গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত আরও ৫৬ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
গাজায় নৃশংস হামলা অব্যাহত, এক দিনে নিহত আরও ৩১ ফিলিস্তিনি
পহেলগাঁওয়ে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে ভারত ও পাকিস্তান। এবার এ হামলার বিষয়ে টেলিগ্রামে ফাঁস হয়েছে একটি গোপন নথি, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই নথিতে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পর অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি আইএসআইয়ের সঙ্গে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও করা হয়। নথির তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভুয়া মিডিয়া এবং মিডিয়া সেটআপও ঠিক করে রাখা ছিল আগে থেকেই। এসব তথ্য প্রচারে ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নথিতে আরও দেখা গেছে, হামলার ‘প্রত্যক্ষদর্শী’ হাজির করতে নির্দিষ্ট এলাকায় পর্যটকদের ছদ্মবেশে ‘র’-এর মাঠকর্মীদের মোতায়েন করা হয়েছিল।
ফাঁস হয়েছে একটি গোপন নথি, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় পহেলগাঁওয়ে হামলা!
উত্তরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল গ্র্যান্ড ইনে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিদর্শক এবি সিদ্দিক জানান, উত্তরায় হোটেল গ্র্যান্ড ইনে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে!
অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল গ্র্যান্ড ইনে পুলিশের অভিযান, বেশ কয়েকজন আটক
৩ মে সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশকে সামনে রেখে উত্তরায় মোটর সাইকেল র্যালি ও গণমিছিল আয়োজন করেছে হেফাজত। উত্তরার আজমপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয় বিশাল গণমিছিল। জুনায়েদ আল হাবীব বলেন, আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সকল প্রকারের কুরআন বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।
৩ মে মহাসমাবেশকে সামনে রেখে উত্তরায় মোটর সাইকেল র্যালি ও গণমিছিল করেছে হেফাজত
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল, শাকরগড়সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র, যেমন—ট্যাংক, কামান, এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন!
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া
গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করেছে কাতার। হেগে আন্তর্জাতিক বিচার আদালতে এক শুনানিতে কাতারের প্রতিনিধি বলেন, ইসরাইল ত্রাণকে একটি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে—যার মাধ্যমে তারা সামরিক উদ্দেশ্য অর্জন করতে চায়। ক্ষুধা ও অনাহার আবারও ইসরাইলের একটি সরকারি নীতি হয়ে উঠেছে। এই শুনানি জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইসরাইলের দখলদারিত্ব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর তার প্রভাব নিয়ে একটি পরামর্শমূলক মতামত চাওয়া হয়েছে।
গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করল কাতার
আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে ও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করব না। প্রিন্স বলেন, একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে। আরও বলেন, তারা বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও এখন বিএনপিকে ল্যাং মারতে সচেষ্ট। প্রিন্স বলেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৫ বছর আন্দোলন বা জুলাই-আগস্টে রক্ত দেয়নি। তিনি বলেন, জনগণের রয়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে।
নির্বাচন বিলম্বিত হলে রাজপথে নামবে বিএনপি: প্রিন্স
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পাগলা বাজারের সামনে আফসার করিম প্লাজার মালিক নান্টু মিয়াকে গুলি করা হয়। গুলি নান্টু মিয়ার পেটে ও হাতে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিবারের লোকজন নান্টু মিয়াকে শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। জানা গেছে, নান্টু মিয়া তার মার্কেটের সামনে ঘুরে ঘুরে ফল কিনে নিজস্ব প্রাইভেটকারে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক গুলি চালায়। তখন নান্টু মিয়া গাড়িতে উঠলে তার চালক দ্রুত প্রাইভেটকার নিয়ে ফতুল্লার দিকে চলে যায়। আর দুর্বৃত্তরা মোটরসাইকেলে ঢাকার দিকে চলে যায়।
ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাঁটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আরও বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা।
শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে: খেলাফত মজলিসের আমির
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মালিকপক্ষ ব্যাংক থেকে ঋণ এনে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক কিন্তু সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না। শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন। ঘাম শুকানোর আগে ন্যায্য মূল্য পরিশোধ করার কথা আমরা জেনেছি। কমিশনার বলেন, রাজশাহীতে বেশিরভাগই কৃষি শ্রমিক, এছাড়া নির্মাণ ও পরিবহণ শ্রমিকও রয়েছে। মূলত নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। পরিবহণে প্রায় দুর্ঘটনা ঘটে যা তার পরিবারের জন্য একটা বড় সমস্যা। কৃষিতে দুর্ঘটনা না ঘটলেও তীব্র গরমে শ্রমিক ভাইদের প্রচুর কষ্ট হয়। তিনি বলেন, চা শ্রমিকদেরকে এখনও ২০০ টাকার কম মজুরি দেওয়া হয়। যদিও মালিকপক্ষ বলে আবাসন, চিকিৎসা ও রেশন দিচ্ছি তবুও সব মিলিয়ে এটা মানসম্মত নয়।
ব্যাংক থেকে ঋণ নিয়ে সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না: রাজশাহী বিভাগীয় কমিশনার
শ্রমিক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সরকারের সচিব মো. তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর মো. আমিরুল ইসলাম কাগজীর নেতৃত্বে শ্রমিকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আমিরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে। ন্যায্য পাওনা আদায় করতে হবে।
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে: আমিরুল ইসলাম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার, তারা সবচেয়ে বড় ভিক্ষুক। রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে। পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি লক্ষীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় ভিক্ষুক: রেজাউল করিম
গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি ১০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের ৩৪ শতাংশ। এছাড়া রাজনৈতিক বিষয়ে ৯৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৩৮টি, ধর্মীয় বিষয়ে ২৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে আটটি, শিক্ষা বিষয়ে সাতটি, প্রতারণা বিষয়ে ১০টি, খেলাধুলা বিষয়ে ৯টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। মার্চ মাসে ২৯৮টি ভুল তথ্য শনাক্ত হয়েছিল। এপ্রিলে ২৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও, যা চলতি বছরের মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
