Web Analytics

২০২৪ সালে শেনজেন ভিসার জন্য আবেদনকারী নাগরিকদের মধ্যে সর্বোচ্চ ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন কমোরোস, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা। কমোরোসের নাগরিকরা ২০২৪ সালে ২,৮৫৩টি ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১,৭৫৪টি আবেদন প্রত্যাখ্যান করা হয়— যা মোট আবেদনসংখ্যার ৬২.৮ শতাংশ। বাংলাদেশি আবেদনকারীদের অবস্থাও হতাশাজনক। ২০২৩ সালে ৪১,৩১৭টি ভিসার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১৭,০১৫টি বাতিল হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল ৪২.৮ শতাংশ। ২০২৪ সালে বাংলাদেশি নাগরিকরা মোট ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন, যার মধ্যে ২০,৯৫৭টি বাতিল হয়— অর্থাৎ ৫৪.৯ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়। পাকিস্তানের নাগরিকদের ২০২৪ সালে ৭৮,৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫,১৩৯টি প্রত্যাখ্যাত হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ৪৭.৫ শতাংশ।

20 May 25 1NOJOR.COM

শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে বাংলাদেশ, পাকিস্তান

নিউজ সোর্স

শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে বাংলাদেশ, পাকিস্তান

২০২৪ সালে শেনজেন ভিসার জন্য আবেদনকারী নাগরিকদের মধ্যে সর্বোচ্চ হারে ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন কমোরোস, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা। শেনজেনভিসাইনফো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ তিন দেশের আবেদনকারীদের তুলনামূলকভাবে বেশি হারে ভিসা বাতিল করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।