১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে জানায় দুই দেশের গণমাধ্যম, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আসে। তবে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা মাহদি মোহাম্মদী ট্রাম্প প্রশাসনের সব বার্তাকে ধোঁকাবাজি বলে আখ্যা দিয়েছেন এবং বলেন, এগুলো আসলে সংঘাত বাড়ানোর কৌশল। ট্রাম্প উভয় দেশকে অভিনন্দন জানালেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যুদ্ধবিরতির সময় ও শর্ত নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে, এবং কোনো দেশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী গতকাল এক চিঠিতে অভিযোগ করেন, দুদক ও অন্তর্বর্তী সরকার ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। এর জবাবে দুদকের চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিক এবং তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন। তিনি বলেন, তারা যুক্তরাজ্যকে ছোট করছেন এবং প্রমাণের চেষ্টা করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দুদক চেয়ারম্যান বলেন, চিঠিপত্র দিয়ে মামলা নিষ্পত্তির সুযোগ নেই। কোর্টে মামলা চলছে, তাকে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবিলা করতে হবে। মোমেন জানান, টিউলিপ বাংলাদেশের নাগরিক। আশা করছি, টিউলিপ দেশের আইন মেনে চলবেন এবং যথাযথভাবে বিচারের মুখোমুখি হবেন।
ব্রিটেনের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে, একজনের নামে মামলা হলেই দেশটির রাজনীতি ধসে পড়বে? আমাদের কার্যপরিধিতে রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই: টিউলিপের চিঠির বিষয়ে দুদক চেয়ারম্যান
আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল-মিটিং করছে। এ বিষয়ে এক জিজ্ঞাসার জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’ উপদেষ্টা বলেন, সব বাহিনীর প্রধানদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে।
গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমানের পরিবার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আল্লাহ তায়ালা মাফিয়াতন্ত্রদের অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। বিশেষ করে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্বৈরাচারের ভিত নড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, ঢাকা-১৫ আসনে আমি নিজে প্রার্থী হলেও এখানে আমার আসার সুযোগ ছিল না। এমনকি এ আসনে দায়িত্বশীলকে নির্বাচনের মাত্র তিন আগে উঠিয়ে নিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। নির্বাচনের এজেন্ট ও সহকর্মীদের রাস্তায় হাঁটতে পর্যন্ত দেওয়া হয়নি বরং তাদেরকে উঠিয়ে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। এই সময় তিনি পতিত সরকারের আল্লামা সাঈদীসহ আলেমদের টার্গেট করার কথা উল্লেখ করেন।
৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আল্লাহ তায়ালা মাফিয়াতন্ত্রদের অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি দিয়েছেন। বিশেষ করে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্বৈরাচারের ভিত নড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল—উভয়েই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই তারা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। ইসরাইল আজ সকালে অভিযান চালিয়েছে, এটা আমার ভালো লাগেনি। আমি এটা থামাতে পারি কি না, তা দেখছি। আরও বলেন, ইরান আর কখনও তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। ট্রাম্প জানান যে তিনি “তিনি ইসরাইলের উপর খুবই নাখোশ এবং ইরানের ওপরও খুশি নন।”
ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল—উভয়েই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরাইল আজ সকালে অভিযান চালিয়েছে, এটা তার ভালো লাগেনি।
নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। এর আগে ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক- বিচার হবে আইনের মাধ্যমেই, ‘মব জাস্টিসের’ মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়।” তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ‘মব জাস্টিসের’ মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। আরো বলেন, দলের কেউ মব বিশৃঙ্খলায় জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে প্রশ্ন করেন, আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্তার শিকার হন! এই সময় ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী।
অপরাধী যত বড়ই হোক- ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়, বিচার হবে আইনের মাধ্যমেই: রিজভী
ইরানের হামাদানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৬ গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রাজান, নাহাভান্দ এবং হামাদান শহরে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা মেহের প্রতিবেদনে বলেছে, আটককৃতরা সাইবারস্পেসে লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করার ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। তবে, সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে। এর আগে মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করে ইরান।
ইরানের হামাদানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৬ গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'ইসরাইল, আর বোমা ফেলো না। ফেললে তা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!’ এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চাইছে না’ এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে দেখবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে তেল আবিব। আইডিএফকে প্রতিশোধের নির্দেশ দিয়েছে। তবে ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চাইছে না’ এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে দেখবে: হোয়াইট হাউসের সেক্রেটারি
ইসরাইল দাবি করেছে, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, দুটিই প্রতিহত করা হয়েছে। এরপরই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরোধমূলক হামলার জন্য আইডিএফকে নির্দেশ দেন। এদিকে ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।
তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।
ইরান ‘যুদ্ধবিরতি ভেঙে’ ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এমন অভিযোগ তুলেছে তেল আবিব। দুইটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করলে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এই ঘটনার জেরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’ এদিকে ইসরাইলের কট্টরপন্থীরা প্রতিরোধমূলক ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছে!