রুয়া কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলনকারীরা ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। শুক্রবারের মধ্যে নতুন করে অ্যাডহক কমিটি গঠন ও নির্বাচন কমিশনের কাজ শুরু করার আশ্বাসে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন। তবে কমিটি গঠন নাহলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। জানা গেছে, ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জাতীয়তাবাদে বিশ্বাসী সাবেক শিক্ষার্থীরা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন। বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে রুয়া নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রুয়া কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন রাবি ভিসির আশ্বাসে স্থগিত
কিশোরগঞ্জ জেলা প্রশাসক পেজ জানায়- ৩০ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক, 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষে আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতা বোরো ধান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনিরের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেন ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ। এই ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।’
জিআই সনদ পেল কিশোরগঞ্জের রাতাবোরো চাল ও পনির
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে মালিক শ্রমিকের মাঝে কৃত্রিম সংকট ও সমস্যা সৃষ্টি করে একদল মানুষ ফায়দা লুটছে। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে শ্রমিকরা অনেক সময় নিজেদের কর্মস্থল ধ্বংস করছে। তারা বুঝতে পারছে না কর্মস্থল ক্ষতিগ্রস্থ হলে তারা দাবি জানাবে কোথায়? অপরদিকে কিছু মালিক অধিক মুনাফা করতে গিয়ে শ্রমিকদের পেটে আঘাত করছে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন থেকে ভালোবাসবে এবং সম্মান দেবে সেদিন শ্রমিকরা মালিকের ষোলআনা পূরণ করবে। অধ্যাপক মজিবুর রহমান বলেন, বছরের ৩৬৪ দিন শ্রমিকদের সম্মান, মর্যাদা ও অধিকার দেওয়া হয় না। যদি এটা হতো তাহলে বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন হতো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে চায়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে চলা।
যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন থেকে ভালোবাসবে এবং সম্মান দেবে সেদিন শ্রমিকরা মালিকের ষোলআনা পূরণ করবে: জামায়াত আমির
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় নয়াদিল্লির প্রতিক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ। নয়াদিল্লির সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন—যেখানে হিন্দুত্ববাদী ভারত দাবি করেছে, কাশ্মীরের পর্যটনস্থল পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক আইনপ্রণেতা। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে অংশ নেয়া পুরুষ ও নারীর হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। তারা বলেন, যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে।
যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে: সঞ্জয় কুমার
পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে বলে দাবি করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে। যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে। সংস্থাটির দাবি, এটি সেই সন্দেহকে আরও জোরালো করে যে, পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরা পড়েনি।
পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে, দাবি ভারতের
গত ১৭ এপ্রিল প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকে আসিম মুনির বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা।’ কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবন সঞ্চারণী শিরা’ উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন, ‘ভারতের দখলদারত্বের বিরুদ্ধে কাশ্মীরিদের বিরোচিত লড়াইকে পাকিস্তান কখনো পরিত্যাগ করবে না।’ মুনিরের এ বক্তব্যের মাত্র পাঁচ দিন পর ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ওই হামলা হয়। এর আগে মুনির কাশ্মীর সংহতি দিবসে ঘোষণা করেন, কাশ্মীরের জন্য পাকিস্তান এরই মধ্যে তিনটি যুদ্ধ করেছে। যদি ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, পাকিস্তান সেটিও করবে। উল্লেখ্য, ভারতীয়রা এসব বক্তব্যকে মিলিয়ে দেখছে পেহেলগাম হামলার সঙ্গে। যদিও কোনো তথ্য প্রমাণ নেই!
যদি ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, পাকিস্তান সেটিও করবে, পাকিস্তানের সেনাপ্রধানের পুরোনো বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা
ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব কেবল ছাত্রদল দিয়েছে। তিনি বলেন, “এই আন্দোলনে শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, জামায়াতের কোনো অস্তিত্ব ছিল না, বৈষম্যবিরোধীদের তো কোনো নাম গন্ধই ছিল না।' তিনি বলেন, আল্লাহর রহমতে এটা হয়েছে। এর আগে আমরা অনেক চেষ্টা করেছি! উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে কোন আন্দোলনের কথা তিনি বলেছেন তা স্পষ্ট নয়।
ছাত্র আন্দোলনে শিবির ও জামায়াতের অস্তিত্ব ছিল না, বৈষম্যবিরোধীদের নামগন্ধ ছিল না, রাকিবের এই মন্তব্য কোন আন্দোলন নিয়ে তা স্পষ্ট নয়
এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তিনি বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? হাসনাত বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।
ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না: হাসনাত
বকেয়া বেতনের দাবিতে মে দিবসেও সড়কে দাঁড়াতে হয়েছে শ্রমিকদের। পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শ্রমিকরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। এর আগেও আন্দোলন করেছেন তারা। মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেড জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।
বকেয়া বেতনের দাবিতে মে দিবসেও সড়কে শ্রমিকরা
পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবিতে দায়ের করা আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। কোর্ট মন্তব্য করে যে, এ ধরনের পদক্ষেপ ‘সশস্ত্র বাহিনীকে মনোবলহীন’ করে তুলতে পারে। ন্যায়পাল বিচারপতি সূর্য কান্ত ও এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ বলেন, ‘এটি এক সংবেদনশীল মুহূর্ত। এমন কিছু প্রার্থনা করবেন না যা কাউকে মনোবলহীন করে তোলে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করুন।’ আরও বলেন, ‘আপনার দেশের প্রতি দায়িত্ব আছে। এভাবে কি হয়? অনুগ্রহ করে এমন কিছু করবেন না। আমরা এটি শুনছি না। আপনি চাইলে যেখানে খুশি যেতে পারেন।’ এদিকে পাকিস্তান হামলাকে ফলস ফ্ল্যাগ বলছে!
