Web Analytics

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত ইলিশ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। ভারতের পাঁচটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করেছে, আর বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান রপ্তানি করেছে। বাংলাদেশ সরকার মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। প্রতি কেজির দাম নির্ধারিত হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। এ পদক্ষেপ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং চাষিদের নতুন সুযোগ তৈরি করবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১০টার দিকে গ্রীসনগর রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এর আগে সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এদিকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা এসে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

17 Sep 25 1NOJOR.COM

আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বিএনপি নেতারা এসে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী সরকারি পদমর্যাদা ব্যবহার করে ১৭টি বিয়ে করেছেন। এমনকি যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিয়েছিলেন। পরে অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে কবির হোসেনের বিচার দাবিতে বরিশালের মানুষ মানববন্ধন করেন। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

17 Sep 25 1NOJOR.COM

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী সরকারি পদমর্যাদা ব্যবহার করে ১৭ বিয়ে করেছেন, স্ত্রীদের অভিযোগে তাকে করা হয়েছে সাময়িক বরখাস্ত।

৭ দফা দাবিতে তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সকাল এগারোটায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

17 Sep 25 1NOJOR.COM

৭ দফা দাবিতে তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না। প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধির সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই জন্যই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। যারা চায় না, বোঝে না, তারা বুঝবে। রেজাউল করিম বলেন, যারা দেশ গড়ার এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে, আমি তাদের পরিষ্কার বলব, যদি বুঝতে ভুল করেন সময় নেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান। সেখানে কিন্তু জুলাই চেতনার বাস্তবায়ন হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় ঢাকা-৯ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার প্রার্থী হিসাবে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিককে পরিচয় করিয়ে দেন।

17 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না: রেজাউল করিম

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেইসাথে বিক্ষোভ মিছিলও করছেন তারা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। আজ বিকেল ৩টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

17 Sep 25 1NOJOR.COM

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।

গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তীব্র বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে আইডিএফ। স্থানীয়দের বরাতে আলজাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আইডিএফ। গাজা সিটিতে ইসরাইলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইইউ। এদিকে, আবারও ইসরাইইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এ ছাড়া পশ্চিম তীরের নাবলুসে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান। কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করেছে আইডিএফ।

17 Sep 25 1NOJOR.COM

গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চীনা দূতাবাস বাংলাদেশ পুলিশকে ৪৯টি কম্পিউটার ও ৪৯টি প্রিন্টার উপহার হিসেবে দিয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করছে। ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উপহারগুলি আইজিপি বাহারুল আলমের কাছে হস্তান্তর করেন। আইজিপি ধন্যবাদ জানান এবং চীনকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। সাক্ষাতকালে বাংলাদেশে প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পর্কেও আলোচনা হয়। উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা ও পারস্পরিক সমর্থনকে গুরুত্ব দেয়।

প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবোরের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ইতোমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষরও করেছেন। শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ। তবে সরাসরি নয়, কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পার্ল নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট ১ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে। প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তার অনুমোদন দেওয়া হবে না।

17 Sep 25 1NOJOR.COM

প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবোরের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া জানান, 'বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।' তবে আগামীকাল সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

17 Sep 25 1NOJOR.COM

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়া স্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র-সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, আগস্টের শেষ দিকে সিএসটিও-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী। অঞ্চলটির ৪১টি স্থানে চলা এ মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের লাখেরও বেশি সেনা সদস্য। এর আগে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।

17 Sep 25 1NOJOR.COM

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো।

ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে এটি ট্রাম্পের নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করার কথা রয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন-লন্ডন ‘বিশেষ সম্পর্ক’ জোরদার হয়েছে বলে প্রচার করতে চেষ্টা করবেন। এর আগে ট্রাম্পের আগমন ঘিরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস যৌথভাবে ‘ট্রান্সআটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। বুধবার ট্রাম্পকে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। স্টারমার চান যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য ব্রিটেনকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে। সেজন্য গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠকের আয়োজন রয়েছে। বৃহস্পতিবার স্টারমার তার কান্ট্রি রেসিডেন্স চেকার্সে ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন।

17 Sep 25 1NOJOR.COM

ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে এটি ট্রাম্পের নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জামায়াত মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী শাহজাহান মিয়া। এক গণসংযোগ তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি বাবুরহাট বাজার এলাকার দোকানপাট ও মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে থাকার আহবান জানান।

17 Sep 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহজাহান মিয়া।

কংগ্রেস অভিযোগ করেছে, বিহারের ভাগলপুরে ১,০৫০ একর জমি মাত্র ১ টাকা বার্ষিক ইজারায় ৩৩ বছরের জন্য আদানি গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ১০ লাখ গাছ থাকা ওই জমিতে গড়ে উঠছে ২,৪০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বিনামূল্যে জমি, কয়লা ও পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হলেও বিহারের মানুষকে প্রতি ইউনিট ৬.৭৫ টাকায় কিনতে হবে। তার অভিযোগ, কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে অন্যায্যভাবে। এখনো সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেছেন, ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে। বাংলাদেশের বর্তমান সংবিধানে মানুষের মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যার কারণে গণপরিষদের দুইজন গুরুত্বপূর্ণ সদস্য সংবিধানে স্বাক্ষর করেননি। আরও বলেন, জনগণ দ্বারা নির্বাচিত একটা গণ পরিষদ কেবল সংবিধান প্রণয়ন করতে পারে। অথচ ১৯৭২ সালে গণপরিষদ গঠন করা হয়েছে ১৯৬৯ সালে পাকিস্তান সরকারের অধীনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। স্বাধীন দেশে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়নি। যার ফলে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যেই সংবিধান জনমানুষের মৌলিক চাহিদার কথা বলা হয় না, জনমানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয় না সেই সংবিধান আমরা চাই না। আওয়ামী লীগের ফিরে আসা আটকাতে নতুন সংবিধান লাগবে।’ তাছাড়া ৫৪ বছর ধরে সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি স্থান পায়নি। এদিকে যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, ‘সংবিধানের একেকটা অঙ্গ প্রতঙ্গ কাটাছেঁড়া করে সংবিধানকে বিদঘুটে ও বিশ্রি করে ফেলা হয়েছে। এই সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আমাদের নতুন সংবিধান লিখতে হবে।'

17 Sep 25 1NOJOR.COM

ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করতে হবে। বর্তমান সংবিধানে মানুষের মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি: তারিকুল

মঙ্গলবার রাত সাড়ে আটটায় টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুইজবাড়ি বাজার এলাকার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে। ওই বিএনপি নেতার নাম এসএম আনিছুর রহমান ওরফে উত্তম। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক। তার স্ত্রীর নাম লিলি আক্তার। টাঙ্গাইল সদর থানার ওসি তানভির আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

17 Sep 25 1NOJOR.COM

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে ভারত ও শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এর আগে তাদের সম্মানে ইন্ডিয়া হাউসে সংবর্ধনা দিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন। প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন।

