মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ
চাঁদা আদায়ের প্রতিবাদে শনিবার সকালে কসবাতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় চালকেরা। জানা গেছে, পৌরসভা থেকে কসবার দুটি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন। গত বছর থেকে এর বিরোধিতা করে আসছে অটোরিকশা চালকেরা। ইউএনও ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও হয়েছে।
চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে এবং প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই প্রশ্নেই জলবায়ু সংগ্রাম এক নারীবাদী আন্দোলন।
দূষণ ও দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান উপদেষ্টা রিজওয়ানার
বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মালবাহী বিমানের রাববার সন্ধ্যায় স্পেনের উদ্দেশে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফ্লাইটের জন্য কার্গো চেক-ইন এবং নিরাপত্তা মোতায়েনসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার
জাতীয় ঐকমত্য কমিশনের জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি চায়, এই মেয়াদ পাঁচ বছরই থাকুক। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছে জামায়াত। সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ফরমেশন, ন্যাচার, প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহের বলেন, আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের ওপরে দেওয়া প্রস্তাবনা দিয়ে। আলোচনা বেশ ফলপ্রসু হচ্ছে। আলোচনা আরো হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদে একমত, সংসদ-রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে দ্বিমত জামায়াতের
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব। তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনো আসেনি। এর আগে শুক্রবার আসিফ মাহমুদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নেন।
যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, নতুন দলেই যুক্ত হব এমন না, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব: আসিফ মাহমুদ
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আমরা তা সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারবো। জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। এর আগে রমজান মাসেও বিদ্যুৎ সরবরাহে জনগণ সন্তুষ্ট ছিল।
এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: ফাওজুল কবির খান
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ অবস্থায় সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতিতে না জড়িয়ে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রিজভী বলেন, আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে। হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেনো হবে না। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এছাড়া উপদেষ্টার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর উল্লেখ করে নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হওয়ার সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন।
লুট করা টাকায় নাশকতার পরিকল্পনা করছে আ.লীগ, হাসিনার সহযোগী বিচারকদের বিচার করতে হবে: রিজভী
পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেখেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরোনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।’ আরও লেখেন, ‘ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই।
পাক-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির
বিসিবি বলেছে, ‘গণমাধ্যমের একটি অংশে বোর্ডের ২৩৮ কোটি লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু ভুল তথ্যভিত্তিক প্রতিবেদন বিসিবির নজরে এসেছে। সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।’ আরো বলেছে, বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত 'গ্রীন' ও 'ইয়েলো' জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেই বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়।’ আরো জানানো হয়, বিসিবি সভাপতির একক সিদ্ধান্তে এ পদক্ষেপ নয়।
২৩৮ কোটি টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে উঠিয়ে গ্ৰিন ও ইয়েলো ব্যাংকে বিনিয়োগ, এটি সভাপতির একক সিদ্ধান্তে নয়: বিসিবি
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সহ কয়েক ডজন বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় আড়াই লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা ভ্যাটিক্যানের।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েক ডজন বিশ্বনেতা
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার রোমে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের অপ্রত্যাশিত প্রথম বিদেশ সফর। তার সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। পোপ ফ্রান্সিস অভিবাসীদের গণহারে বহিষ্কারের জন্য ট্রাম্পের স্বাক্ষরিত নীতির তীব্র সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য রোমে পৌঁছেছেন ট্রাম্প। ভ্যাটিকানে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন ট্রাম্প। বিশাল এই কূটনৈতিক সমাবেশে ১০ জন রাজাও উপস্থিত থাকবেন। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে জেলেনস্কি বলেছেন, শেষকৃত্যে অংশগ্রহণ এখনো অনিশ্চিত!
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার রোমে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প
পূর্বাচল সোসাইটির আহবায়ক ড. এ ওয়াই এম একরামুল হক বলেন, দীর্ঘ সময় পরেও প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ শেষ হতে এখনো অনেক বাকি। প্লট মালিকরা এখানে বসবাসের আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এই প্রকল্পের সমস্যা সমাধানে তার প্রস্তাবনা হলো, নিরাপত্তার জন্য দুটি থানা ও একাধিক ফাঁড়ি। বিদ্যুৎ লাইন সম্প্রসারণ। সুপেয় পানির সরবরাহ লাইন। সুয়োরেজ পয়:নিষ্কাশন ব্যবস্থা। রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ। সড়ক বাতি বসানো। শিক্ষা প্রতিষ্ঠান। মার্কেট নির্মাণ। হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ। বিনোদনের জন্য পার্ক ও খেলার মাঠ নির্মাণ করতে হবে। সমস্যা সমাধানে পূর্বাচলকে আলাদা ভাবে সিটি কর্পোরেশন করার বিকল্প নাই বলেও জানিয়েছেন!