পহেলগাঁওয়ে হামলার বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবিতে দায়ের করা আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে ভারতের সুপ্রিম কোর্ট
টেকনাফের নাফ নদী থেকে ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দ্বীপ থেকে তাদের ধরে নিয়ে যায়। তারা হলেন- হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ এ বসবাসরত রোহিঙ্গা আরাফাত (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক। মাঝি মোহাম্মদ নুর জানান, নাফ নদীতে মাছ শিকার করতে যায় জেলেরা। হঠাৎ মিয়ানমার থেকে আরাকান আর্মিরা এসে তাদের ধরে নিয়ে যায়। তবে ওই অভিযান থেকে অনেকেই পালিয়ে এসেছে। যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
নাফ নদী থেকে ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি
ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধানকে চাপিয়ে দেওয়া হয়েছিল। সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাঙ্গালি জাতীবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এগুলো ৭১-এর আন্দোলনের অংশ ছিল না। এগুলো চাপিয়ে দেওয়া হয়। অতএব ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। তিনি বলেন, গত পাঁচ আগস্টে সংগ্রামে আমরা জয়ী হলাম। তবে অল্পটুকু জয়ী হয়েছি পূর্ণ বিজয় এখনো হয়নি। কারণ এই বিজয়টাতেই ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আওয়ামী লীগের ভূত এখনো জারি রয়েছে। সেই আওয়ামী লীগের ভূতের নাম হচ্ছে ৭২-এর সংবিধান। কবি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ছাত্ররা যখন জুলাই ঘোষণা দিতে চেয়েছিল সেই নতুন ঘোষণা দিতে দেন নাই ড. ইউনূস। এটা তিনি ঠিক করেন নাই।
দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল: ফরহাদ মজহার
আগামী ১০ মে অনুষ্ঠিতব্য রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন স্থগিত করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নির্বাচন কমিশনার প্রফেশন নুরুল হোসেন চৌধুরী স্যার ও প্রফেসর হাবিবুল হক পদত্যাগ করছেন। তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, তারা যেন নির্বাচন কমিশনের কাজ না করেন। নুরুল হোসেন স্যার পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগতভাবে আমাদেরকে জানিয়েছেন, তিনি দুই রাতে ঘুমাতে পারেননি। হাবিবুল হক স্যারও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। কোনো একটা পক্ষ চাচ্ছিল না নির্বাচন হোক। আবার হয়তো অ্যাডহক কমিটি বসানো হবে, কমিশন গঠিত হবে।
২ নির্বাচন কমিশনারের পদত্যাগ, রুয়া নির্বাচন স্থগিত
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি, চোরাবালিতে আটকে আছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। আরাকানের সঙ্গে অন্তর্বর্তী সরকার সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা একসময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে!
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একই: গয়েশ্বর
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না। যারা নির্বাচন ঠেকাতে চায়, তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট—তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না। আরো বলেন, বিএনপির ৩১ দফা রোডম্যাপে শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান সরকারের সময়ে যেভাবে শ্রমিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। খসরু বলেন, যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকত, তাহলে করিডরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত ইস্যুতে সংসদে আলোচনা হতো এবং জনগণের মতামত বিবেচনায় নেওয়া হতো।
নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না জনগণ: আমীর খসরু
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে। তিনি বলেন, বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম খান
চলতি মাসের ৪ কিংবা ৫ তারিখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার বলেন, আসলে ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে। সেটা ঠিক করার বিষয় আছে। আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে। তিনি বলেন, সবকিছু বিবেচনা নিয়ে ম্যাডাম কবে দেশে ফিরবেন এটা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তবে, ৪-৫ মে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।
চলতি মাসের ৪ কিংবা ৫ তারিখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন: আব্দুস সাত্তার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় পেহেলগাম হামলার ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আশ্বস্ত করেছেন যে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি পূর্ণ সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। পাকিস্তানকে দায়ী করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ফোনালাপে বলেন, সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় প্রকাশ হয়েছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব এই সন্ত্রাসবাদ থেকে আর চোখ বন্ধ করে রাখতে পারে না। তবে, চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি পূর্ণ সমর্থন আছে যুক্তরাষ্ট্রের: পিট হেগসেথ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়। তিনি বলেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা প্রথম বিএনপিই নিয়ে এসেছে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন। আরো বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং, কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন।
দেশের স্বার্থবিরোধী চুক্তি থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের
হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল। হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আরও বলেন, আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেওয়া আপনার কর্তব্য।
ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই: হাসনাত
তারেক রহমান বলেছেন, বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজনবোধ করেনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া, শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
বিদেশিদের নয়, সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে সরকারকে: তারেক রহমান
চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। নিয়োগে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এগুলো হলো— তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করা কিংবা আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা কিংবা এই বিষয়ে আলাপ হয়নি। এমনকি সবশেষ বিএনপির সঙ্গে বৈঠকটিও যুগপৎ আন্দোলনের বৈঠকের ধারাবাহিকতার অংশ ছিল।। উল্লেখ্য, পটুয়াখালি-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা হয়েছে, এমন একটি প্রতিবেদন হয়েছিল। হানিফ বলেন, এতে বিভ্রান্তি ছড়াতে পারে। ফলে অন্য কোনো নিউজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
বিএনপির সঙ্গে নির্বাচনি জোট নিয়ে গণঅধিকার পরিষদের কোনো আলাপ হয়নি: আবু হানিফ