17 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের নারী ক্রিকেটারদের সম্মানে ইন্ডিয়া হাউসে সংবর্ধনা দিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল। এ ধরনের দাবি শুধু অনভিপ্রেতই নয়, বরং সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপদজনক। তিনি বলেন, অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলামীর নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অথচ আজ সেই জামায়াতই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে—এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক। আরও বলেন, দেশের ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে লিপ্ত হয়নি কিংবা নিষিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করেনি। তাই এই ধরনের দাবি কেবল অযৌক্তিকই নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও জনগণের রায়ের প্রতি অবমাননা।

17 Sep 25 1NOJOR.COM

অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলামীর নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অথচ আজ সেই জামায়াতই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে: আনিসুল

মাদকবিরোধী জাতীয় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চলতি সেপ্টেম্বর মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা করেছে কারা অধিদপ্তর। অধিদপ্তরের একবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক সমস্যা বর্তমানে বৈশ্বিক সংকট হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশেও এর বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে কারাগারে আগত দর্শনার্থী, বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কারাবন্দি ও কর্মচারীদের মধ্যে সন্দেহভাজনদের ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। এতে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হবে। কারা অধিদপ্তর জানিয়েছে, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে তাদের পুনর্বাসনে আধুনিক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

17 Sep 25 1NOJOR.COM

কারাবন্দি ও কর্মচারীদের মধ্যে সন্দেহভাজনদের ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। এতে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হবে: কারা অধিদপ্তর

বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণেই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে।' তিনি বলেন, ‘আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’ আরও বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা বরদাস্ত করা হবে না।' এই নেতা বলেন, ‘আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব।' সরওয়ার বলেন, ‘আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।’

17 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: সরওয়ার

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে, বাচ্চাদের মানসিক ও আদর্শিক ঘাটতি দেখা যাচ্ছে। সরকার সে দিকে লক্ষ না করে গানের জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছে।’ তিনি বলেন, ‘মানুষ বাচ্চাদের ছোটকালে ইসলাম শেখাতে চায়। ইসলামের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। আমরা দাবি জানাচ্ছি যে, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে; না হয় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।’ আরও বলেন, ‘৫ আগস্টের পরে সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে। তাই উলামায়ে কেরামকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।' রেজাউল করিম বলেন, ‘এখন সময় মূলগাছ হয়ে ওঠা। তাই যারা ইসলামী মূল্যবোধের কথা বলে, কিন্তু দেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে হুমকি দেয়, যারা ইসলামী শরিয়াহ আইনে বিশ্বাস করে না বলে ঘোষণা দেয়, তাদের সাথে ঘনিষ্ঠতা উলামায়ে কেরামের শানে মানানসই না।’

17 Sep 25 1NOJOR.COM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালায় সংগীত বিষয়ের সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সমালোচনা করে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন রেজাউল করিম।

ঢাবিতে গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জিওপি নেতা রাশেদ খান বলেছেন, দীর্ঘসময় পরে হলেও আমি ন্যায়বিচার পেতে যাচ্ছি। প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর প্রতিক্রিয়ায় রাশেদ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে, তারা গুরুত্বের সহিত আমার অভিযোগ বিবেচনা করেছে। গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানীকে জিএস ঘোষণা করে। এতটুকুতেই আমার তৃপ্তি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে 'গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ছিল'।

17 Sep 25 1NOJOR.COM

তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানীকে জিএস ঘোষণা করে। এতটুকুতেই আমার তৃপ্তি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে 'গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ছিল': রাশেদ

২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন।

17 Sep 25 1NOJOR.COM

২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে, জিএস নির্বাচিত হওয়াকেও অবৈধ ঘোষণার সুপারিশ করা হয়েছে।

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না বলে তুলে ধরার চেষ্টা করছে একটি মহল। তবে ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে। ফুয়াদ বলেন, ‘ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব।’ আরো বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। যদি আমরা সংকল্প নেই যে, আমরা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখব।’

17 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। যদি আমরা সংকল্প নেই যে, আমরা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখব: ফুয়াদ

হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না’ বলে যে বক্তব্য বাবুনগরী দিয়েছেন, তা অসত্য ও মনগড়া। তিনি বলেন, জামায়াতে একটি নিয়মতান্ত্রিক ও ইসলামি ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে দেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে। জামায়াতের বহু নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। জামায়াতের কোনো নেতা বা কর্মী কোনো দিন কওমি, দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন—এমন প্রমাণ নেই। আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন। তারা কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্তহস্তে সাহায্য-সহযোগিতা করেছেন। সংশ্লিষ্ট সবাইকে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

17 Sep 25 1NOJOR.COM

‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না’ বলে যে বক্তব্য বাবুনগরী দিয়েছেন, তা অসত্য ও মনগড়া: জামায়াত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এহসানুল মাহবুব জুবায়ের এবং মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন

17 Sep 25 1NOJOR.COM

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে জর্জিয়েভা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনা করেন। জর্জিয়েভা বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসা করে বলেন, বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো সাহসী পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। ইউনূস এ সময় আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই কঠিন সময়ে আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’ প্রধান উপদেষ্টা পুনরায় আশ্বস্ত করেন যে আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে পূর্বের কাজে ফিরে যাবেন। ফোনালাপে আইএমএফ প্রধান বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। অধ্যাপক ইউনূস জানান, উদ্যোগ নিয়েছেন। ইউনূস নেপালের চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রসঙ্গ উল্লেখ করেন।

17 Sep 25 1NOJOR.COM

আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে পূর্বের কাজে ফিরে যাব: ইউনূস

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন। মঙ্গলবার চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ তিনি মহড়া পরিদর্শন করেন। আইএসপিআর জানায়, জ্যাকবসন দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী যৌথ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। যা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

17 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করেছেন জ্যাকবসন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আসন্ন হজের সময় বিমান ভাড়া কমাতে হাবসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। প্রয়োজনে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহায়তা নেয়া হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পুরনো ঠিকানায় ফিরে যাব। তবে আগামী সরকারের জন্য একটি ভালো ব্যবস্থাপনা তৈরি করে দিয়ে যেতে চাই। নির্বাচন হলে আগামী মে মাসের নতুন মন্ত্রীই হজের বিষয়টি দেখবেন। সেক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবো। উপদেষ্টা জানান, সৌদি সরকারের অনুমতি পেলে সৌদি আরবে হাজিদের জন্য আবাসন ব্যবস্থা তৈরি করতে সরকার আগ্রহী।

17 Sep 25 1NOJOR.COM

আসন্ন হজের সময় বিমান ভাড়া কমাতে হাবসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। প্রয়োজনে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহায়তা নেয়া হবে: ধর্ম উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে রিজার্ভ চুরি ও নগদ-এর অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মেজবাউল ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। ওই দিনই তাকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি রয়েছে তার। সেই সূত্রে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিভিন্ন ডিজিটাল লেনদেনের উদ্যোগে সম্পৃক্ত ছিলেন তিনি। গণঅভ্যুত্থানের পর মেজবাউলকে প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে বদলি করা হয়।