পূর্বাচলের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের বিকল্প নাই: একরামুল হক
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'পতিত স্বৈরাচারের দোসর বা তাদের কোনো অংশের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের ক্ষেত্র যাতে প্রস্তুত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।' তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে কেউ যদি চাঁদাবাজির ঘটনায় জড়িত হন এবং সুনির্দিষ্ট অভিযোগ আসে। আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।' আরো বলেন, যথাযথ প্রক্রিয়ায় অডিটের মধ্য দিয়ে দাতাদের নাম এবং তাদের সহায়তার অর্থের পরিমাণসহ আয়-ব্যয়ের প্রতিটি খাত আমরা উল্লেখ করব।
স্বৈরাচারের দোসরদের সঙ্গে সম্পর্ক নেই, সাংগঠনিক অর্থ সহায়তা অডিট করা হবে, দুর্নীতির ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেব: আখতার হোসেন
পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকপ্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে, এই বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ভিত্তিহীন ও অপ্রমাণিত আখ্যা দিয়ে ভারতের অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন তিনি। শাহবাজ শরিফ বলেন, যদি ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করে আমাদের পানি বন্ধ করা হয়, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব। এটি আপোষের যোগ্য নয়। পাকপ্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। সন্ত্রাসী হামলায় প্রায় ৯০,০০০ নাগরিককে হারিয়েছে এবং কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি করেছে।
পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চান শাহবাজ শরিফ
ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামায়াতে ইসলামীর অবদান নিঃসন্দেহে সবার স্মরণে থাকবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচারবর্হিভূতভাবে আপনাদের নেতাকর্মীরা নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। তিনি বলেন, দেশ এবং জাতি নতুন করে আবার পুনর্গঠিত হবে, যখনই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো সেখানেও আপনাদের ভূমিকা থাকবে এটা আমরা আশা করি।
ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতের অবদান সবার স্মরণে থাকবে: আলী রীয়াজ
ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয়। সেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে দেশে বসবাস করছিলেন। তদন্তের পর, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
গুজরাটে ৫৫০ অবৈধ বাংলাদেশি আটক
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না, পরোয়া করে না। একটি টেকসই গ্রহণযোগ্য গণতন্ত্রের জন্য জামায়াত কাজ করছে। দেশের জন্য, জাতির স্বার্থে মোরালবেইজড জবাবদিহিতা চাই। তাহের বলেন, যেখানে যেখানে নতুন কিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে, যা দেশ ও জাতির জন্য কল্যাণকর, সেখানে আমরা ব্যক্তি, দলীয় দৃষ্টিভঙ্গি বা স্বার্থকে প্রাধান্য দিতে চাই না, দেবও না। এর ঊর্ধ্বে থেকে দেশ জাতি ও মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন জামায়াতে ইসলামী সেই কাজে সংস্কারে, পরিবর্তনে পরিপূর্ণ একমত পোষণ করে। ক্রেডিবল ও সাসটেইনেবল গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রের ভেতরে নয়, দলের ভেতরেও আমরা এই গণতান্ত্রিক চর্চা করি।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না: তাহের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ‘দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক! যদি পরিস্থিতি খারাপ হয়, তবে এই সংঘর্ষের একটি দুঃখজনক পরিণতি হতে পারে।’ এরইমধ্যে ভারতীয় শেয়ার বাজারের পতন ঘটেছে। খাজা আসিফ বলেন, দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘর্ষের সম্ভাবনা নিয়ে বিশ্বকে ‘চিন্তিত’ হওয়া উচিত। মারাত্মক গুলিবর্ষণের কারণে ভারতের সাথে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধ’ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আসিফ বলেন, যেকোনো পরিস্থিতির জন্য পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি এখনও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘর্ষের সম্ভাবনা নিয়ে বিশ্বকে ‘চিন্তিত’ হওয়া উচিত: খাজা মুহাম্মদ আসিফ
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, গাবতলী টার্মিনালে আন্ত:জেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সকল আন্ত:জেলা বাস বিআরটিসি’র ডিপোতে প্রবেশ এবং ডিপো থেকে বের হওয়ার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করবে। এর ফলে গাবতলী টার্মিনাল কেন্দ্রিক শৃঙ্খলা ফিরবে। যানজট ব্যাপকভাবে কমে যাবে।' তিনি বলেন, 'সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপিসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। গাবতলী টার্মিনালের বাহিরে কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। কোন পরিবহনের টিকেট কাউন্টার থাকবে না।' আরো জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে।
গাবতলী টার্মিনালে আন্ত:জেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে: এজাজ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পোপের সমাধিটি বেশ সাধারণ হওয়ার কথা থাকলেও এর ওপরে থাকা ব্যাসিলিকাটিতে তার সমাধি হবে।
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অনেকে ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের গণনাতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।' গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫১ হাজার ৪০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু!
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাক-ভারতের মধ্যে চলমান বিরোধ ‘একভাবে না একভাবে মিটে যাবে।’ তিনি বলেন, ‘ওই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু না। তারা যেকোনোভাবে না কোনওভাবে বিষয়টি সমাধান করে ফেলবে’। তিনি আরো বলেন, ‘হামলাটি ছিল একটি খারাপ ঘটনা!' প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর দুই প্রতিবেশী দেশের সৈনিকদের মধ্যে গুলাগুলির ঘটনাও ঘটেছে!
কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনা: ট্রাম্প বললেন ‘এটা নতুন কিছু নয়’
যশোরে ইট তৈরির পটের মধ্যে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে এক যুবক। অপর যুবক তাকে সহযোগিতা করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, আকরাম হোসেন ও রাব্বি হোসেন। জানা গেছে, ৪ থেকে ৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করছেন। অভিযুক্ত আকরাম একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি একই ভাটার ট্রাকে কাজ করেন। অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।
এক যুবকের সহযোগিতায় ইটভাটা শ্রমিককে ধর্ষণ করে অপরজন
পশ্চিমবঙ্গের গোলপোখর থানার পুলিশ বৃহস্পতিবার দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তারা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোহাম্মদ মুসা ও কৃষ্ণ চন্দ্র রায়। তাদের মধ্যে মুসা পুলিশ হেফাজতে মারধরের শিকার হয়ে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা অবৈধ পথে ভারতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। বাড়িতে ফেরার পথে ২ জন আটক হয়েছেন, বাকি ৯ জন পালিয়ে গেছেন।
ভারতে আটক দুই বাংলাদেশি, পুলিশ হেফাজতে মারধরের শিকার একজনের অবস্থা আশঙ্কাজনক
বিশ্বব্যাংক ও আইএমএফ-এর প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন দল। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে শুল্ক সমস্যা সমাধানে বাংলাদেশ কী পদক্ষেপ নিতে চায়, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার কথা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় এমন কিছু পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে। পাশাপাশি অশুল্ক বাধা দূর করা হবে। যুক্তরাষ্ট্র শ্রমিকদের সুবিধাদি বৃদ্ধিরও দাবি জানিয়েছে। আইএমএফ-এর সঙ্গে বৈঠকে সংস্থাটি ঋণের কিস্তি ছাড়ের আগে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরও নমনীয় করা, রাজস্ব আয় বাড়ানো এবং ব্যাংক খাতের সংস্কারের বিষয়ে সুনর্দিষ্ট পদক্ষেপ জানতে চেয়েছে। বাংলাদেশ ডলারের রেট টাকায় বাড়াবে না!
