Web Analytics

সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারত পাকিস্তান পরস্পরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে। পাকিস্তান বলছে, "আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।" এর পরপরই ভারত ঘোষণা দিয়েছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।

24 May 25 1NOJOR.COM

নিজেদের আকাশসীমায় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান, পাকিস্তান বাড়িয়েছে ২৪ জুন পর্যন্ত, ভারত ২৩ জুন পর্যন্ত

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, 'গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে!' দখলদাররা শরণার্থী শিবিরেও হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। জাবালিয়ার শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।’

24 May 25 1NOJOR.COM

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত: গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতার প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। সর্বত্র সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

24 May 25 1NOJOR.COM

সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে, কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না: সৈয়দ রেজাউল করীম

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

24 May 25 1NOJOR.COM

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং শাপলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচার দাবিতে সিলেটে হেফাজতের বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন। ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম জানান, 'শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।' হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি লেখেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দোয়া করা, একইসঙ্গে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও মুহুর্ত। আরো লেখেন, যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

24 May 25 1NOJOR.COM

শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ হাফেজ হাসানের জানাজা অনুষ্ঠিত হবে: সাদিক কায়েম

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। এ কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে‌। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আমিনুল বলেন, 'আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।' এই সময় বলেন, ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হবে।

24 May 25 1NOJOR.COM

দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, বিশৃঙ্খলা দেখার জন্য নয়: আমিনুল হক

জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৫ আগস্টের পর হারানো ঐক্য ফিরিয়ে আনতে চায় জুলাই ঐক্য। তিনি জানান, ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকালে শাহবাগে প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে ৩০ মে পর্যন্ত সারা দেশে অনলাইন-অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই সময় ত্রিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না আসলে উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

24 May 25 1NOJOR.COM

ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকালে শাহবাগে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশ

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই সংকটের সমাধান হতে পারে। ডা. তাহের বলেন, গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে কথা হয়েছে, উত্তেজনা কমে এসেছে। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হোক এটাই জামায়াতের দাবি। আরও বলেন, বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এখন সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। এসব করলে গুজব ও ষড়যন্ত্র কেটে যাবে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াত কোনো আপস করবে না।

24 May 25 1NOJOR.COM

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন ডা. তাহের

ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনুস সরকার পদত্যাগ করবেন। ইউনুস সরকারকে বলবো- ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি। সেখানে জনগণ আপনাকে বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। জনগণের ইচ্ছেতেই আপনি নামতে পারবেন। ফয়জুল করীম বলেন, জনগণ শান্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সেখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়৷ সংস্কার করবার জন্য আপনাকে বসিয়েছে। আপনার থাকা এবং না থাকা বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। আরো বলেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে।

24 May 25 1NOJOR.COM

ইউনুস সরকারকে বলবো- জনগণ আপনাকে বসিয়েছে, পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই: মুফতি ফয়জুল করীম

জিওপি'র সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না। রাশেদ অভিযোগ করেন, সতর্কবার্তাকে পদত্যাগ করবেন বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে। মূলত এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক! তিনি বলেন, আজকে একজন উপদেষ্টা বলেছে, শুধু নির্বাচনের জন্য আমরা বসি নাই। কিন্তু ১০ মাসেও তো গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের নমুনা দেখছি না। বরং রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হয়েছে। রাশেদ বলেন, 'আমরা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না। দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতেও দেব না।' তবে ডক্টর ইউনুসের টিম পুনর্গঠনের দাবি জানিয়েছেন!

24 May 25 1NOJOR.COM

ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না, দায়িত্ব শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দেব না: রাশেদ

এক সমাবেশে জিওপি সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে। এই নতুন প্রজন্মের রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। নূর বলেন, 'গণঅধিকার পরিষদ বিশ্বাস করে মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।' বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে উলে­খ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান এই নেতা!

24 May 25 1NOJOR.COM

দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে: নূর

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী। কোন কিছু বন্ধ করা বিএনপির রাজনীতি নয়। সরকার গঠন করলে বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি। একইসঙ্গে শ্রমিকদের সব বকেয়াও পরিশোধ করবে। নজরুল ইসলাম বলেন, দেশে উন্নয়ন ছিল, কিন্তু সবার জন্য ছিল না, গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিল না। গত ১৫ বছরে দেশের সব স্তর ভেঙে ফেলা হয়েছিল। এসব মেরামতের জন্য বিএনপির ৩১ দফা ঘোষণা করেছে। তিনি বলেন, অনেক দল অনেক কথাই বলবে। তাদের অতীত ইতিহাস দেখে তাদের বিশ্বাস করবেন। অধিকতর উন্নয়নের স্বার্থে সবার প্রথমে বিএনপিকে সবাই বেছে নেবে। একই অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, তারেক রহমানের ৩১ দফা ভবিষ্যৎ রাজনীতির দর্শন। দেশকে এগিয়ে নিতে নতুন রাজনৈতিক দল এনসিপি পদে পদে বাধা সৃষ্টি করছে। তাদের নিজেদের দলেরই নিবন্ধন নেই, তারাই আজ নির্বাচন কমিশন নিয়ে কথা বলে।

24 May 25 1NOJOR.COM

বিএনপি উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, কোন কিছু বন্ধ করা বিএনপির রাজনীতি নয়: নজরুল ইসলাম খান

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যে যায় লঙ্কায়, সেই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। যেই গণতন্ত্রের জন্য একাত্তরে আমরা যুদ্ধ করেছি, চব্বিশে গণ-অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। বোঝা যাচ্ছে, তারা নির্বাচন দিচ্ছে না। গণতন্ত্র ক্রমেই সুদূরপরাহত মনে হচ্ছে। হাফিজ বলেন, আমরা সবাই, সব দল সমর্থন দিয়ে সরকার বসিয়ে দিয়েছি ড. ইউনূসের নেতৃত্বে। আশা করেছি দ্রুত তারা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আরও বলেন, জনগণের জন্য যারা কোনোদিন কোনো ত্যাগ স্বীকার করেনি, আজ তারা কেউ এটা-সেটা হয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য অবতীর্ণ হয়েছে।