16 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের শক্তি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কোম্পানির সঙ্গে যুক্ত থাকলেও ব্যক্তিগত কোনো প্রভাবের কারণে নয়, দেশীয় চাহিদার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে দামে বেশি হলেও গম আমদানি ভোক্তাদের প্রভাবিত করবে না এবং সার আমদানিতে দুর্নীতি অভিযোগ মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

একটি সিএনএন প্রতিবেদনে জানানো হয়েছে, অধিকাংশ মার্কিন সেনার কাছে যুদ্ধক্ষেত্রে ড্রোন কার্যকরভাবে পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা নেই। যদিও যুক্তরাষ্ট্র উন্নত সামরিক সরঞ্জামে সফল, আধুনিক ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশলে এখনও প্রস্তুত নয়। রাশিয়া ও চীনের ড্রোন উৎপাদন ক্ষমতা অনেক বেশি। প্রতিক্রিয়ায়, সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দ্রুত ড্রোন উন্নয়ন, পরীক্ষা ও মোতায়েন এবং প্রতি়-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দেন, যাতে আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।

রাশিয়া বাল্টিক সাগরের কাছে কালিনিনগ্রাদ অঞ্চলে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আধুনিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে। মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা করা হয়। পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড বহনক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ২০২২ সালের ডিসেম্বরে প্রথম বেলারুশে মোতায়েন করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত এ ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও পূর্ব ইউরোপের নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।

দোহায় আরব-ইসলামিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হামাসের আলোচক দলের ওপর ইসরাইলের হামলাকে ‘দস্যুতার নতুন মাত্রা’ বলে নিন্দা জানান। তিনি নেতানিয়াহুর সরকারকে গণহত্যা ও অস্থিতিশীলতার অভিযুক্ত করে ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইনি পদক্ষেপের আহ্বান জানান। এরদোগান কাতারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সহযোগী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালের সীমারেখায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, ইসরাইলি হামলা থেকে রেহাই পাবেন না। কাতারে এক হামলায় ছয়জন নিহত হলেও শীর্ষ নেতারা বেঁচে যান। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাশে দাঁড়িয়ে তিনি আত্মরক্ষার নামে সীমান্তের বাইরে অভিযান চালানোর অধিকার দাবি করেন। এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা, যার মধ্যে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নেতানিয়াহু স্বীকার করেছেন হামলাটি ইসরাইল একাই চালিয়েছে, আর রুবিও বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় মিত্রদের সঙ্গে শক্ত সম্পর্ক বজায় রেখেছে।

গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে ছাত্র অধিকার পরিষদ। রমনা মডেল থানায় এ মামলা করেন আখতারুজ্জামান সম্রাট মাঝি। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে, গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

16 Sep 25 1NOJOR.COM

গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে ছাত্র অধিকার পরিষদ।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে গাজা যুদ্ধ ও তার সরকারের কট্টর নীতির কারণে দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। অর্থ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং অস্ত্র উৎপাদনে বাইরের ওপর নির্ভরতা কমাতে হবে। যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইতোমধ্যেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। অন্যদিকে কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে নেতানিয়াহুর ব্যর্থ নীতির ফল বলেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে। আসন্ন সাধারণ এই অধিবেশনের সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই। চার বছর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম। উপদেষ্টা জানান, আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশের অনেক পরে নিয়েছে। তবে এতে কেউ কারো মুখোমুখি নয়। উপদেষ্টা বলেন, শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের মেরে ফেলার চেষ্টা অদ্ভূত ঘটনা। এটা ইসরায়েলের গর্হিত কাজ। সোমবার দোহায় আরব-ইসলামিক দেশগুলোর জরুরি বৈঠক হয়। সেখানে থেকে ফিরে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন উপদেষ্টা।

16 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে। সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লেখেন, এতে অর্থনীতি ও জনগণ সরাসরি প্রভাবিত হতে পারে। এছাড়া, পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে। আরও লেখেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ভর্তুকিসহ যেসব বাণিজ্য সুবিধা দিচ্ছে তা আর পাওয়া যাবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ঝুঁকিমুক্ত থাকে, তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। দেশের রিজার্ভ ও ঋণের চাপ রয়েছে।

16 Sep 25 1NOJOR.COM

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে, কিছু কিছু গণমাধ্যমে ভূয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। উক্ত সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যে সকল ভূয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের নাম যাচাই বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়াও গণমাধ্যমে যে সকল ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তা পুনরায় যাচাই-বাছাই করছে। কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

16 Sep 25 1NOJOR.COM

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। দুদু বলেন, আওয়ামী লীগ নানা ভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে। এই দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। বিএনপিকে ক্ষমতায় আনতে নেতা-কর্মীদের তাগাদা দিয়ে বলেন, আগামীর নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নেই।

16 Sep 25 1NOJOR.COM

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: দুদু

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা গেজেট কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইজন মনোনয়ন প্রত্যাশীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়। আদালতে রিটের পক্ষে থাকা আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, আগামী ১০ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, নির্বাচনী আইনের সেকশন ৭ কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং গেজেট কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন। এর আগে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালের পক্ষে গেজেট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়।

16 Sep 25 1NOJOR.COM

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা গেজেট কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, কেউ যদি ক্যানসারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন। আরও বলেন, আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব-যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন-দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। প্রসঙ্গত, গতকাল মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

16 Sep 25 1NOJOR.COM

স্বাস্থ্য উপদেষ্টা ক্যানসারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত: আসিফ মাহমুদ

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে বই কলম হাতে নিয়ে এই ছাত্রসমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে। দুলু বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যেই উল্লেখ আছে আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ। যা নতুন প্রজন্মকে শিক্ষিত করে পৃথিবীর মানচিত্রে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। সেইসাথে আত্মনির্ভরশীল জাতি হিসেবেও নিজেদের দাঁড় করাবে। তিনি বলেন, ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নাটোরের ছাত্রদলকর্মী রিফাদ মাহমুদ আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা দেশের জন্য এক অনন্য গৌরব।

16 Sep 25 1NOJOR.COM

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে বই কলম হাতে নিয়ে এই ছাত্রসমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে: দুলু

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকরা বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিশেষ বোর্ড সভা শেষে এ কথা জানান। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই এর লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।

16 Sep 25 1NOJOR.COM

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকরা বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করবে: আরিফ

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমিই শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে। এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। অর্থাৎ রায়ের দিকে দ্রুততম সময়ে যাবে। তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। এজন্য যেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার। সব রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেন তাদের ইশতেহারে নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখে।

16 Sep 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমিই শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে: নাহিদ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হবে, আর পতিত স্বৈরাচার সুযোগ নেবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেছেন, নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা নিতেই আন্দোলনকারী দলগুলো হয়তো আরও অনেক দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে। সালাহউদ্দিন বলেন, বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে। তবে এমন কোনও প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোন সমস্যার সমাধান সম্ভব।

