Web Analytics

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ওভাল অফিসে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লাইভ বৈঠকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করানো যাবে যে দক্ষিণ আফ্রিকায় হোয়াইট জেনোসাইড-এর ঘটনা ভিত্তিহীন? আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য ট্রাম্পকে দক্ষিণ আফ্রিকার মানুষের কথা শুনতে হবে। তখনই ট্রাম্প সহকারীকে নির্দেশ দিলেন, লাইট নেভাও, টিভি চালাও। এরপর দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের কথিত নিপীড়ন নিয়ে একের পর এক ভিডিও এবং ছবি প্রদর্শন করতে থাকেন। পুরনো খবরের কাটিংয়ের স্তূপ এনে হাজির করা হয়। পুরো প্রস্তুতি থেকে এটি স্পষ্ট যে এই দৃশ্যপাটের পুরোটাই আগেভাগে তৈরি করা।

22 May 25 1NOJOR.COM

ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে পরিকল্পিতভাবে শ্বেতাঙ্গ গণহত্যার প্রদর্শনী দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ সোর্স

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে যেভাবে হেনস্থা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্ব নেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই সম্মানজনক নয়। বরং, ওই আমন্ত্রণের সঙ্গে থাকে প্রকাশ্যে অপমানিত হওয়ার ঝুঁকিও।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।