24 May 25 1NOJOR.COM

বাংলাদেশে যে যায় লঙ্কায়, সেই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়, গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না: হাফিজ

শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন জানা গেলেও বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল জামায়াতে ইসলামী।

24 May 25 1NOJOR.COM

শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান এবং সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন। এটি অননুমোদিত। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশে সই করেন। তবে মার্কিন আদালত এই আদেশ আটকে দিয়েছে।

24 May 25 1NOJOR.COM

দূতাবাস কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, তাহলে তারা পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়ছে। ২০২০ এর অক্টোবর থেকে ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স তথা সীমান্তবিহীন চিকিৎসক দল’ রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এবং পাহাড়ের হাসপাতালে ১০ হাজারেরও বেশি মানুষকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা সেবা দিয়েছে। এবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে ৩০ হাজার বাসিন্দাকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা দেবে। প্রসঙ্গত, ২০২৩ সালের এক গবেষণায় দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রতি পাঁচজনের একজন এ রোগে আক্রান্ত।

24 May 25 1NOJOR.COM

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর ৩০ হাজার বাসিন্দাকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা দেবে এমএসএফ

এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, আজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ভাই বলেছেন—‘চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনি রোডম্যাপ দেওয়া।’ সারজিস লিখেছেন, এ মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। তিনি বলেন, সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনি রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ, শহিদ পরিবার ও আহত যোদ্ধারা আশাহত হন। সারজিস লেখেন, নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি আমরা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চাই, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চাই।

24 May 25 1NOJOR.COM

বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়, আমরা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চাই: সারজিস

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে, গাজায় টানা ১১ সপ্তাহ ইসরাইলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও জটিলতা দেখা দিচ্ছে। খান ইউনিস শহরের কাছে ইহুদিবাদি সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে। জানা গেছে, গত সোমবার অবরোধ আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। হামাস জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ত্রাণ রক্ষাকারী দলটির ৬ সদস্য নিহত হয়েছে।

24 May 25 1NOJOR.COM

এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরাইল

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে। না হলে তারা আইনগত বৈধতা হারাবেন। উল্লেখ্য, হার্ভার্ড শিক্ষার্থীদের মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

24 May 25 1NOJOR.COM

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। জানা গেছে, মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

24 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত, আগামীকাল সন্ধ্যা ছয়টায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে বলেছে, এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানাচ্ছি। উল্লেখ্য, বিবৃতিটি সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের স্বাক্ষরে প্রকাশ করা হয়েছে।

24 May 25 1NOJOR.COM

ঈদুল আজহা উপলক্ষ্যে গণমাধ্যমে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি

দিল্লি পুলিশের দাবি, নয়াদিল্লিতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আটকদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে।

24 May 25 1NOJOR.COM

দিল্লি পুলিশের দাবি, নয়াদিল্লিতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে

বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ইসরাইল-ভারত বিরোধী সমাবেশে হেফাজতের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ জাতীয় বিপ্লবী পরিষদের। দলটি বলছে, বিসমিল্লাহ ও আল্লাহু আকবার লিখিত ব্যানার ছিনিয়ে নিয়ে হেফাজত কর্মীরা তাতে জুতা পেটা করেন, হ্যান্ডমাইক কেড়ে নেওয়া হয়, নেতাকর্মীদের গায়ে হাত তোলে ও দুজনের মোবাইলও নিয়ে যায়। এ নিয়ে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান। হেফাজতে ইসলামের পল্টন জোনের সেক্রেটারি ইমরানুল বারী সিরাজী বলেন, আমাদের কর্মীরা একটু ঝামেলা করেছিল। এ ঘটনায় কর্মীদের সতর্ক করা হয়েছে এবং বিপ্লবী পরিষদের সঙ্গে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

24 May 25 1NOJOR.COM

বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের ইসরাইল-ভারত বিরোধী সমাবেশে হেফাজতের কর্মীরা হামলা করেছে

জাতীয় যুবশক্তির সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় নাহিদ ইসলাম বলেন, আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাইকে যত বেশি ধারণ করতে পারব তত বেশি এগিয়ে যেতে পারব। দুঃখজনক হলো অভ্যুত্থানের অংশীদাররা একে ক্ষমতার পালাবদল বলে মনে করছে। যার বিরোধিতা করেছে এনসিপি। আমরা মৌলিক সংস্কার চেয়েছি। কিন্তু তারা জুলাইকে রেজিম চেঞ্জ হিসেবে দেখছে। পুরোনো সংবিধানকে আঁকড়ে ধরে ক্ষমতায় যেতে চাইছে। এখানেই আমাদের আপত্তি। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তিই বাধা হয়ে দাঁড়াক, আমরা তার মোকাবিলা করব। একই সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সব পক্ষের অংশগ্রহণ না হলে যুবশক্তি মুখ থুবড়ে পড়বে। যুবশক্তিকে রাষ্ট্রের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।

24 May 25 1NOJOR.COM

আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইকে যত বেশি ধারণ করতে পারব তত বেশি এগিয়ে যেতে পারব: নাহিদ

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ফ্যাসিবাদী শাসনের বিপরীতে গণমুখী ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত, সর্বজনীন ও গণভিত্তিক প্রজাতন্ত্র গঠনে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে ‘জাতীয় সনদ’ দ্রুত প্রণয়ন এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, এই সনদ হবে জাতির সর্বস্তরের মানুষের ন্যূনতম ঐকমত্যের প্রতিফলন। এটি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিশ্রুতি। এই সনদের ভিত্তিতেই গণঅভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য কার্যকর হবে। জাতীয় সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে হবে। আরও বলেন, চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে অবিলম্বে ‘জাতীয় সনদ’ প্রণয়ন এবং তার ভিত্তিতে নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের জরুরি করণীয়।

23 May 25 1NOJOR.COM

রাজনৈতিক অস্থিরতা এবং বিরাজিত বাস্তবতার প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের জন্য আহ্বান জানিয়েছেন আ স ম আবদুর রব

