Web Analytics

অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

22 May 25 1NOJOR.COM

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে

ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। তবে, মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে। তবে, সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ। যেমন ফজলে নূর তাপস। সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারেন না। তাই এ রিট খারিজযোগ্য।

22 May 25 1NOJOR.COM

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে যাবেন রিটকারী

এক সপ্তাহেরও বেশি টানা আন্দোলনের পর আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ইশরাকের সমর্থকরা। এর আগে ইশরাক হোসেন জানান, মেয়র পদে রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে।

22 May 25 1NOJOR.COM

দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের

সারজিস আলম লেখেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা ও সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’ তিনি লিখেছেন, ‘শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দি থাকে। অথচ দাগী আসামিরা বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।’ সারজিস বলেন, ‘এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?’ সারজিস বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!’ তিনি বলেন, ‘এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’

22 May 25 1NOJOR.COM

বিচারকার্যে ঢিলেমি, জালিমের জামিন হয়, মজলুমের নয় উল্লেখ করে সারজিসের প্রশ্ন; আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে। নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব। এছাড়া তিনি তিন কাজের কথা জানান, উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।

22 May 25 1NOJOR.COM

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: নেতানিয়াহু

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে‌। উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করছেন তার সমর্থকরা। ইশরাক পদত্যাগ চান দুই ছাত্র উপদেষ্টার।

22 May 25 1NOJOR.COM

রিট খারিজ, ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে: ব্যারিস্টার মাহবুব

জুলাই গণঅভ্যূত্থানের যোদ্ধা ছিলেন ইয়াসিন মিয়া শেখ। রাশিয়া গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। গত ২৭ মার্চ যুদ্ধে নিহত হন। এ খবর পরিবার জানতে পারে ১ এপ্রিল। তবে লাশের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। নিহতের বড় ভাই মো. রুহুল আমিন শেখ জানান, রস্তু বন্ধন ক্যান্টনমেন্ট হাসপাতালে ইয়াসিন মিয়া শেখের মৃতদেহ সুরক্ষিত রয়েছে। দ্রুত লাশ আনার দাবি জানিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লাশ ফেরত আনার প্রক্রিয়া চলমান।

22 May 25 1NOJOR.COM

রাশিয়া গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন জুলাই যোদ্ধা ইয়াসিন, ২৭ মার্চ যুদ্ধে নিহত হন

শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের জন্য ‘জেলা বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি জেলার জন্য বিশেষজ্ঞদের একটি তালিকা প্রস্তুত করা হবে, যারা শিক্ষক প্রশিক্ষণে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করে আগ্রহী ব্যক্তিরা এই বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে আগামী ৩০ জুনের মধ্যে। যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরি সংক্রান্ত কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা বা সরকারি ক্রয় প্রক্রিয়ার যে কোনো একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান থাকা আবশ্যক।

22 May 25 1NOJOR.COM

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে ‘বিশেষজ্ঞ পুল’ গঠন করছে সরকার

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন। মাশরাফী মোর্তজা বলেন, ‘আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহবায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।’

22 May 25 1NOJOR.COM

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

বুধবার ওয়াশিংটনের জিউইশ জাদুঘরের বাইরে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, ‘জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের ‘অর্থহীনভাবে হত্যা করা হয়েছে। আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি।’ তিনি বলেন, 'আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।' এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি।

22 May 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন।

22 May 25 1NOJOR.COM

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল আরও ১০ দিন

ডিএসসিসি'র নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে যমুনার সামনেই কাকরাইল মসজিদের মোড়ে সারারাত অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর থেকে হাজারো নেতাকর্মী ইশরাকের নেতৃত্বে এ অবস্থান নেন। ফলে হেয়ার রোড, মৎস্য ভবনের মোড়, কাকরাইল ও সার্কিট হাউজ সড়কসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তারা জানান, বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত যমুনার সামনে অবস্থান চালিয়ে যাবেন। যদি রায় তাদের বিপক্ষে যায়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইশরাক জানান, ‌‘দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না।’

22 May 25 1NOJOR.COM

ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

বেলুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছে। ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে। উল্লেখ্য, বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে।

22 May 25 1NOJOR.COM

বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলায়, ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ করার পর ভারতের অভিযোগ প্রত্যাখ্যান

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, দাবি আদায় গণতান্ত্রিক কার্যক্রমের অংশ। কিন্তু দাবি আদায় করতে গিয়ে অর্থনীতির এ কঠিন সন্ধিক্ষণে ব্যবসার পাশাপাশি জনগণের দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহণ ঝুঁকি, জালিয়াতির মতো প্রতিবন্ধকতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা ও বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলছেন। ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, 'দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন হয়নি। স্থলবন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দালালের সহায়তায় ট্রাক ভাড়া করতে গিয়ে ব্যবসায় ব্যয় বাড়ছে।' বক্তারা এইসব সমস্যার আশু সমাধানে জোর দেন।

22 May 25 1NOJOR.COM

রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন হয়নি: ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি। মোটাদাগে তিনটি ইস্যুকে সামনে আনা হয়েছে- জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা এবং র‍্যাব ভেঙে ফেলা। ইমেইল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো এই চিঠি সম্পর্কে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।

22 May 25 1NOJOR.COM

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

কমিউনিস্ট পার্টি-মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশভা রাওসহ ২৭ জন নকশালকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তিন দশকের মধ্যে এই প্রথম সিপিআইএমের একজন সাধারণ সম্পাদককে নিরাপত্তা বাহিনী হত্যা করতে পেরেছে। তিনি অভিযানে জড়িত নিরাপত্তাকর্মীদের প্রশংসা করেন। মাওবাদী নেতা বাসভরাজ তেলেঙ্গানা রাজ্যের মানুষ। তিনি ২০১৮ সালে মুপ্পালা লক্ষ্মণ রাওয়ের কাছ থেকে ভারতের বৃহত্তম সশস্ত্র এই বামপন্থী সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