16 Sep 25 1NOJOR.COM

নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা নিতেই আন্দোলনকারী দলগুলো হয়তো আরও অনেক দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি: সালাহউদ্দিন

শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু মেলার মোড় থেকে লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে, পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ‘ছাড়িয়ে নিয়ে যায়’। শেরেবাংলা নগর থানার ওসি জানান, আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি। এছাড়া ওই ‘ব্যাকআপ টিম’ থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি।

16 Sep 25 1NOJOR.COM

শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে: পুলিশ

কমপক্ষে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। আজ ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে। তাহের জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়। তিনি বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি। এ সময়, ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

16 Sep 25 1NOJOR.COM

কমপক্ষে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে: তাহের

প্রতীক প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শাপলা প্রতীকের ব্যাপারেই ভাবছি। এখন পর্যন্ত বিকল্প অন্য কোনও প্রতীক নিয়ে আমাদের ভাবনা নেই। শতাধিক আইনজীবী বিবৃতি দিয়ে জানিয়েছেন, শাপলা প্রতীক প্রদানে আইনগত কোনও বাধার জায়গা নেই। আখতার বলেন, নির্বাচনের যে আলোচনা সেটা অবশ্যই প্রাসঙ্গিক। কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন, সেটা পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে ইঙ্গিত দেয়। সেটা বাংলাদেশে আমরা হতে দেবো না। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা সংস্কার প্রস্তাবনাগুলোর বাইরে যেতে পারবেন না। এইটা পাকাপোক্ত করেই ক্ষমতা অর্পণ করার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এদিকে এনসিপির আরিফুল ইসলাম আদীব বলেছেন, নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত এবং এনসিপি মনে করে গণপরিষদই বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল সমাধান। ভোটের ক্ষেত্রে জোটের বিষয়ে এনসিপি এখনও কোনও ধরনের চিন্তা-সমঝোতা করেনি। বরং এনসিপি মনে করে তরুণদের যে প্রজন্ম, আগামীতে তাদেরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ আসতে পারে। এদিকে আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেভাবে ফাংশন করছে তাতে করে তারা নির্বাচন আয়োজনের মতো প্রস্তুত হয়েছে বলে আমাদের কাছে এখনও মনে হয় না।

16 Sep 25 1NOJOR.COM

শাপলা প্রতীকের ব্যাপারেই ভাবছি। এখন পর্যন্ত বিকল্প অন্য কোনও প্রতীক নিয়ে আমাদের ভাবনা নেই: আখতার

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ফরিদপুর-২ ও ৪ আসনের দুইটি ইউনিয়ন নিয়ে যে অসন্তোষ সেটি অনাকাঙ্ক্ষিত। অসন্তোষ থাকতেই পারে, এর প্রকাশটা সবার জন্য ক্ষতিকর হবে এমনটি কাম্য নয়। আমরা এ দেশেরই সন্তান। ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। তিনি বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের চিঠি গতকাল পেয়েছি। জেলা প্রশাসক যে চিঠি লিখেছেন, সেটা তার অবস্থান থেকে লিখেছেন। সীমানা নির্ধারণ চূড়ান্ত হয়েছে। আর এই সীমানার বিষয়ে আদালতে রিট করা হয়েছে। আদালত থেকে নিষ্পত্তির জন্য আমাদের অপেক্ষা করা উচিত। উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

16 Sep 25 1NOJOR.COM

ফরিদপুর-২ ও ৪ আসনের দুইটি ইউনিয়ন নিয়ে যে অসন্তোষ সেটি অনাকাঙ্ক্ষিত। অসন্তোষ থাকতেই পারে, এর প্রকাশটা সবার জন্য ক্ষতিকর হবে এমনটি কাম্য নয়: সচিব আখতার

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এই গণহত্যায় উস্কানি দিচ্ছে বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি দায়ী করা হয়েছে। ৭২ পৃষ্ঠার প্রতিবেদনে, গণহত্যার দাবিকে সমর্থনের জন্য হত্যাকাণ্ডের মাত্রা, ত্রাণ প্রবেশে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুত ও ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসসহ বিভিন্ন আগ্রাসনের তথ্য তুলে ধরা হয়। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি গণহত্যায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

16 Sep 25 1NOJOR.COM

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা বলে জানিয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এর আগে স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদি ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হয়। উল্লেখ্য, বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা পুরো বিশ্বের ৭৫ শতাংশ।

16 Sep 25 1NOJOR.COM

ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ।

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। মঙ্গলবার সকাল দশটার দিকে শুরু হওয়া কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে।

16 Sep 25 1NOJOR.COM

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টার জানান, দুপুর পৌনে ১টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে লাইন সেপারেটরের পাত ভেঙ্গে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অনেক যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা হয়েছে।

16 Sep 25 1NOJOR.COM

রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুয়েট শিক্ষার্থীরা দাবি করেছেন, আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা। তারা বলেন, দাবি আদায়ে ‘রাজপথ অবরোধ’সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না তারা। বুয়েট শিক্ষার্থীরা আবারও তাদের ৩ দফা দাবি তুলে ধরেন। যার অন্যতম—৯ম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া—১০ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিলসহ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

16 Sep 25 1NOJOR.COM

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা। দাবি আদায়ে ‘রাজপথ অবরোধ’সহ সাধারণ মানুষকে জিম্মি করব না: বুয়েট শিক্ষার্থীরা

জাতীয় ডায়লগে ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় তার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। ঐক্যবদ্ধ জাতীয় সেচ্ছাসেবক তৈরি করা হবে। যার মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবে। তিনি বলেন, দুর্যোগে পূর্ব সর্তকতা নিশ্চিতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় খুব দরকারি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ প্রবণ মানুষদের জন্য কাজ করা সম্ভব হবে। উল্লেখ্য, আয়োজনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, আর্ন্তজাতিক সাহায্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

16 Sep 25 1NOJOR.COM

প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় তার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। ঐক্যবদ্ধ জাতীয় সেচ্ছাসেবক তৈরি করা হবে: ত্রাণ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজার বিবেচনা করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব—যে দেশই হোক না কেন, দাম তুলনা করে কেনা হচ্ছে। সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বৈঠকে বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র, সার, এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য ঘাটতি কমানো নির্ভর করছে বাণিজ্য ঘাটতি কমাতে কী কী আমদানি করা যেতে পারে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে কিছুটা দাম বাড়তে পারে, তবে এতে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না। এখন ব্যবসার পরিস্থিতি আগের চেয়ে ভালো। ফাঁকি দেয়া অনেক ট্যাক্স উদ্ধার হচ্ছে। এদিকে সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে বলেন, কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে।

16 Sep 25 1NOJOR.COM

আন্তর্জাতিক বাজার বিবেচনা করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব—যে দেশই হোক না কেন, দাম তুলনা করে কেনা হচ্ছে: সালেহউদ্দিন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন গিয়ে তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আরও বলেন, আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবো, ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। এমন রাষ্ট্র বানাতে চাই, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবো। যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন সরকার কারও প্রতি কোনো পার্থক্য করবে না।