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, দেশে এখন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রায় বিলুপ্ত। ক্ষমতার ভারসাম্য নেই, সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও গণতান্ত্রিক কাঠামোর পুনঃপ্রতিষ্ঠা এখনো হয়নি। এখন সময় এসেছে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার। সরকারকে অবিলম্বে আওয়ামী লীগের বিচারে একটি সুস্পষ্ট বিচার ও 'নির্বাচন সংস্কার' রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে জনগণ আস্থা ফিরে পান। এর অভাবেই বিদ্যমান অস্থিরতা! তিনি বলেন, নতুন বাংলাদেশে যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায়, তাহলে সেই বাংলাদেশ টিকবে না। এ গণঅভ্যুত্থান শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে।

23 May 25 1NOJOR.COM

পতিত আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের অভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা: জুনায়েদ সাকি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বলেন, 'ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশা আল্লাহ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে।' একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে আরও বলেন, বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। এ বিজ্ঞানচর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে।

23 May 25 1NOJOR.COM

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জোবাইদা

এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের সর্বশেষ শহিদ হাসানকে দেখতে থাইল্যান্ডের হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার সকালে হাসান নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি থাইল্যান্ড যান। শহীদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ধর্ম উপদেষ্টা। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। শেষে তাকে সেদেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসানের মৃত্যু হয়।

23 May 25 1NOJOR.COM

এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাসান, তাকে দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, প্রধান উপদেষ্টাকে ‘দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে’ এবং দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।' তিনি অভিযোগ করেন, ‘গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।' এই নেতা বলেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছঁক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন দেওয়ারও দাবি তোলেন নাহিদ ইসলাম।

23 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টাকে ‘দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে, আরেকটা ১/১১-এর পাঁয়তারা চলছে: নাহিদ

এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুরত্ব, অস্থিতিশীলতা, প্রশাসনে নিয়ন্ত্রণ না থাকা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি ৬ জন উপদেষ্টার পদত্যাগের দাবি, যমুনা অবরোধ করে গত কয়েক মাসের নানা আন্দোলন এবং সেনাপ্রধানের অফিসার্স এড্রেসে দেওয়া বক্তব্যের প্রচার ব‍্যাপক ধূম্রজাল তৈরি করেছে। মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন‍্য সরকারের উপদেষ্টারা কোনো উদ‍্যোগ নেননি। কোনো কোনো উপদেষ্টার তৎপরতা রাজনৈতিক দলগুলোর পরস্পর সংহতি ও জাতীয় ঐক‍্য বিনষ্ট হয়েছে। এনসিপি কিছু কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়ে নিজেদের ইমেজ ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিএনপিসহ বড় কয়েকটি রাজনৈতিক দল সংস্কার, বিচার, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধকরণ প্রসঙ্গে একেকবার একেক রকম বক্তব্য দিয়েছে। আরো বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ এর কোনো সমাধান নয় বরং তা ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। তিনি আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সব পক্ষকে সমঝোতামূলক ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

23 May 25 1NOJOR.COM

ড. ইউনূসের পদত‍্যাগ নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, ‘৩৬ জুলাই’ বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না। শহিদ-গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন। তিনি লেখেন, সবার মনে রাখা দরকার- প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না। মহান আল্লাহ আমাদের সহায়। হাসবুনাল্লাহ।

23 May 25 1NOJOR.COM

‘৩৬ জুলাই’ বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না: শিবির সভাপতি

ছাত্রদল নেতা সাম্য হত্যাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন গণঅধিকার পরিষদের দুই নেতা ও অপর একজন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও অনশনরত বিন ইয়ামিন মোল্লা বলেন, 'অনশনের প্রায় আড়াইদিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো প্রশাসন আমাদের সন্তোষজনক কিছুই জানায়নি। বৃহস্পতিবার রাতে প্রোভিসি ও প্রক্টর আমাদের সঙ্গে দেখা করেন। তারা অনশন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। কিন্তু আমরা বলে দিয়েছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। তখন তারা ভিসি স্যার ঢাকার বাইরে আছেন জানিয়ে বলেন- ভিসি স্যারের সঙ্গে কথা বলে আমাদের জানাবে। কিন্তু এখনো আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।' এদিকে প্রক্টর বলেছেন, শনিবার দুপুরে আমরা মিটিং করে তাদের আগামী পদক্ষেপ জানাব।

23 May 25 1NOJOR.COM

সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে অনশনের আড়াইদিন পার, এখনো পদক্ষেপ নেয়নি ঢাবি প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ এবং এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে সাকিব বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

23 May 25 1NOJOR.COM

শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

অর্থ মন্ত্রণালয় পরিপত্র প্রকাশ করে জানিয়েছে, সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকের মজুরি সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে একজন দিনমজুর সরকারি কাজে দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন, যা এতদিন ৫৭৫ থেকে ৬০০ টাকার মধ্যে ছিল। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন শ্রমিকের মজুরি হবে ৮০০ টাকা। এতদিন এ এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৭৫ টাকা। বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় শ্রমিকের মজুরি দৈনিক ৭৫০ টাকা। এতদিন যা ছিল ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। জেলা ও উপজেলা এলাকায় অদক্ষ শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৭০০ টাকা। এতদিন এসব এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৫০ টাকা, আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা ছিল।

23 May 25 1NOJOR.COM

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল, আগে ছিল ৫৭৫-৬০০, এখন হয়েছে সর্বোচ্চ ৮০০

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সম্পর্কে বলেন, 'নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।' এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, কিন্তু আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্খা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবেন।

23 May 25 1NOJOR.COM

ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি, যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে : সালাহউদ্দিন

রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর অন্যতম কারিগর শহিদ বীর আরমান মোল্লা। তার সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, 'যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?' রিজভী জানান, এই শহীদ পরিবারের অসহায়ত্বের সংবাদ শুনে তারেক রহমান সহযোগিতার জন্য পাঠিয়েছেন। এছাড়া আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন রিজভী।

23 May 25 1NOJOR.COM

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ ক্ষুণ্ন হয়।’ তিনি বলেন, ‘অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। আর আইএমএফ যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।’ ঐখানে আরো উপস্থিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, গত ৯ মাসে অনেক বেশি অর্জন হয়তো আসেনি। তবে ব্যাংকগুলোতে চলা অন্যায়, অনিয়ম বন্ধ হয়েছে। টাকা পাচার বন্ধ হয়েছে। এটাই বড় অর্জন। তবে রাজনীতিতে অনিশ্চয়তা আবার বাড়ছে।