মার্কিন শুল্ক ও আইএমএফের কিস্তির অর্থ ছাড়: যুক্তরাষ্ট্র ও আইএমএফ সুনির্দিষ্ট প্রস্তাব চায়
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। আরও জানান, আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ মন্তব্য করেন তিনি। একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন বেইমানি ছাত্র সমাজ কিন্তু মেনে নেবে না। এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এনসিপি এই দাবিতে অনড় উল্লেখ করে তুষার বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন ভুঁইফোড় সংগঠনকে নিবন্ধন দিলেও এনসিপিকে নিবন্ধন দিচ্ছে না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি।
আ.লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না: সারোয়ার তুষার
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, সরকারি বিভিন্ন চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার নওগাঁর কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করি। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া গেছে। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বাবুসহ সবাই পলাতক ছিলেন।
সরকারি চাল কিনে গোডাউনে মজুত, ২৯ টন জব্দ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট শাখার সামনে অস্ত্র হাতে শোডাউন করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোহার রড, হকিস্টিক, বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্র, আতশবাজি, বাইকের হর্ন, গালিগালাজ ও ভয়ভীতির মাধ্যমে নিজেদের গ্যাংয়ের শক্তি প্রদর্শন করে তারা। ওসি জানান, ৩ জনকে আটক করা হয়েছে।
কুবির ভর্তি পরীক্ষা চলাকালে অস্ত্রহাতে কিশোর গ্যাংয়ের শোডাউন
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার ঘটনার মূলহোতা জাহিদ হোসেনকে (২৭) নওগাঁয় গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, লিবিয়ায় একটি বাড়িতে ভুক্তভোগীদের বন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এরপর ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ আদায় করা হয়। সেই সময় একজনের পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল। ৩৫ লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন।
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দরকার হলে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। এর আগে, গত সপ্তাহেই ওমানে একটি বৈঠকে হয় ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের। সেখানে সম্ভাব্য একটি পরমাণু চুক্তির কাঠামো নির্ধারণ করা হয়। যাকে একজন মার্কিন কর্মকর্তা ‘খুব ভালো অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি’।
দরকার হলে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে। আব্রাহাম চুক্তিটি মূলত এমন একটি স্বাভাবিকীকরণ চুক্তি, যা ট্রাম্প প্রশাসন প্রথম আমলে ইসরাইল এবং কয়েকটি আরব দেশের মধ্যে মধ্যস্থতা করে বাস্তবায়ন করেছিল। ট্রাম্পের সৌদি আরব সফর আগামী মাসেই। এটিই তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বিদেশ সফর হবে। তার প্রথম সফরটি ছিল ভ্যাটিকানে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার! তিনি বলেন, ‘সৌদি আরব, আমাদের অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে’। এছাড়া কাতার ও আরব আমিরাত সফর করবেন বলেও জানান।
আমি মনে করি, সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে: ট্রাম্প
পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পরপরই পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দিয়েছে ভারত। নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ আরও বেশকিছু পদক্ষেপ নিয়েছে। পেহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়নোর বিরুদ্ধে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান। প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, পানি–সন্ত্রাসবাদ বা সামরিক উসকানিসহ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত।
পাকিস্তানের সিনেটে পেহেলগামে হামলার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রস্তাব পাসপাস
মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ৩ মের আগে নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করতে হবে। যদি এ প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। তিনি বলেন, আল্লাহর কুরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুরআনবিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। আরো বলেন, আমরা সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি। ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি। তবে এই কমিশনের প্রতিবেদনে বিস্মিত!
৩ মের আগে নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করতে হবে: মামুনুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে। ২-১টি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। যারা দলবাজি করবে, তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে। নুর বলেন, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে। আরো বলেন, 'ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন সংস্কার। তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই গণহত্যার বিচারের কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণঅধিকার পরিষদ।’
প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে, তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে: নুর
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। তিনি বলেন, বাস্তবতা হলো আওয়ামী লীগের রাজনীতি এখন মৃত। আওয়ামী লীগ তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছে। দেশে থাকা পলাতক লীগরা জঙ্গি স্টাইলে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। এই আওয়ামী লীগ এখন গুজবলীগ ও জঙ্গিলীগে পরিণত হয়েছে। আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন করার সুযোগ দিয়েছে। তাই এমনভাবে সংস্কার করতে হবে, যাতে করে ফ্যাসিবাদ ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়।
গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও: আবু হানিফ
কুয়েটের ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি অধ্যাপক এসকে শরীফুল আলমকে প্রত্যাহার করে পৃথক দুই প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রোভিসিকে নিজদের বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে অব্যাহতি প্রদান করা হলো। উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের পর অনশনের মাধ্যমে তাদের উৎখাত করেছে শিক্ষার্থীরা!
কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মসজিদ শুধু নামাজ, ইবাদতের জায়াগ নয়, মুসলামনদের দ্বীন শিক্ষা ও সামাজিক কার্যক্রম ও সংকট নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালনার প্ল্যাটফর্ম। আরও বলেছেন, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মসজিদের মর্যাদা, গুরুত্ব ও ফজিলত, মসজিদ নির্মাণকারীদের মর্যাদা উল্লেখ আছে। তিনি সকলকে মসজিদ নির্মাণকালে সহযোগিতার আহবান জানিয়ে মসজিদ নির্মাণে অনুদান প্রদান করেন । তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মসজিদ, মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি চর্চায় কাজ করবে।
মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, সংকট নিরসনের প্ল্যাটফর্ম: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, 'নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে- যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট- দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে এবং নারীদের স্বার্থে এই কমিশন বাতিল করতে হবে।
নারী সংস্কার কমিশনের ১০টির প্রস্তাব ইসলামবিরোধী: ড. আহমদ আবদুল কাদের
বিপ্লবী ও ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ-অভ্যুত্থানের ৮ মাস পার হলেও দেশের ভেতরে ও বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তিসহ বিভিন্ন অশুভ গোষ্ঠী সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পরিবর্তনকে এখনো তারা মেনে নিতে পারেনি। তাদের বাংলাদেশবিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে, আমাদের সম্মিলিত অর্জনও বিনষ্ট হয়ে যেতে পারে। শক্তিশালী রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। সাইফুল হক বলেন, এখনো অনাকাঙ্খিতভাবে জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিতর্ক দেখা যাচ্ছে। সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে এই বছরের মধ্যেই, এমনকি ডিসেম্বরের আগেও দেশের মানুষের বহুল কাক্সিক্ষত জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে, আমাদের সম্মিলিত অর্জনও বিনষ্ট হয়ে যেতে পারে: সাইফুল হক
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও কখনো কখনো আবারো ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক। এখনো ৬০ লাখ বিএনপির নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পায়নি। আরো বলেন, শেখ হাসিনার দোসরদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কেন বন্ধ করছেন না, সেখানে প্রশাসন নিয়োগ দেন। চালু রাখেন বা টেকওভার করেন। যাতে শ্রমিক-কর্মচারীরা ছাঁটাই না হয়। রিজভী বলেন, আজও কেন বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা হয়নি? উনি গণতন্ত্রের ধারা বন্ধ করে দিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ তৈরি করে দিয়ে গেছেন। এই সময় গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
কিছুটা স্বস্তির মধ্যে চললেও কখনো কখনো আবারো ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই: রিজভী
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে, স্থানীয় সময় দুপুরে রোমে পৌছালে ড. ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন ড. মুহাম্মদ ইউনূসের কাজের এক বিশাল অনুরাগী। বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গির প্রতি ছিল তার গভীর সম্মান। আরও বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে রোমে ‘থ্রি জিরো ইনিশিয়েটিভ’-এরও সূচনা করেছিল ভ্যাটিকান সিটি, যা ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দূরদৃষ্টিসম্পন্ন ধারণার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল।
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহিদি সমাবেশে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ‘আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়।’ তিনি বলেন, ‘যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?’ সারজিস আলম সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি। আরও বলেন, এ জেনারেশনকে ভয় করুন। যদি এ জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এ জেনারেশন সব ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। শরিফ ওসমান হাদি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নই। আমার পরিবারের কেউ শহিদ হয়নি। কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি, ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়বে।
লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমা দৃষ্টিভঙ্গির দোহাই দেয়; শাপলা, পিলখানা এবং জুলাই গণহত্যায় এ পশ্চিমা দৃষ্টিভঙ্গি কোথায় ছিল: সারজিস
উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন বলেন, ‘দেশবাসীর কাছে ছেলের ক্ষমা চাইতে হবে জানলে ঠিকাদারি লাইসেন্স করতাম না। ছেলের এত বড় ক্ষতি হবে, ছেলে আমার জন্য সমালোচিত হবে সেটা জানলে বাবা হিসাবে এটা কখনোই করতাম না। প্রধান শিক্ষক হয়ে ঠিকাদারি কাজ করা যাবে না- এমনটা আমার জানা ছিল না। তাছাড়া এটা যে করা ঠিক হবে না, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বরতরাও আমাকে বুঝিয়ে বলেননি।’ তিনি বলেন, এলাকার বেকার ছেলেরা রিকোয়েস্ট করেছিল ঠিকাদারি লাইসেন্স করার জন্য, ওদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো টেকসই হবে বলে লাইসেন্স করেছিলাম। এই লাইসেন্স ব্যবহার করেননি বলেও জানান তিনি।
দেশবাসীর কাছে ছেলের ক্ষমা চাইতে হবে জানলে ঠিকাদারি লাইসেন্স করতাম না: বিল্লাল হোসেন
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে একটি রোডম্যাপ ঘোষণা করুন। সাংবিধানিক সংস্কারসহ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দল ও সমাজশক্তির সঙ্গে আলোচনা করে ব্যাপক ঐকমত্য প্রতিষ্ঠা আবশ্যক। আ স ম রব বলেন, সংস্কার ও নির্বাচন পারস্পরিক পরিপূরক বিধায় সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণা করা আবশ্যক। এই পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়েই জাতীয় রাজনীতি একটি সুস্পষ্ট লক্ষ্যে ধাবিত হবে। সংস্কার এবং নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতীয় রাজনীতির মৌলিক প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য বা বিভেদ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে একটি রোডম্যাপ ঘোষণা করুন: আ স ম আবদুর রব
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সব সম্প্রদায়ের অধিকার রক্ষাসহ অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। সম্প্রীতির বন্ধনে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সব দরজা খুলে রেখেছে। পাহাড়িরা কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের তিন জেলার কফি ও কাজুবাদাম ফলনকে ব্যাপকভাবে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে চাই। প্রয়োজনে সমতল থেকে এক্সপার্ট এনে কাজ করানো হবে। আরও বলেন, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ আর পেছনে থাকতে চাই না। দেশের মেইনস্ট্রিমের সঙ্গে মিশে যেতে চাই। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে সমাজের প্রতি অবদান রাখতে হবে। সমাজ ধর্ম ও রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। ৬০ সালে কাপ্তাই ক্ষতির স্মৃতি ভুলে গিয়ে একে সমৃদ্ধি অর্জনে ব্যবহারের তাগিদ দেন।
সম্প্রীতির বন্ধনে দেশটাকে এগিয়ে নিতে চাই: উপদেষ্টা সুপ্রদীপ