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মে দিবসে শ্রমিক দলের র্যালিতে রিজভী বলেন, পালিয়ে গিয়েও দেশে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। ২৬২ জনকে হত্যার হুমকি দিয়ে তার দেওয়া বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে, ওই বক্তব্যের কণ্ঠ তারই ছিল। একটি কথা মনে রাখতে হবে, এদেশে আবারো ফ্যাসিস্ট ফিরে এলে আপনার আমার কারো রেহাই নেই। অতএব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কেবল তাহলেই সম্ভব হবে পতিত ফ্যাসিস্টকে চিরতরে নির্মূল করা। জনগণই পারবে ফ্যাসিস্ট ঠেকাতে।
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রিজভী
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে। এর আগে এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’ প্রেস সচিব আরও বলেন, ‘ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের সেভেন সিস্টার্স দখলের বিডিআর কমিশন প্রধানের আলাপ সরকার সমর্থন করে না: শফিকুল
গাজীপুরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আতাউর রহমান বলেছেন, ইসলামী শ্রমনীতি ছাড়া যে শ্রমিকের মুক্তি সম্ভব না তা আজ প্রমাণিত। স্বাধীনতার এতোগুলো বছর পরেও বিদ্যমান শ্রম নীতিমালাই বাস্তবায়ন করা যায় নাই। টাকার অংকে শ্রমিকের বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত মজুরী বরং আরো কমেছে। এই বাস্তবতায় রাষ্ট্র পরিচালনায় ইসলামকে ভিত্তি বানাতে না পারলে শ্রমিকের ভাগ্য কোন দিনই পরিবর্তন হবে না। শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি খলিলুর রহমান বলেন, ইসলামী শ্রম আইন বাস্তবায়নে সামগ্রিক আন্দোলন করা ছাড়া শ্রমিকের সামনে আর কোন পথ নাই। ইসলামী শ্রমিক আন্দোলন সেই পথেই হাঁটবে; ইনশাআল্লাহ।
ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের মুক্তি সম্ভব নয়: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারেনা! তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।
খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের
নাহিদ ইসলামের উদ্দেশে গণঅধিকার পরিষদের রাশেদ খান লেখেন, ঠিক স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বাধীনতা বিরোধী টার্ম কার্ড দেখিয়ে আওয়ামী লীগ ৫৩ বছর যে রাজনীতি করেছে। নাহিদ ইসলাম ড. ইউনূস স্যারের পরে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তিনি কি তার মেয়াদে আ.লীগ নিষিদ্ধের কোন পদক্ষেপ নিয়েছেন? রাশেদ খান লেখেনে, আচ্ছা, বলা হচ্ছে গণমাধ্যমের এখনো কোন সংস্কার হয়নি। দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কারে কী কী পদক্ষেপ নিয়েছেন? আরো লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কি আওয়ামী ফ্যাসিস্টলীগকে নিষিদ্ধের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনে কোনো জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারবেন? যদি আ.লীগ নিষিদ্ধের কোন জাতীয় সংলাপ না ডাকে, তাহলে বুঝেই নিবো, আ.লীগ নিষিদ্ধের আওয়াজ রেখে আ.লীগের মত চেতনা ব্যবসার রাজনীতি করতে চাচ্ছে কেউ কেউ।
নাহিদ কি আ.লীগ নিষিদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন, প্রশ্ন রাশেদের
শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত বলেন, ‘মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।’ উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারি আলিয়া মাদ্রাসার শহীদ শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ, চঞ্চল চৌধুরী ও মামুনুর রশীদসহ ১৪ শিল্পীকে আসামি করা হয়েছে। মামলার অন্য শিল্পীরা হলেন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান, ফেরদৌস। এ মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নাম রয়েছে। এছাড়া ইমরাম এইচ সরকার ও লাকী আক্তারেরও নাম রয়েছে।
রিয়াজ, শাওন, চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের হত্যাচেষ্টা মামলা
সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইনবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়, ওই সহিংসতা উসকে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল। এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে।
সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত
জিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গাজীপুরের হায়দরাবাদ এলাকায় বলৎকারের ঘটনায় জনগণ কর্তৃক আটককৃত আসামী রইজ উদ্দিনকে (৩২) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে কারাগারে আসামী অসুস্থ্যতাবোধ করলে কারা কর্তৃপক্ষ আসামীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আরো বলেন, আসামী কর্তৃক যৌন হয়রানির স্বীকার ৫ জন ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে তাদের জবানবন্দি দিয়েছে। পরে মামলা হয়। তিনি বলেন, এ ঘটনাকে ঘিরে ভুল তথ্য দিয়ে মুসলমানের আবেগকে পুঁজি করে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার মানসে দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে, যা খুবই দুঃখজনক।
ইমাম মৃত্যুর ঘটনায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে: জিএমপি
প্রেস উইং বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘২০০৯ সালের বিডিআর বিদ্রোহ সম্পর্কে তানিয়া আমিরের বক্তব্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা প্রতিফলিত হয়েছে।' বিবৃতিতে আরও বলা হয়েছে- এই সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে, জেনেভা প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এবং ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে জড়িত সন্ত্রাসী ও বিদ্রোহীদের প্রতিনিধিত্ব করে এমন ইঙ্গিত দিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা যেতে পারে। জেনেভা সম্মেলনে তানিয়া আমির এবং অন্যান্য বক্তারা কোনও নতুন প্রমাণ উদ্ধৃত করেননি; বরং, তারা বছরের পর বছর ধরে বিরোধী পক্ষগুলোর মধ্যে প্রচারিত দাবিগুলো পুনরাবৃত্তি করেছেন।
বিডিআর বিদ্রোহ সম্পর্কে তানিয়া আমিরের বক্তব্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে: তানিয়া আমির
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি। এ বছরের মে দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল, ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে।’ প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন ও শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। অনুষ্ঠানে তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
মহান মে দিবসে উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর আড়াইটায় অনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগে সকাল থেকেই সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সারা দেশ থেকে আসা দলটির নেতাকর্মীরা। দেশাত্মবোধক গাষ ও গণসংগীতের মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জিবীত করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।
মহান মে দিবসে উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি
জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে। আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান। এদিকে সরকারের কাছে শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবি জানান শ্রমিক নেতারা।
জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা: শফিকুর রহমান