16 Sep 25 1NOJOR.COM

কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার: প্রধান উপদেষ্টা

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে। তিনি বলেন, ‘নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছে ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি নির্বাচন না দিয়ে নানা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উসকানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। ফলে মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমণ করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিবৃত করতে পারেনি।’ আরও বলেন, ‘এদেশের ব্যবসা-বাণিজ্য আজ কোনো কিছুই সচল নেই। অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে মানুষকে বুঝাতে চায় বিদেশে থেকে তারা বিনিয়োগ আনবে। বাংলাদেশে যেসব মিল-ফ্যাক্টরি ও কল-কারখানা আছে সেগুলোতে আপনি বিদ্যুৎ-গ্যাস দিতে পারেন না। বিদেশি বিনিয়োগকারীদের কথা বলে মানুষকে ভাওতা না দিয়ে দেশের শিল্পপতি ও বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ করে দিলে দেশের অর্থনীতি স্বচ্ছল হবে।’

16 Sep 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না: রেদোয়ান

মঙ্গলবার ফরিদপুরে সংসদীয় আসনের পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জানা যায়, জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষ্যে মানুষের ভোগান্তি যাতে না হয় এজন্য আজ দুপুর ১২টার পর থেকে রাস্তা ছেড়ে দেয়ার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তারা। আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোন অবরোধ থাকবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেয়া হবে। এ সময়, আগামী রোববার তাদের ৫ দফা দাবি মেনে নেয়া না হলে, পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে সোমবারের সহিংসতার পর আজ সকালে পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি পয়েন্টে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে মহাসড়ক অবরোধ করেনি তারা।

16 Sep 25 1NOJOR.COM

ফরিদপুরে সংসদীয় আসনের পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। এর আগে পাঁচ দফা দাবিতে দলটি আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। জামায়াত বলেছে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি আমলে নিয়ে বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াত অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। তবে বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে ইতোমধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে– ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে। আরও বলা হয়েছে, আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

16 Sep 25 1NOJOR.COM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত, বিক্ষোভ হবে বিকালে।

গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় শহরটিতে বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে দখলদাররা। এই তীব্র হামলার কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ লিখেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরাইল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার বাহিনী। শুধু জায়তুন এলাকায় আগস্টের শুরু থেকে ১ হাজার ৫০০’র বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু গাজা সিটিতেই ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় বছর বয়সি যমজ শিশুও রয়েছে। এছাড়া তিন সাংবাদিকও পৃথক হামলায় নিহত হয়েছেন।

16 Sep 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় গাজায় বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে দখলদাররা।

ভিপি সাদিক কায়েম বলেন, শিবিরের মাঝে নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব খুঁজে পেয়েছেন নারীরা। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে। পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা—এসব একেবারেই চলবে না। যার যে অধিকার, যে চয়েস, যে রুচি—সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’ সাদিক বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল, তা ভেঙে গেছে। নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমরা প্রতিষ্ঠার পর থেকেই দিয়ে আসছিলাম, বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি। তবে জুলাই বিপ্লবের পর এক বছর ধরে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না—এটাই আমাদের স্লোগান। এরই মধ্যে আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা নিয়েছি এবং শিগগির এসবের বাস্তবায়ন শুরু হবে।’ আরো বলেন, এখানে বিভাজন চলতে পারে না। যেকোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা পাশে থাকব।

16 Sep 25 1NOJOR.COM

হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে: সাদিক কায়েম

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিনগত মধ্য রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। ফিরবেন বুধবার দিনগত রাতে। স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম এ তথ্য দেন। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি এর আগেও চিকিৎসাসেবা নিতে সিঙ্গাপুরে গেছেন।

16 Sep 25 1NOJOR.COM

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ক্যানসারের রোগী স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা দোহায় এক জরুরি শীর্ষ সম্মেলনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এতে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। হামাস জানিয়েছে, হামলায় তাদের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ এসব কার্যক্রম হতে পারে, ‘ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।' আরব আমিরাত ও বাহরাইনসহ জর্ডান, মিসর এবং মরক্কো এরই মধ্যে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি, ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন সংস্থাটির সদস্যপদ স্থগিত করতে সমন্বিত পদক্ষেপ নেয়। এদিকে ইসরাইল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন। দোহায় সম্মেলনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, মাসুদ পেজেশকিয়ান, শিয়া আল-সুদানি, রিসেপ তাইয়েপ এরদোগান এবং মাহমুদ আব্বাস প্রমুখ অংশ নেন।

16 Sep 25 1NOJOR.COM

আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা দোহায় এক জরুরি শীর্ষ সম্মেলনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনও হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র। অনেকেই এটি জানেন না। এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা। এতে মোট ছয়জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের বিরুদ্ধে ‌নিন্দা জানায়। তবে কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল হোয়াইট হাউস থেকে।

16 Sep 25 1NOJOR.COM

বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনও হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র: ট্রাম্প

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার নগদবিহীন ও নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থায় আর টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না। নির্দিষ্ট ইটিসি লেন ব্যবহার করে নিবন্ধিত গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবে। এ সময় ব্যবহারকারীর প্রিপেইড অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। এই সেবা ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গাড়ি নিবন্ধন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে একবার যাচাই-বাছাই শেষ করলে ভবিষ্যতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গাড়িকে শনাক্ত করতে পারবে। এ নিয়ে ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে। ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ, প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে। ১০ থেকে ১৫ দিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে এটি পুরোপুরি চালু হবে।

16 Sep 25 1NOJOR.COM

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যবস্থায় আর টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। সকাল ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন।

16 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। মঙ্গলবার দুপুর আড়াইটার পর তিনি ট্রাইব্যুনালে যাবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন ট্রাইব্যুনালের বিচারকাজের শুরুতে অবশিষ্ট সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই নেওয়া হবে নাহিদ ইসলামের সাক্ষ্য। গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল।

16 Sep 25 1NOJOR.COM

নাহিদ ইসলাম জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

ভেনেজুয়েলার আরও একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে তিনজনের। ডোনাল্ড ট্রাম্পের দাবি- নৌযানটিতে করে মাদক পাচার করা হচ্ছিলো যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালায় অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ। যা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। এর আগে, আরও একটি মাদকবাহী নৌযানে হামলা চালায় ওয়াশিংটন। প্রাণ যায় কমপক্ষে ১১ জনের। মাদক বিস্তাররোধে সম্প্রতি, ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ারসহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

16 Sep 25 1NOJOR.COM

ভেনেজুয়েলার আরও একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে তিনজনের।

