Web Analytics

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি। তারা হলেন- জাহেদুল ইসলাম (১৯), রেজা আহমেদ (২০), মোসকান আক্তার (২০) এবং রনি হাসান (২৫)। পুলিশ সূত্র জানায়, বুধবার ভোর ৩টার দিকে ভারতে অনুপ্রবেশকালে বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করে বিজিবি। পরে বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

21 Aug 25 1NOJOR.COM

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি।

নিউজ সোর্স

ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার সীমান্তে ৪ হিজড়া আটক

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), একই জেলার রৌমারী থানা সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), একই জেলার কোতোয়ালী থানার মজিদা কলেজ পাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫)।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।