হাড়ভাঙা খাটুনির জন্য মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা। ভুক্তভোগীরা বলছেন, যেখানে ৮ ঘণ্টা কাজ করে নেপাল, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন ৩ হাজার মালয়েশীয় রিঙ্গিত; সেখানে বাংলাদেশিরা ১২ ঘণ্টা কাজ করে পাচ্ছেন সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার রিঙ্গিত। এ ধরনের বৈষম্যের কারণ হিসেবে ‘অদক্ষ ও অবৈধ’ভাবে বিদেশে পাড়ি জমানোকেই দায়ী করছেন তারা।
মালয়েশিয়ায় শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না বাংলাদেশি শ্রমিকরা
ইলিশ সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে ফিরেছেন হাজারও জেলে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় পরিচালিত ১,০৬৪টি অভিযানে ১২৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ১২৪ জনকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে ৪ কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়া হয়েছে।
ইলিশ সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে ফিরেছেন হাজারও জেলে
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুলৌহাব সাইদানি বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বলেন, কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সংক্রান্ত সমঝোতা স্মারকটি কেবিনেটে ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। দু’পক্ষের সম্মতি সাপেক্ষে সুবিধাজনক দ্রুততম সময়ে এটি স্বাক্ষরিত হবে। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশ ছিল আলজেরিয়া। সেজন্য বাংলাদেশ আলজেরিয়ার নিকট কৃতজ্ঞ। রাষ্ট্রদূত বলেন, আমরা দু’দেশের মধ্যে একটি ফলপ্রসূ সম্পর্ক স্থাপন করতে চাই। কেননা, পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ উন্নীত হবে।
আলজেরিয়ার সঙ্গে দ্রুত ভিসা চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এর ফলে পাকিস্তানি সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে পাকিস্তানও জানিয়েছিল, ভারতের কোনও বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেই ঘোষণার ছয় দিনের মধ্যে ভারতও অনুরূপ পদক্ষেপ করল পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতার সঙ্গে আলাদা ফোনালাপে কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন রুবিও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রবিও। একই সঙ্গে হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতা ও ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন তিনি। ট্যামি ব্রুস জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ভারতকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পেহেলগাম হামলায় পাকিস্তানের নিন্দা জানাতে মার্কিন আহ্বান, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ভারতকে সতর্কতা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, দৈনিক আট ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। সেই শ্রমিকদের শ্রদ্ধা! আরো বলেন, শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারই নয়, এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত।
শ্রমিক-মালিক যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে: প্রধান উপদেষ্টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে । সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। বৃহস্পতিবার রাত ১টায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।
মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, জাকসু ও হল সংসদ নির্বাচন ৩১ জুলাই
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করছেন। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি ‘একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের স্পষ্ট অঙ্গীকার। বুধবার ট্রাম্প জোর দিয়েছিলেন যে, কিয়েভকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কিছু পাওয়া উচিত। এজন্যই ইউক্রেনের বিপুল বিরল মৃত্তিকা খনিজ সম্পদের ওপর চুক্তি নিশ্চিত করার এই প্রচেষ্টা!
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে
বাড়ির ছাদ এবং আঙিনায় বাগান করা থাকলে পাঁচ শতাংশ রেয়াদ পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আগামী ১১ মে ২০২৫ থেকে সিটি করপোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াদ সুবিধা পাবে। ৬ষ্ঠ করপোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠকে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।
বাড়ির ছাদ এবং আঙিনায় বাগান করা থাকলে পাঁচ শতাংশ রেয়াদ পাওয়া যাবে: প্রশাসক মোহাম্মদ এজাজ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু। বাবলু বলেন, আমরা দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে লড়াই-সংগ্রাম করছি। বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। যার কারণে নিরাপত্তাসহ সামাজিক নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতোমধ্যে আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে করে সমস্যা আরও বাড়বে। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে- সেটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছতার হবে বলে মনে করি।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয়: শেখ বাবলু
মুন্সীগঞ্জ জেলার আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের একটি ১৫০-২০০ কেজি ওজনের মিলিটারি অর্ডিন্যান্স সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপি সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি বাংলাদেশে উদ্ধারকৃত সবচেয়ে বড় বোমা। জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল পৌনে ৭টায় জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় বোমাসদৃশ বস্তু দেখতে পান ভেকুচালক। জমির মালিক বস্তুটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এটি বোমা হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বাংলাদেশে উদ্ধারকৃত সবচেয়ে বড় বোমা ২০০ কেজি ওজনের, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বুধবার ভোরে দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। ইসরাইলের দাবি, তারা একটি ‘চরমপন্থি গোষ্ঠী’কে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। যারা সাহনায়া এলাকায় আরব দ্রুজ সংখ্যালঘুদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল! সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সাহনায়ায় নিষিদ্ধ গোষ্ঠীগুলো যখন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, তখন ১৬ জন নিহত হন’। এছাড়া ইসরাইলি হামলায় সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।
দ্রুজ উত্তেজনার মধ্যেই দামেস্কে ইসরাইলি হামলা, নিহত ১৬
শিশু আজলানকে কোলে নিয়ে সায়েরা ও ফারহান দিল্লি থেকে সীমান্তে এসে পৌঁছেছেন। দুজন দু’দেশের নাগরিক। চেকপোস্টে তাদের একমাত্র পরিচয় পাসপোর্টের রঙ দেখে বোঝা যায়; সায়রার পাসপোর্ট সবুজ আর ফারহানের নীল। করাচির মেয়ে সায়েরা। তিন বছর আগে ফেসবুকে দিল্লির যুবক ফারহানের সঙ্গে পরিচয়। তারপর প্রেম, বিয়ে, নতুন জীবনের শুরু! ফারহান ও সায়েরা চোখে জল নিয়ে সীমান্তে ঠায় দাঁড়িয়ে আছেন। শেষবিদায়ের মুহূর্ত তখন। ফারহান তখন বলেছিলেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য দোয়া করব। ভারতীয় সীমান্তরক্ষী হঠাৎ আজলানের পাসপোর্টের দিকে ইঙ্গিত করে বলেন, এই শিশুটি যেতে পারবে না, ম্যাডাম। ওর পাসপোর্ট নীল, ভারতীয়। এরপর শিশুকে নিয়ে ফিরতে না হয় বাবাকে।
