Web Analytics

প্রতিবছর জলবায়ু পরিবর্তনের কারণে অসংখ্য মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে, বাধ্য হয়ে অমানবিক পরিবেশে শহরের বস্তিতে বসবাস করছে, যেখানে নাগরিক সেবা এবং নিরাপত্তার অভাব রয়েছে। কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পরামর্শ সভায় বিশেষজ্ঞরা এই সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দেন। গবেষণা অনুযায়ী, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ ২৬ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে, যার ৫৭% নগর জলবায়ু অভিবাসী উপকূলীয় জেলা সাতক্ষীরার।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ১০ মাস পার হয়ে গেলেও এখনো আমরা নিশ্চিতভাবে জানি না—কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন, বা কতজন গুম হয়েছেন। এ তালিকাটি নির্মোহভাবে তৈরি করা জরুরি ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানো। মাহদী আমিন বলেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সেটা নিশ্চিতভাবে করবে—এটা আমাদের প্রতিশ্রুতি। প্রত্যেক শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে আমরা থাকব, তদন্ত করব, আর ভবিষ্যতে বাংলাদেশে যেন কখনো ‘আয়নাঘর’ না হয়—সেই নিশ্চয়তা দেব।

25 Jun 25 1NOJOR.COM

এটা অত্যন্ত দুঃখজনক যে ১০ মাস পার হয়ে গেলেও এখনো আমরা নিশ্চিতভাবে জানি না—কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন, বা কতজন গুম হয়েছেন: মাহদী আমিন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের পরিবর্তে পাট, কাগজ ও কাপড় ব্যবহারের আহ্বান জানিয়েছেন। পরিবেশ মেলায় তিনি জানান, প্লাস্টিক দূষণ রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, যেমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধকরণ, বন ও নদী পুনরুদ্ধার, এবং ইপিআর ও ৩আর নীতির বাস্তবায়ন। তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, টিকে থাকার প্রশ্ন, এবং সবাইকে সচেতন হয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি বিভাগে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকী পালনের জন্য ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হবেন। ফারুক ই আজম সহ-সভাপতি এবং মোস্তফা সরয়ার ফারুকী সমন্বয়কের দায়িত্বে থাকবেন। কমিটিতে উপদেষ্টা, সামরিক প্রধান, শীর্ষ কর্মকর্তা ও নাগরিক সমাজের সদস্যরা অন্তর্ভুক্ত। ১ জুলাই শহীদদের স্মরণে ধর্মীয় প্রার্থনার মাধ্যমে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে।

সীতাকুণ্ডের তুলাতলীতে ৭.১০ একর বনভূমিতে গড়ে ওঠা অবৈধ কোহিনূর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ করেছে প্রশাসন। একাধিক নোটিশেও কার্যক্রম বন্ধ না করায় সেনা, র‍্যাব, পুলিশ ও পরিবেশ কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয়। অন্যদিকে গাজীপুরে নিটল মটরসের দখলে থাকা ১০ শতাংশ বনভূমি উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগ পুনরায় বনায়ন করেছে। অবৈধ নির্মাণ বন্ধ করে মামলা করা হয়।

বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। দশ মাসেও সেটি করেনি। তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কথাবার্তা হয়েছে; কিন্তু আমাদের প্রত্যাশা ছিল, রাজনৈতিক বিষয় নিয়ে উনার সঙ্গে দেখা করার। আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার। যাই হোক হয়নি, তবে বিএনপি আশাবাদী আগামী দিনে অন্তর্বর্তী সরকার তা করবেন। এ্যানি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই ভালো মানুষ। কয়েক দিন পূর্বে তিনি লন্ডনে সফর করেছেন। সেখানে তারেক রহমানের সঙ্গে উনার বৈঠকে নির্বাচন ও সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছিল। এতে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আনন্দিত। আরও বলেন, লন্ডনের ওই বৈঠকটি দু-চারজন মেনে নিতে পারছে না। এছাড়া তিনি আওয়ামী লীগের দুঃশাসনের বর্ণনা দেন।

25 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। দশ মাসেও সেটি করেনি। তবে বিএনপি আশাবাদী আগামী দিনে অন্তর্বর্তী সরকার তা করবেন: এ্যানি

আমার বাংলাদেশ (এবি) পার্টি সাংবিধানিক প্রতিষ্ঠানে বিদ্যমান নিয়োগ ব্যবস্থাকে ফ্যাসিবাদী নীতির ধারাবাহিকতা বলে প্রত্যাখ্যান করেছে। চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু শেখ হাসিনার আমলে রাজনৈতিক নিয়োগের সমালোচনা করে নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ পদ্ধতির সংস্কারের আহ্বান জানান। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি সাম্য, ন্যায় ও অংশগ্রহণমূলক শাসনের ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, স্বাধীন নিয়োগ কমিটি গঠিত হলে তা নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।

ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাতকে স্কুলের বাচ্চাদের মারামারি হিসেবে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলাকে হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সঙ্গে তুলনা করে বলেছেন, উভয় ঘটনা যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ ছিল। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তেমন ফলপ্রসূ হয়নি যতক্ষণ না কঠোর ব্যবস্থা নেয়া হয়। বক্তব্যের আগে তিনি ন্যাটোর মহাসচিবের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন।

বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম এবং আল জাজিরার সূত্র। ড্রোনটি প্রতিহত করা হয়েছে, এবং কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ইয়েমেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই হামলার আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল এতে যোগ দেয়। ২৪ ঘণ্টার মধ্যে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে তিনি জানান।

25 Jun 25 1NOJOR.COM

ইয়েমেন থেকে ড্রোন এ্যাটাক হয়েছে আজকে, ইসরাইলের সেগুলোকে আকাশেই ধ্বংসের দাবী করেছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ১৬ বছরের অর্থনৈতিক অসামঞ্জস্যতা ও ক্রিমিনালাইজেশন কাটিয়ে উঠতে পলিসি ডাইভারশন অত্যন্ত জরুরি। দেশের উচ্চ লজিস্টিক খরচ এবং কৃষি, শিল্প ও সেবায় লজিস্টিকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি নিয়ন্ত্রকদের সুস্পষ্ট নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশাল জনসংখ্যা ও বাড়তে থাকা লজিস্টিক চাহিদার মধ্যে শ্রমশক্তির উৎপাদনশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা জরুরি। এই মন্তব্য তিনি গ্রিন গ্রোথের জন্য অটোমোবাইল নীতির সেমিনারে করেন।

আইইইএফএর প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে বছরে প্রায় ৯৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি বড় পরিমাণ বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। নীতিগত অনিশ্চয়তা, ভূমি অধিগ্রহণ ও মুদ্রা ঝুঁকি বাধার সৃষ্টি করছে। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী ২০৩০ সালে ২০% এবং ২০৪০ সালে ৩০% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা স্থিতিশীল নীতি ও সবুজ অর্থায়নের মাধ্যমে অর্জন সম্ভব।

২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সারাদেশে বিক্ষোভের আয়োজন করছে, যার প্রধান দাবি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও এনবিআর পৃথক অধ্যাদেশের বাতিল। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে ‘মার্চ টু এনবিআর’ মিছিল হবে। ২৫ জুন ঢাকায় রাজস্ব ভবনে এবং অন্যান্য স্থানে অফিসগুলোতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতির মাধ্যমে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি জানান, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা- এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তারা। তিনি বলেন, ভবিষ্যতে অন্তত এই পাঁচ বিষয় সংবিধানে থাকতে হবে- এই রকম একটি ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। সাকি বলেন, একজন প্রধানমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করতে পারবেন- সে বিষয়ে একটা প্রস্তাব ছিল ১০ বছরের। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরির জায়গা হয়েছে।

25 Jun 25 1NOJOR.COM

রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে: জোনায়েদ সাকি

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ও ইউক্রেন সংকট বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্কতা বাড়িয়েছে। মার্কিন হুমকি এবং সিপ্রির নতুন পারমাণবিক প্রতিযোগিতার সতর্কবার্তা বিশ্বে অস্ত্রসংগ্রহ বাড়ার ইঙ্গিত দেয়। প্রায় ১২ হাজার অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধিক্য এবং স্বচ্ছতার অভাব উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রতিরোধ কৌশল ব্যর্থ হতে পারে। উত্তেজনা বাড়ার কারণে নিরস্ত্রীকরণ হারাতে পারে, ফলে বিশ্ব আরও বিপজ্জনক সময়ের মুখে পড়ছে, যেখানে ভুলের সুযোগ কম থাকবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল জানিয়েছেন, ১৯টি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের জুলাইয়ে বন্দরটি পুরোপুরি চালু হবে। ২৫ জুনের আলোচনায় তিনি বলেন, বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা বড় জাহাজ চলাচলের উপযোগী এবং দুটি নতুন ড্রেজার দিয়ে তা ১০.৫ মিটার পর্যন্ত বাড়ানো হবে। ঢাকার কাছে অবস্থান, ২৪ ঘণ্টার নদীপথ পরিবহন ও ভবিষ্যতের ৬ লেন সড়ক পরিবহন খরচ কমাবে। ইতিমধ্যে বন্দরটি ৫০০টির বেশি বিদেশি জাহাজ হ্যান্ডেল করে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে সরকারকে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফ তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল। নির্বাচনের একটি সম্ভাব্য সময় প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকেও ‘বাজেট সহায়তা’ আসতে শুরু করেছে। সালেহউদ্দিন আরও বলেন, ‘রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এএফডি, এআইআইবি লোন অ্যাপ্রুভ করেছে। মোটামুটি বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট।’ প্রসঙ্গত, সোমবার আইএমএফের নির্বাহী বোর্ড ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করার অনুমোদন দেয়।

