Web Analytics

বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মিলারকে অবহিত করেন। রাষ্ট্রদূত মিলার বলেন, ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড প্রশংসনীয়। চলমান এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

21 Aug 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউজ সোর্স

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।