23 May 25 1NOJOR.COM

অনেকেই আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন, বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না: সালেহউদ্দিন

হেফাজত নেতা মামুনুল হক বলেন, শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। মামুনুল বলেন, ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায়। এতে সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করবো। নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে। এই সময় তিনি মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

23 May 25 1NOJOR.COM

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মামুনুল হক

ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এর আগে ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশ নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

23 May 25 1NOJOR.COM

ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে

জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ‘গত দুদিন যাবৎ রাত পোহালেই শুরু হয় গুজব, প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করছেন। জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনো কেউ ঘরে ফিরে যায় নাই।’ তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যাবে না। যারা নির্বাচন নির্বাচন করছেন, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, এই দাপট থাকবে না। শেখ হাসিনাকে দেখেছেন ১৫ বছর কী করেছে, টিকতে পারে নাই। আপনারা নয় মাস কীভাবে টিকবেন? এত সহজ না।’ ‘গত ২০ তারিখ আলটিমেটাম দিয়েছিলাম’ উল্লেখ করে ফরাজী বলেন, ‘৩১ মে তারিখটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী ৩১ মে’র মধ্যে যদি দোসরমুক্ত সচিবালয় না করা হয়, তাহলে জুলাই ঐক্যের মাধ্যমে পুরো সচিবালয়ে কর্মসূচি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন।'

23 May 25 1NOJOR.COM

৩১ মের মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে: জুলাই ঐক্য

সাত দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। দাবিগুলো হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ করতে হবে; এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা পুনর্গঠন করতে হবে; মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে; মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পদে পুনর্বহাল করতে হবে; গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে; জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

23 May 25 1NOJOR.COM

সাত দফা দাবি আদায়ে শহিদ মিনারে তৃতীয় দিনের মতো পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অবস্থান

জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে! প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে বিদেশ নির্ভর এসব উপদেষ্টারা নিজেদের প্রভুদের দেওয়া ওয়াদা রক্ষা করতে চায়।’ তিনি বলেন, ‘পদত্যাগের কথা বলে মূলত ইমোশনাল ব্লাকমেইল করা হচ্ছে। দেশের সিকিউরিটি থ্রেট তাদের কাছে মুখ্য বিষয় না, এনজিও চালিয়ে পয়সাপাতি কামানোই তাদের কাছে মুখ্য বিষয়। রাশেদ খান লিখেছেন, ‘দরকার সকল দলের অংশগ্রহণে ঘনঘন রাজনৈতিক সংলাপ। কিন্তু সেটি করা হয় না। তিনি লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের সবথেকে বড় দুর্বলতা তার সঙ্গে যোগ্যলোককে তিনি নেননি, ছাত্রদের পরামর্শে একদল অনভিজ্ঞ, বিতর্কিত দিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন। এজন্য ১০ মাসেও উপদেষ্টাদের কাজের সফলতা, রাষ্ট্র সংস্কারে যথাযথ পদক্ষেপগ্রহণ, গণহত্যার বিচারে তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

23 May 25 1NOJOR.COM

মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে: রাশেদ খান

সোমবার মাইক্রোসফট কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিইও’র বক্তব্যে বাধা দেন জো লোপেজ। তিনি মাইক্রোসফটের এক ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোম্পানির ক্লাউড-কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর কিছু অংশে কাজ করেছিলেন। লোপেজ চিৎকার করে বলেছেন, ‘সাত্যিয়া, মাইক্রোসফট কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা আপনি দেখান। ইসরাইলের যুদ্ধাপরাধে অ্যাজিউর কীভাবে সহায়তা করছে সেটিও আপনি দেখান।’ প্রধান নির্বাহীর সামনে প্রতিবাদ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে কনফারেন্স থেকে বের করে দেন। এরপরই লোপেজকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।

23 May 25 1NOJOR.COM

গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযানে এক হাজার ৫৯৭ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অবৈধ ৫৯৭ জনকে আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে ৪৭২ পুরুষ এবং ১২৫ জন মহিলা রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক।

23 May 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

বৃহস্পতিবার এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। You’re not one of them—just co-opted temporarily! উপদেষ্টা লেখেন, ‘আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রুপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।’

23 May 25 1NOJOR.COM

BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। তিনি বলেন, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেনো বসিয়েছিলাম, ৯ মাস আপনি কী সেই পথে এগোতে পেরেছেন, পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি। ফারুক বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেলো নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

23 May 25 1NOJOR.COM

আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক

ফরহাদ মজহার লিখেছেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোন ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোন দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’ তিনি লেখেন, তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, বৈশ্বিক কর্পোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে। আরও লিখেছেন, ‘সর্বোপরি দিল্লি ও মিয়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে; কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাবার ব্যবস্থা নিশ্চিত করা বাংলাদেশকেই অর্জন করতে হবে। তিনি লিখেছেন, জনগণ চায় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এখতিয়ার বহির্ভূত সেনাবাহিনীর চাপ কুচক্রী মহলের ষড়যন্ত্র!

23 May 25 1NOJOR.COM

ড. ইউনূস দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখুন: ফরহাদ মজহার

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোন সুযোগ নেই। প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে বলেন, ‘এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি—ওটা প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনবেন।’ আরো বলেন, ধরুন, প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ। আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন—সচিবালয় থেকে যমুনা—যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? এরকম অনেক সমস্যা আছে, যেগুলো আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।’ তিনি জানান, ঢাকার ৪টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে।

23 May 25 1NOJOR.COM

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, একদিনও এদিক সেদিকের সুযোগ নেই: রিজওয়ানা

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেওয়া ছাড়া আমরা থামতে পারি না। আমরা মৃত্যুভয়ে কাতর নই। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে অনুরোধ করছি, আপনি শক্তহাতে হাল ধরুন। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র-জনতা আপনার সঙ্গে থাকবে।’ আরও বলেছেন, ‘ঐক্য বিনষ্টকারীদের কারণে সৃষ্ট দুশ্চিন্তা বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে বসুন, কথা শুনুন, জানান কোথায় কী সমস্যা হচ্ছে। দেখবেন, জুলাইয়ের যোদ্ধারা সারাদেশে আবারও নামবে দেশ বাঁচাতে। ইনশাআল্লাহ।’

23 May 25 1NOJOR.COM

আমরা মৃত্যুভয়ে কাতর নই, ড. ইউনূস শক্তহাতে হাল ধরুন: আলী আহসান জুনায়েদ

সেনাবাহিনী ফেসবুকে বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। আরও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। উল্লেখ্য, সরকারকে তীব্রভাবে আক্রমণ করা ঐ ভুয়া প্রেস রিলিজটি অনলাইনে ছড়িয়ে পড়ে!