মা পাকিস্তানি, সন্তান ভারতীয়: মায়ের সাথে নয় মাসের শিশুকে যেতে দেওয়া হয়নি পাকিস্তানে
বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ছাত্রদের এই সরকার যাওয়া ভুল হয়েছে। আমরা সব সময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্রনেতারা তারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। তিনি বলেন, আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এতো টাকা কামায় তাইলে পিএসরা কি করেছে? যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আরও বলেন, ১৫ দিনের মুক্তিযোদ্ধারা ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের যদি এসে বলে আপনাদের কোনো অবদান নেই, এটা মানা যায়? আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এখন শুনি অমুক মাস্টার-মাইন্ড, তমুক মাস্টার-মাইন্ড। আমরা চাই জনগণের ভালোবাসা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটা কি অন্যায়? নির্বাচন চাইলেই বলে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয় গেছে।
ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হল থেকে তিন ঘণ্টার পরীক্ষার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করায় পরীক্ষার দায়িত্বে থাকা দুইজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। প্রত্যাহার হওয়া শিক্ষক প্রভাষক নাজমুস সাকিব এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেন। পরে কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তীব্র প্রতিবাদের ফলে কলেজ কর্তৃপক্ষ দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। সেই সঙ্গে দুই শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।’
খাতা আগে জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনে বহিষ্কারাদেশ প্রত্যাহার
ইআরডি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে মোট প্রায় ৪৮১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে অর্থছাড়ের প্রায় দুই তৃতীয়াংশের সমান। এদিকে ওই ৯ মাসে বিদেশি ঋণ বাবদ পরিশোধের মধ্যে আসলের পরিমাণ ২০১ কোটি ডলার আর সুদ বাবদ ১২০ কোটি ডলার পরিশোধ হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ২৫৭ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। গত ৯ মাসে সবচেয়ে বেশি ১২২ কোটি ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। এছাড়া বিশ্বব্যাংক ১০৭ কোটি ডলার ও জাপান ৮৯ কোটি ডলার দিয়েছে। এদিকে গত জুলাই-মার্চ সময়ে ৩০০ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে ৭২৪ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।
চলতি অর্থবছরের ৯ মাস: ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তরুণ প্রজন্ম মনে করে ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। এ্যানি বলেন, নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব কিন্তু আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
মুন্সীগঞ্জ জেলা হতে ঐতিহ্যবাহী মিষ্টান্ন পাতক্ষীরকে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) সনদ দেয়া হয়েছে। এই সুস্বাদু মিষ্টি মুন্সীগঞ্জবাসীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা সমৃদ্ধ করার পর সেগুলো বাণিজ্যিকভাবে বিকশিত করতে হবে। জিআই পণ্য আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে। তিনি বলেন, এই পণ্যের বাজারজাতকারীদের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। যার ফলে স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারীদের ক্ষমতায়ন হবে। উল্লেখ্য, জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে। আজ পর্যন্ত ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে।
মুন্সীগঞ্জ জেলা হতে ঐতিহ্যবাহী মিষ্টান্ন পাতক্ষীরকে জিআই সনদ দেয়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে আছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আশা করছি সংস্থাটির শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। জানা গেছে, বুধবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। চলতি মাসের প্রথম ২৯ দিনে ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন। যা দেশের ইতিহাসের নতুন রেকর্ড।
এপ্রিল মাসের শেষে দেশের মোট রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার সম্পৃক্ততা পেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তালিকায় পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা শামীম মোল্লারও নাম রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, একজন মৃত ব্যক্তিকে বহিষ্কার করে প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। প্রশাসন বলছে, ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছেন, তাদের ফলাফল স্থগিত করা হবে ও নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।
শিক্ষার্থীদের ওপর হামলার সম্পৃক্ততা পেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সর্মথকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। নিহত ব্যক্তি দিঘিরপাড় গ্ৰামের মৃত শমসের আলী মোল্লার ছেলে মোশাররফ হোসেন (৫৫)। বিএনপির দাবি নিহত তাদের দলের সর্মথক। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের দাবি করছে মোশাররফ আওয়ামী লীগের সর্মথক। জানা গেছে, বিএনপির সর্মথক টিপু ও আওয়ামী লীগের সর্মথক মুকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে আলিমুদ্দিন ও তার সর্মথকরা প্রতিপক্ষ বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সমর্থক ৬-৭ বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অন্তত ছয়জন বিএনপি সর্মথক আহত হন। পরদিন ফের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপি-আ.লীগ সংঘর্ষ নিহত ১, নারীসহ আহত ১০
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর গুলশানে থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমির বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে আদালতে করা আবেদনে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন। আবেদনে বলা হয়, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। যা তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদের নামে অর্জিত এসব স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক।
নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, আদানি বিদ্যুৎ চুক্তির আদ্যোপান্ত জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চার ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ওই চিঠিতে বলা হয়, ড. আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। উপর্যুক্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত রেকর্ডপত্র/তথ্যাদি সরবরাহ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। এর আগে তদন্তে নেমে আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ প্রমাণ পায় এনবিআর! উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী এই অসম আদানি বিদ্যুৎ চুক্তিটি করেছিল।