এক বৈঠকে পাল্টা শুল্ক আরও কমাতে সহযোগিতা করতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ। অন্যদিকে ইউএসটিআর আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতি বজায় রেখে শ্রম আইন সংস্কারের তাগিদ দিয়েছে। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা ইতিমধ্যেই ২০ শতাংশ ট্যারিফ সুবিধা অর্জন করেছি, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানির ওপর গড় শুল্ক ১৬ দশমিক ৫ শতাংশ। ফলে মোট শুল্কের পরিমাণ প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ, যা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। স্ট্যাকিং মেথড ব্যবহার করে অন্যান্য পণ্যের সঙ্গে এই শুল্কের সমন্বয় করা যেতে পারে। এদিকে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি বলেন, আর্জাতিক মানদণ্ডের সাথে সংগতি বজায় রেখে বাংলাদেশে শ্রম আইন সংস্কার করা হবে, এটি অত্যন্ত প্রত্যাশিত। এ নিয়ে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর সংশোধনী নিয়ে সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়া শ্রম আইন সংশোধনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়া হয়েছে।

16 Sep 25 1NOJOR.COM

পাল্টা শুল্ক আরও কমাতে সহযোগিতা করতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্লান, উদ্দেশ্যপ্রণোদিত। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। একটি ইসলামি দল পিআর-এর জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্য মঙ্গল হবে না। বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, ‘শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিলো শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না।’

16 Sep 25 1NOJOR.COM

পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্লান, উদ্দেশ্যপ্রণোদিত। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে: রিজভী

ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। তাদের গ্রেফতার করতে আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’ প্রসঙ্গত, সোমবার ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। এরপর ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে কথা বলন ডিআইজি। তিনি জানান, ঘটনায় তার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং মানুষের আবেগ-অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেটি বিবেচনা করা হবে। এছাড়া হাইকোর্টে রিট হয়েছে। তিনি ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

16 Sep 25 1NOJOR.COM

যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। তাদের গ্রেফতার করতে আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি: ভাঙ্গার ঘটনায় ডিআইজি মল্লিক

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট থেকে বাবা-মা এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপুল, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে শিপলু। অতিরক্তি পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শিপলুর অনেক টাকা ঋণ এবং তার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলা ছিলো। এতে নিজের কোনো রোজগার না থাকাসহ পাওনাদারদের চাপেই এ হত্যাকাণ্ড।

16 Sep 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জে দরজা ভেঙে একটি ফ্ল্যাট থেকে বাবা-মা এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজিবির কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের অসংখ্য নৌযান জলসীমা অতিক্রম করে ‘রহস্যজনকভাবে’ মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করছে। তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তায় বিজিবি রাডার থেকে তথ্য সংগ্রহ, ড্রোন, নাইটভিশন ডিভাইস এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি জানিয়েছেন, নাফ নদী ও মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কুয়াকাটা দিয়ে মাদক চোরাচালানের দুইটি অন্যতম প্রধান পথ তৈরি হয়েছে। যে পথে অধিকাংশ চোরাচালান হচ্ছে। আর ৮০ শতাংশ মাদকই সাগর উপকূলীয় এলাকা দিয়ে চোরাচালানের ডিজিটাল ফুটপ্রিন্ট বিজিবির কাছে রয়েছে। আরো জানানো হয়, গত দুই মাসে ২৮ লাখের বেশি ইয়াবা, প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৮৮ কোটি টাকার বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময়ে সীমান্ত দিয়ে আসা ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো মিয়ানমার থেকে আসা। গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত সমুদ্র থেকে আরাকান আর্মি হাতে ২২৮ জন জেলে ধরে নিয়ে যাওয়ার তথ্য জানানো হয়। আটকদের মধ্যে বিজিবির প্রচেষ্টায় ১২৪ জনকে ফেরত আনা হয়েছে। এখনও ১২টি ট্রলারসহ ১০৪ জন জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। যার মধ্যে ৯৫ জন বাংলাদেশি এবং ১৩৩ জন রোহিঙ্গা।

16 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের অসংখ্য নৌযান জলসীমা অতিক্রম করে ‘রহস্যজনকভাবে’ মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করছে: মহিউদ্দিন

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে জানান, তিস্তা প্রকল্পের বিষয়ে একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান আগেই জানিয়েছেন যে, জানুয়ারি নাগাদ তিস্তা প্রকল্পের কাজ শুরু হতে পারে। এই প্রকল্প চীনের ঋণে হবে। বাংলাদেশের তরফ থেকে ৫৫ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চীনের সঙ্গে চুক্তি সম্পাদনে আগ্রহী। এদিকে চীনের বৈশ্বিক সুশাসন উদ্যেগে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এই বিষয়ে বাংলাদেশ নোট নিয়েছে। গত মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরের পর তিস্তা প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু করে সরকার। এর পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে মে মাসে একটি চিঠি দেয়। ২০২৪ সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন, শেখ হাসিনাও সেটিই চেয়েছিলেন।

16 Sep 25 1NOJOR.COM

চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে জানান, তিস্তা প্রকল্পের বিষয়ে একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি এমন সংবিধান চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার সমুন্নত থাকবে। আর জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক অঙ্গীকার নয়, এটিকে আইনি ভিত্তি দিতে হবে। তিনি বলেছেন, বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন সংবিধানের বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আরেক নেতা জাবেদ রাসিন বলেন, এনসিপি কোন দলের সাথে জোট বা পিআর নিয়ে যুগোপৎ আন্দোলনে যাবে না। তবে এনসিপি উচ্চকক্ষে পিআর এর বাস্তবায়ন চায়। আখতার হোসেনও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে এনসিপির পিআর পদ্ধতি চাওয়ার কথা জানান।

16 Sep 25 1NOJOR.COM

এনসিপি এমন সংবিধান চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার সমুন্নত থাকবে। আর জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক অঙ্গীকার নয়, এটিকে আইনি ভিত্তি দিতে হবে: আখতার

রোববার চাঁপাইনবাবগঞ্জে ২৪ সনাতনী ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছেন। রোববার তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতের অমুসলিম শাখায় যোগ দেন। তবে এই দিন যোগদানকারীদের মধ্যে একজন মুসলিম ব্যক্তিও রয়েছেন। সদ্য যোগদানকারী সুমন কুমার সাহা বলেন, ইতোপূর্বে এই দল থেকে বিপদে-আপদে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। এছাড়া তারা আমাদের সনাতন ধর্ম পালনে কখনও বাধা দেননি। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে জামায়াত একটি আদর্শভিত্তিক দল। এদিকে জামায়াত নেতা লতিফুর রহমান জানান, শ্রী সুমন কুমার সাহার নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীরা আমার মাধ্যমে দলে যোগদান করেছেন। বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। গঠনতন্ত্রের ১১ ধারায় বলা হয়েছে- রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে ঐকমত্য পোষণ করলে সব ধর্মের মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারবে। কুরআন এসেছে মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য কুরআন আসেনি। এমন ব্যবস্থায় আমরা আছি যেটা আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় একজন সৎ এবং যোগ্য লোকের দরকার। ইসলাম বলে দিয়েছে- ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, অন্যের ধর্ম নিয়ে গালাগালি করিও না। এ কথাগুলো বললাম তারপর তারা দলে যোগ দিয়েছেন।