25 Jun 25 1NOJOR.COM

আইএমএফ তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ দেখছেন, সেসব আগে থেকেই বন্ধ ছিল। ৫ আগস্টের পর নয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকরা ব্যাংক থেকে টাকা নিয়ে শ্রমিকদের বেতন তো দেয়-ই নাই, কাজও করে নাই। তারা লোন নিয়েছে কিন্তু যথাসময়ে পরিশোধ না করায় এখন ব্যাংক তাদের আর টাকা দেয় না। এজন্য তারা কারখানা চালাতে পারছে না। আরো বলেন, টাকা-পয়সা নিয়ে বেশিরভাগ মালিকবিদেশে চলে গেছেন। উপদেষ্টা বলেন, সব বড় গার্মেন্টস বন্ধ হয়নি। গার্মেন্টস বন্ধ হলে ১৭ পার্সেন্ট এক্সপোর্ট হতো না এবং চিটাগাং পোর্ট ও অর্ডার নিয়ে কুলাতে পারছে না। সবশেষে বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়া বা অন্য কেউ কিনে নিলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে সরকার। তবে এটা অনেক সময় লাগবে।

25 Jun 25 1NOJOR.COM

যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ দেখছেন, সেসব আগে থেকেই বন্ধ ছিল। ৫ আগস্টের পর নয়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা

আসিফ মাহমুদ বলেন, গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে এক কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছ? নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে? আসিফ প্রশ্ন তুলেন, ইশরাকের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়াসহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে? তিনি বলেন, কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোশিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। সবশেষে বলেন, আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।

25 Jun 25 1NOJOR.COM

আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়: আসিফ মাহমুদ

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে। জানা গেছে, গণি নিজেই দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। পরে আদালত মঞ্জুর করেন। জানা গেছে, গণিকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

25 Jun 25 1NOJOR.COM

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে।

এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে আলী রীয়াজ বলেন, এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। কমিটির সভাপতি হবেন নিম্নকক্ষের স্পীকার জানিয়ে আলী রীয়াজ আরও বলেন, এই কমিটি হবে সাত সদস্যবিশিষ্ট।

25 Jun 25 1NOJOR.COM

এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ করার প্রস্তাব করা হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে জামায়াত। এ নিয়ে দলটির নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত। তিনি বলেন, এনসিসির বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন- নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না। এতে ক্ষমতার ভারসাম্য থাকবে উল্লেখ করে বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে।

25 Jun 25 1NOJOR.COM

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে জামায়াত। সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত: তাহের

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না। তিনি বলেন, গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে? এ হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য! ফুয়াদ বলেন, একজন মা এসে আমাকে জিজ্ঞেস করলেন, 'ভাই, আর কত কাঁদলে আমরা বিচার পাব? এইটা বলে দেন। তাহলে আমরা আরও কিছুদিন কাঁদবো, তারপর থামবো। তিনি বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভাঙতে পারছি না, এফডিআর ভাঙতে পারছি না, জমির মিউটেশন করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না। সমাজে তো একটা ট্যাবু আছে—বাবা না থাকলে, তার ওপরে গুজব থাকে। ও মাস্তান ছিল, চাঁদাবাজ ছিল, বিএনপি করতো—এসব রটানো হয়। সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয়।'

25 Jun 25 1NOJOR.COM

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না: ফুয়াদ

জিওপি নেতা রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই আছে আওয়ামী প্রেতাত্মা। তিনি বলেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত? না করত না। আরো বলেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে, গণ-অভ্যুত্থানের পর শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী অপরাধীদের গ্রেফতার করছে? রাশেদ বলেন, কেন শেখ পরিবারের কাউকে ধরছে না? কেন আওয়ামী লীগের ডামি এমপি, মন্ত্রীদের গ্রেফতার করছে না? কেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে যুক্ত কমিশনার, ডিসি, এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সরকারের এই দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে।

25 Jun 25 1NOJOR.COM

মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত? না করত না: রাশেদ খান

আগামী ১৯ জুলাই দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবিগুলো হচ্ছে-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা। আসন্ন সমাবেশ উপলক্ষে জামায়াত সেক্রেটারির সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশ শান্তিপূর্ণভাবে সব করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

25 Jun 25 1NOJOR.COM

আগামী ১৯ জুলাই রাজধানীতে ‘জাতীয় সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ শান্তিপূর্ণভাবে সব করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

একজন ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হয়েছে বিএনপি। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন দলটির নেতা সালাহউদ্দিন আহমেদ। তবে এনসিসি গঠনে একমত নয়। এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। জানা গেছে, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদই বৈঠকে মেয়াদের এই প্রস্তাব দেন, যখন কত বার প্রধানমন্ত্রী হতে পারবেন, সংক্ষিপ্ত সময়ের সংসদ হলে কী হবে, এমন তর্ক চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে।

25 Jun 25 1NOJOR.COM

একজন ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত বিএনপি। এনসিসি গঠনের সঙ্গে একমত নয়: সালাহউদ্দিন আহমেদ