এনবিআরকে ছাড়া আদানির সঙ্গে চুক্তি, কায়কাউসের বিরুদ্ধে তদন্তে দুদক
দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে ইসরাইল। দাবানলের আগুনে দিশাহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, রুট ৩, ৬৫, ৭০ এবং ৮৫-ও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম-তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।
দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে ইসরাইল
শেরপুরের নকলায় গণঅভ্যুত্থানের সময় নিহত শহীদ আব্দুল আজিজের লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টকর্মী আব্দুল আজিজ (২৮) ঢাকায় গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট পুলিশের ছোড়া রাবার বুলেট এসে তার চোখ-মুখসহ সারা গায়ে লাগে। ওই সময় সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়।
গণঅভ্যুত্থানের সময় নিহত শহীদ আজিজের লাশ তোলা হলো
কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। দ্য নিউজ বলছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পালটা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা। বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার করুন, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন। দেশের জনগণ তাদের মতের সরকার নির্বাচিত করুক। দেশে রাজনৈতিক সংকট বাড়ছে, নির্বাচন দেরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না। এলে জনগণ তার হাতে হ্যান্ডকাফ পরাবে। ফখরুল ভারতের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দিন। এখানে তার বিচার হতে হবে।’ তিনি বলেন, ‘শিশু-কিশোর, ছাত্র, সাধারণ মানুষ সবাইকে হত্যা করা হয়েছে। আলেমদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। মা-বোনদের সম্ভ্রমহানির অভিযোগও আছে। এসব অন্যায়ের বিচার একদিন হবেই।
দ্রুত নির্বাচন দিন, দেরি হলে পরিস্থিতি জটিল হতে পারে: মির্জা ফখরুল
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
এনসিপি ও এবি পার্টির সঙ্গে আলোচনা শেষে রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে। প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সাংস্কৃতি ফিরে আসছে। এগুলোকে প্রতিহত করা হবে। তিনি বলেন, মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা ভাঙার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই: রেজাউল করীম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের চতুর্থ দিন ট্রাইব্যুনালে তিন চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে মামলাটির ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। ধর্ষণের শিকার শিশুটির মা আয়েশা খাতুনের থানায় দায়েরকৃত মামলাটিতে ঘটনার সময় রাত ১টা ৩০ মিনিট উল্লেখ করা হলেও পুলিশের তদন্ত প্রতিবেদনে সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৯টার কথা বলা হয়েছে। আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো মতামত দিতে রাজি হননি। তবে তিনি বলেন, আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা সম্ভব হবে। রায় ঘোষণা করা হলে তখন সবাই বিস্তারিত জানতে পারবেন।
আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে: আইনজীবী
ঢাকা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল হিন্দুদের আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে যে অপপ্রচার চালিয়েছে, ইতোমধ্যেই জনগণ তা প্রত্যাখ্যান করেছেন। তারেক রহমানের ৩১ দফায় বলা আছে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। জনগণ জানিয়েছেন, যারা ভালো কাজ করবে আমরা তাদের সাথেই আছি। অভি বলেন, সনাতন ধর্মের ভাই বোনেরা জানিয়েছেন আমাদের দলের প্রতি তাদের আস্থা ও ভালোবাসা আছে। আমরাও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।
স্বার্থান্বেষী মহল হিন্দুদের আ.লীগের ভোট ব্যাংক বলে অপপ্রচার চালিয়েছে: নাজমুল হাসান অভি
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? তিনি বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। কমিশন ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়। আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে! তিনি বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এই সংস্কার কমিশনকে আমরা মানি না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব।
নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ মন্ত্রিপরিষদ বিভাগকে ১২টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২টির বেশি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছি। যেগুলো ঐকমত্যের বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ মন্ত্রিপরিষদ বিভাগকে ১২টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দুঃখ-কষ্টে জীবনযাপন করছেন। তারেক রহমান মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয়ে গর্ববোধ করতেন এবং বিএনপি সরকার শ্রমিকদের বেতন-ভাতা, কল্যাণ ও সন্তানের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। তিনি আরও বলেন, আজও শ্রমিকরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। তাই একটি উৎকৃষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়।
মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে জীবনযাপন করছেন: তারেক রহমান
গণসংহতি আন্দোলনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে এজেন্ডা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। তিনি বলেন, 'এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে।’ আরো বলেন, ‘মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নাই। তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে।’
গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে জোট নিয়ে আলোচনা হয়নি, সংস্কার ও বিচার নিয়ে ঐক্যমত হয়েছি: নাহিদ ইসলাম
সিটিটিসি'র সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। লিখিত অভিযোগে রাশেদ খান জানান, ২০১৮ সালে গ্রেফতার করার পর পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে যায়। সেখানে তিনি বুট জুতা পরা অবস্থায় তার গোপন অঙ্গে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গালিগালাজ ও অনবরত চড়থাপ্পড়, লাথি-ঘুসি মারতে থাকেন।ওই নির্যাতনের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। এমনকি দেওয়া হয়নি চিকিৎসাও।
সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিলেন রাশেদ খান
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগের সব সন্ত্রাসীদের নিয়ে গণহত্যা হয়েছে। আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ শুধু পিলখানা হত্যাকাণ্ড নয়; শুধুমাত্র হেফাজতের মাহফিলে হত্যাকাণ্ড নয়, শুধুমাত্র ২৪ জুলাইয়ে হাজারের অধিক ভাইবোনকে খুন করেনি বরং আওয়ামী লীগ নির্বিচারে নামে-বেনামে অসংখ্য মানুষকে গুম-খুন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ শুধু রক্তের উপর দাঁড়িয়েছিল ব্যাপারটি এমন নয়, গোটা দেশে জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে। আরো বলেন, আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। খুনিদের বিচার হওয়ার পূর্বে কিভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয়!