23 May 25 1NOJOR.COM

স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। ডক্টর ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যার এর দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। তিনি লেখেন, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে। আরো লেখেন, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। ফয়েজ বলেন, সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে'র মধ্যেই অনুষ্ঠিত হবে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির আগেই খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলে আশা করি।

নোটঃ পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান এটা নিতান্তই তার ব্যক্তিগত মতামত, সরকারী বক্তব্য না।

23 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, তার ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে: তৈয়্যব

উমামা ফাতেমা লেখেন, ‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাতো, শহিদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিতো, তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকতো।’ তিনি লেখেন, ‘দেশটা স্ট্যাবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভেতরে সক্রিয় আছে। আর জুলাইয়ের সকল লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।’ আরও লেখেন, ‘রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐকমত্যের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে। আর এখন এসে ড. ইউনূসের জন্য হা-হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐকমত্যের রাজনীতি করতে হয়, ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হাহুতাশ দেখতে হাস্যকর লাগে।’

23 May 25 1NOJOR.COM

দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই, ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই: উমামা ফাতেমা

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। প্রতিক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলে ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইমরান খান বলেন, আমার সঙ্গে চুক্তির গুজব ছড়ানো হচ্ছে। কোনো চুক্তি হয়নি এবং চুক্তি সম্পর্কে আলোচনাও চলছে না, এগুলো সবই মিথ্যা। উল্লেখ্য, ইমরান খান এখন কারাবন্দি। ট্রায়াল কোর্টে পরিবার ও সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব বলেন তিনি।

23 May 25 1NOJOR.COM

ফিল্ড মার্শাল না করে সেনাপ্রধান আসিম মুনিরকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল, দেশে জঙ্গলের আইন চলছে: ইমরান খান

গাজায় অব্যাহত ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত হয়েছেন। এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরও ২৯ ফিলিস্তিনি! অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছেন। সাত মাস ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ২২ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। আসল মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এরও বেশি, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ বহু মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

23 May 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু বেড়ে ২৯

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করেছে জেদ্দা কনস্যুলেট। কনসাল জেনারেল মিয়ামো মাইনুল কবির বলেন, সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে তার অবস্থান সুদৃঢ় রেখেছে। তিনি সৌদির বাজারে চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হিমায়িত মাছ, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য, চা এবং হালাল মাংসের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে পণ্য বহুমুখীকরণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

23 May 25 1NOJOR.COM

সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জেদ্দা কনস্যুলেট

বাংলাদেশে পুশইন করতে হাত-পা বেঁধে ও কোমরে বোতল বেঁধে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদীসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ফেনীরকুল এলাকায় পৌঁছান বলে জানান ভুক্তভোগীরা। এছাড়া দেশের পাঁচ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ১০০ জনকে পুশইন করেছে বিএসএফ।

23 May 25 1NOJOR.COM

আরও ১০০ জনকে পুশইন বিএসএফের, হাত-পা বেঁধে একই পরিবারের ৫ জনকে নদীতে নিক্ষেপ

এনসিপি নেতা তাসনিম জারা লিখেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। এটা দোষারোপের মুহূর্ত নয়। এটা ভাবার মুহূর্ত। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দেওয়া জাতির আশাকে বিপন্ন করতে দিতে পারি না।’ আরও লিখেছেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে, যারা পরিবর্তনে ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের ওপর নির্ভর করে।’ জারা লেখেন, ‘আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছেন। আর তাদের কাছেই আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী।’ তিনি বলেন, ‘এই পরিস্থিতি ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, আর বিভাজনের দিকে নয়।’

23 May 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে: তাসনিম জারা

সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। যে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ হয়েছে, সেগুলোর একটি হলো- লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬৫ লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে। এটি পরের বছর ১২ লাখ পাউন্ড দিয়ে কেনা হয়। যুক্তরাজ্যের নির্বাচনী তথ্য অনুযায়ী, শেখ রেহানা গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। তবে তিনি এখন সেখানে থাকেন কিনা, তা নিশ্চিত নয়।

23 May 25 1NOJOR.COM

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ: ফিন্যান্সিয়াল টাইমস

বিএনপি নেতা ইশরাক হোসেন লেখেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কুরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।’ আরও লেখেন, ‘দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।’

23 May 25 1NOJOR.COM

জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কুরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে: ইশরাক হোসেন

নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’ তিনি বলেন, ‘স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।’ নাহিদ বলেন, ‘উনি বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এ রকম যে তিনি কাজ করতে পারবেন না।’ নাহিদ জানান, ‘আমাদের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ—সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সব কটি দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সঙ্গে আশা করি কো-অপারেট করবেন।’ জানা গেছে, প্রধান উপদেষ্টা কাজ করতে না পারা ও পদত্যাগের কারণ জানানোর জন্য জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়াও তৈরি করে রেখেছিলেন। তবে এখনো সিদ্ধান্ত হয়নি!

