Web Analytics

ভারত-পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরিফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক। তুরস্ক ‘কেবল আদর্শগত নয়, অস্ত্র-সহায়তার মাধ্যমেও পাকিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে’ বলে ঘোষণা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয়।' ভারত সরকার বলছে, 'পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চলাকালে যে ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করেছে ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে, তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করেছে। তারা করাচি বন্দরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক শক্তির প্রদর্শনও করেছে।' তুরস্ক বলছে এটি ‘রুটিন পোর্ট কল’ ছিল।

23 May 25 1NOJOR.COM

আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ করে : ভারত

নিউজ সোর্স

পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরিফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক। তবে দেশটির পাকিস্তানপ্রীতির প্রতিক্রিয়ায় বেশ চটে গেছে ভারত। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠে ‘পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার’ ভিত্তিতে। সেই সূত্রেই নয়াদিল্লির পক্ষ থেকে আঙ্কারার উদ্দেশে আহ্বান জানানো হয়েছে—তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের পথ থেকে বিরত করে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।