আখাউড়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। জানা যায়, সকাল ১০টার দিকে ইটনা সীমান্তে কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। এ সময় আসাদুলের ডান চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কাজের সন্ধানে প্রায়ই অবৈধভাবে ভারতে যেতেন আসাদুল। সকালে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসাদুলের ডান চোখ ও মুখে গুলি লাগে।
আখাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়। মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আসিফ। শুক্রবার বিকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আসিফ মাহমুদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব সমূহ প্রত্যাখানের দাবিতে কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সারাদেশে মুসলমানদের ঈমানী চেতনায় আগুন ছড়িয়ে পড়বে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার প্রধানকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে শুরুর স্থানেই সমাপ্ত হয়।
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব সমূহ প্রত্যাখানের দাবিতে কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ
জুলাই অভ্যুত্থানে শহিদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন আমাদের রাস্তায় দৌঁড়াতে হবে। বাংলাদেশে সংস্কার হবে, নির্বাচন হবে; তবে তার আগে বিচার হওয়া লাগবে। শহিদ সাইমের মা বলেন, ‘যাত্রাবাড়ীতে আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলের কী দোষ? সে আন্দোলন করতে নেমেছিল। তার হাতে কোনো অস্ত্র ছিল না। আমার বুকটা শূন্য করে দিয়েছে। আমার সোনার ছেলেটাকে হত্যা করছে। ঈদ গেল, আমি ঈদ করতে পারি নাই। আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আমার ছেলের হত্যার বিচার পাই নাই। এই স্বৈরাচার হাসিনাকে যেন দেশে এনে ফাঁসি দেওয়া হয়। আওয়ামী লীগ যেন আর না আসে। তাদের নিষিদ্ধ চাই। শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, আমার ছেলেকে আশুলিয়ায় ভ্যানের ওপর পুড়িয়ে দেওয়া হয়। ও তখন জীবিত ছিল। আমি যখন ওর লাশ পাই, ওর পায়ে মাংস ছিল না। আমার সন্তান মানুষ করতে কি কষ্ট হয়নি? তাকে এভাবে হত্যা করা হলো? তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদের নিবন্ধন বাতিল করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনূভা মাহা বলেন, আজও আমার স্বামীকে পাওয়া যায়নি। একটা লাশ দাফন হয়েছে, সেটি আমার স্বামীর নয়। সেদিন আমার রুমের বাইরে তিনজন হিন্দিভাষী ছিল। আমার সন্তানদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে।
শহিদি সমাবেশে শহিদের স্বজনেরা শোকার্ত ও বিপ্লবী কণ্ঠে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল চেয়েছেন
বিএনপি নেতা এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা-জমিতে দখলদারিত্ব হয়েছে। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সেই সময় আমরা পাহারা দিয়েছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিলেন। বিএনপি আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। দুলু বলেন, হাসিনার পতনের পরে যখন সারাদেশে অস্থিরতা তখন নাটোরের হিন্দুদের যাতে সমস্যা না হয়, নাটোরের পুলিশ-প্রশাসন, সেনাবাহিনীর অনুরোধে আমি নিজে পাহারা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি।
’আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে: এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু
শফিকুল আলম বৃহস্পতিবার দোহায় বলেছেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস বিদেশ থেকে আনা যায়।’ তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। শফিকুল বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।
আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস বিদেশ থেকে আনা যায়: প্রেস সচিব
বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এক বিস্ফোরণে লস্কর-ই-তৈয়বার আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারা পাহেলগাম হামলায় জড়িত বলে দাবি করছেন ভারতীয় কর্মকর্তারা। তারা জানান,ওই দুজনের বাড়ির ভেতরে রাখা বিস্ফোরকে বাড়িগুলো ধ্বংস হয়। এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদিল হুসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত। আসিফ শেখও হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি
বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পেহেলগাম হামলার কারণ হিসেবে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কথা স্বীকার করেছে বিজেপি সরকার। সরকারের কাছে বিরোধী দলগুলো জানতে চান, ‘কোথায় ছিল নিরাপত্তা বাহিনী? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী কোথায় ছিল?’ সরকারের ঊর্ধ্বতনরা বলেছেন, পেহেলগামের কাছে বৈসরণ এলাকাটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে স্থানীয় প্রশাসন নিরাপত্তা সংস্থাগুলোকে কিছু জানায়নি। সাধারণত, জুনের অমরনাথ যাত্রা পর্যন্ত বৈসরণে যাতায়াতে বিধিনিষেধ থাকে। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর নিয়েও বৈঠকে উদ্বেগ জানানো হয়। উত্তরে সরকার বলেছে, পাহাড়ি অবকাঠামোগত কারণে এই দেরি হয়েছে। বৈঠকে দলগুলো এ প্রসঙ্গে সরকারের নীতিতে সমর্থনের কথা জানিয়েছে।
সর্বদলীয় বৈঠকে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিরোধীদের কাছে নিরাপত্তা ত্রুটির বিষয়টি স্বীকার করেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। কারণ দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: ইকবাল হাসান মাহমুদ টুকু
জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না।
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে: নূরুল ইসলাম বুলবুল
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে। দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবে প্রত্যাশা করে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ বছরের প্রতিপাদ্য- আইপি এন্ড মিউজিক : ফিল দ্য বিট অব আইপি যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ প্রধান উপদেষ্টা বলেন, সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে। লোকগান থেকে শুরু করে আধুনিক গানের মূর্ছনায় আমাদের শিল্পীরা প্রতিনিয়ত বিশ্বকে মুগ্ধ করে চলেছেন। আরো বলেন, শিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।
সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে: প্রধান উপদেষ্টা
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বলছে, তারা ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক। তিনি বলেন, ‘অতীতে যা চলল এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত কেন ঝরল। এ জাতির কাছে আমরা কীভাবে মুখ দেখাব। জঞ্জালমুক্ত, কলুষমুক্ত, দুঃশাসনমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ আমরা মানব না। আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। দেশে সবার অধিকার ভোগ করা ন্যায্যতা থাকবে। সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। আল কুরআনের ভিত্তিতে।’
সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম, তেমন করে হয়নি। গণ–অভ্যুত্থানের যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটি আমরা পাইনি। ফলে গণ–অভ্যুত্থানে জনগণকে সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।’ আরও বলেন, ‘আমরা ড. ইউনূসকে বলতে চাই, তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে পারি এবং আমরা তার সঙ্গে ১০০ ভাগ রয়েছি। কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এর মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি। বাংলাদেশের জনগণকে সুপেয় পানি নিশ্চিত করা, এটা তার প্রথম একটা কর্তব্য।' এই সময় তিনি সুপেয় পানি রক্ষায় কঠোর হতে বলেন!