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরাইলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। আইডিএফ জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই হামলার সতর্কতা স্বরূপ উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরাইলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আলীকে (২৮) পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাতে বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে। পরে মারধর করে পুলিশে দেওয়া হয়।
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা।
অর্থ মন্ত্রণালয়ের এক সংশোধনী প্রজ্ঞাপনে বলা হয়, সরকারী চাকরিজীবী ও পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই হতে ‘বিশেষ সুবিধা’ প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের প্রজ্ঞাপনটি নিম্নরূপ সংশোধন করা হয়েছে: চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১৫’শ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। পুনঃস্থাপনকৃত পেনশনভোগীসহ সরকার হতে পেনশন গ্রহণকারী যেসব কর্মচারীর প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭ হাজার ৩৮৯ টাকা বা তদূর্ধ্ব, তারা ‘বিশেষ সুবিধা’ ভাতা হিসেবে ১০ শতাংশ হারে এবং যাদের প্রাপ্য মাসিক পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা বা তদনিম্ন, তারা ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ ভাতা পাবেন।
সরকারি চাকরিজীবীরা মাসে এক হাজার টাকার বদলে কমপক্ষে এক হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীরা ৫০০ টাকার বদলে কমপক্ষে ৭৫০ টাকা মহার্ঘ ভাতা পাবেন।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার Commissions of Inquiry Act, 1956 (Act No.VI of 1956) এর সেকশন ৩-এ প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। এই প্রজ্ঞাপন ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, দেশের আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১ জুলাই থেকে নতুন এই মেয়াদ কার্যকর হবে।
মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়াতে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।' ফলে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে। এছাড়া যাত্রী সাধারণের ধৈর্য, সহানুভূতি এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ।
কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। যাত্রীদের এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে।
কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহার এবং চেয়ারম্যানকে অপসারণ না করা হলে শনিবার থেকে সব কর অঞ্চল, ভ্যাট অফিস এবং কাস্টমস স্টেশনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তার আগ পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলমবিরতি চলবে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবাধর্মী এনবিআরের রূপরেখা দেবে ঐক্য পরিষদ।
কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহার এবং চেয়ারম্যানকে অপসারণ না করা হলে শনিবার থেকে সব কর অঞ্চল, ভ্যাট অফিস এবং কাস্টমস স্টেশনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর ঐক্য পরিষদ।
আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়াও, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে।
আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে, গত ১৭ জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ইরানের একের পর এক মিসাইল হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা আবারও খুলে দিয়েছে ইসরাইল। এর আগে সোমবার রাতে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। পরে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর আকাশসীমা খুলে দেওয়া হয়। মঙ্গলবার দেখা গেছে, অস্ট্রেলিয়াগামী উদ্ধার বিমানসহ বিমানবন্দরে বিদেশি যাত্রীদের ইসরাইল ত্যাগের হিড়িক।
ইরানের একের পর এক মিসাইল হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা আবারও খুলে দিয়েছে ইসরাইল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরাইল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইল বলেছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরাইল এর কঠোর জবাব দেবে। আরো বলেছে, ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করা হয়েছে। আরো জানিয়েছে, গতকালও একজন বিজ্ঞানীকে হত্যা করেছে। সেই সাথে ট্রাম্পকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরাইল। সেইসঙ্গে ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে দখলদার দেশটির সরকার।
মালয়েশিয়ায় কাজ করা অভিবাসী শ্রমিক যারা কি না এক হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন পান তাদের নিকটতম জনশক্তি বিভাগে অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। দেশটি বলছে, এমন হলে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের জন্য প্রতি কর্মচারীর জন্য ১০ হাজার রিঙ্গিত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। ক্রমাগত অপরাধের জন্য, দোষী সাব্যস্ত হওয়ার পরও অপরাধ অব্যাহত রাখলে প্রতিদিন অতিরিক্ত এক হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। পুনরাবৃত্তি অপরাধের জন্য ২০ হাজার রিঙ্গিত জরিমানা বা পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। এর আগে শনিবার কয়েকটি গণমাধ্যম জানায়, এক্সপ্রেস এবং এক্সক্লুশন বাস চালকরা প্রতি মাসে ৭০০ রিঙ্গিতের মতো বেতন পেয়েছিলেন। এমনকি কেউ কেউ মূল বেতনও পাননি।
মালয়েশিয়ায় কাজ করা অভিবাসী শ্রমিক যারা কি না এক হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন পান তাদের নিকটতম জনশক্তি বিভাগে অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূতদের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন। কাতারের রাষ্ট্রদূত আলি মুবারক আলী ঈসার সঙ্গে ফোনালাপে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শাহবাজ। কাতারে পাশে থাকার বার্তা দিয়ে উত্তেজনা নিরসনের ওপর জোর দেন। একই দিনে সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আল-মালকির সঙ্গে আলাপকালে শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় কূটনৈতিক সকল পথ অনুসন্ধানের প্রতিশ্রুতি দেন এবং স্থিতিশীলতার জন্য পাকিস্তান, কাতার এবং সৌদির ত্রিপক্ষীয় সহযোগিতার প্রস্তাবনা দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূতদের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন।
সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ট্রাম্পের এ ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক আগে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দখলদার ইসরাইলের চার নাগরিক নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না।’ উল্লেখ্য, ইরান ও ইসরাইল উভয় দেশের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দুই দেশের সংবাদমাধ্যমগুলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান— এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। পরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায়, ইসরাইল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ওদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ ও ওয়াইনেট-ও জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে কী শর্তে এবং ঠিক কোন সময় থেকে এটি কার্যকর হয়েছে এটা নিশ্চিত হওয়া যায় নি!
