Web Analytics

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকদের কাকরাইল এলাকা অবরোধ করার পর জরুরি শ্রম মন্ত্রণালয় এক বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে। যথা- টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারীর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।

21 May 25 1NOJOR.COM

৭ কর্ম দিবসের মধ্যে টিএনজেড শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

নিউজ সোর্স

৭ কর্ম দিবসের মধ্যে টিএনজেড শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকদের কাকরাইল এলাকা অবরোধ করার পর জরুরি বৈঠকে এ বিষয়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। যার মধ্যে ৭ কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার আশ্বাসও রয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।