার মধ্যে ২১.২৫ ক্যারেটের বিরল গোলাপি হীরা উদ্ধার করেছে, যার মূল্য ২৫ মিলিয়ন ডলার। ‘অপারেশন পিংক ডায়মন্ড’ অভিযানে তিনজন এশীয়কে গ্রেফতার করা হয়। তারা এক ইউরোপীয় ব্যবসায়ীকে ধনী ক্রেতার ছদ্মবেশে ফাঁদে ফেলে হীরা ছিনিয়ে নেয়। হীরাটি ফ্রিজে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। মালিক পুলিশের দ্রুত পদক্ষেপকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যালেন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে ভিপি হিসেবে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করা হয়। রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। তার সম্মানার্থে এ পদে কোনও প্রার্থী দেয়া হয়নি। বাকিসব পদে দেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে, ভিপি পদে লড়বেন আবিদুল, জিএস হামিম ও এজিএস পদে মায়েদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার শর্ত স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবির মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার আনুষ্ঠানিক অঙ্গীকার এবং দোনেৎস্ক ও লুহানস্কের অবশিষ্ট অংশ থেকে সরে আসা। এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধের সীমারেখা স্থির রাখতে রাজি। পুতিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে স্থায়ী শান্তিচুক্তির ওপর জোর দিয়েছেন। বৈঠকের পর ট্রাম্পও অস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন।
বুধবার সকালে কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরতদের ওপর। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যায় ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে জিনিয়াসহ অন্তত ১০ জনকে আটক করে পুলিশ। একজন নারী আন্দোলনকারী বলেন, যাদেরকে আটক করা হয়েছে, অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না।
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে থেমে ভিড় না করতে হজযাত্রীদের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কেবল ইশারাই যথেষ্ট এবং এতে তাওয়াফের বৈধতা প্রভাবিত হয় না। নির্দেশনার লক্ষ্য হলো ভিড় কমানো, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং হাজীদের নিরাপত্তা রক্ষা করা। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে তাওয়াফের জন্য থেমে থাকা জরুরি নয় এবং সবার নিরাপত্তার জন্য সহযোগিতা কামনা করেছে।
মঙ্গলবার সকাল দশটায় গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন। নিহতের চাচা মেহের আলী জানান, আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পনীতে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়ি আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়। নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সবাইকে নতুন করে ভাববার আহ্বান জানান। এদিকে, গত মাসে বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এক চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে ছোট ও মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।
নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে: তৈয়ব
গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৪৩ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক দিনে অনাহার ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। এ ছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন ইসরাইলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৪৩ জন আহত হয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে হঠাৎই একজন কাগজ দেওয়ার নাম করে আক্রমণ করে বসেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। ওই হামলার পর হাসপাতালে ভর্তি আছেন মুখ্যমন্ত্রী। তবে রেখার চোট গুরুতর নয়। আক্রমণকারী চড় মারেন বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিটিআই দাবি করছে, রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে চড় মারা হয়। বিজেপি দাবি করছে, এই ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। অবস্থা অবশ্য গুরুতর কিছু হয়নি। এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা। হামলার এই ঘটনার নিন্দা করেছে কংগ্রেস। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছে।
দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে হঠাৎই একজন আক্রমণ করে বসেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। পিটিআই দাবি করছে, রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে চড় মারা হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। তিনি বলেন, শুধু নিজের আসন নিয়ে চিন্তা করলে হবে না। বিজয় নিশ্চিতে সামগ্রিকভাবে সারাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। প্রার্থীদের জয় নিশ্চিতে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। দেশকে আর ফ্যাসিবাদের কবলে পতিত হতে দেয়া যাবে না। আরো বলেন, যারা মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা করবে তাদের জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণে শপথ নিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে তাদের আত্মহত্যা ব্যর্থ হতে দেয়া যাবে না।
শুধু নিজের আসন নিয়ে চিন্তা করলে হবে না। বিজয় নিশ্চিতে সামগ্রিকভাবে সারাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ভাবতে হবে: অধ্যাপক লিয়াকত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৪র্থ দিনের শুনানি শুরু হয়েছে। আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুরু হয় চতুর্থ দিনের শুনানি। এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৪র্থ দিনের শুনানি শুরু হয়েছে।
চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে আজ হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে এঅ প্রতিনিধি দল হাসপাতালে যাবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ। এর আগে রাত একটায় হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিবকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে দেখতে দুপুর ১২টায় হাসপাতালে যাবে জামায়াতের প্রতিনিধি দল, নেতৃত্ব দেবেন নায়েবে আমির তাহের।
ইরান থেকে ফেরত আসা শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন। হেরাত প্রদেশের পুলিশ মঙ্গলবার জানায়, বাসটির ‘অতিরিক্ত গতি ও অবহেলার’ কারণেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন যে আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানিকে দেশ ছাড়তে হবে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বহিষ্কৃত হয়ে কাবুল ফিরছিলেন, তবে নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, খারাপ সড়কের কারণে আফগানিস্তানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। গত বছরের ডিসেম্বরে দুটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন মারা যান। ইউএনএইচসিআর জানিয়েছে, শুধু এ বছরের জুনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফেরত এসেছেন। ইরান সরকার ৬ জুলাইয়ের মধ্যে অনিবন্ধিত শরণার্থীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। এছাড়া চলতি বছরেই ১৪ লাখের বেশি মানুষ ‘ফেরত এসেছে বা জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে’।