23 May 25 1NOJOR.COM

যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারব না: প্রধান উপদেষ্টা

নাশকতার দুই মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির ৩৯১ জন নেতাকর্মী। জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অ্যাডভোকেট সৈয়দ সাবুসহ আটজনকে আটক করে। ওই ঘটনায় পুলিশ মামলা করে। ঝিকরগাছার পৃথক আরেকটি মামলা হয়েছিল ২০১৩ সালে। এই দুই মামলার রায় হয়েছে।

23 May 25 1NOJOR.COM

নাশকতা মামলা থেকে কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস

বৃহস্পতিবার হঠাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিল করে দেয় — যার ফলে বিশ্ববিদ্যালয় এখন আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘হার্ভার্ড একাধিকবার সরকারি অনুরোধ উপেক্ষা করেছে, ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষী মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে, এবং হামাসপন্থি সহানুভূতি ও বিভাজনমূলক বৈচিত্র্য নীতি অবলম্বন করছে’। হার্ভার্ডের নিজস্ব তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশই বিদেশি, যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

23 May 25 1NOJOR.COM

ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারিয়েছে

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশে প্রতিনিয়ত হাজার হাজার কাগজপত্র জেনারেট হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে। অথচ এগুলোর অধিকাংশই এখনো ম্যানুয়ালি তৈরি হচ্ছে, যাচাইও হচ্ছে হাতে-কলমে। ফলে জালিয়াতির সুযোগ তৈরি হচ্ছে।’ তৈয়্যব বলেন, ‘ডিজিটাল সিগনেচার ব্যবহার বাধ্যতামূলক না হলে আগামীতে বিদেশি সংস্থা বা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কমিয়ে দেবে। কারণ বিশ্ব এখন ব্লকচেইন, এআই ও অটোমেশন প্রযুক্তির দিকে যাচ্ছে। ম্যানুয়াল কাগজপত্র যাচাই করার যুগ শেষ।’ তিনি বলেন, ‘আমাদের ডিজি বা সচিব পর্যায়ের অনেক কর্মকর্তা এসব প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ায় উৎসাহ দেখান না। বাড়তি খরচের কথা বলে বিষয়টি এড়িয়ে যান। অথচ এই খরচটাই আমাদের ডিজিটাল ইকোনমির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে যাচাই করে ডিজিটাল সিগনেচার বাস্তবায়নে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।

23 May 25 1NOJOR.COM

সরকারের বিভিন্ন দপ্তরে যাচাই করে ডিজিটাল সিগনেচার বাস্তবায়নে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে: তৈয়্যব

গণসংহতি আন্দোলন বলেছে, বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার প্রক্রিয়ায় গতি নিয়ে আসা এবং সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা হলো অভ্যুত্থানকারী সব রাজনৈতিক শক্তির অনুমোদন ও সমর্থন। ফলে এই ঐক্যের শক্তির উপরে দাঁড়িয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের পথরেখা তৈরি করতে হবে। আরো বলা হয়, জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ইত্যাদি প্রশ্নে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। দলটি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছে, সংঘাত নয়, বরং এই ঐক্যের পথেই বাংলাদেশ তার নতুন রাজনৈতিক গন্তব্যে পৌঁছতে পারবে।

23 May 25 1NOJOR.COM

অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন: গণসংহতি আন্দোলন

নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তর লেখা দুই গাড়ি চাল জব্দ করেছে সেনাবাহিনী। চাল জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। চালগুলো আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত জব্দ চাল সিংড়া থানায় হন্তান্তর করেনি সেনাবাহিনী। খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। দুই গাড়িতে ১৬ টন ২১০ কেজি চাল রয়েছে বলে জানা গেছে। চালগুলোর পূর্ব নিয়ন্ত্রক আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু জানান, সরকারি বিভিন্ন খাতে বরাদ্দকৃত কাবিখাসহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছ থেকে তিনি চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ।

23 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নেতার ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, 'বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ইতোমধ্যেই ঢাকা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ২,৩৬০ জনের তথ্য যাচাই অপেক্ষমাণ রয়েছে।' তিনি বলেন, ‘যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছি যেন তারা দ্রুত জাতীয়তা যাচাইয়ের কাজ সম্পন্ন করে’।' ২১ মে উড়িশ্যার আইনমন্ত্রী পৃত্বিরাজ হরিচন্দন জানান, রাজ্য প্রশাসনকে অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে পুশ ব্যাক কৌশল বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের সরাসরি সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

23 May 25 1NOJOR.COM

কথিত ২,৩৬০ অনিবন্ধিত বাংলাদেশির পরিচয় যাচাইয়ে ঢাকায় দিল্লির চিঠি

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চট্টগ্রাম বন্দর যেন দক্ষ ব্যবস্থাপনার ছোঁয়ায় একটি আন্তর্জাতিক লজিস্টিক হাবে পরিণত হয়; যেখানে থাকবে সময়ের গুরুত্ব, পরিবেশ ও প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও সর্বোপরি জবাবদিহি। তিনি বলেন, অতীতের মতো পেছনের দরজার চুক্তি নয়, বরং জনস্বার্থ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত হলে এই বন্দর হতে পারে ‘দক্ষিণ এশিয়ার পরবর্তী সিঙ্গাপুরের’ ভিত্তিপ্রস্তর। তিনি বলেন, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। এ পরিস্থিতিতে মানবিক করিডর তৈরি করা হলে তা দেশকে অনিচ্ছাকৃতভাবে একটি ভূরাজনৈতিক সংঘাতের অংশ বানিয়ে ফেলবে। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

23 May 25 1NOJOR.COM

‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে সতর্ক করে এবি পার্টি বলেছে, বাংলাদেশ যেন পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র না হয়

ভারত-পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরিফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক। তুরস্ক ‘কেবল আদর্শগত নয়, অস্ত্র-সহায়তার মাধ্যমেও পাকিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে’ বলে ঘোষণা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয়।' ভারত সরকার বলছে, 'পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চলাকালে যে ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করেছে ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে, তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করেছে। তারা করাচি বন্দরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক শক্তির প্রদর্শনও করেছে।' তুরস্ক বলছে এটি ‘রুটিন পোর্ট কল’ ছিল।

23 May 25 1NOJOR.COM

আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ করে : ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ভারতের নিয়ন্ত্রণ রয়েছে, এমন কোনো নদীর পানি পাকিস্তান পাবে না। প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয় এবং যার উপর নির্ভর করে দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমি। গত ২২ এপ্রিল এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। মোদি বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে—এ মূল্য দেবে পাকিস্তানের সেনাবাহিনী, দেবে তাদের অর্থনীতি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সন্ত্রাসীরা যদি পাকিস্তানের মাটিতে থাকে, তাহলে আমরা তাদের সেখানেই আঘাত করব।