22 May 25 1NOJOR.COM

ভারতে ২৭ মাওবাদীকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী, অমিত শাহের প্রশংসা

বিএনপি নেতা মঈন খান বলেন, 'দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কিন্তু বাকশালের কথা বলছি না, ইউনিটির ডাইভারসিটি থাকবে।’ তিনি বলেন, ‘জাতীয় প্রেস ক্লাব তৈরি করে ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেটিকে সংবাদপত্রের স্বাধীনতার স্তম্ভ বলা হয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দেখেছেন, ১৬ বছর সংবাদপত্রের কী অবস্থা করেছিল আওয়ামী লীগ। তিনি বলেন, সংস্কার, নির্বাচন, গণতন্ত্র- এগুলো কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়; স্ট্যাটিক্সের ভাষায় এরা পাশাপাশি থাকে, কেউ আগে কেউ পরে। মঈন খান সরকারকে বলেছেন, জনবিরোধী কাজ করলে ইতিহাসে জায়গা হবে না।

22 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারকে মঈন খানের হুঁশিয়ারি, জনবিরোধী কাজ করলে ইতিহাসে জায়গা হবে না

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার অফিসার্স অ্যাড্রেসে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। বন্দর প্রসঙ্গে বলেন, স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি বলেন, জুলাই-আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানতো না। সরকারকে জাতিসংঘ জানালেও আমাদেরকে সরকার জানায়নি! এছাড়া বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।’

22 May 25 1NOJOR.COM

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি: সেনাপ্রধান

শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ। তিনি বলেন, বাংলাদেশে ভারতের পছন্দের সরকার দরকার ছিল। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি। আরও বলেন, মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।

22 May 25 1NOJOR.COM

শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান কর্ণেল অলির

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দৈনিক কালবেলার সাংবাদিক মো. মনিরুজ্জামান দুই দিন ধরে নিখোঁজ। তার ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার সকালে প্রাইভেটকারে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তি ছিলেন। বিকাল ৫টার দিকে ফোনে স্ত্রী সালমা যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এরপর থেকে মনিরুজ্জামান আর বাড়িতে ফেরেননি। আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এছাড়া শোনা যাচ্ছে মোবাইল ফোনে তার এক আত্মীয়ের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে।

22 May 25 1NOJOR.COM

গাজীপুরের সাংবাদিক দুই দিন ধরে নিখোঁজ, তার মোবাইল ফোন বন্ধ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, জুন মাসের মধ্যে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। আগামী অর্থবছরে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও রয়েছে।’ তিনি বলেন, ‘২৬ শতাংশ সুদের হারে ক্ষুদ্রঋণ টিকতে পারে না।’ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি মাসের ১৯ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

22 May 25 1NOJOR.COM

জুনে বাংলাদেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্প পরিদর্শনে আকস্মিক সফর করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা ক্যাম্পাস ও চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নির্মাণ শৈলী ও বাস্তবায়নের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ভিসি প্রফেসর কাজী রফিকুল ইসলাম জানান, গাইড ওয়াল নির্মাণের অভাবে যেকোনো সময় শত শত গাছ উপড়ে পড়ে রাস্তা ভেঙে যেতে পারে। যার ফলে শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হবে। এ অবস্থায় ইউজিসির মাধ্যমে জরুরি অর্থ বরাদ্দের জন্য তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

22 May 25 1NOJOR.COM

পবিপ্রবিতে প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা উপদেষ্টার সফর, বাস্তবায়নের মান দেখে সন্তোষ প্রকাশ করেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা ব্যক্তিদের ‘পুশ ব্যাক’ করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই। যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। উপদেষ্টা বলেন, ‘এক দিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে, এটি আমরা প্রত্যাশা করি না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। তারা তালিকা দিয়েছে। আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি।’ উপদেষ্টা বলেন, চুক্তিগুলো দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা বিধান থাকে যে যেকোনো এক পক্ষ যদি আপত্তি করে, তবে বাতিল করা যাবে। আমরা বাতিল কোনোটিই করিনি।

22 May 25 1NOJOR.COM

ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এমপিও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান নিয়ম লঙ্ঘন করে সরাসরি সচিব বরাবর আবেদন করে থাকেন। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজের গতি ব্যাহত হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়। নতুন নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের যথাযথ অনুমতি ছাড়া সরাসরি মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

22 May 25 1NOJOR.COM

এমপিও সংশ্লিষ্ট সমস্যা ও ব্যক্তিগত অভিযোগ জানিয়ে সরাসরি সচিবকে চিঠি লেখা বিধিবহির্ভূত, যথাযথ অনুমতি ছাড়া এটি না করার নির্দেশ

ফরহাদ মজহার বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে যা খুশি করতে পারি না। আত্মহত্যা তো কারও ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। তাহলে এই স্লোগান আসলে সমাজ ও নৈতিকতা অস্বীকারের নামান্তর। এটা নারীর ক্ষমতায়নের নামে একটি পশ্চিমা ফর্মুলা চাপিয়ে দেওয়ার চক্রান্ত। তিনি বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আমার দেহ, আমার সিদ্ধান্ত স্লোগানটি শুনতে যতটা মুক্তির কথা বলে, আদতে তা সমাজবিচ্ছিন্ন এক উগ্র ব্যক্তিতান্ত্রিক চিন্তার প্রতিফলন। আমার শরীর আমার হলেও, আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারি না—কারণ আমি এই সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, নারীর অধিকার আন্দোলনের নামে এখন সমকামিতা ও অবাধ যৌনতাকে লাইসেন্স দেওয়ার আয়োজন চলছে। এটা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনোই গ্রহণযোগ্য নয়।

22 May 25 1NOJOR.COM

‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ একটি উগ্র চিন্তা: ফরহাদ মজহার