প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবেরকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম। জানা গেছে, গত রাতে গিলান প্রদেশের আস্তানেহ আশরাফিয়া শহরে ইসরাইলি হামলায় সেদ্দিকি সাবেরকে লক্ষ্যবস্তু করা হয়। এর দুই মাস আগে, মার্কিন ট্রেজারি বিভাগ পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগে সেদ্দিকি সাবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবেরকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।
বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা তিন দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।
সোমবার দুপুরে ডেমরায় মো.মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচীর আয়োজন করে। এ সময়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। বাকিরা পালিয়ে গেলেও মিন্টু মিয়াকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডেমরায় মো.মজিবুর রহমান মিন্টু মিয়া নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। বাসিন্দাদের আশেপাশের সুরক্ষিত এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরাইলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির অভিযোগে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি জানান, আটকৃতকে থানায় আনতে টিম পাঠিয়েছি। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। জানা গেছে, ওই ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির অভিযোগে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।
মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে। দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে। এদিকে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। এর আগে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশ দুটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে। এর আগে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল।
ইরান ও ইসরাইলের সংঘাতের মধ্যে ইরাকের ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। খবর আল-জাজিরার। তবে কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, বালাদ ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।
ইরান ও ইসরাইলের সংঘাতের মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ইরান-ইসরাইলের মধ্যে চলা যুদ্ধেবিরতির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে। বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের ট্রেডিং সেশনে ৭ শতাংশ কমারই ধারাবাহিকতা। এদিকে এশিয়ার শেয়ার বাজারের সূচকেও ঊর্ধ্বগতি এসেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।
ইরান-ইসরাইলের মধ্যে চলা যুদ্ধেবিরতির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেখেন, ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে- ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হয়। তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। উল্লেখ্য, বেধে দেওয়া সম্ভব ইতোমধ্যে পার হয়ে গেছে।
দখলদার ইসরাইল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও আর হামলা চালাবে না’! যদি বেধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হয়: আরাঘচি
রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে, ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতিতে যেতে ইসরাইল সম্মত বলেও জানান। এরপর ইরানকে রাজি করাতে কাতারের সহযোগিতা চান।
ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী: রয়টার্স
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক্সে লেখা এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না। আরো বলেন, ‘আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না—এটাই ইরানি জাতির যুক্তি।’ এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে।
ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না: আয়াতুল্লাহ আলি খামেনি
গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা এক সঙ্গে আন্দোলন করেছি। এটা অব্যাহত রাখছি। এই ধারা আগামী নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচন পরবর্তী সরকার গঠনসহ আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব সবাই মিলে বাস্তবায়ন করব। তিনি বলেন, নির্বাচনের সিডিউল নির্বাচনের এতো আগে দেওয়া হয় না। কাছাকাছি সময়ে দেওয়া হবে। অপেক্ষা করব আমরা। ওখানে থাকা গণফোরামের নেতা মিজানুর রহমান বলেন, লন্ডনের বৈঠকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। তিনি অবিলম্বে সংস্কারে ঐকমত্যগুলো সংসদে পাশের জন্য প্রস্তাব হিসেবে রাখার কথা বলেন।
বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফার আলোকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আমির খসরু
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন। পাশাপাশি আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেয়া হচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। এছাড়া উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় থেকে নিখোঁজ রয়েছেন, এমন সন্ধানের চাহিদা থাকলে গণকবর থেকে ডিএনএ সংগ্রহ করে হলেও আবেদন বিবেচনা করা হবে।
আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন, পাশাপাশি আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন: ফারুক-ই-আজম
চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত সিপিসির প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগ ইতিবাচক। আশা করি, ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক হিসেবে বিস্তৃত হবে। এ বৈঠক প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং। বৈঠকের শুরুতে গ্রেট হলে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান তারা। আরো বলেন, লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গায়ে কাপনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে তোপখানা সড়ক প্রদক্ষিণ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। তারা বলছেন, বিগত সরকারের সময় শুধু রাজনৈতিক কারণে সারা দেশে অন্তত তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি থেকে বাদ পড়েছে। অথচ এসব শিক্ষকরা কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারপরও তাদের প্রতি অবিচার ও জুলুম করা হয়েছে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সরকারকে অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি দাবি মেনে নিতে হবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এবার গায়ে কাপনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরাইল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। আরও বলেন, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল। এরপরই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে। ট্রাম্প এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ আখ্যা দিয়ে লেখেন, এই সংঘাত বছরের পর বছর চললে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে, তা হয়নি, হবেও না।
‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা অনুসরণ করবে ইসরাইল: ট্রাম্প
দিবসের ইতিহাস স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বাস ঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ। মীর জাফর যেভাবে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য। রাশেদ পলাশী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কেউ মীর জাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাঁকে প্রতিহত করতে হবে। আর কোন বিদেশি প্রভুর কাছে মীর জাফর ও শেখ হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না। তিনি প্রশ্ন করেন, যারা গণঅভ্যুত্থানের পরও ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে না, এদের সাথে মীর জাফরের পার্থক্য কোথায়!