জনগণকে গণ–অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিত রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জানা গেছে, ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার বাইরে প্রধান উপদেষ্টার অন্য কোনো ধরনের বৈঠক সেখানে নেই। রোববার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিত রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ভারতজুড়ে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ থেকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবি জানানো হয়। মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে। অথচ ভারত ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যায় ইসরাইলের সঙ্গে অংশগ্রহণ করেছে। এরপর তারা মুসলমানদের ধর্মীয় সহায় সম্পত্তি কেড়ে নিতে ওয়াকফ বিলের নামে ষড়যন্ত্র করেছে। এর মধ্য দিয়ে গোটা ভারতে মুসলমানেরা ক্ষোভে ফুঁসছে। কিন্তু নরেন্দ্র মোদি সরকার মুসলমানদের ক্ষোভ প্রশমন করতে ব্যর্থ হয়ে কাশ্মীরের মতো কঠোর সেনা নিয়ন্ত্রিত এলাকায় ২৭ জন পর্যটক হত্যা করে মুসলমানদের দোষারোপ করছে। এ সন্ত্রাস অবশ্যই বন্ধ করতে হবে এবং হিন্দুত্ববাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ভারতজুড়ে মুসলমানদের ওপর গেরুয়া সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ
নতুন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। তিনি বলেন, ইতোপূর্বে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে কাজ করে যাব। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে, এ বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থি দল হবে জনতা পার্টি। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে নতুন দলটি দৃঢ় অবস্থান থাকবে। জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য উল্লেখ করে সবাইকে নিয়ে নতুন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও জোর দেন মহাসচিব।
দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’: ইলিয়াস কাঞ্চন
জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের‘শহিদি সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশ থেকে ৪ দফা দাবি উত্থাপন করা হয়। যথা: আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহিদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে। দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।
আ. লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের শহিদি সমাবেশ শুরু
পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীরসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। আজমল বালুচ নামের একজন ব্যবসায়ী বলেন, ‘ভারত যদি যুদ্ধে জড়াতে চায়, তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক।’ বিক্ষোভকারীরা সিন্ধু পানিচুক্তি বাতিলসহ ভারতের ‘অগ্রহণযোগ্য’ নানা হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। মুহাম্মদ ওয়াইস বলেন, ‘পানি আমাদের অধিকার এবং আল্লাহর ইচ্ছায়, আমরা এটি পুনরুদ্ধার করব। এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমেও কিছু করতে হয়, আমরা পিছু হটব না।' পিপিপি'র সিনিয়র নেতা জাভেদ মীর বলেছেন, ‘ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে, তাহলে পাকিস্তানি কাশ্মীরিরা সামনের সারিতে লড়াই করবে। আমরা পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত। ’
ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
দেশের কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালিত না হলেও একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশ লোকের মিছিল হয়েছে সেখানে। গোপালগঞ্জেও দলটি প্রকাশ্যে মিছিল মিটিং করতে গিয়ে জনরোষে পড়েছে। ১২ আগস্ট রাতে ভারত থেকে জেলা লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনা। দুর্বার আন্দোলন গড়ার প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর কবির। তারপর গ্রেপ্তার হন। বিএনপির আওয়ামী লীগকে ঠেকাতে না পারার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এক মোল্লা পরিবারে দলের নিয়ন্ত্রণ এবং লীগ নেতাদের সাথে আপোষে যাওয়া! পুলিশও উদাসীন!
এখনো বরগুনা জেলায় প্রকাশ্যে চলে আ.লীগের কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চকপাড়া সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়। এ সময় দুজন সন্দেহভাজন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবির ধারণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ককটেল ও পেট্রোল বোমাগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
শিবগঞ্জ সীমান্তে মিলল ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা
ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল হলো। বামপন্থি দল সুমার হুমকি দিয়েছে, চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরাইলি যুদ্ধের সমালোচনা করে স্পেন এবং তখনই অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। এরপর ২৪ এর ফেব্রুয়ারিতে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সাথে ১৫ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। যা চাপের মুখে বাতিল করতে বাধ্য হয় স্পেন সরকার!
বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণে ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এক্স-এ লিখেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।' উল্লেখ্য, ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।
মোদিকে ফোনকল করে নেতানিয়াহু পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছে
নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে সচিব আব্দুল খালেক তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেন। তিনি প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার ওপরও আলোকপাত করেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ বিধান অনুসারে পরিচালিত হয়। সব নাগরিকের অধিকার সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা বজায় রাখা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। সেই সাথে মৌলিক অধিকার উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে জাতিসংঘে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের পথে প্রধান উপদেষ্টা
রাজবাড়ীর ডা. রতন ক্লিনিকে অপারেশনের পর শাহানা খাতুন (৪০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সিজারিয়ান অপারেশনের পর শাহানার নবজাতক ছেলে সুস্থ রয়েছে। তার আরও চারটি কন্যাসন্তান রয়েছে। ডা. রইসুল ইসলামের (রতন) তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনে সহযোগিতা করেন ডা. নিয়ামত উল্লাহ ও ডা. রাবেয়া আক্তার। অপারেশনের পর একলামশিয়া জাতীয় জটিলতা দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। ফরিদপুর মেডিকেলে ট্র্যান্সফার করা হয়। এরপর মারা যান ভুক্তভোগী। সকালে ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনসহ আলোচনায় বসে। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকা দাবি করেন, তবে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের চার লাখ টাকা প্রদান করেন।
রাজবাড়ীতে ডা. রতন ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। এ দলের স্লোগান—‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। দলের চেয়ারম্যান হলেন ইলিয়াস কাঞ্চন নিজেই। সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হলেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
এক সাংবাদিক বলেন, বুধবার একটি বাংলাদেশি-আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা তদন্ত করা হোক। তদন্ত হয়েছে কিনা প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, 'যে কোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।’
বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তা কীভাবে ব্যয় হয় তার তদন্ত হয়েছে কিনা প্রশ্নে মার্কিন মুখপাত্র বলেন, যেকোনো বিষয়ে প্রশ্ন গ্রহণ করে পরবর্তীতে পদক্ষেপ নেব
গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এদিনের হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৭ হাজার ২৪৮ জনে পৌঁছেছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ রাখছেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, দ্রুততম সময়ের মধ্যে পালটাপালটি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ। যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব!