16 Sep 25 1NOJOR.COM

রোববার চাঁপাইনবাবগঞ্জে ২৪ সনাতনী ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছেন। তবে এই দিন যোগদানকারীদের মধ্যে একজন মুসলিম ব্যক্তিও রয়েছেন।

আগামী ১ সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাগছাস। বাগছাসের পাঁচ দফা দাবি হলো-সম্পূরক বৃত্তি প্রদানের সুনির্দিষ্ট ঘোষণা ও প্রশাসনিক বাধা দূরীকরণ; আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রস্তুত; ৪৫ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন; দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দ্রুত অগ্রগতি নিশ্চিত; ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত শেষ করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। সংগঠনটির নেতা ফেরদৌস শেখ বলেন, ১৪ মে অনুষ্ঠিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার কিছু প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পে এখনো মাটি ভরাট সম্পন্ন হয়নি ও দ্বিতীয় ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয়নি। জকসু নির্বাচনের সংবিধি ইতোমধ্যে পাস হলেও তা এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আবার ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় নির্বাচনও পিছিয়ে যাচ্ছে।

16 Sep 25 1NOJOR.COM

আগামী ১ সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাগছাস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস আর ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।’

16 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রশিবির। জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতদিন কেটে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারে না। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, আমরা চাই যেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারে। জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যারা এ বিষয়ে আমাদেরকে হালনাগাদ তথ্য দিতে পারবে। আরো বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নের জন্য মঙ্গলবার থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব। শুরুতে দেওয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মতো কর্মসূচি নেওয়া হবে। ১ সপ্তাহের ভেতর আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাব আমরা।’

16 Sep 25 1NOJOR.COM

জকসু নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।

সোমবার রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, আগস্টে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন। এছাড়া নৌ-দুর্ঘটনায় ২৩ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আগস্টে ৪৮২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩২ জন এবং সবচেয়ে কম একজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫ জন।

16 Sep 25 1NOJOR.COM

আগস্টে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন। সবমিলিয়ে আগস্টে ৪৮২ জনের মৃত্যু হয়: রোড সেফটি

আর্থিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল রাজস্ব ক্ষতি-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তিনি।

16 Sep 25 1NOJOR.COM

আর্থিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে অতিরিক্ত সহকারী কর কমিশনার মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মাইলস্টোনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষার্থী রোহান (১৪) সুস্থ হয়ে উঠেছে, বাকিরাও শঙ্কামুক্ত। জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাকে সোমবার ছাড়পত্র দেয়। এ বিষয়ে পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন জানান, ৪৫ শতাংশের বেশি দগ্ধ নিয়ে ভর্তি হওয়া রোহান এখন সুস্থ। এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন আরও ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত। এর আগে ৩ সেপ্টেম্বর পাঁচ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। উল্লেখ্য, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বার্ন ইনস্টিটিউটেই ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর সেখানে ভর্তি হয়েছিলেন ৫৭ জন।

16 Sep 25 1NOJOR.COM

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষার্থী রোহান (১৪) সুস্থ হয়ে উঠেছে, বাকিরাও শঙ্কামুক্ত।

ফুটবলে পায়ের জাদু ও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভাইরাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বালক জিসানের পৃষ্ঠপোষকতা এবং লেখাপড়াসহ সব দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন বার্তা নিয়ে সোমবার জিসানদের বাড়িতে আসেন বিএনপি নেতা আমিনুল ইসলাম। জানা গেছে, একান্ত শৈশব থেকেই মেসি ও ম্যারাডোনার খেলা দেখে ফুটবল খেলার প্রতি দারুণ আগ্রহ তৈরি হয় কিশোরগঞ্জের ফেকামারা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসানের। শেষ পর্যন্ত দরিদ্র মা-বাবার আগ্রহেই ফুটবলের বিস্ময় বালক হয়ে ওঠে বড়দের সঙ্গেও মাঠে দাপিয়ে বেড়ানো শুরু করে জিসান। তারেক রহমান কর্তৃক খেলাধুলাসহ লেখাপড়া করানোর দায়িত্ব নেওয়ার এমন অসামান্য সুযোগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত জিসান ও তার বাবা জজ মিয়া। এদিকে আমিনুল ইসলাম বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনের এ ধরনের প্রতিভাকে লালনের মাধ্যমে আমাদের জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়।

16 Sep 25 1NOJOR.COM

ফুটবলে পায়ের জাদু ও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভাইরাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া জিসানের পৃষ্ঠপোষকতা এবং লেখাপড়াসহ সব দায়িত্ব নিলেন তারেক রহমান।

সোমবার যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়। একই সঙ্গে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।‌ সরকারের সব পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এ সময় তারা ধর্ম উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান। এছাড়া, সকলের অক্লান্ত পরিশ্রমে গতবারের মতো এবারও নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

16 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারকে পৈত্রিক সম্পত্তি মনে করেছে। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সম্পদের পাহাড় গড়েছে। জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। আরো বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ব্যবস্থা। কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল এর বিরোধিতা করে। অতীতের কোনো নির্বাচনের সঙ্গে ২০২৬ সালের নির্বাচন মিলবে না। অনেক ইসলামী দল মিলে নতুন একটি মোর্চা তৈরি হয়েছে। ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা রাজনৈতিক হানাহানি করি না, বিভেদের রাজনীতি করি না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, সম্প্রতি পিরোজপুরে একটি দলের উপজেলা কাউন্সিল অধিবেশনে নিজেদেরই কর্মীরা ভোটের ব্যালট বাক্স ছিনতাই করেছে। এজন্যই জনগণের আস্থা জামায়াতে ইসলামীর প্রতিই রয়েছে। আমার পিতা দুর্নীতিবাজ ছিলেন না, তার সন্তানরাও দুর্নীতিবাজ নয়।

16 Sep 25 1NOJOR.COM

পিরোজপুরে একটি দলের উপজেলা কাউন্সিল অধিবেশনে নিজেদেরই কর্মীরা ভোটের ব্যালট বাক্স ছিনতাই করেছে। এজন্যই জনগণের আস্থা জামায়াতের প্রতিই রয়েছে: মাসুদ সাঈদী