খুনি হাসিনা ও আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না: সারজিস
মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহল দিতে গিয়ে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানি বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। জানা গেছে, ভারতীয় বিমানগুলি অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল, সেই সময় পাকিস্তান বিমানবাহিনী ভারতের বিমানগুলি উপস্থিতি টের পায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। তখন সেগুলো পিছু হটতে বাধ্য হয়। নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহল দিতে গিয়ে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানি বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে, দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। এরপর বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ডেই থাকবে এই সেবা আউটলেট। আরও জানান, আগামীকাল ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, নাগরিক সেবা বাংলাদেশ আউটলেট থেকে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সরকারি বিভিন্ন ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনেক সেবা এক জায়গায় পাওয়া যাবে। এতে নাগরিকদের সময়, অর্থ এবং ভোগান্তি—সবকিছুই কমে আসবে বলে মনে করা হচ্ছে।
‘নাগরিক সেবা বাংলাদেশ’—এক ঠিকানায় মিলবে সব সেবা: ফয়েজ আহমদ তৈয়্যব
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পতনের পর এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হবে। রিজভী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা অভ্যুত্থানে অগনিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে। শ্রমিক দলের ৭১জন নেতাকর্মী, ৩০জন রিকশাশ্রমিক ও অসংখ্য নাম না জানা শ্রমিক ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন। আরও বলেন, শ্রমিক শ্রেণির এই আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে। শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।
ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পতনের পর এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হবে: রিজভী
ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুল জারি করেছেন। তদন্ত সংস্থা জানায়, ‘২২৬ টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। জুলাই গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে হাসিনাসহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা (মিস কেস) হয়েছে।
‘২২৬ টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে
চরমোনাই পির রেজাউল করিম বলেন, আপনারা নারীবিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। তিনি বলেন, আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, কে জানি বলছে না যে ৫ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে জান। সেই ৫ মিনিটও সময় পাবেন না। আরো বলেন, তারা হয়তোবা নারী কমিশনের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এরপর যখন ওলামায়ে কেরাম রাস্তায় নামবে তখন হয়তো এই ঘাপটি মারা, যারা দেশের শত্রু তারা বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে এই সুযোগে রাস্তায় নামার জন্য। এমন নীলনকশা তৈরি করতে পারে।
চরমোনাই পিরের হুঁশিয়ারি: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার যদি এগিয়ে যায় তাহলে ৫ মিনিটও সময় পাবে না
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দর-কষাকষি করব। তবে পাল্টা শুল্ক ইস্যুতে তাদের চটাব না। এ নিয়ে আলোচনার জন্য ৯০ দিন সময় আছে। এর মধ্যে বিষয়টির সমাধান না হলে আমরা আরও সময় চাইব। আরও বলেন, ‘ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, তাই ব্যবসায়ীদেরও প্রতিযোগিতামূলক হতে হবে। উপদেষ্টা বলেন, এবারের বাজেট বাস্তবসম্মত হবে। বড় বাজেট দিয়ে বাস্তবায়ন না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যা বলবো, তা করার চেষ্টা করব।
ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দর-কষাকষি করব: অর্থ উপদেষ্টা
ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ভুয়া বলায় এক দর্শকের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেই দর্শক মোহাম্মদ নাদিম বলেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ভাই, ভালো খেলসেন, হ্যাটস অব টু ইউ। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ভুয়া ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’ আরও বলেন, আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।
মাহমুদুল্লাহকে ভুয়া বলিনি, টিম ম্যানেজারকে বলেছি কী ভুয়া টিম বানান, ১৮ জনের ১০ জন জাতীয় দলে চলে যায়: ভুক্তভোগী দর্শক
অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পূর্বে ব্যয়ের মহোৎসব করার বাজেট ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকারের উদ্দেশ্য আয়-ব্যয়ের স্থিতি ঠিক করে লক্ষ্যভিত্তিক বাজেট বাস্তবায়ন। চৌধুরী আশিক বলেন, সরকারকে ব্যবসা থেকে সরিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করছে বিডা।
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে, মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না, তা রুলে তা জানতে চাওয়া হয়। গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, আমাদেরই কাছে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। ‘কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি, তার চেষ্টা থাকতেই হবে। আরো বলেন, শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। কিন্তু প্রস্তুতিও থাকতে হবে। এছাড়া তিনি বিমানবাহিনীর মহড়ার উচ্ছসিত প্রশংসা করেন।
যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই: প্রধান উপদেষ্টা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুসলিম ও হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে। অথচ এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে এক সময় গভীর বন্ধন ছিল। তিনি বলেন, আমাদের সন্ধ্যা শুরু হতো শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার। কিন্তু রাজনৈতিক কারণে একসময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা দুঃখজনক। আরও বলেন, আমাদের পরিবার সবসময় আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের রক্ষা করব আমরা। বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু, কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়।
মুসলিম ও হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো, বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।’ সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দাঈশ সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে পাকিস্তানি কাউন্সেলর জাওয়াদ আজমল বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও ‘ভিত্তিহীন প্রচার’ চালাচ্ছে না। বরং ইসলামাবাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে, বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা মার্চ মাসে সিবির কাছে যে জাফর এক্সপ্রেসে হামলা চালায়, তাতে ‘আঞ্চলিক শত্রুদের’ প্রত্যক্ষ মদত ছিল। উল্লেখ্য, ওই হামলায় অন্তত ৩০ জন সাধারণ যাত্রী নিহত হন। আজমল বলেন, এ ফোরামকে ভারত নিজের ঘর গোছানোর বদলে অন্যকে দোষারোপ করছে। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ডার্ক ওয়েবের মাধ্যমে যে নতুন ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম চালানো হচ্ছে, তা শুধু বিভাজনকেই গভীর করছে না, বরং ঘৃণা ও সহিংসতা উসকে দিচ্ছে। এই প্রচার ও ভুল তথ্যর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।’
বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা মার্চ মাসে সিবির কাছে যে জাফর এক্সপ্রেসে হামলা চালায়, তাতে ‘আঞ্চলিক শত্রুদের’ প্রত্যক্ষ মদত ছিল: পাকিস্তান
গত ২৪ ঘন্টায় একনজরে ১২৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।