শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ এবং এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে সাকিব বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।