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ২০১৬ সালে সাত মাসের জন্য গুম ছিলাম। অনেকেই ভেবেছিল ভালো লাইনঘাট করে বের হয়েছি; কিন্তু দেশের ইতিহাসে এমন নজির নেই। মানুষের দোয়ার কারণে আমি বেঁচে ফিরেছি। রাঙ্গুনিয়ার মানুষ আমার বাবার জন্য লড়াই করেছিলেন। আমি এই ঋণ শোধ করতে মাঠে নেমেছি। আমার ভোট নয়, দোয়া দরকার। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন মঞ্চে দাঁড়িয়ে থাকা নেতাদের দ্বারা সম্ভব নয়। জনগণের মতামত, পরিশ্রম, সহযোগিতা ও দোয়া ছাড়া একটি দফাও বাস্তবায়ন সম্ভব নয়। আরো বলেন, সত্যিকার অর্থে রাঙ্গুনিয়ায় কোনো গ্রুপিং নেই। বাবার সিদ্ধান্ত ছিল রাঙ্গুনিয়াকে কেন্দ্র করে রাজনীতি করা। রাঙ্গুনিয়ার মানুষ যখন বলে আমি তাদের সন্তান, তখন তাদের পিঠ দেখানোর মতো মানুষ আমি নই। হুম্মাম বলেন, এখানে হিন্দু ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ আছেন। আমি তাকবির দিই আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তি প্রকাশের জন্য। ঈমান শক্ত, এটাই প্রমাণ দিতে চাই। আরও বলেন, গত ১৬ বছরে অনেক সড়ক মেরামত হয়নি। আমরা এগুলোর তালিকা করে দেব, যাতে আগামী নির্বাচনের আগে সেগুলো মেরামত করা যায়। আমি এমপি হওয়ার জন্য মাঠে নেমেছি না, জনগণের সেবা করার জন্য। এমপি হব কিনা তা রাব্বুল আলামিন ঠিক করবেন।

16 Sep 25 1NOJOR.COM

আমি এমপি হওয়ার জন্য মাঠে নেমেছি না, জনগণের সেবা করার জন্য। এমপি হব কিনা তা রাব্বুল আলামিন ঠিক করবেন: হুম্মাম

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা সবাই চেষ্টা করছি নির্বাচন হওয়ার জন্য। ভোটের আগেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তবে সামগ্রিক প্রচেষ্টা ঘোষিত সময়ের মাঝে নির্বাচন আয়োজনের। সংবিধান সংস্কার, নতুন সংবিধান প্রণয়ণ এবং নতুন সংবিধান কিভাবে প্রণয়ন হবে! এটার তো একটা পদ্ধতি রয়েছে। সেই জায়গাগুলো যদি এক না করে এবং ঐক্যমতে না এসে তারা যদি নির্বাচনে যেতে চায়, তার মানে তারা নির্বাচন হোক চাচ্ছে না।' তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচন আয়োজিত হোক ঠিক সময়ের মধ্যে। ফেব্রুয়ারি কেন, এটা ডিসেম্বরেও হতে পারত। কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে। যারা নির্বাচন পেছাতে চায় তারা মূলত বাস্তবায়নের এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে এড়িয়ে গিয়ে এই নির্বাচন করতে চায়। বিষয়টি সন্দেহের সৃষ্টি করছে।' হাসনাত বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচন ঠেকাতে পারে না। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে কিনা, সেদিকে নজর দিতে হবে। রাজনৈতিক দলের কোনো এখতিয়ার নেই যে নির্বাচন ঠেকিয়ে দেবে। সরকার কতটা আয়োজনে সফল হচ্ছে সেদিকে নজর রাখব।'

15 Sep 25 1NOJOR.COM

আমরা সবাই চেষ্টা করছি নির্বাচন হওয়ার জন্য। ভোটের আগেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তবর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নের জন্য টিম হিসেবে কাজ করছে। এরই মধ্যে সুপারিশের প্রায় অর্ধেক বাস্তবায়ন করা হয়েছে। ছয়টি সংস্কার কমিশনের তাৎক্ষণিক কার্যকর করার মতো প্রায় ৭০ ভাগ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, যে সকল সংস্কার প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট, সেসব বিষয়ে বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি না। উপদেষ্টা জানান, কিছু প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে তা তেমন নয়। এ বিষয়ে কমিশনের সভাপতির সঙ্গেও আলোচনা করেছি। উদাহরণস্বরূপ, সংসদীয় স্থায়ী কমিটির প্রধান কে হবেন, তা কেবল কার্যপ্রণালীর বিধি পরিবর্তনের মাধ্যমে সমাধান করা সম্ভব; সংবিধান সংশোধনের দরকার নেই। আসিফ নজরুল বলেন, বাকি পাঁচটি কমিশনের কোন সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য তা নিরূপণে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কাজ চলছে। কিছু সুপারিশের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে।

15 Sep 25 1NOJOR.COM

অন্তবর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নের জন্য টিম হিসেবে কাজ করছে। ছয়টি সংস্কার কমিশনের তাৎক্ষণিক কার্যকর করার মতো প্রায় ৭০ ভাগ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব: আসিফ নজরুল

জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করে যমুনার দিকে যাওয়ার সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের সামনে চলে আসেন। এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে হাজারখানেক শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। ২০১৩ সালের ৯ জানুয়ারি ৩০ হাজারের বেশি বিদ্যালয় জাতীয়করণ হলেও রাজনৈতিক কারণে প্রায় ৫ হাজার বিদ্যালয় বাদ পড়ে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

15 Sep 25 1NOJOR.COM

জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করে যমুনার দিকে যাওয়ার সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। মহাসচিব আবদুল কাদের জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। একই দিন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী।

15 Sep 25 1NOJOR.COM

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনও কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানিয়ে খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে। জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে। প্রতিবন্ধীদের স্বক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে বিএনপি কাজ করবে জানিয়ে বলেন, অন্য নাগরিকদের মত প্রতিবন্ধীদের জন্যও রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগ হবে আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ। আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি। দান-অনুদান নয়, নাগরিককে সক্ষম করাই লক্ষ্য। বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে।

15 Sep 25 1NOJOR.COM

জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনও কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান খসরু।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব। আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপির আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

15 Sep 25 1NOJOR.COM

কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে: ডিএমপি কমিশনার

জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের সঙ্গে রাজধানীর একটি হোটেলে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ ইউ-সে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন- হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ও সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর মি. তাই দায়ে আর্ন। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতি ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

15 Sep 25 1NOJOR.COM

জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের সঙ্গে রাজধানীর একটি হোটেলে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিএনপি।

15 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে: ফারুক

ডাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন ব্র্যাকের কর্মী রাকিবুল মোবিন। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিআইজিডিতে অভিযোগ দায়ের করেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। সে অভিযোগের পর সোমবার রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা জানায় বিআইজিডি। প্রতিষ্ঠানটি বলেছে, রাকিবুলের ব্যক্তিগত মতামত কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডির প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়। আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। জানা যায়, রাকিবুল মবিন ডাকসুতে বিজয়ী নেত্রীদের একটি ছবি শেয়ার করে তাদেরকে ‘house slaves (গৃহদাসী)’ বলে অভিহিত করেন।

15 Sep 25 1NOJOR.COM

ডাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ব্র্যাকের কর্মী রাকিবুল মোবিন, ফলে সোমবার রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা জানায় বিআইজিডি।।

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে।' একইসঙ্গে আওয়ামী লীগের ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে যে কারণে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে, তার প্রত্যেকটা কারণের সাথে জাতীয় পার্টি জড়িত। শুধু মাত্রার পার্থক্য আছে।’

15 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি: ফুয়াদ

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচদলীয় লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন—খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী,, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

15 Sep 25 1NOJOR.COM

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচদলীয় লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।