CNDA ও ফরাসি গণমাধ্যম লো মন্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বিষ্ণজিৎ দাস ও তার স্ত্রী রিঙ্কু দাস ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বাংলাদেশি পরিচয়ে। ভুয়া জন্মসনদ, নাগরিকত্ব সনদ ও অন্য নথিপত্র সংগ্রহ করে প্যারিসে পাড়ি জমান। বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুললে ইউরোপে আশ্রয় পাওয়ার সুযোগ তুলনামূলক সহজ, বলছেন বিশেষজ্ঞরা। এ সুযোগে ফ্রান্সসহ ইউরোপীয় বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে ভারতীয় নাগরিকরা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

22 May 25 1NOJOR.COM

ফ্রান্সসহ ইউরোপীয় বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে ভারতীয়দের বাংলাদেশি পরিচয়ে আবেদন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিতে ৬ দফা দাবি জানিয়েছে ‘বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন’। এগুলো হলো- প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যূনতম ৫টি এবং জেলা সদর হাসপাতালে ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। চলমান বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো দন্ত চিকিৎসকদের নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে। ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে। মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

22 May 25 1NOJOR.COM

বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিতে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দাবি

দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও ভূমিকম্প মোকাবিলায় আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামূলকভাবে দুর্বল। ভূমিকম্প এমন এক দুর্যোগ- যা কোনো পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। উপদেষ্টা বলেন, দুর্যোগে মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। ভূমিকম্প মোকাবিলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোডের অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

22 May 25 1NOJOR.COM

ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা

ডিএনসিসির অভিযোগ, নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য গত ১৮ মে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। প্রকৌশলী তাকে কিছু করার সুযোগ নেই মর্মে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুর তার কোনো কথা না শুনে তাকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। পরে কাজ না পেয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গণঅধিকার পরিষদ বলছে, প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরির নেতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। এছাড়া ডিএনসিসির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েও গণঅধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ছাড়া কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে কথা হয়েছে!

22 May 25 1NOJOR.COM

পছন্দমত ঠিকাদারকে কাজ না পাইয়ে দেওয়ায় ডিএনসিসিতে নুরের বিশৃঙ্খলার অভিযোগ, নুর বলছে মিথ্যা, সর্বোচ্চ দরদাতা হয়েও কাজ দেওয়া হচ্ছিল না

নতুন ডিজাইন করা কাগজের নোট ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে। নতুন নোটে জুলাই গণঅভ্যুত্থানের সময় ও পরে ছাত্রছাত্রীদের আঁকা গ্রাফিতিগুলো স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোও স্থান পেয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, ২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। ৫০ টাকা মূল্যমানের নোটে শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। ১ হাজার টাকা মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসেৌধের ছবি। ৫ টাকা মূল্যমানের নোটে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধর প্রতিচ্ছবি থাকবে। ১০ টাকা মূল্যমানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিচ্ছবি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র। ১০০ টাকার নোটে থাকবে সুন্দরবন, বনের হরিণ এবং বাঘের ছবি থাকবে। ৫০০ টাকার নোটে পুরোনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে।

22 May 25 1NOJOR.COM

নতুন নোটে থাকবে জুলাই আন্দোলনের গ্রাফিতি, ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের কারো নাম-পরিচয় জানা যায়নি। এর আগে সাম্য হত্যা মামলায় গত ১৪ মে তিনজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে খুন হন।

21 May 25 1NOJOR.COM

ছাত্রদল নেতা সাম্য হত্যা, গ্রেফতার আরও ৩

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, চীনে আম রপ্তানির মধ্যে দিয়ে কৃষি রপ্তানিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আগামী ২৮ মে প্রথমবারের মতো সেদেশে বাংলাদেশের আম যাচ্ছে। এবার আনুমানিক ৫০ টন আম চীনে রপ্তানি হবে। তিনি জানান, আমের পাশাপাশি কাঁঠাল ও অন্যান্য ফল রপ্তানির জন্য সরকার কাজ করছে। মিয়ান বলেন, চীনসহ অন্যান্য দেশে রপ্তানির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে আম চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। আরো বলেন, কৃষিকে বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর করতে সরকার কাজ করছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানের সেবাসমূহ একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে। এছাড়া ২০৫০ সাল পর্যন্ত সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চয়তা দিতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

21 May 25 1NOJOR.COM

চীনে আম রপ্তানির মধ্যে দিয়ে কৃষি রপ্তানিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে: মোহাম্মদ এমদাদ উল্লাহ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। আরেক পোস্টে বলেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বিশেষত দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো-যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি-সেখানেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

21 May 25 1NOJOR.COM

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ মাহমুদ

কাকরাইলের বিক্ষোভ সমাবেশে ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। ইশরাক বলেন, নতুন দল নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে? আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আরো বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

21 May 25 1NOJOR.COM

মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয়, উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গাড়ি থেকে নামার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে তার ওপর এ হামলা করে। এতে তিনি কিছুটা আহত হন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে নিরাপত্তা প্রধানসহ কয়েকজন আহত হন। এ হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেও এইরকম বিশৃঙ্খলা করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

21 May 25 1NOJOR.COM

স্নাতক ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা করে

ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে টিসিবির তেল, ডাল ও চিনির দাম বাড়ানো হয়েছে। একমাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে।

21 May 25 1NOJOR.COM

লিটারে তেলের দাম ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়াল টিসিবি

এক অভিযানে মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী অংশগ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

21 May 25 1NOJOR.COM

পানি উন্নয়ন বোর্ড ঢাকার অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, গত ৭ দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দু’একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন, তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? তিনি বলেন, নির্বাচন কমিশনের গ্যাজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আরো বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেঈমানি। রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

21 May 25 1NOJOR.COM

আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে: আবদুস সালাম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। জানা গেছে, পররাষ্ট্র সচিবের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১২ ডিসেম্বর। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি দেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব দিলেও তিনি নিজ সিদ্ধান্তে পূর্ণাঙ্গ সময় চাকরি শেষ না করেই ছুটিতে যাচ্ছেন।

21 May 25 1NOJOR.COM

অপসারণের কোনো বিষয় নেই, জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। শপথ বাক্য হলো, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আ-মি-ন।’

21 May 25 1NOJOR.COM

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে। তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

21 May 25 1NOJOR.COM

চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে: শেখ বশিরউদ্দীন

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামীকাল দাবিসমূহ তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেবেন তারা। মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়। তাদের বাকি দুটি দাবি হলো, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

21 May 25 1NOJOR.COM

রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার তিন দফা দাবি জানিয়েছেন- ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, মির্জা ফখরুল ইসলাম এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাকে মনোনীত ও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে ও সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ দিতে হবে, অন্যথায় আন্দোলন ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আন্দোলনকে রাস্তায় নামিয়ে আনা হবে। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না!

