Web Analytics

সোমবার মাইক্রোসফট কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিইও’র বক্তব্যে বাধা দেন জো লোপেজ। তিনি মাইক্রোসফটের এক ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোম্পানির ক্লাউড-কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর কিছু অংশে কাজ করেছিলেন। লোপেজ চিৎকার করে বলেছেন, ‘সাত্যিয়া, মাইক্রোসফট কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা আপনি দেখান। ইসরাইলের যুদ্ধাপরাধে অ্যাজিউর কীভাবে সহায়তা করছে সেটিও আপনি দেখান।’ প্রধান নির্বাহীর সামনে প্রতিবাদ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে কনফারেন্স থেকে বের করে দেন। এরপরই লোপেজকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।

23 May 25 1NOJOR.COM

গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী

নিউজ সোর্স

গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় জো লোপেজ নামের এক কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি এ তথ্য নিশ্চিত করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।