23 May 25 1NOJOR.COM

ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না: মোদি

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব সাত দিনের মধ্যে বুঝিয়ে দিতে ইউএনও ইশতিয়াক আহমেদকে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ। বৃহস্পতিবার আড়াই শতাধিক কর্মী নিয়ে পৌরসভায় হাজির হয়ে হাইকোর্টের আদেশের কপি দিয়ে এ সময়সীমা বেঁধে দেন তিনি। তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ২৩ নভেম্বর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে। পরে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। পুনরায় নতুন সরকার মেয়র পদ শূন্য করে। তবে তিনি দাবি করেন, আদালতে বিচারাধীন থাকায় সরকারের এ সিদ্ধান্ত অকার্যকর। ১২ জানুয়ারি আদালত মেয়রের দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই বলেও জানায়।

23 May 25 1NOJOR.COM

হাইকোর্টের আদেশের কপি দিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ইউএনওকে ৭ দিন সময় দিলেন বিএনপি নেতা

যাত্রাবাড়ীতে এনসিপির আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি গত ১৬ বছর কী সেক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি। তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না।’ বক্তরা বলেন, ‘বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে। দলটি ঘোলা পানিতে পাছ শিকার করতে চায়। আরেকটি এক এগারো সৃষ্টি করতে চায়। মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে। অবৈধ ইলেকশনের মেয়র যদি ইশরাক হন, তাহলে হিরো আলমের দোষ কোথায়?’ তারা বলেন, ‘বিএনপি নির্বাচন নির্বাচন বলে জিকির করছে। কিন্তু দলটি স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

23 May 25 1NOJOR.COM

যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না: এনসিপির সমাবেশে বক্তারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫ বছরে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির আহ্বায়কের কাছে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রশাসনের এমন পদক্ষেপকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা, যা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

23 May 25 1NOJOR.COM

জবির বিগত ১৫ বছরের নিয়োগ-দুর্নীতির তদন্তে কমিটি, অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে

দুই দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশী। তাদের দুই দফা হলো- লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস-ফেল ও জিপিএ হিসাব করা এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা। দুই দফা দাবিতে আগামী রোববার শিক্ষা ভবনের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থী শাহনেওয়াজ পারভেজ বলেন, ২০১৮ সালের আগে এসএসসিতে আলাদা আলাদা পাশ মার্কস ছিল না। এখন লিখিত পরীক্ষায় পাশ করলেও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেওয়া হয়। এটা আমরা চাইছি না।

23 May 25 1NOJOR.COM

লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস-ফেল ও জিপিএ হিসাব করাসহ ২ দফা দাবিতে আন্দোলনের ডাক একদল এসএসসির ফল প্রত্যাশীদের

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপির দাবি নয় এটি এ দেশের সাধারণ মানুষের দাবি। তিনি বলেন, আপনি নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি, আপনার নিরপেক্ষতা প্রমাণ করে সেই সম্মান ধরে রাখুন। নয়তো তারেক রহমানের নেতৃত্বে ঢাকায় দাবি আদায়ে আন্দোলনে নামবে মানুষ। দাবি আদায় করেই ঘরে ফিরবে তারা।

23 May 25 1NOJOR.COM

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে মহাবিপর্যয়ে পড়বে দেশ: প্রিন্স

টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে দায়ের করা মামলা বাদী নিজেই মামলা করার ৪৮ ঘন্টার মধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার বিষয়ে পরবর্তী ধার্য তারিখের আদেশ দেন আদালত। আইনজীবী আবু রায়হান খান বলেন, 'শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে গত সোমবার এ মামলা করা হয়। আদালত ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বুধবার বাদী আদালতে এসে মামলাটি প্রত্যাহারের দরখাস্ত দিয়েছেন।' মামলার বাদী কামরুল হাসান (৫৫), তিনি অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। আবু রায়হান খান বলেন, মামলা দায়েরের পর বাদী কামরুল হাসান পারিবারিকসহ নানামুখী চাপে অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য মামলা পরিচালনা করতে অপারগতা জানিয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

23 May 25 1NOJOR.COM

হাসিনার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে করা মামলা প্রত্যাহার করলেন বাদী ইউনিয়ন বিএনপির সভাপতি, ভুগছেন নিরাপত্তাহীনতায়

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে। সকলকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা অন্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না; যাতে নতুন করে উত্তেজনা এবং দেশের সমস্যা সৃষ্টি হবে। তিনি বলেন, এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য থাকবে। তবে আলোচনা করে সমাধান করতে হবে। সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া।

23 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা নেই, তবে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে: আব্দুল্লাহ তাহের

ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহালের দখল নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। জানা গেছে, পদ্মা নদীর ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তে বালু মহালের দখল নিয়ে ভেড়ামারা প্রান্তের ইজারাদার কাকন আলী ও ঈশ্বরদী প্রান্তের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনির মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। এরমধ্যে বৃহস্পতিবার হয় অতর্কিত হামলা। ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা ও ঈশ্বরদীর সীমান্ত এলাকায় নদীর মধ্যে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, দুই পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত!

22 May 25 1NOJOR.COM

পদ্মার বালুমহাল দখল নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগ করতে পারেন।

22 May 25 1NOJOR.COM

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।

22 May 25 1NOJOR.COM

উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জামায়াত আমিরের

গণঅভ্যুত্থানের বিজয়ের পর রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া সেই ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। এর আগে ১৮ আগস্ট আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল, ৫ আগস্ট সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন।

22 May 25 1NOJOR.COM

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সেই দেশটাকে মানবিক করিডরের নামে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না। এদিকে না গিয়ে দেশকে রক্ষা, যুদ্ধমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। যে নির্বাচন আমরা ১৫-১৬ বছর ধরে পাইনি, কিন্তু নির্বাচন গেছে। আজকের যে প্রজন্ম, যাদের বয়স ২৫-৩০ বছর; তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের একটা বন্দর নিয়ে কথা উঠেছে, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন- কারো সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন নেই। এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো বলেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল ও খেটে খাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

22 May 25 1NOJOR.COM

বাংলাদেশকে মানবিক করিডরের নামে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না: শামসুজ্জামান