21 May 25 1NOJOR.COM

ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না: আবু বাকের

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। পাটওয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা! তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। আরো বলেন, আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না!

21 May 25 1NOJOR.COM

বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি করিডর দেওয়ার যে গুজব তৈরি হয়েছে, করিডর নিয়ে আমরা কারো সঙ্গে কথা বলিনি। যেহেতু আরাকানে এইড ও অন্যান্য উপকরণ সাপ্লাই দেওয়া যাচ্ছে না, তাই জাতিসংঘ সেখানে তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনে মানবিক সাহায্য পৌঁছে দিতে চায়। আরও বলেন, করিডরের প্রয়োজনীয়তা নেই। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে ত্রাণ-সাহায্য পৌঁছে দেওয়া।এই ব্যাপারটা নিয়ে বহু কিছু বিবেচনা করা হচ্ছে। শুধু সরকার না দেশের সব অংশীদারদের নিয়ে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আরাকান আর্মি যদি ‘এথনিক ক্লিনজিং’- এর পলিসি নেয় তাহলে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হবে না। করিডর হলে সেটার পুরো কন্ট্রোল থাকবে জাতিসংঘের।" উপদেষ্টা বলেন, প্রতিবেশী মিডিয়া ছড়িয়েছে, আমরা আমেরিকার পক্ষ থেকে প্রক্সি যুদ্ধ করব। কিন্তু এগুলো সব অবাস্তব ও মিথ্যা। মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য নেই। এই ব্যাপারে আমরা সবাই এক সমতলে।"

21 May 25 1NOJOR.COM

‘করিডর’ নিয়ে কোনো আলোচনা হয়নি, ‘ত্রাণ চ্যানেল’ দেওয়ার প্রস্তাব সব অংশীদারদের নিয়ে আলোচনা করে বিবেচনা করা হবে: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, ‘আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি।’ তিনি বলেন, ‘আমার আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই।’ আরও বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও এমন কথা বলবে। আমি আবেদন করব একটু বুঝে কথা বলবেন। যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে।’ নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ করেন।' উল্লেখ্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন নাগরিক উল্লেখ করে সরকারের সমালোচনা করেন!

21 May 25 1NOJOR.COM

‘আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে, আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পদে যোগ দিতে যাচ্ছিলেন মুহাম্মদ উবায়দুল হক। সব প্রস্তুতির পর ব্র্যাক কোনো কারণ না জানিয়েই হঠাৎ তার অফার লেটার বাতিল করে। একাধিকবার জানার চেষ্টা করেও কোনো উত্তর পাননি তিনি। তার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা ছিল না বলেও জানান। এর আগে তিনি ব্র্যাকে কাজও করেছেন। ব্র্যাক পরে ১৮৭২ সালের চুক্তি আইনের ধারা দেখিয়ে সিদ্ধান্তের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করে। ঘটনাটি প্রশ্ন তুলেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

21 May 25 1NOJOR.COM

ব্রাক বিশ্ববিদ্যালয় চাকরির অফার প্রদান করার পর অক্সফোর্ডের চাকরি ছেড়ে দেশে ফেরার পথে জানতে পারলেন কোন কারণ না দেখিয়েই ব্রাক তার অফার বাতিল করেছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম এক বিবৃতিতে মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদের সময় দেশকে বিভিন্ন সিন্ডিকেটে বিভক্ত করে লুটপাট চালানো হয়েছে। লুট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই সিন্ডিকেটের ভূত এখনো জাতির ঘাড়ে আগের মতোই চাপিয়ে রাখা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। আরো বলেন, প্রবাসীরা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে, নিজেদের আরাম-আয়েশের দিকে না তাকিয়ে উপার্জিত অর্থের প্রায় সবটুকু দেশে পাঠান। অর্থলোভী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সেই প্রবাসীদের নিয়ে তামাশা করে আসছে। মা’ছুম বলেন, মালয়েশিয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিচারের মুখোমুখি করা অতীব জরুরি।

21 May 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতিকে নিয়ম বহির্ভূতভাবে মিরপুর ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয় এই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

21 May 25 1NOJOR.COM

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল

বেইজিংয়ে বুধবার এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকে চীন-পাকিস্তান সিপিইসি করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে রয়েছে।' তারা সন্ত্রাসবিরোধী লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

21 May 25 1NOJOR.COM

পাকিস্তান, চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সন্ত্রাসবিরোধী ঐক্যমতে তিন দেশ

ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোদের জন্য মে মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এর মধ্যে দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে। তিনি বলেন, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্টজারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না। শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। এছাড়া ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে, বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন চলাচল বন্ধ থাকবে।

21 May 25 1NOJOR.COM

শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। কেবল ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে।

21 May 25 1NOJOR.COM

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে

এনসিপির আন্দোলন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের সিকোয়েন্স-কোনটা আগে হবে, কোনটা পরে, তা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি সরকারের সিদ্ধান্ত। নিরপেক্ষতা নিয়ে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ওপর আমরা মন্তব্য করি না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করবে। তিনি ইশরাকের আইনী প্রক্রিয়া সম্পর্কে বলেন, আইনে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো বিধান নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন, নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। আইন অনুযায়ী, আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ নেই।