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের ধৈর্য্য ধারণের আহ্বান, 'আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সম্ভব'
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কাশ্মীরের শ্রীনগরে কিছু পর্যটক অস্ত্র নিয়ে এসেছিলেন, সে প্রমাণ ও গোয়েন্দা তথ্য ইসলামাবাদের কাছে আছে। ইসহাক দার ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে দাবি তারা তুলেছে, তার প্রমাণ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিতে। তিনি বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই অস্ত্রসহ আসা পর্যটকদের শ্রীনগরে আটকে রেখেছে। তারা পর্যটকদের সমর্থন করছে যারা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রপ্তানি করার চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।'
কাশ্মীরে পর্যটকরা অস্ত্র নিয়ে এসেছিলেন: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮১তম অধিবেশনে বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী সহ-সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি) এবং এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)-এর গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। প্রধান উপদেষ্টার একটি ভিডিও ভাষণ প্রচার করা হয়। এ ভাষণে তিনি সকল ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গ্রেফতারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার আরও ১১
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবারে পেহালগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে গোলাগুলির এ ঘটনা। ভারত সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়। পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী। এ হামলায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দু’দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে।
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাক্ষাৎকালে তিনি বলেন, বর্তমানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী দেশটিতে কাজ করছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং সম্পর্ক আরও দৃঢ়তর হবে। রাষ্ট্রদূত জানান, সফরে স্বরাষ্ট্র মন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, আইন এবং প্রবাসী উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান বলেছেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাঁচ বছর পর ৫ মিলিয়ন টিইইউএস কনটেইনারে হ্যান্ডলিং করতে হবে। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে টার্মিনাল ও বে-টার্মিনাল নির্মাণে চুক্তি হয়েছে। ২০২৯ সালে মাতারবাড়ী সমুদ্রবন্দর অপারেশনে চলে যাবে। বন্দর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩,৭৪৫ দশমিক ২৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়কালের রাজস্ব আয়ের তুলনায় ১০ দশমিক ৫৬ শতাংশের বেশি এবং একইসঙ্গে রাজস্ব উদ্বৃত্ত ৮ দশমিক ৭৭ শতাংশ বেশি। সেবার মান উন্নয়ন করছেন বলেও অবগত করেন।
২০২৯ সালে অপারেশনে যাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
সংবাদ সংগ্রহের জেরে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে প্রাণনাশ ও তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নাহারুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে । তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য। জানা গেছে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়া হয়। এর ভিডিও ফুটেজ নিয়ে ফেরার পথে সাংবাদিককে নাহারুল ইসলাম ফোনে হুমকি দেন।
চুয়াডাঙ্গায় সাংবাদিককে তুলে নেওয়ার হুমকি দিলেন বিএনপি নেতা নাহারুল ইসলাম মাস্টার
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘গণশুনানিতে দুটি অভিযোগ নিয়মিত আসছে—ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ। কিন্তু জনগণ নিজেরাই এসব ব্যবহার করে সমস্যাকে বাড়িয়ে তুলছে। সবাইকে বলবো, এসব অবৈধ যানবাহনে না চড়লে চালকরাও নিরুৎসাহিত হবেন।’ তিনি জানান, ডিএনসিসি নিয়মিত অভিযানে যাচ্ছে। নগর ব্যবস্থাপনায় জনসচেতনতার কোনও বিকল্প নেই।’
ব্যাটারিচালিত অবৈধ রিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করতে আহ্বান ডিএনসিসি প্রশাসকের
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় গ্রেফতার মাহাথির হাসান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে বুধবার মো. আল কামাল শেখ আদালতে ‘দোষ স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন। ১৯ এপ্রিল ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। এ মামলার অভিযোগে বলা হয়, মেহরাজ ও তার সঙ্গীরা লাঠিসোঁটা, ছুরি-চাকু ও চাপাতি হাতে পারভেজের ওপর হামলা চালায়। এতে তিনি নিহত হন।
প্রাইম এশিয়ার শিক্ষার্থী খুন: মাহাথির-কামালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্পিরিটকে সম্মান জানিয়ে এ দেশে রাজনীতি করতে হবে। শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ এবং ২৪-এর বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।
শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন মেনে নেওয়া হবে না: মামুনুল হক
দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন ও ৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েট ভিসি-প্রোভিসি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তবে কুয়েট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেছেন, চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় ঘটেছে। সাধারণ সম্পাদক ড. ফারুক হোসেন বলেছেন, ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। তারা বলেন, ‘আমরা চেয়েছিলাম একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কিন্তু বর্তমান সময়ে যারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আন্দোলন করে আসছিল, আমরা দেখতে পাচ্ছি তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দি। এ কারণে ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে উদ্ভূত সংকট নিরসনে শিক্ষকদের কোনো চেষ্টাই সফল হয়নি।
তদন্ত ছাড়া ভিসি-প্রোভিসির পদত্যাগে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: কুয়েট শিক্ষক সমিতি
বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসকদের পেশাগত মান যাচাইয়ে লাইসেন্সিং পরীক্ষা চালু করা দরকার। মানুষের আস্থা ফেরাতে লাইসেন্স পাওয়া চিকিৎসকদেরও নিয়মিত নবায়ন পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা- সেটিও বিবেচনায় আনা উচিত। তিনি বলেন, শুধু দুই-তিনটা পেশায় ‘প্র্যাকটিস’ শব্দটি ব্যবহৃত হয়। তার মধ্যে একটি হলো চিকিৎসা। ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন করতে হয় এমন পেশাগুলোর মধ্যে চিকিৎসা পেশা অন্যতম। সেই ধারাবাহিক জ্ঞানটা আদৌ চিকিৎসকরা অর্জন করছেন কিনা, সেটা নিশ্চিত করার জন্য একটা প্রফেশনাল পদ্ধতি থাকা জরুরি।
চিকিৎসকদের লাইসেন্সিং পরীক্ষা চালু করা দরকার: সায়েদুর রহমান
রাশিয়া কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। চলতি বছরে এটিই কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় হামলা। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেছেন, ‘ভ্লাদিমির, স্টপ! প্রতি সপ্তাহে ৫ হাজার সৈন্য মারা যাচ্ছে। চলো আগে শান্তিচুক্তি সম্পন্ন করি! ট্রাম্প বলেন, এই হামলার ‘প্রয়োজন ছিল না’ এবং এটি ‘খুবই খারাপ সময়ে’ ঘটেছে।
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প
পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, যেসব রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি বা তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে, সেসব রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে তার সরকার যোগাযোগ রাখছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে যেসব জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসেছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন
নৌপরিবহণ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে সি-ট্রাক চালু করার উদ্যোগ নিতে গিয়ে একের পর এক মামলা ও বিভিন্ন জটিলতায় পড়তে হয়েছে। দীর্ঘ ৮ মাস চেষ্টা চালিয়ে এ রুটে ঘাটে পন্টুন স্থাপন ও সি-ট্রাক সার্ভিস শুরু করা সম্ভব হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান বলেন, কক্সবাজার-মহেশখালী নৌরুটে গত ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে বর্তমান সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশখলীবাসীর জন্য। একটা নিরাপদ নৌযান সি-ট্রাক ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বহুদিন ধরে এখানে টোল প্রথা ছিল না; কিন্তু এখন নানা অজুহাতে নানাভাবে টোল তোলা হচ্ছে। আপনারা দাবি তুললে এটা বাতিল হতে পারে।
আট মাসের চেষ্টায় মহেশখালী-কক্সবাজার রুটে সি-ট্রাক চালু করা সম্ভব হয়েছে: নৌপরিবহণ উপদেষ্টা
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনি ট্রাইব্যুনাল। এ সময় আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করেন ফয়জুল করিমের অনুসারীরা। কয়েকশ জনতা আদালতের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর রায়ের তারিখ পরিবর্তনের খবর শুনে বিক্ষোভ কর্মসূচি শেষ করে চলে যান তারা। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়।
মেয়র ঘোষণার দাবিতে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করেন ফয়জুল করিমের অনুসারীরা
আইনজীবী শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্টের বাজেট থেকে টাকা বাঁচিয়ে নিম্ন আদালতে কম্পিউটার কিনে দিতে হচ্ছে। কারণ অধস্তন আদালতের বিচারকরা তাদের হাত দিয়ে সাক্ষীর জবানবন্দি লেখেন। কিন্তু আইন মন্ত্রণালয় সেটা করে না। তারা ফোন করে ভয় দেখায়। তারা সিএমএমকে নির্দেশনা দেয় কাকে জামিন দিতে হবে কাকে জামিন দেওয়া যাবে না। শিশির মনির বলেন, সজীব ওয়াজেদ জয় সাক্ষী দিতে গেছিল নিম্ন আদালতে। সাক্ষী দেওয়ার পর ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এজলাস থেকে নেমে এসে সাক্ষীর মান যেন ক্ষুণ্ন না হয়, তাকে গাড়ী পর্যন্ত আগাই দিয়ে যান। কারণ তিনি বিরাট সাক্ষী। এভাবে অধস্তন আদালতকে নিয়ন্ত্রণ করা হতো। তিনি বলেন, যতদিন সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থাকবে ততদিন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে বাধা থাকবে। এটা চ্যালেঞ্জ করেছি। পৃথক সচিবালয় চেয়েছি।
যতদিন সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থাকবে ততদিন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে বাধা থাকবে: শিশির মনির
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে। প্রবাসীদের দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব।’ অধ্যাপক ইউনূস বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহণ দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহণ করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।’ প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে। এক্ষেত্রে সরকারকে পরামর্শ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের সহযোগিতার কারণে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব: প্রধান উপদেষ্টা
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে নতুন প্রজন্ম মেনে নেবে না। তারা যে কোন সময় যে কোন প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে। তিনি বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে দেশপ্রেমের মিথ্যে বয়ান তুলে এবং ৭১’র চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে আইন আদালতের মাধ্যমে তাদের প্রচুর নির্যাতন করা হয়েছে। যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা দিয়ে দেশের চারটি বাজেট করা যেতো। তিনি অভিযোগ করেন, এখনো অনেকের মাঝে বিপ্লবের প্রতিচ্ছবি নেই। যারা লীগের নেত্রীর উস্কানিতে মাথাচাড়া দিয়ে উঠছে তাদের বোকা অভিহিত করে তিনি বলেন, যে নেত্রী নিজেকে বাঁচাতে পালিয়ে গেছে তার জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবেন না।
নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে তরুণ প্রজন্ম মেনে নেবে না: শিবির সভাপতি
তারেক রহমান বলেছেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, সংস্কার চলমান রেখে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোনো মূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্র কিংবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়।
ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদগ্রীব বলেও মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে। তাহলে কোথায় ঐকমত্য হতে হবে আমাদের বলেন? আমরা সবাই তো সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছি। শুধু বিএনপি নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐকমত্য হতে হবে তা জাতিকে জানিয়ে দিয়ে সনদ স্বাক্ষর করে নির্বাচনের দিকে এগিয়ে যাই।
রাজনৈতিক দলগুলোর ঐক্যমতগুলো প্রকাশের আহ্বান, জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে উদগ্রীব: আমির খসরু
বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মোকাবিলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। দুলু বলেন, নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে। তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার না। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। দফাগুলো বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না।
একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে: দুলু
জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত থাকার অভিযোগে সেই ছাত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। এর আগে, পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স। উল্লেখ্য, পারভেজ বন্ধুদের সাথে হাসাহাসি করছিলেন। পিছনে থাকা দুই মেয়ে ও তার বন্ধুরা ছিল। পরে দুই মেয়ে অভিযোগ করেন, তাদের উদ্দেশ্য করে হাসাহাসি করেছে। এর জের ধরে খুন হন পারভেজ।
পারভেজ হত্যা, অবশেষে ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী গ্রেপ্তার
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় জড়িতরা ছিল কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য। এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন। এছাড়া ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে।
কাশ্মীরে তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে নিয়ে দ্রুততার সঙ্গে যেকোন মূল্যে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্য ১৩টি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশে এক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে। ফলে ১২ লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়ার রয়েছে সেই বাজার বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশ হারাতে বসেছে ৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। জনশক্তি রপ্তানী ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন মানববন্ধনকারীরা।
মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে নিয়ে দ্রুততার সঙ্গে যেকোন মূল্যে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
গত ২৪ ঘন্টায় একনজরে ১২৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।