Web Analytics

খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হল থেকে তিন ঘণ্টার পরীক্ষার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করায় পরীক্ষার দায়িত্বে থাকা দুইজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। প্রত্যাহার হওয়া শিক্ষক প্রভাষক নাজমুস সাকিব এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেন। পরে কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তীব্র প্রতিবাদের ফলে কলেজ কর্তৃপক্ষ দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। সেই সঙ্গে দুই শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।’

01 May 25 1NOJOR.COM

খাতা আগে জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনে বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিউজ সোর্স

খাতা আগে জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনে প্রত্যাহার

খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হল থেকে তিন ঘণ্টার পরীক্ষার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। শিক্ষার্থী বহিষ্কারাদেশের প্রতিবাদ করায় পরীক্ষার দায়িত্বে থাকা দুইজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।