বিএনপি নেতা রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেনো এ সময়ে এসে এত খুন জখম হবে, কেনো এত ডাকাতি, চুরি হত্যাকাণ্ড ঘটবে? কেন পুলিশের উপর আস্থা ফিরলো না? রিজভী বলেন, ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক তারেক রহমান। আমরা দেখেছি, যখন ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তখন তিনি দলের সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। তিনি অভিযোগ করেন, বিডিআর হত্যাকাণ্ডের রাজনৈতিক সংশ্লিষ্টদের নাম কমিশন বলছে না।

25 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, যাতে করে নির্বাচিত সরকার আসলে আরও ভালো কিছু করার চেষ্টা করে: রিজভী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, এই আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’। উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের ব্যানারে আগের মতো তার নামের আগে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ উল্লেখ করা হয়নি।

25 Jun 25 1NOJOR.COM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই আন্দোলনকে ঘিরে আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর: ইশরাক

জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের নিপীড়িত-নির্যাতিত মজলুমদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী আমলের গুম, খুন, জেল জুলুম ও নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকারের জনগণের নিকট কোনো জবাবদিহিতা ছিল না, সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আরো বলেন, রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তি ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের প্রতিকার প্রাপ্তি এবং ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের একটি ন্যায়সংগত অধিকার বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হোক। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে।

25 Jun 25 1NOJOR.COM

রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তি ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের প্রতিকার প্রাপ্তি এবং ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের একটি ন্যায়সংগত অধিকার বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হোক: ফখরুল

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা সিইসিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী সরকার যেটিই হোক, সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলেন, আমার ইসিকে পর্যবেক্ষণ করছি। আমরা ইসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। আযাদ বলেন, নিবন্ধন ও প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনে দাবি বাস্তবায়ন করেছে ইসি। কমিশন গেজেট করায় যে প্রত্যাশায় গণঅভ্যুত্থান হয়েছে, তার পূরণ হয়েছে। আরও বলেন, আমরা ভোটে পিআর পদ্ধতি চাই। ঐক্যমত কমিশনেও এ নিয়ে আলোচনা চলছে।

25 Jun 25 1NOJOR.COM

আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি: হামিদুর রহমান আযাদ

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এক লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান বলেন, নির্বিঘ্নে অপরাধ সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারির সকাল থেকেই পিলখানায় আটকে পড়া কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বারবার আকুতি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, তদন্ত চলছে। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতোমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন।

25 Jun 25 1NOJOR.COM

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে: জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। জানা গেছে, এবারের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারের বেশি। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

25 Jun 25 1NOJOR.COM

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

দেশে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করবেন। সেবাটি নিয়ে এসেছে সিটি ব্যাংক। এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ চালুর মধ্য দিয়ে দেশের অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা হলো। তিনি বলেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে বাংলাদেশে। এখন লেনদেন হবে আরো সহজ, আরও স্মার্ট!’

25 Jun 25 1NOJOR.COM

গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ চালুর মধ্য দিয়ে দেশের অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা হলো: আসিফ মাহমুদ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, 'দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এখন হুংকার দিচ্ছে, হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসঙ্গে থাকা যাবে না।' অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণি ফিরে আসবে বনে। নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে। এই সময় তিনি জুলাইয়ে অসীম স্পৃহা দেখানো তরুণদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। ড. ইউনূসের ভাষায়, আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এই সময় উপদেষ্টা প্লাস্টিক উৎপাদন বন্ধের দিকে গুরুত্ব দেন।

25 Jun 25 1NOJOR.COM

প্লাস্টিক এখন হুংকার দিচ্ছে, হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসঙ্গে থাকা যাবে না: প্রধান উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ উপদেষ্টা ২৬ জুন বিকাল ৫ টায় বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদেরকে তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। আরো জানিয়েছে, সরকার প্রত্যাশা করে যে, এই আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সবার ঐকমত্যের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে যার যার দপ্তরে অবস্থান করে অর্থবছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আহরণ কার্যক্রমে মনোনিবেশ করার জন্যও অর্থ উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, এনবিআরের স্টাফরা কর্মবিরতি পালন করছে।

25 Jun 25 1NOJOR.COM

জাতীয় রাজস্ব বোর্ডের চলমান সংকট নিরসনে আগামীকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, 'আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতাসহ সব ধরনের নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নানা কালাকানুন দ্বারা ছিল শৃঙ্খলে বন্দি।' নির্যাতনের আরো চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘রক্তোন্মদনা যেন দেশে দেশে এক ভয়ংকর হানাহানি ও রক্তারক্তিকে অব্যাহত রেখেছে। এই কারণে বিশ্বের অসংখ্য মানুষ নিহত ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। বিভিন্ন রাষ্ট্রে স্বৈরাচারী শাসকগোষ্ঠী তাদের বিরোধীদের ওপর সীমাহীন ক্রোধে ভয়ানক দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। তারেক মব জাস্টিসের বিরোধিতা নিপীড়িত ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির সকল বাঁধা দূরীকরণের আহ্বান জানান। আরো বলেন, একমাত্র গণতান্ত্রিক সমাজেই মানুষের সার্বিক অধিকার নিশ্চিত হয়।