21 May 25 1NOJOR.COM

এনসিপির আন্দোলন নিয়ে ইসির প্রতিক্রিয়া: কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করবে

সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে এনসিপি মহানগর উত্তর। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয়। সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে। আল আমিন টুটুল বলেন, ইশরাক ভাই নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টি করবেন না। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করি না। আমাদের বলে প্রস্রাব দিয়ে ভাসাইয়ে দেবে। এত দিন তারা কোথায় ছিলেন। ১৬ বছর তারা একটা বালির ট্রাক সরাতে পারে নাই।

21 May 25 1NOJOR.COM

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: এনসিপি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

21 May 25 1NOJOR.COM

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

আইএসআইর নিরাপত্তায় লাহোরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। তবে কীভাবে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। তিনি লস্কর প্রধান হাফিজ সাঈদ ও আবদুল রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন।

21 May 25 1NOJOR.COM

গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা, নিজের বাড়িতেই হামলার শিকার

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। জিজ্ঞাসাবাদে আছেন এনসিপির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও। তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গতকাল হাজির হওয়ার কথা থাকলেও আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন। আর গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করেছিল দুদক। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

21 May 25 1NOJOR.COM

দুদকের জিজ্ঞাসাবাদে হাজির তুহিন মাহমুদুল ও তানভীর

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। বুধবার দুপুর পৌনে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

21 May 25 1NOJOR.COM

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ

ইশরাক হোসেন লেখেন, গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। আরও লেখেন, আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেটাই অনুসরণ করুন। সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন। কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। ইশরাক লেখেন, আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে! কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই।

21 May 25 1NOJOR.COM

আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া টানা সপ্তম দিনের মতো আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা। এদিকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে।

21 May 25 1NOJOR.COM

কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় নিম্নাঞ্চলের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে করে ধান, বাদামসহ বিভিন্ন ফসল তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, হাজার কোটি টাকার ফসল উৎপাদন হয়ে থাকে তিস্তা নদীর চরে। অথচ তিস্তা নদীর তলদেশ ভরাট হয়ে প্রতিবছর কয়েকশ কোটি টাকার ফসলহানি হলেও কর্তৃপক্ষের নেই কোনো ভ্রূক্ষেপ।

21 May 25 1NOJOR.COM

তিস্তার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, বন্যার শঙ্কা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৫১ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রীযাত্রা সম্পন্ন করেছেন। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ৯ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। এরমধ্যে চারজন মক্কায় এবং বাকি পাঁচজন মদিনায় মারা গেছেন!

21 May 25 1NOJOR.COM

হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী

কাশ্মীর ইস্যুতে যে-ই মুখ খুলছে তার কপালেই জুটছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘কুঠারাঘাত’। মতপ্রকাশ করতে পারছেন না লেখক-বুদ্ধিজীবী-শিক্ষাবিদরা। বাদ পড়ছেন না সাংস্কৃতিক কর্মীরাও। দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। কয়েক দিনে দেশটিতে ‘রাষ্ট্রবিরোধী কথা’ বলার অভিযোগে একাধিক শিক্ষাবিদ বা সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার আলী খান মাহমুদাবাদ নামের একজন শিক্ষাবিদকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরি বংশোদ্ভুত ব্রিটিশ অধ্যাপক ও লেখক নীতাশা কৌলের (৪৯) জন্য ‘মাতৃভূমি নিষিদ্ধ’। এমনকি পাকিস্তানের কবি ফয়েজের গান গাওয়ার কারণেও নেওয়া হচ্ছে ব্যবস্থা!

21 May 25 1NOJOR.COM

কাশ্মীর ইস্যুতে যে-ই মুখ খুলছে তার কপালেই জুটছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘কুঠারাঘাত

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরাইলি রাষ্ট্রদূতকে জানান, গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরাইলের বাধার কারণে ইসরাইলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য। তিনি বলেন, গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক। ল্যামি বলেন, এই অবরোধ এখনই বন্ধ করুন। যদি অবরোধ অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

21 May 25 1NOJOR.COM

যুক্তরাজ্য–ইসরাইল বাণিজ্য আলোচনা স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য, গাজা অবরোধ নিয়ে উদ্বেগ

ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ব্যবসায়ীরা কিছু ব্যক্তিগত কারণে আজ মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। আগামীকাল থেকে হয়তো রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, প্রতিদিন ৪০-৫০টি গাড়ি রপ্তানিতে অংশ নিত। নিষেধাজ্ঞার পর এখন শুধু মাছ, সিমেন্ট ও শুঁটকি মাছ রপ্তানি হচ্ছে।

21 May 25 1NOJOR.COM

কিছু ব্যক্তিগত কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আওয়ামী আমলের ২০ ব্যাংকের প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা। ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের ২০টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকা। যা আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। কিছু ব্যাংকে উদ্বৃত্ত থাকায় সামগ্রিকভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ৬৪৭ কোটি টাকায়। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৭৬ লাখ টাকা।

21 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে ২০ ব্যাংক থেকে প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা

এনসিপি আব্দুল হান্নান মাসউদকে এক নোটিশে বলেছে, 'মঙ্গলবার ধানমণ্ডিতে আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। যার একজনকে বৈবিছাআ থেকে বহিষ্কার করা হয় নৈতিক স্খলনজনিত কারণে। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।' এই ঘটনায় তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রসঙ্গত, হান্নান মাসউদ লেখেন, বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। পরে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।’

21 May 25 1NOJOR.COM

ধানমণ্ডি থানায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনায় হান্নান মাসউদকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ

নরওয়ের স্টেট সেক্রেটারি স্তিনে রেনাতে হোহেইম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আপনি নরওয়েতে খুব পরিচিত একজন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার প্রশংসা করেন। আপনাদের সম্পর্ক বহুদিনের।’ প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে অনেক প্রাণ ঝরে গেছে, আমাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের সরকারের সময়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। আমরা বিশাল পরিমাণ বকেয়া বিলের বোঝা পেয়েছি।’ রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার আহ্বান করে ইউনূস বলেন, এখন এই কঠিন সময় অতিক্রম করা সত্ত্বেও বিশ্বের আস্থা বাংলাদেশের প্রতি ক্রমেই বাড়ছে।

21 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নরওয়ের স্টেট সেক্রেটারি

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা প্রচারের সব ধরনের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার ব্যবস্থাও করতে পারবে। তাদের ব্যানার, ফেস্টুন, লিফলেট নির্বাচনি এলাকায় টানানোর ব্যবস্থাও করবে ইসি। তবে এর ব্যয় বহন করবেন প্রার্থীরা। এসব বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে কমিটি। খসড়া বিধিমালায় অনলাইন প্রচারকে আইনি কাঠামোতে যুক্ত করেছে। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে চাইলে তার নাম, অ্যাকাউন্ট, আইডি প্রভৃতি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তবে কারও ব্যক্তিগত চরিত্রহনন করে প্রচারণা চালালে তার বিরুদ্ধে সাইবার বা ডিজিটাল সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

21 May 25 1NOJOR.COM

প্রার্থীদের প্রচারের সব ব্যবস্থা করতে পারবে ইসি, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারের সুযোগ, বিধি লঙ্ঘন করলে সাইবার আইনে ব্যবস্থা

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা গাজায় ইসরাইল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইলকে নতুনভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে। 'বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস ও অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ।' নেতানিয়াহুর সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এছাড়া নেতানিয়াহু গাজায় ‘ন্যূনতম’ খাবার প্রবেশের অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, ত ‘সম্পূর্ণ অপর্যাপ্ত’ বলে উল্লেখ করেছে‌। নেতানিয়াহু বলেছেন, লন্ডন, অটোয়া এবং প্যারিসের নেতারা সাতই অক্টোবর ইসরাইলে গণহত্যা হামলার জন্য ব্যাপক পুরষ্কার দিচ্ছেন এবং এই জাতীয় নৃশংসতাকে আরও আমন্ত্রণ জানাচ্ছেন।

21 May 25 1NOJOR.COM

গাজায় ইসরাইল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে‌ যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা

ইসলামী ফ্রন্টে মহাসচিব আবদুস সামাদ বলেন, বিদেশি বিনিয়োগের নামে চট্টগ্রাম বন্দরে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মতো কোনো আগ্রাসী শক্তির অনুপ্রবেশ চট্টগ্রামবাসী মেনে নেবে না। মিয়ানমারের সার্বভৌমত্ব উপেক্ষা করে আরাকান আর্মিকে সহযোগিতা প্রদান বা রখাইনে করিডোর দেওয়া হলে বাংলাদেশ এক বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাখাইন অঞ্চল নিয়ে চীন, ভারত ও রাশিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে।

21 May 25 1NOJOR.COM

বিদেশি বিনিয়োগের নামে চট্টগ্রাম বন্দরে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মতো কোনো আগ্রাসী শক্তির অনুপ্রবেশ চট্টগ্রামবাসী মেনে নেবে না: আবদুস সামাদ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি। মূলত মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর দুই পাড় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। নেত্রকোনার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের মানুষ বলছেন, সামনে কুরবানির ঈদ, আমাদের মাঝে কোনো ঈদের আমেজ নাই। যেভাবে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আর ভারি বৃষ্টি না হয় তাহলেই রক্ষা। তাই আতঙ্কে রয়েছি আমরা। ইতোমধ্যে গাঁকান্দিয়া, কুল্লাগাড়, বাকলজোড়া, দুর্গাপুর সদর ইউনিয়নের বেশকিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে সবজি ও পাকা ধানখেত তলিয়ে গেছে।

21 May 25 1NOJOR.COM

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরীর দুই পাড় ছুঁই ছুঁই

চট্টগ্রাম সিটি করপোরেশনে পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক। চসিকের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ফেল করার পরও উপসহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাশকে পদোন্নতি দেওয়ার বিষয়টি জানাজানি হলে পদোন্নতি বাতিল করা হয়। সব সিদ্ধান্তে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষর থাকায় সংস্থাটির প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

21 May 25 1NOJOR.COM

পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চসিকে দুদকের অভিযান

বিএনপি নেতা ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই।’ এরপর দুটি পয়েন্ট তুলে ধরেন-রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে। তা যার পক্ষেই যাক। প্রসঙ্গত, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ছয়দিন ধরে টানা বিক্ষোভ করছে তার সমর্থকরা।

21 May 25 1NOJOR.COM

বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই, সরকারে রাজনৈতিক দলের প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে: ইশরাক

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকদের কাকরাইল এলাকা অবরোধ করার পর জরুরি শ্রম মন্ত্রণালয় এক বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে। যথা- টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারীর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।

21 May 25 1NOJOR.COM

৭ কর্ম দিবসের মধ্যে টিএনজেড শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। শারমীন এস মুরশিদ বলেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সমাজে নারীদের অধিকার নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সব কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

21 May 25 1NOJOR.COM

পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার:উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, এই অঞ্চলে প্লাস্টিক পণ্যের গুরুত্বপূর্ণ একটি রপ্তানি বাজার ছিল ভারত, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। এই অঞ্চলে রপ্তানির ক্ষেত্রে পরিবহণ ব্যয় তুলনামূলক কম হতো। ভারতের হঠাৎ এই সিদ্ধান্তে প্লাস্টিক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সেভেন সিস্টার এলাকায় বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পাঠানো ছিল অর্থনৈতিকভাবে লাভজনক। কিন্তু এখন যদি ঘুরপথে পণ্য পাঠাতে হয়, তাহলে রপ্তানিতে লাভ থাকবে না। তিনি জানান, ভারতে পণ্য রপ্তানি নিয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, তা তারা মেনে নেবেন।