২৩ জুন পলাশী দিবসের ইতিহাস স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বাসঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ: রাশেদ প্রধান
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের যত উন্নতি তার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবদান অবশ্য স্বীকার্য। একই সঙ্গে বাংলাদেশের জনপ্রশাসন নিয়ে মানুষের অভিযোগেরও সীমা নাই। দলটি জানায়, রাজস্ব ব্যবস্থাপনায় ও সরকারি চাকরিবিধিতে সংস্কার আনা হয়েছে। এ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বলছে, সরকারি চাকরিজীবীরা কোনো দাবি আদায়ে বিক্ষোভ বা অচলাবস্থা তৈরি করতে পারেন না। সংস্কারে কারো কারো দ্বিমত থাকতে পারে কিন্তু কর্মবিরতি দিয়ে জনগণকে জিম্মি করা কোনোভাবে সমর্থনযোগ্য না। ডিএসসিসির ক্ষেত্রেও জনতাকে জিম্মি করা নিন্দনীয় দৃষ্টান্ত। বিবৃতিতে দলটি আলোচনার মাধ্যমে যৌক্তিকতার মানদণ্ডে সমস্যা সমাধানের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছে।
রাজস্বখাতের সংস্কার ও চাকরিবিধির পরে রাজস্বখাত ও সচিবালয়সহ সরকারি অফিসে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নজীরবিহীন। রাষ্ট্রকে কার্যকর ও সক্রিয় রাখতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন
কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় কোনো প্রতিশোধ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ট্রাম্প ইরানের হামলাকে ‘ব্যর্থ প্রতিশোধ’ উল্লেখ করে লিখেছেন, হামলায় কোনো আমেরিকান আহত হয়নি এবং খুব কমই ক্ষতি হয়েছে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করা যায়, আর কোনো ঘৃণা থাকবে না।’ মার্কিন প্রেসিডেন্ট ইরানের হামলাকে প্রত্যাশার তুলনায় দুর্বল প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন। ট্রাম্প জানান, ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে - ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং একটি হুমকিহীন দিকে যাচ্ছিল বলে ছেঁড়ে দেওয়া হয়েছে। ট্রাম্প লিখেছেন, ইরানকে আগাম নোটিশ দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং ইসরাইলকেও একই কাজ করতে উৎসাহিত করবো।
ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে ‘ব্যর্থ প্রতিশোধ’ উল্লেখ করে লিখেছেন, হামলায় কোনো আমেরিকান আহত হয়নি এবং খুব কমই ক্ষতি হয়েছে। কোনো প্রতিশোধ নেব না!
সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কাতার, দুবাই ও বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে যাত্রীবাহী বিমানগুলো ফিরে যাচ্ছে অথবা বিকল্প বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বেশ কিছু বিমানের ফিরে যাওয়া নিশ্চিত করা হয়েছে। এর ফলে অনেক বিমানযাত্রীকে তাদের যাত্রার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো।
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কাতার, দুবাই ও বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
বিএনপি নেতা আমিনুল হক বলেন, স্বৈরাচারের আজ্ঞাবহ সাবেক সিইসি কেএম নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এ সংস্কৃতির ঘোর বিরোধী। আমাদের দল আইনের শাসনে বিশ্বাসী এবং এজন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, গ্রেফতার হওয়া দুই সাবেক সিইসি রাতের আঁধারে ভোট করে স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছিল। কিছু উপদেষ্টা এইসব দোসরদের নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন—এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই সময় তিনি ঘরে ঘরে ৩১ দফার লিফলেট পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এ সংস্কৃতির ঘোর বিরোধী: আমিনুল হক
পৃথক বিবৃতিতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও লেবানন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। দেশগুলো কাতারের জনগণের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার বার্তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা আরো অস্থিতিশীল হয়ে উঠা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংলাপকে পরিস্থিতি থেকে উত্তরণের পথ বলছে তারা।
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও লেবানন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত রাতে শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছেন—'যদি ইরানি শাসকগোষ্ঠী কূটনৈতিক আলোচনায় অংশ না নেয়, তাহলে কেন ইরানি জনগণ এই নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না?' এটি ইরানের রেজিম চেঞ্জ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নয়। তিনি বলেন, আমাদের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। লেভিট দাবি করেন, শনিবারের মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। আরো বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে মূর্খতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানে ‘সরকার পরিবর্তনে’র একটি প্রশ্ন উত্থাপন করেছেন। তবে তা নীতিগত কোনো ঘোষণা নয়: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
সোমবার রাত সাড়ে দশটার দিকে এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন– এনসিপির নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা ঠোঁট, কান ও চোখে আঘাত পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এসআই মিজানুর রহমান বলেন, রাস্তার মাঝ বরাবর ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনার সময় বাস, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি চলছিল। কোন গাড়ি থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে তা খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন!