25 Jun 25 1NOJOR.COM

আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সব ধরনের নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নানা কালাকানুন দ্বারা ছিল শৃঙ্খলে বন্দি: তারেক রহমান

চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি-থেকে-জাহাজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। একে দেশটি অত্যাবশ্যক প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করেছে। জানা গেছে, হোক্কাইডো দ্বীপের একটি প্রশিক্ষণ এলাকায় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী একটি টাইপ-আটআট ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পানির দিকে উৎক্ষেপণ করে। যদিও জাপান ও ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পরিচালনা, তবে ব্যয়বহুল হওয়ায় দেশের ভিতরেই এটি করেছে।

25 Jun 25 1NOJOR.COM

চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি-থেকে-জাহাজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অবশেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। বুধবার দুপুর ২টার দিকে মগবাজার এলাকার থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ২২ জুন রাতে পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা জানান, হাবিবুল আওয়ালকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। যদিও ডিবির পক্ষ থেকে ওই রাতেই বিষয়টি অস্বীকার করা হয়। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টাও গ্রেফতার করা হয় নি বলে জানান।

25 Jun 25 1NOJOR.COM

অবশেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বুধবার সকালে ইরানে আরও তিনজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরকৃত তিন মোসাদ গুপ্তচর হলেন- এদ্রিস আলী, আজাদ শোজায়ী ও রসুল আহমাদ। তারা ইরানি ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জাম আমদানি করেছিলেন বলে অভিযোগ। মেহের নিউজ জানিয়েছে, এই তিনজন গুপ্তচর তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হন এবং বুধবার ইরানের উরমিয়া শহরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

25 Jun 25 1NOJOR.COM

ইরানে আরও তিনজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা ইরানি ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জাম আমদানি করেছিলেন বলে অভিযোগ।

যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল একটি ইতিহাস গড়া বিজয় অর্জন করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। তিনি বলেন, ইসরাইল দুটি অস্তিত্ব সংকটের হুমকি সরিয়ে ফেলেছে — একটি পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের আশঙ্কা এবং অন্যটি ছিল ইরানের তৈরি ২০ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদি এখন আমরা পদক্ষেপ না নিতাম, ইসরাইলের ধ্বংস সন্নিকটে ছিল। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের যে হামলা ইরানের ওপর চালানো হয়েছে, সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। তিনি মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান, যারা তার ভাষ্যমতে ফর্ডো নামের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করেছে। তার ভাষায়, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নালায় পাঠিয়ে দিয়েছি। ইরান যদি পুনরায় তা চালু করার চেষ্টা করে, আমরা একই শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানাব।

25 Jun 25 1NOJOR.COM

ইসরাইল দুটি অস্তিত্ব সংকটের হুমকি সরিয়ে ফেলেছে — একটি পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের আশঙ্কা এবং অন্যটি ছিল ইরানের তৈরি ২০ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: নেতানিয়াহু

বুধবার সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। জানা গেছে, আজ আলোচনা হবে পাঁচ দিনের অমীমাংসিত বিষয় রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, এনসিসি গঠন কাঠামো ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলো।

25 Jun 25 1NOJOR.COM

দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন।

নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার ইরানী এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা- ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘শিশুহত্যাকারী ইসরাইল নিপাত যাক’ এবং ‘সমঝোতা নয়, আত্মসমর্পণ নয় — আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

25 Jun 25 1NOJOR.COM

১২ দিনের এ যুদ্ধের পর এদিন ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপন’ করেছে ইরানীরা। এ উপলক্ষ্যে তেহরানে মঙ্গলবার একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জুন ইসরাইল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরাইলি ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক ৩৮,৭০০টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল ৩০,৮০৯টি ভবনের ক্ষতি, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪,০৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য। আনুমান করা হচ্ছে, আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে, ইসরাইলি ওয়েবসাইট বেহাদ্রে হারে‌দিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরাইলের তেলআবিবেই ২৪,৯৩২টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে।

25 Jun 25 1NOJOR.COM

টানা ১২ দিনের এ সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯,০০০টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি জানান, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০৬ জন ইরানি শহীদ হয়েছেন এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের ২৪ ঘণ্টা ছিল সবচেয়ে ভয়াবহ, এই সময়ে শহীদ হয়েছেন ১০৭ জন এবং আহত হয়েছেন ১,৩৪২ জন। আরও জানান, শহীদদের ৯৫ শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। আর মাত্র ৫ শতাংশ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