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে- তাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা। অথচ প্রেস সচিব বলেছেন- ‘এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে’। মোশাররফ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র-জনতার। কিন্তু গত সাড়ে ৯ মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে- তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই।

22 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা: বিএনপি

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন’, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন চাউর হওয়ার সময়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছে। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।

22 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদও দেখা করেছেন

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর খোলার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই এ নিয়ে সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন। রোহিঙ্গা সংকট, মাদক ও মানবপাচার এবং সীমান্ত এলাকায় চোরাচালানের মতো বিষয় নিয়ে কাজ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

22 May 25 1NOJOR.COM

মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: : উপ-প্রেস সচিব

২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক‌। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা এক লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা।

22 May 25 1NOJOR.COM

২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বৈঠকে। এছাড়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

22 May 25 1NOJOR.COM

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। প্রসঙ্গত, রাখাইনে করিডোর এবং চট্রগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং বিভিন্ন পক্ষের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াত আমির এইরকম অবস্থান জানান।

22 May 25 1NOJOR.COM

জাতীয় স্বার্থে বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘ড. খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন। ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? কিভাবে ছিলেন? কোন দেশে ছিলেন? বিদেশে তার স্ট্যাটাস কি ছিল? ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এসকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। তিনি বলেন, ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে-বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে।’

22 May 25 1NOJOR.COM

ড. খলিলুরকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান রিজভীর

উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল-সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দু:খিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। তিনি বলেন, পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্টীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যত রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। আরও বলেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।‌

22 May 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধদের সামনে দীর্ঘ পরীক্ষা, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য: মাহফুজ আলম

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়- এমন গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, "এনসিপি আহ্বায়ক স্পষ্ট বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা সেটিকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে। তবে আমরা এর মধ্যে বিচার ও সংস্কারের কথা বলেছি।" আরো বলেন, দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় না।’ হাসনাত বলেন, সার্বভৌমত্বের প্রয়োজনে, আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে ২০২৪-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেবো না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান-ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কি না- তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এই সময় ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির এক্যের আহ্বান জানান।

22 May 25 1NOJOR.COM

আমাদের সাব-কনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, আমরা এখনো ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখব সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে। যেহেতু আজ আমরা রায় পেয়েছি, যদি সরকার আবারও টালবাহানা করে, আবার কালক্ষেপণ করে, তাহলে কাল সকালেই আমরা এখানে এসে আবার জড়ো হবো। তিনি বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখব। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। এ সময়ে তাদের যে কর্মকাণ্ড, তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব। ইশরাক বলেন, আমাদের এ কর্মসূচিগুলোর ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আরো বলেন, দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আন্দোলন শেষ হবে না।

22 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন ইশরাক

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ১২ তারিখ সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমননীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তবর্তীকালীন সরকার। আরো বলছে, আগের সরকারের আমলে গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি। এছাড়া, গুম ঠেকাতে খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না।

22 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ঝুঁকিতে ফেলেছে: হিউম্যান রাইটস ওয়াচ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বর্তমানে যে রাজনৈতিক সংকট এই সংকট দূর করবার একটিমাত্র পথ তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।’ তিনি বলেন, সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রপোজ করবে যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে আছে তারা অতিদ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন। যেসব বিষয়ে ঐক্যমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। বিএনপি মহাসচিব ইশরাক প্রসঙ্গে বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।’

22 May 25 1NOJOR.COM

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ওভাল অফিসে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লাইভ বৈঠকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করানো যাবে যে দক্ষিণ আফ্রিকায় হোয়াইট জেনোসাইড-এর ঘটনা ভিত্তিহীন? আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য ট্রাম্পকে দক্ষিণ আফ্রিকার মানুষের কথা শুনতে হবে। তখনই ট্রাম্প সহকারীকে নির্দেশ দিলেন, লাইট নেভাও, টিভি চালাও। এরপর দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের কথিত নিপীড়ন নিয়ে একের পর এক ভিডিও এবং ছবি প্রদর্শন করতে থাকেন। পুরনো খবরের কাটিংয়ের স্তূপ এনে হাজির করা হয়। পুরো প্রস্তুতি থেকে এটি স্পষ্ট যে এই দৃশ্যপাটের পুরোটাই আগেভাগে তৈরি করা।

22 May 25 1NOJOR.COM

ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে পরিকল্পিতভাবে শ্বেতাঙ্গ গণহত্যার প্রদর্শনী দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির ফলে সকাল থেকেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। অংশগ্রহণকারীরা জানান, মূল হত্যাকারী ও অন্য আসামিদের এখনো গ্রেফতার না করায় তারা হতাশ। রাকিবুল ইসলাম বলেন, আমরা এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।

22 May 25 1NOJOR.COM

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে। মোয়াজ্জেম বলেন, দুদক ডেকেছে তাই এখানে এসেছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ এমন মিথ্যা ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে আমার পদত্যাগের বিষয়টি অব্যাহতি হিসাবে এসেছে। তিনি বলেন, আমাকে বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রস্তুতির বিষয় ছিল। এ কারণে পদত্যাগ করেছিলাম। আমার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছে। আর দুর্নীতির অভিযোগ এরপরে এসেছে।

22 May 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে: উপদেষ্টা আসিফের সাবেক এপিএস

উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জবাব দিতেই তিনি দুদকে হাজির হয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। এর আগে তদবির বাণিজ্যে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ২২ মে দুদকে তলব করা হয়।

22 May 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য উপস্থাপন করতে দুদকে হাজির উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে বিএসএফ। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ওসি মো. গোলাম আফছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

22 May 25 1NOJOR.COM

কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর কিছু ধারা বলবৎ রেখে বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক ২১ মে ২০২৫ প্রণীত নিম্নে উল্লেখিত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো। ওই আইনের ১৭,১৮,১৯,২০,২২,২৩,৩০,৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।

22 May 25 1NOJOR.COM

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩

হত্যা মামলাসহ দুই মামলায় আসামি মমতাজ বেগমকে পৃথক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টুনীর উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মীসহ উৎসুক জনতা। মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।

22 May 25 1NOJOR.COM

মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালতে ডিম ও জুতা নিক্ষেপ

গত ২৪ ঘন্টায় একনজরে ২১১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।