ইরান থেকে ফেরত আসা শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন।
মাইলস্টোন দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা বলেন, এত দ্রুত সবকিছু জোগাড় করে এগিয়ে যাওয়া আমাদের জন্য সহজ ছিল না। এটি সামলানোর মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না, বেশ বিপাকে পড়েছিলাম। আরও বলেন, আপনারা রোগীর শরীরে হাত দেয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন, আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। আমরা শুধু রোগীদের নয়, বরং বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি। শেষ পর্যায়ে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ দলকে ফলো-আপ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আগামী ২৪ আগস্ট ঢাকায় চিকিৎসা কার্যক্রম শেষ করে দলটি যুক্তরাজ্যে ফিরে যাবে।
মাইলস্টোন দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে এখন থেকে বৈধ কারণ ছাড়াই জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে। এর আগে টানা তিন সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল। তেরেঙ্গানুর দাওয়াহ ও শরিয়াহ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ খলিল জানিয়েছেন- যদি সতর্কবার্তা ও নিয়মিত স্মরণ করানোর পরও কেউ নামাজ বাদ দেন; তাহলে এ ধরনের শাস্তি কেবলমাত্র শেষ উপায় হিসেবে ব্যবহার করা হবে। আরও বলেন, রাজ্যজুড়ে মসজিদ প্রাঙ্গণে সতর্কতামূলক ব্যানার টানানো হচ্ছে, যাতে সবাই বুঝতে পারেন জুমার নামাজ আদায়ের ধর্মীয় বাধ্যবাধকতা কতটা গুরুতর। তিনি জানান, নতুন এ নিয়ম কার্যকর করতে জনগণের অভিযোগ গ্রহণ, টহল এবং জেএইচইএটি ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে নজরদারি চালানো হবে।
মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে এখন থেকে বৈধ কারণ ছাড়াই জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে।
ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার ফক্স নিউজকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে সেনা পাঠাবেন না জানিয়ে ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি। তিনি বলেন, আমি সোমবার পুতিনকে ফোন করেছি ও আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে। আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।
ইউক্রেনে সেনা পাঠাবেন না জানিয়ে ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা।
চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আবারও অসুস্থ হয়ে পড়েছেন। দিবাগত রাত ১টা থেকে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে বাসায় ফিরে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।’
দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আবারও অসুস্থ হয়ে পড়েছেন। দিবাগত রাত ১টা থেকে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চায় প্রশাসন। এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ পদক্ষেপ। ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চায় প্রশাসন, ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।
‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
দেশে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে ভেনাস পি-ভাল্ভ প্রতিস্থাপন করা হয়েছে ও বুধবার আরো দুই শিশুর মধ্যে প্রতিস্থাপন করা হবে। এছাড়া বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে মাই ভাল্ভ প্রতিস্থাপন করা হবে। কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেসে অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ অত্যাধুনিক চিকিৎসা দিচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
দেশে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে ভেনাস পি-ভাল্ভ প্রতিস্থাপন করা হয়েছে ও বুধবার আরো দুই শিশুর মধ্যে প্রতিস্থাপন করা হবে।
যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন, বেশিরভাগ উপদেষ্টার আপত্তি, সজীব ভূঁইয়ার আগ্রহে পাস’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এই প্রতিবেদনটি অসত্য, তথ্যগতভাবে অসম্পূর্ণ এবং প্রকল্পের বাস্তব পরিস্থিতি উপস্থাপনে ব্যর্থ হয়েছে। সচিব বলেন, প্রকৃত তথ্য হচ্ছে সংবাদে উল্লেখিত ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম’ উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ১ম পর্যায় (১৩১টি) প্রকল্পের আওতাভুক্ত, যার গড় ব্যয় ছিল প্রায় ৫৩.৫২ লাখ টাকা। এটি ছিল সরকারি খাসজমিতে সীমিত অবকাঠামো। এই অবকাঠামোতে ছিল- ১তলা প্যাভিলিয়ন, টয়লেট ব্লক, আরসিসি বেঞ্চ এবং মাঠ উন্নয়ন। বর্তমান প্রকল্পটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায় (১ম সংশোধিত), যা বহুল বিস্তৃত অবকাঠামো, জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নসহ ১২৩টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এবং এর অনুমোদিত গড় ব্যয় ১৪.২০ কোটি টাকা, যা পূর্বের চেয়ে কয়েকগুণ উন্নত এবং পরিসর বৃদ্ধিপ্রাপ্ত। এছাড়া সজীব ভূঁইয়ার আগ্রহে পাস, এ তথ্যও মিথ্যা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য দ্বারা উপস্থাপন হওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় পাস হয়।
‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন, বেশিরভাগ উপদেষ্টার আপত্তি, সজীব ভূঁইয়ার আগ্রহে পাস’ প্রতিবেদনটি অসত্য, তথ্যগতভাবে অসম্পূর্ণ: সচিব মাহবুবুল
কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
২০১৩ সালের ঘোষণার ১২ বছর কেটে গেলেও এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এক দফা এক দাবি, জাতীয়করণ চাই’ স্লোগান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ হলেও ২০১৯ সালের ২৫ মে’র আগে প্রতিষ্ঠিত পাঁচ হাজার বিদ্যালয় এখনো এর বাইরে রয়ে গেছে। সমিতির যুগ্ম সচিব সুমন কুমার চাকি বলেন, ২০১৮ সাল থেকে আন্দোলন করছি। ২৬ জুলাই জাতীয়করণের জন্য আবারও সুপারিশ করা হলেও এখনো কোনো ফলাফল নেই। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
২০১৯ সালের ২৫ মে’র আগে প্রতিষ্ঠিত পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান শিক্ষকদের।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।