21 May 25 1NOJOR.COM

ভারতে রপ্তানি বন্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্লাস্টিক শিল্প-বিপিজিএমইএ সভাপতি

বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর ব্যবস্থা করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতরারা। সাবেক সচিব মশিউর রহমান বলেন, এই আলটিমেটাম না মানলে সকাল ১০টায় নগরভবনের সামনে হাজির হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে নগরীর আবর্জনা পরিষ্কার বন্ধসহ ঢাকা অচল করে দেওয়া হবে। সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা করেন-বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহণ সেবা এবং বিদ্যুৎ সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।

21 May 25 1NOJOR.COM

নগরভবনের সামনে ব্লকেড কর্মসূচি: শপথ পড়ানোর দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি

বিএনপি নেত্রী অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের জনগণ ভোট নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না। তাদের চোখে আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই গড়তে হবে। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে। আরও বলেন, বিএনপি কোনো দিনই দেশ ও জনগণের স্বার্থে কারো সঙ্গে আপস করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপিই রাজপথে অবিচল ছিল। জনগণ সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।

21 May 25 1NOJOR.COM

ভোট নিয়ে দেশের মানুষ আর টালবাহানা দেখতে চায় না: অধ্যাপক নার্গিস বেগম

রোববার রাত ১২টার দিকে সড়কের দাঁড়িয়ে আছেন দুই যুবক। হঠাৎ মোটরসাইকেলে আরও দুই যুবক এসে দাঁড়ালেন তাদের সামনে। মুহুর্তেই তিন যুবক মিলে দাঁড়িয়ে থাকা এক যুবককে মারপিট শুরু করলেন। এক যুবক মাটিতে ফেলে চাকু দিয়ে উপর্যুপরি কোপাতে লাগলেন ওই যুবককে। পরে সটকে পড়েন। জানা গেছে নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে হামলার শিকার এই যুবক একজন বিএনপি কর্মী। তার নাম সাইফ হোসেন মুন্না। তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে, মোটরসাইকেলে করে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামে একজন। এই তিনজন শিকারী!

21 May 25 1NOJOR.COM

সেন্ট্রাল রোডে হামলার শিকার যুবক বিএনপির কর্মী, তার নাম সাইফ হোসেন মুন্না

মব সৃষ্টি করে প্রকাশককে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ঝামেলা করা দুই সমন্বয়কসহ বৈষম্যবিরোধী তিন নেতাকে এনসিপি নেতা হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। ওসি ক্যশৈনু বলেন, তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন এবং পরিবারের লোকজনও এসেছিলেন। পরে মুচলেকা রেখে তাদের ওই সমন্বয়ক ও পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনজন হলেন মোহাম্মদপুর থানার বৈবিছাআ আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী, ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার এবং মো. উল্লাহ জিসান। এক বিজ্ঞপ্তিতে বৈবিছাআ জানায়, নৈতিক স্খলনজনিত কারণে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

21 May 25 1NOJOR.COM

মব সৃষ্টির অভিযোগে ধানমন্ডিতে আটক তিন নেতাকে হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ নাগরিককে গ্রেফতার করেছে ভারত। কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে নয়জন ‘গুপ্তচর’কে গ্রেফতার করেছে। পাঞ্জাবের পুলিশ মহাপরিচালক গৌরব যাদব সোমবার বলেছেন, পুলিশ ‘সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের সঙ্গে জড়িত’ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ৬-৭ মে রাতে পাকিস্তানের ভূখণ্ডের গভীরে নয়াদিল্লির হামলার সঙ্গে সম্পর্কিত গোপন তথ্য বিনিময়ের সঙ্গে জড়িত ছিল। হরিয়ানায়, পুলিশ গত সপ্তাহে একই অভিযোগে এক ভ্রমণ ব্লগারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যদের মধ্যে একজন ছাত্র, একজন নিরাপত্তারক্ষী এবং একজন ব্যবসায়ী রয়েছেন।

21 May 25 1NOJOR.COM

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ নাগরিককে গ্রেফতার করেছে ভারত

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার বিকালে সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিএনসিসি ভবনের সামনে তারা বিক্ষোভ-সমাবেশ করেন। ফারুক হাসান বলেন, এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। সরকারের নানা কর্মকাণ্ড আমাদেরকে অনেককিছু ভাবায়। উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তর সিটি করপোরেশন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছেন, যা শহিদদের রক্তের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার যমুনা ঘেরাও করা হবে।

21 May 25 1NOJOR.COM

ডিএনসিসির প্রশাসককে অপসারণ করে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ

স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্য ভারতের আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি দুুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ। এ ব্যাপারে ভারত সরকারের কাছে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পালটা কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমরা ভারতকে বলব, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আসুন সুরাহার পথ বের করি।’ আরও বলেন, ‘আজ আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি, তাদের মতামত নেওয়া হয়েছে। পরিস্থিতির আর যাতে অবনতি না হয়, সেজন্য প্রচেষ্টা থাকবে। ব্যবসায়ীরা তাদের মত দিয়েছেন। সেটি আমাদের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করব। আমরা কোনো ধরনের রিটেলিয়েট কর্মসূচি নেব না, তারা এটা করেছে। আমরা তাদের সঙ্গে এনগেইজ হব।’

21 May 25 1NOJOR.COM

স্থলবাণিজ্য নিষেধাজ্ঞায় দিল্লিকে চিঠি ঢাকার, দুুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ

২০২৪ সালে শেনজেন ভিসার জন্য আবেদনকারী নাগরিকদের মধ্যে সর্বোচ্চ ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন কমোরোস, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা। কমোরোসের নাগরিকরা ২০২৪ সালে ২,৮৫৩টি ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১,৭৫৪টি আবেদন প্রত্যাখ্যান করা হয়— যা মোট আবেদনসংখ্যার ৬২.৮ শতাংশ। বাংলাদেশি আবেদনকারীদের অবস্থাও হতাশাজনক। ২০২৩ সালে ৪১,৩১৭টি ভিসার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১৭,০১৫টি বাতিল হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল ৪২.৮ শতাংশ। ২০২৪ সালে বাংলাদেশি নাগরিকরা মোট ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন, যার মধ্যে ২০,৯৫৭টি বাতিল হয়— অর্থাৎ ৫৪.৯ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়। পাকিস্তানের নাগরিকদের ২০২৪ সালে ৭৮,৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫,১৩৯টি প্রত্যাখ্যাত হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ৪৭.৫ শতাংশ।