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি। তিনি বলেন, দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে। আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটাই দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে। আরো বলেন, আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি। সরকার ইতোমধ্যে ৩০ কর্মদিবসের সময় দিয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি: হাসনাত আব্দুল্লাহ
তিন জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদন বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে; একইসঙ্গে পরিস্থিতিও যাতে সহজে শান্ত থাকে। এর আগে ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। এদিকে কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।
কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান।
কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে জানিয়েছে, আল-উদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে। আরো বলেছে, ‘এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, কাতার এই হামলাকে জাতিসংঘ সনদ ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ।
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও কোনো আপস থাকবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা। আরও বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন যদি একটি দল বড় হয়ে যায়, তবে এই সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না।
নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়ে, জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও কোনো আপস থাকবে না: সারজিস
সোমবার পশ্চিমবঙ্গের নবান্নে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেন। এটি বাংলাদেশের কোনো হাইকমিশনারের সাথে মুখ্যমন্ত্রীর নয় বছর গ্যাপের পর সাক্ষাৎ। সাক্ষাতে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই সম্পর্ককে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক অফিস আদেশ বলছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। আরও বলেছে, গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন।
দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। এর মাধ্যমে নাগরিকদের জন্য সব সেবাদানকারী দপ্তরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য দপ্তরের তালা খুলে দেওয়া হলেও, ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া এবং বেশ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ। এদিকে রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই সোমবার সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হয়েছে।
দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা।
জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এ নিয়ে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কানাডিয়ান হাইকমিশনার ঐকমত্য কমিশনের বিষয়ে জানতে চাইলে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে। তিনি বলেন, আমরা হাইকমিশনারকে জানিয়েছি, দুঃখজনকভাবে যদি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, সেক্ষেত্রে গণভোট অনুষ্ঠানের জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার। আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের কনসার্ন অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি। তাহের বলেন, সিসি ক্যামেরাসহ নির্বাচনের আনুষঙ্গিক খরচ মেটাতে মোটা অঙ্কের বাজেট দরকার। এ ব্যাপারে আমরা কানাডাসহ উন্নয়ন অংশীদার বন্ধুরাষ্ট্রগুলোর কাছে আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছি।
দুঃখজনকভাবে যদি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, সেক্ষেত্রে গণভোট অনুষ্ঠানের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছি: মোহাম্মদ তাহের
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসির হামলা ‘কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমরা, কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে এই স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।’ তিনি জানান, কাতারের বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করেছে।
আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসির হামলা কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি
সোমবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই বার্তায় আইডিএফ আরো জানিয়েছে, যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে, গত ১৩ জুন থেকে ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে।
তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: আইডিএফ
ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি বলেছেন, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইসরাইল নামের অবৈধ ও আগ্রাসী সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এ বিষয়ে আমরা কখনই পিছপা হব না। এদিকে ইরানের শিক্ষা উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কখন, কীভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরান নেবে: খাতিবজাদে
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। তিনি বলেন, ‘সুতরাং সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির যেকোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেব।' বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস ও নির্বাচনী ব্যবস্থাকে করতে যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকও তার মতো!
নুরুল হুদার অবমাননার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খবর আল-জাজিরার। দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যে বিমান অভিযানের মার্কিন প্রধান ঘাঁটি আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত কোনো দেশ তরফে অফিসিয়ালি বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়নি।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
সোমবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, ২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। এরপর তারা দেশে আসেননি। ফলে ভোটারও হননি। জোবাইদা পেশায় চিকিৎসক, এখন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় নন।
চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সতর্ক করেছেন যে, চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও ইরান আগামী এক থেকে দুই দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালাতে পারে। গত শনিবার মার্কিন হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ৪০ হাজার মার্কিন সেনা এই অঞ্চলে মোতায়েন রয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের আশা থাকলেও সম্ভাব্য উত্তেজনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। জানা গেছে, চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।
ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের বেসামরিক নাগরিকদের অস্ত্র উৎপাদন কেন্দ্র, সামরিক সদর দপ্তর এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের মতো সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ফার্সি ভাষায় প্রকাশিত বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, আগামী দিনগুলোতেও তারা এসব লক্ষ্যবসুতে হামলা চালিয়ে যাবে। এই সতর্কবার্তায় বেসামরিকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তেহরানে চলমান উত্তেজনা ও সামরিক কার্যক্রমকে নির্দেশ করে।
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ছে। ইরান ফের ‘ট্যাংকার যুদ্ধ’ শুরু করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব জ্বালানি পরিবহনের প্রধান রুটটিতে সামরিক প্রস্তুতি বাড়লেও এখনো প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশ্লেষকরা বলছেন, এ পথে অবরোধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিপর্যয় দেখা দেবে এবং ইরানের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিমা চাপের মুখে ইরান এখন কৌশল নির্ধারণ করছে।
কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারে অবস্থানরত তাদের নাগরিকদের ঘরের ভিতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত দেশের নাগরিক, অধিবাসী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। যদিও আকাশসীমা বন্ধের নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে এটিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য পরে জানানো হবে।
গত ১৮ জুন ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান নন, প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন। এরপর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত জালমে খলিলজাদ লেখেন, পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ডাবল গেম’ খেলেছে। পাকবাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়েছে, আবার একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয়ও দিয়েছে। একইভাবে নাইন ইভেলেনের পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ যুদ্ধের সময় আমাদেরও আবার আল-কায়েদার সন্ত্রাসীদেরও সহায়তা করেছে। সাবেক কূটনীতিক বলেন, পাকিস্তান এখনও ডা. আফ্রিদিকে আটক করে রেখেছে- যিনি বিন লাদেনকে হত্যায় সহযোগিতা করেছিলেন।
পাকসেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ‘ডাবল গেম’ খেলেছে। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকার সময় পাকিস্তান আমাদের কাছে সহায়তা নিয়েছে। একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয়ও দিয়েছে: খলিলজাদ
যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ব শিপিং খাতে অস্থিরতা দেখা দিয়েছে। জাপান ও জার্মানির বড় বড় কোম্পানি রুট পরিবর্তন বা যাত্রা বিলম্ব করছে। ইরান প্রণালি বন্ধের কথা ভাবছে, যা সংসদে সমর্থন পেয়েছে। এই রুট দিয়ে বিশ্বের ২০% তেল ও এলএনজি পরিবাহিত হয়। বিমা খরচ ও সরবরাহ বিলম্বের কারণে বাজারে অস্থিরতা বাড়ছে। প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্র চীনকে ইরানের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ৪০০ কেজি ইউরেনিয়াম গোপনে সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা রক্ষা করতে এটি লুকিয়েছে। হামলায় সাময়িক ধাক্কা লাগলেও বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এখনও রয়েছে। তেহরান জানিয়েছে, তারা কোনো চাপ মেনে নেবে না এবং পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, যা নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা বাড়াচ্ছে।
পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি লেখেন, ‘ইরানের ওপর মার্কিন হামলা কেবল নিন্দনীয়ই নয়; বরং তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতিরও স্পষ্ট লঙ্ঘন।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে আরো লেখেন, ‘যে ব্যক্তি অন্য দেশকে নরকে পরিণত করার হুমকি দেন, তিনি কি শান্তি পুরস্কারের যোগ্য হতে পারেন?’ উল্লেখ্য, শনিবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করে বিবৃতি দেয় পাকিস্তান।
ইরানের ওপর মার্কিন হামলা কেবল নিন্দনীয়ই নয়; বরং তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতিরও স্পষ্ট লঙ্ঘন। যে ব্যক্তি অন্য দেশকে নরকে পরিণত করার হুমকি দেন, তিনি কি শান্তি পুরস্কারের যোগ্য হতে পারেন: তাকি উসমানি
ইরানের হরমুজ প্রণালি বন্ধের আলোচনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন: 'সবাই, তেলের দাম কমিয়ে রাখুন। আমি কিন্তু পর্যবেক্ষণ করছি!' আপনারা শত্রুর হাতে খেলছেন। এটা করবেন না! তবে ট্রাম্প আহ্বানে কাকে উদ্দেশ্য করেছেন, তা স্পষ্ট করেননি। পরবর্তী এক পোস্টে তিনি মার্কিন জ্বালানি বিভাগকে ‘ড্রিল, বেবি, ড্রিল!!! এবং আমি এখনই বলছি!!!’ বলে নির্দেশ দেন। প্রসঙ্গত, হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্ট অনুমোদন দেওয়ার পর থেকে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে।
ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার আলোচনার প্রতিক্রিয়ায় ট্রাম্প লেখেন: সবাই, তেলের দাম কমিয়ে রাখুন। আমি কিন্তু পর্যবেক্ষণ করছি! আপনারা শত্রুর হাতে খেলছেন। এটা করবেন না!
ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছে, যেখানে রাজনৈতিক বন্দী ও দ্বৈত নাগরিকদের রাখা হয়। হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নিশ্চিত নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার পাল্টা হিসেবে এই হামলা চালায় ইসরায়েল। একইসাথে, তেহরানে আইআরজিসি সদর দপ্তর, ফিলিস্তিন স্কয়ার ও বাসিজ বাহিনীর ওপরও হামলা হয়। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরানি শাসকদের ওপর পূর্ণ শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেবে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন ও চলমান সংস্কার নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনী নীতি, জামায়াতের পিআর সিস্টেম দাবি এবং ক্ষমতার ভারসাম্য আনতে মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কানাডিয়ান হাইকমিশনার নির্বাচন পর্যবেক্ষণ, সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলাপচারিতা এবং আন্তর্জাতিক সহযোগিতায় সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগের রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান, আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন? তখন নুরুল হুদা বলেন, না, আমি মনে করি না। তখন বিচারক বলেন, আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? জবাবে নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন পাঁচটা লোক নিয়ে গঠিত। আর এ নির্বাচনের জন্য আরো ১৫ লাখ লোক নিয়োজিত থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে, সবটা জানার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না। পরে বিচারক বলেন, যারা ভোট কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তখন হুদা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এরপর হাইকোর্ট ব্যবস্থা নেন। পুনরায় বিচারক বলেন, নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজিরে্য যে হুঙ্কার মুভমেন্ট ছিল, আপনি তা দেখেছেন? হুদা জবাবে বলেন, দেখেন নি। এছাড়া তার কাছে কোনো অভিযোগ ছিল না!