20 May 25 1NOJOR.COM

শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে বাংলাদেশ, পাকিস্তান

মঙ্গলবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। থাইল্যান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন-মো. আশরাফুল আলম, মো. রাকিব উল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. তরুণ, মো. সাগর, মেহেদি হাসান খোকন ও আবদুল জব্বার। আগামী দিনগুলোতে আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হলো।

20 May 25 1NOJOR.COM

চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো জুলাই অভ্যুত্থানে আহত আরও ৭ জনকে

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রেস উইং জানিয়েছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

20 May 25 1NOJOR.COM

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন- জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

20 May 25 1NOJOR.COM

নির্বাচন কমিশনে আস্থা নেই এনসিপির, বুধবার ইসির সামনে বিক্ষোভের ডাক

প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একেপিএস। বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করেনি একেপিএস। কর্তৃপক্ষ বলছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। এ ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে, যার ফলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

20 May 25 1NOJOR.COM

বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ

উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবে ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাওয়া নীতিগত অনুমোদন চাওয়া হলে তা দেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

20 May 25 1NOJOR.COM

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের দরিদ্রতার বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া। ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না। উপদেষ্টা বলেন, পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সেক্ষেত্রে পুলিশও দারিদ্র্যতার কারণ হতে পারে। আইনশৃঙ্খলা ঠিকমতো না হলে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। তিনি বলেন, অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। মানুষ অন্যায়-অত্যাচার বেশি দিন সহ্য করে না, সে বিষয়টি যারাই ক্ষমতায় আসুক উপলব্ধি করতে পারবে। উপদেষ্টা বলেন, আশা করছি ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়।

20 May 25 1NOJOR.COM

বাংলাদেশের দরিদ্রতার বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া: পরিকল্পনা উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। কম দামে পণ্য বিক্রি করে তাদের ধ্বংস করছে। তাদের শাস্তি দিতে হবে। আবার যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট- ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ এর খুববেশি সুফল পায়নি। উপদেষ্টা বলেন, বেশ কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।

20 May 25 1NOJOR.COM

কম দামে পণ্য বিক্রি করে অসাধুরা বাজারের ছোট প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

নরওয়ের স্টেট সেক্রেটারি স্টাইন রেনাটে হাহেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন‌। উপদেষ্টা বলেন, বাংলাদেশের নদী ও বনাঞ্চল রক্ষায় আমরা বদ্ধপরিকর। জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ এখানেই ব্যয় করা হচ্ছে। আমাদের লক্ষ্য, ভূমি পুনরুদ্ধার ও বনায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা। কৃষকদের জন্য ক্ষুদ্র কোল্ড স্টোরেজ নির্মাণের প্রকল্পের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। তিনি বলেন, জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ এখনও উদ্বেগজনক। নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। হাহেইম বলেন, নরওয়ে বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তি খাতের অগ্রগতিতে গভীরভাবে সমর্থন জানায়। আমরা টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

20 May 25 1NOJOR.COM

পরিবেশ উপদেষ্টার সঙ্গে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি আছে। তারা অনেকেই রাজনৈতিক কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায়। তিনি বলেন, আমরা শুনছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমাদের তরফ থেকে কোনো অবজেকশন নেই। কিন্তু আপনারা জানেন এটা হবে নরমালি, জাতীয় নির্বাচনের পর। জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাই এটা টেকনিক্যালি সম্ভব না। আরও বলেন, আমি চাই ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সঙ্গে ছিলো তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে।

20 May 25 1NOJOR.COM

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবি: নজরুল ইসলাম

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে কালোছায়া এসে পড়েছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনিস্টিটিউশনগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মুখোমুখি করার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আলমগীর বলেন, বিএনপিকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।

20 May 25 1NOJOR.COM

বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

সাম্যর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন সাম্য। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

20 May 25 1NOJOR.COM

সাম্যর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

হাসিনা পতনের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা বেড়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধনী প্রস্তাবনায়, সরকারি কর্মচারীরা দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গ করলে, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় না গিয়ে, তাদেরকে দ্রুত বরখাস্ত করার বিধান আনা হচ্ছে। অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, বর্তমান প্রক্রিয়ায় শাস্তি পর্যন্ত যেতে পাঁচ বছর পর্যন্ত লেগে যায়।

20 May 25 1NOJOR.COM

সরকারি কর্মচারীরা দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গ করলে, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় না গিয়ে, তাদেরকে দ্রুত বরখাস্ত করার বিধান আনছে সরকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন। গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

20 May 25 1NOJOR.COM

রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে, ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

গত ১৮ মে ছাত্রদলের কয়েকজন কর্মী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাকিবুল ইসলামের মোবাইল ফোন চেক করে এবং হুমকি দেয়। এরপর রাতে ২৩-২৪ সেশনের ছাত্র পরিচয়ধারী ৮-১০ জন রাকিবুলের কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে এবং লাগাতার শারীরিক নির্যাতন চালায়। বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং তা ভাইরালের হুমকি দেয়া হয়। এদিকে কক্সবাজারেও ছাত্রদল পলিটেকনিক শিক্ষার্থীদের বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এই দুই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

20 May 25 1NOJOR.COM

পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার দাবি ছাত্রশিবিরের

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন‍্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে বা সামাজিক মাধ‍্যমে তা প্রচার হতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

20 May 25 1NOJOR.COM

আদালতের অনুমতিক্রমে ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর

গত ২৪ ঘন্টায় একনজরে ২১৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।