নুরুল হুদা বলেন, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। এসময় আদালত তাকে বলেন, আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না।
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার ২১টি ব্যাংক হিসাব এবং একটি জিপ গাড়ি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। দুদক মামলায় জানান, হাসান মাহমুদ দায়িত্ব পালনের সময় ক্ষমতা অপব্যবহার করেন ও কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তার স্ত্রীও অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত। সম্পদ স্থানান্তর রোধ ও সুষ্ঠু তদন্তের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইস্রায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ৮,০০০ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন ইস্রায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন। কর্তৃপক্ষ আগেভাগে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছিল। ইস্রায়েল ইলেকট্রিক কর্পোরেশন একটি কৌশলগত অবকাঠামোয় ক্ষয়ক্ষতি নিশ্চিত করেছে এবং মেরামত ও নিরাপত্তা তত্ত্বাবধানে টিম পাঠিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিভিন্ন প্রধান শহরে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং জরুরি সংসদীয় বৈঠক বিঘ্নিত হয়।
মেরিন ট্রাফিক ডাটা রিপোর্টের তথ্যমতে, হরমুজ প্রণালি থেকে তিনটি তেলবাহী ট্যাংকার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করেছে। খালি তেল ও রাসায়নিক ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে ম্যারি সি এবং রেড রুবি। ট্যাংকারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর ফেলেছে। এ প্রসঙ্গে ব্লুমবার্গ জানায়, চলমান উত্তেজনার মধ্যে জাহাজগুলোর ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যে বিকল্প রুটে চলাচল শুরুর প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ধারণা করা হচ্ছে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ব্যস্ততম তেল পরিবহনের লেন হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।
হরমুজ প্রণালি থেকে তিনটি তেলবাহী ট্যাংকার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করেছে। ট্যাংকারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর ফেলেছে।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার প্রতিবাদে রবিবার বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানে হাজারো মানুষ রাস্তা নেমে আসেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও যোগ দেন। আজাদি স্কয়ার, ফার্দৌসি স্কয়ার ও সংসদ ভবনের সামনে প্রধান বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, তুরস্ক, পাকিস্তান ও জর্ডানে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। লন্ডনে সংঘর্ষের পর বেশ কয়েকজন গ্রেপ্তার হন। বিক্ষোভকারীরা সহিংসতা নিন্দা করে শান্তির দাবি জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটি তাদের মূল সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই, তবে লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রশংসা করেন এবং দাবি করেন এতে ইরানে গুরুতর ক্ষতি হয়েছে। গাজায় হামাসকে সমর্থন দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন তিনি। গাজা যুদ্ধবিরতির আলোচনা চললেও, হামাসের শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যে নতুন সহিংসতা ও প্রতিশোধের চক্র শুরুর হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিস্থিতিকে তিনি বিপজ্জনক মোড় হিসেবে উল্লেখ করেন। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সংযম দেখানোর আহ্বান জানান। রাশিয়া, চীন ও পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও নিরাপত্তা পরিষদ বিভক্ত। ইরান এ হামলাকে অযৌক্তিক বলে নিন্দা করে, আর ইসরায়েল একে বৈশ্বিক নিরাপত্তার পক্ষে পদক্ষেপ হিসেবে সমর্থন জানায়।
ইরানের খাতাম আল-আন্বিয়া সামরিক ইউনিট জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর কঠিন প্রতিশোধ নেয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে সামরিক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এটি শত্রুতামূলক পদক্ষেপ। তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে ইরান তাদের বৈধ ও কৌশলগত লক্ষ্যবস্তুর পরিসর আরও প্রসারিত করবে।
কিয়েভ এবং এর আশপাশে রাশিয়ার এক ‘ব্যাপক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, বসবাসযোগ্য এলাকা ও জনবসতি লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে। এ প্রসঙ্গে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তকাচেঙ্কো বলেন, এটি ছিল রাজধানীর ওপর আরেকটি বৃহৎ হামলা। মানুষ যেখানে থাকতে পারে, সেখানে আঘাত করছে তারা। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যমতে, রাশিয়া এ হামলায় মোট ৩৫২টি ড্রোন, ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশে রাশিয়ার এক ‘ব্যাপক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের ওপর চালানো হামলা ছিল ‘একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’। পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী, ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করে যাচ্ছি। তিনি ইরানি প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতাকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। পুতিন আরও বলেন, আপনার আজ মস্কো সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এ সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব এবং একসঙ্গে সমাধানের পথ খুঁজতে পারব। এই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রতিদিনই বাড়ছে এবং এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো।
ইরানের ওপর চালানো হামলা ছিল ‘একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করে যাচ্ছি: পুতিন
স্পেন ইসরায়েলের গাজার সামরিক অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে, যেখানে ২০ মাসে প্রায় ৫৬ হাজার নিহত হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ইইউকে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত ও অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবেন। হিউম্যান রাইটস ওয়াচসহ ১১০টিরও বেশি সংগঠন এই পদক্ষেপকে সমর্থন করছে। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ অমান্য করায়, ইইউ-ইসরায়েল বাণিজ্য চুক্তি বাতিল হয়ে শুল্ক পুনরায় চালু হতে পারে।
ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে এ হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আরো জানিয়েছে, ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।
সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। তবে এ হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বড়লেখার কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। পরে সকাল ৯টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি জানায়, পরিচয় শনাক্তের পর এদের থানায় সোপর্দ করা হবে।
বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, মবোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হতে দেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। সেনা প্রধান মবোক্রেসি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এলডিপি মহাসচিব বলেন, যদি কেউ অন্যায় করে থাকে স্বৈরাচারের দোসর হিসেবে, যদি তাদের কোনো কর্মকাণ্ড আইনের পরিপন্থি হয়, অতিরিক্ত অত্যাচার, অবিচারের সঙ্গে কারো কোনো সম্পৃক্ততা থেকে থাকে- আইনি ব্যবস্থায় তাদের বিচার হবে। কিন্তু সবাই এক সঙ্গে দল বেঁধে কাউকে মারধর করবে বা হত্যা করবে, এটা কোনো দেশের আইন নয়। আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সে সময় আমাদের বিরুদ্ধে যারা অস্ত্রহাতে লড়াই করেছে আমরা তাদের বাড়ি-ঘর ভাঙিনি, তাদের উপর হাত তুলিনি। তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে আমরা অত্যাচার চলাইনি।
মবোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হতে দেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়: রেদোয়ান
দ্য সিটি ব্যাংক পিএলসি মিডিয়াম বিজনেস, লিয়াবিলিটি বিভাগের অফিসার-অ্যাসোসিয়েট ম্যানেজার (অফিসার-ইও) পদে আবেদন গ্রহণ করছে। প্রার্থীদের স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষা এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ ও নারী উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পূর্ণকালীন এই পদে বেতন আলোচনা সাপেক্ষ। বয়সসীমা নির্দিষ্ট নয় এবং কর্মস্থল সুবিধাজনক। আগ্রহীরা ৩০ জুন ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশু খাদ্য ও মৎস্য খাদ্য প্রায় একাকার হয়ে যাচ্ছে। পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না; তা আলাদা করে জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, ম্যানগ্রোভ বন ধ্বংস করে চিংড়ি চাষ নয়, বরং পরিবেশবান্ধব উপায়ে কীভাবে ম্যানগ্রোভ সংরক্ষণ করে চিংড়ি চাষ করা যায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। আরও বলেন, শুধু অবৈধ জাল ধ্বংস করলেই হবে না, জাল উৎপাদনের উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা দিতে হবে। ফরিদা বলেন, প্রাইভেট সেক্টরের উদ্যোগে অনেক সময় দেশে ক্ষতিকর বিদেশি প্রজাতির মাছ প্রবেশ করছে, যা পরিবেশ ও দেশীয় মাছের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এটি নিরুৎসাহিত করতে হবে।
পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না; তা আলাদা করে জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করতে হবে: ফরিদা আখতার
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘গত ১৩ জুন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২১ জুন রাতে ইরানে অতর্কিতে হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।’ আরও বলেন, ‘সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অথচ ইরানের পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি।' জামায়াত প্রধান মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে জাতিসংঘ ও বিশ্ববাসীর প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইরান-ইসরাইলের উত্তেজনার মধ্যে তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে এবং কিছু সময়ের জন্য আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যুক্তরাষ্ট্রেও সাইবার হামলা ও একক হামলার হুমকি সম্পর্কে সতর্ক করেছে। ইরান সতর্ক করে বলেছে, যদি কোনো দেশ মার্কিন বাহিনীকে আক্রমণের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তারা সেই দেশকে লক্ষ্য করবে—এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।
ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এবং ইসরায়েলের আগ্রাসনে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। তেহরান পাল্টা হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য অবস্থান করায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তিনি বর্তমান ইসিকে উদ্দেশ্যে করে বলেন, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন নাই, বিপ্লব নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি,যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা। বিএনপির এই নেতা গতকালকের দুইজন সিইসির আটক প্রসঙ্গে বলেন, গতকালকের এ প্রশংসিত যে কাজটি করেছেন, তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই সময় তিনি বিচারের প্রতি গুরুত্বারোপ করেন।
জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার: জয়নুল আবদিন ফারুক
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে নীরবতা ভবিষ্যতে পাকিস্তানকে বিপদের মুখে ফেলতে পারে। জাতীয় পরিষদে তিনি বলেন, অতীতে ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনের সময় বিশ্ব নীরব ছিল। এখন ইরানের পালা, এবং পাকিস্তান যদি এখনো চুপ থাকে, তাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না। তার মন্তব্য ইসরায়েলের ইরানে হামলা ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এর আগে গত ১০ মার্চ শহীদুল্লাহ ফরায়জী এ সংক্রান্ত বায়াত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করেন। জানা গেছে, ‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানো–সংক্রান্ত বিধান কেন বায়াত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়।
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্দো, নাটানজ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাতের ফলে দুইপক্ষেই হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৪০০-এর বেশি নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। ইসরায়েলের হঠাৎ আক্রমণের জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা হামলা চালাচ্ছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঢাকা আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিনি ২২ জুন উত্তরা থেকে গ্রেপ্তার হন এবং পরে প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। বিএনপি দায়ের করা মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন। তদন্ত কর্মকর্তারা ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন, তবে আদালত চার দিন মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের দৃশ্য দেখানো হয়।
গত ২৪ ঘন্টায় একনজরে ২১১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।