25 Jun 25 1NOJOR.COM

গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০৬ জন ইরানি শহীদ হয়েছেন এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন: ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সাংগঠনিক অচলতা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে ৩ নেতা হঠাৎ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পদত্যাগীরা হলেন- মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা। তারা লেজুড়বৃত্তিক রাজনীতি এবং দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যেরও অভিযোগ তুলেছেন নেতাকর্মীদের বিরুদ্ধে।

25 Jun 25 1NOJOR.COM

সাংগঠনিক অচলতা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে ৩ নেতা হঠাৎ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদল। জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদের সদস্য ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। প্রসঙ্গত, গতকাল জামায়াত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে।

25 Jun 25 1NOJOR.COM

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদল।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস জানিয়েছেন, যদি গাজার পরিস্থিতি না বদলায়, তবে আগামী মাসেই ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ক্যালাস বলেছেন, ‘গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে, তা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। জরুরি হলো ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা, তাদের কষ্ট কমানো।’ জানা গেছে, স্পেন ইসরাইলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সম্পূর্ণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। এ নিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে মানুয়েল আলবারেস বলেছেন, ‘ইসরাইল আমাদের বন্ধু হতে পারে; কিন্তু তাদের সঙ্গে সদ্ভাবে কথা বলা দরকার। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য তাদের জবাবদিহি করতে হবে।’

25 Jun 25 1NOJOR.COM

যদি গাজার পরিস্থিতি না বদলায়, তবে আগামী মাসেই ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো: ইইউ

ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার কারণে ক্ষমতার অপব্যবহারের একক অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এপি জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রীন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন। এর আগে গ্রীন বলেন, ‘আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা—সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে।’ আরও বলেন, ‘আমি এটি করছি কারণ আমি বিশ্বাস করি সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।

25 Jun 25 1NOJOR.COM

ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার কারণে ক্ষমতার অপব্যবহারের একক অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৮৯ জন। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। আরো জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরাইলি বাহিনীর গুলি ও গোলাবর্ষণে অন্তত ৫১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭৯৯ জন।

25 Jun 25 1NOJOR.COM

মঙ্গলবার গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৮৯ ফিলিস্তিনি।

গাজার খান ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গেছে, ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে হামাস। হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। খান ইউনিসের যে এলাকায় এ হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরাইলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা। পরে হেলিকপ্টারে উদ্ধার করে।

25 Jun 25 1NOJOR.COM

গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযানে দখলদার ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা।

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিছিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। সূত্রে বরাতে জানা গেছে, পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই প্রতিবেদন তৈরি করেছে। এক কর্মকর্তা বলেন, হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড যে যুদ্ধের ক্ষতি মূল্যায়ন করেছিল, তার ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে।

25 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি। এসেন্ট্রিফিউজগুলো বেশিরভাগই ‘অক্ষত’ রয়েছে।

এবার ইরান-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আইনপ্রণেতা বাডি কার্টার মনোনীত করেছেন। এ বিষয়ে কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি লেখেন, ইসরাইল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ রয়েছে। তিনি বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্যপ্রাচ্যে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন।

25 Jun 25 1NOJOR.COM

এবার ইরান-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আইনপ্রণেতা বাডি কার্টার মনোনীত করেছেন।

এক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদসহ সকল অনিষ্পন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলক সংলাপের জন্য ইসলামাবাদ প্রস্তুত। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ সৌদি আরবের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। ফোনালাপে শাহবাগ সোমবারের হামলার আলোকে প্রতিটি পক্ষকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানান। তিনি সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনার ধন্যবাদ জানান। যুবরাজ জানান, মধ্যপ্রাচ্যে টেকসই স্থিতিশীলতার জন্য কাজ করছেন।

25 Jun 25 1NOJOR.COM

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ সৌদি আরবের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান।

বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি দেশের জন্য উন্নয়নের জন্য যা প্রয়োজন তার সবকিছুই আছে। আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের অর্থনীতিকে লুট করে যেভাবে ধ্বংস করে দিয়েছিল তা থেকে রক্ষার জন্য তারেক রহমান দেশের হাল ধরেছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন। যা ইতোমধ্যে সারাদেশে জনগণের মধ্যে সাড়া ফেলেছেন। দেশে-বিদেশেও ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

25 Jun 25 1NOJOR.COM

জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন: কফিল উদ্দিন

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে সরব থাকবো। আমরা জানান দেব, ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল। যারা স্কুলে পড়ত, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে তারা এইচএসসি পরীক্ষা দেবে। এরা মাঠে খুব সরব ছিল। সে আন্দোলন করতে গিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে তারা হত্যা করেছে। আরও বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। নারীদের খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। আমাদের আন্দোলনের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যদি পূরণ না হয় জাতির কাছে কিন্তু আমরা জবাব দিতে পারব না।

25 Jun 25 1NOJOR.COM

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে সরব থাকবো। আমরা জানান দেব, ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না: এ্যানি

বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, খালেদা জিয়া বিনা অপরাধে ৮ বছর জেল খেটেছেন। তারেক রহমান ১৭ বছর ধরে নির্বাসিত। গত ফ্যাসিবাদী সরকার অনেক গুম, খুন, নির্যাতন করেছে- এর বিচার আমরা করব। তিনি বলেন, লোভে পড়ে যারা বিএনপিতে যুক্ত হচ্ছেন তারা দূরে থাকেন। বিএনপির সম্মান নষ্ট করবেন না, কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধমূলক কাজ করেন, তাকে ছাড় দেব না। আরো বলেন, ফরিদপুরে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন। দেশের জন্য অনেক অবদান রাখেন। তাদের পরিবার দেশে থাকেন। তারা অনেক জুলুম, অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন। উল্লেখ্য, ১৭ বছর পর ভাঙ্গায় কর্মী সম্মেলন হয়েছে।

25 Jun 25 1NOJOR.COM

লোভে পড়ে যারা বিএনপিতে যুক্ত হচ্ছেন তারা দূরে থাকেন। বিএনপির সম্মান নষ্ট করবেন না, কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধমূলক কাজ করেন, তাকে ছাড় দেব না: শহিদুল ইসলাম খান

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। উপদেষ্টা বলেন, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাহফুজ বলেন, ফিল্ম আর্কাইভকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাতকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তথ্য উপদেষ্টা। এই সময় উপদেষ্টা বিভিন্ন সোর্স থেকে পুস্তক এবং গুণীজনদের সাক্ষাৎকার সংগ্রহ করতে বলেন।

25 Jun 25 1NOJOR.COM

ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন: মাহফুজ আলম

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কচুপাতার উপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। জনগণের ভেতরে এই দলের শেকড়। বিএনপি সম্পর্কে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে ৪শ আসনের মধ্যে ৩শ আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে পঞ্চাশ থেকে ১শ আসন দেওয়ার কথা বলছেন। এতই যখন আত্মবিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে। আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস দিয়ে কেউ কেউ বলছেন ধানের শীষ নাকি মানুষ চেনে না। ধানের শীষ মানুষ চেনে কিনা, তা আগামী নির্বাচনই বুঝতে পারবেন।

25 Jun 25 1NOJOR.COM

বিএনপি কচুপাতার উপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল: প্রিন্স

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইএমএফ বাংলাদেশের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এর আগে সোমবার আইএমএফ-এর বোর্ড সভায় ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয়। তথ্য অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাব অনুযায়ী তা ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

25 Jun 25 1NOJOR.COM

আইএমএফ বাংলাদেশের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বক্তৃতায় বলেন, ‘যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।’ আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই পর্যায়ে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলিতে কোনো পরিবর্তন হয়নি। নির্দেশনাবলি অবশ্যই মেনে চলতে হবে। বিপদ রয়ে গেছে।’

25 Jun 25 1NOJOR.COM

যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বিপদ রয়ে গেছে: আইডিএফ মুখপাত্র

দুদক এক বিজ্ঞপ্তিতে বলেছে, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকে দুদকের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন।’ প্রতারণার বিষয়ে দুদক জানিয়েছে, 'একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোন সম্পর্ক নেই। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।’ আরো জানায়, ‘ইতোপূর্বে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে। এরূপ প্রতারণার শিকার হয়ে দুদককে দোষারোপ করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে দুদকের পরিচয়ে অর্থ চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা দুদকের কাছে অভিযোগ করতে বলা হয়।

25 Jun 25 1NOJOR.COM

একটি প্রতারক চক্র দুদক চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোন সম্পর্ক নেই: দুদক

লালবাগ থেকে নিখোঁজের ৪০ দিনেও সন্ধান মেলেনি মেধাবী শিক্ষার্থী মিরাজ হোসেন ফাহিমের (১৯)। গত ১৪ মে নিউপল্টন এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। নিখোঁজের সময় ফাহিমের পরনে ছিল সবুজ গেঞ্জি ও কালো প্যান্ট। তার সঙ্গে ছিল এসএসসি, এইচএসসির সার্টিফিকেট, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টস। এ ঘটনায় ১৪ মে লালবাগ থানায় জিডি করেছে তার পরিবার। পরিবার জানিয়েছে, ফাহিম এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়ে পাস করেও দেশের প্রথম শ্রেণীর কোনো ভার্সিটিতে চান্স না পেয়ে হতাশ ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বলে এবং বিভিন্নভাবে বুঝিয়েও পরিবার তাকে শান্ত করতে পারে নি।

25 Jun 25 1NOJOR.COM

লালবাগ থেকে নিখোঁজের ৪০ দিনেও সন্ধান মেলেনি মেধাবী শিক্ষার্থী মিরাজ হোসেন ফাহিমের (১৯)। গত ১৪ মে লালবাগের নিউপল্টন এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলার মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংস্কারে মনোযোগ দেবে। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।

25 Jun 25 1NOJOR.COM

বাংলার মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ: আব্দুল আউয়াল মিন্টু

ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় কমিটি ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ নিয়ে কেন্দ্রীয় কমিটি তাঁতী দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের পরে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। জানা গেছে, ২১ জুন শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেটের সামনের ফুটপাতের হকারদের কাছে চাঁদা চাইতে গেলে হকাররা তাকে গণপিটুনি দেয়। পরে এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।

25 Jun 25 1NOJOR.COM

ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় কমিটি ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফেসবুকে প্রমাণ স্বরূপ তিনটি ভিডিও ক্লিপ যুক্ত করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এ টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আকতার আর তার ডিডি পরিচয়ে। তিনি বলেন, টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন ৫ আগস্টের পরে। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে। অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর। হাসনাত সবশেষে বলেন, আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদের এক লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল?’।

25 Jun 25 1NOJOR.COM

আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এ টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আর তার ডিডি পরিচয়ে: হাসনাত

মঙ্গলবার রাত দশটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় টিএসসি এলাকা। শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

25 Jun 25 1NOJOR.COM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় টিএসসি এলাকা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আজ, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর, যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে; আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলের উস্কানিমূলক এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি।’ এর আগে, পেজেশকিয়ান বলেন, ইরান ট্রাম্পঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। ইরানের মানুষ আবারও দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ১২ দিনের ইসরাইলি আক্রমণের পরও তেহরান তার পারমাণবিক কর্মসূচি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

25 Jun 25 1NOJOR.COM

আজ, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলের উস্কানিমূলক এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি: পেজেশকিয়ান

সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে আটকের সময় মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় ৬ স্বেচ্ছাসেবক দল নেতাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. সজিব হাসান বাদী হয়ে পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক ঢালী, শেখ ফরিদ, মো. হানিফ, মো. কাইয়ুম, দুলাল, সেলিমসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে মো. হানিফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

25 Jun 25 1NOJOR.COM

নুরুল হুদাকে আটকের সময় মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় ৬ স্বেচ্ছাসেবক দল নেতাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এই প্রেক্ষিতে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সম্ভব হলে ছায়ার মাঝে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করার জন্যও নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা চলাকালীন সময়ে জরুরি সেবা দেওয়ার কথাও বলা হয়েছে। কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

25 Jun 25 1NOJOR.COM

এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ছাত্রদল।

ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি জানানোর জন্য একটি ‘দিন’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক। তিনি বলেন, ঐদিন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফিলিস্তিনি জনগণের পক্ষে রাজপথে নেমে আসবেন। দাবি জানাবেন ট্রাম্প-নেতানিয়াহু চক্রের গ্রেফতারের। এই গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে ওইদিন রাজপথে দাঁড়াব আমরা।

25 Jun 25 1NOJOR.COM

ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি জানানোর জন্য একটি ‘দিন’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, ‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না। তিনি বলেন, এর আগে সংখ্যায় কম এমন ধর্মীয় সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে, মাজার, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিভিন্ন ব্যক্তির ওপর আক্রমণ হয়েছে। অভ্যুত্থানের ১০ মাস অতিবাহিত হলেও এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকায় আমরা দেখতে পাইনি। বরং বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপস্থিতি থাকলেও নিষ্ক্রিয় দেখা গেছে। সাকি বলেন, অপরাধীদের বিচার হবে আইনী প্রক্রিয়ায়। এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানের বছরপূর্তিকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

25 Jun 25 1NOJOR.COM

‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না: জোনায়েদ সাকি

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই-সংগ্রাম করেছি। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার খাস মেহেরবানীতে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি ফিরে পেলাম। এজন্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আরো বলেন, একটি গণতান্ত্রিক দলের উপর পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম চালিয়েছিল, আমাদের অধিকারগুলো কীভাবে কেড়ে নিয়েছিল সব ইতিহাস দেশবাসীর জানা আছে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

25 Jun 25 1NOJOR.COM

মহান আল্লাহ তায়ালার খাস মেহেরবানীতে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি ফিরে পেলাম: গোলাম পরওয়ার

মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১২ জন রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের কক্সবাজারের উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠানো হয়। এর আগে আটক ৪ বাংলাদেশি নাগরিককে থানা পুলিশ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে। এ নিয়ে ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল।

25 Jun 25 1NOJOR.COM

মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১২ জন রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

চীনে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বেইজিংয়ে মঙ্গলবার বেলা ১১টায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে এই বৈঠক হয়। এর আগে সকালে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির প্রতিনিধিদলের।

25 Jun 25 1NOJOR.COM

চীনে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে দেশটির কমিউনিস্ট পার্টি-সিপিসির প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের ফলে গাজায় অন্তত ৩ লাখ ৭৭ হাজার মানুষ, বেশিরভাগ শিশু, নিখোঁজ হয়েছে বলে হার্ভার্ড ডেটাভার্সের প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ও অবরোধের ফলে গাজার জনসংখ্যা ব্যাপকভাবে কমেছে। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকেও কার্যকর ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমালোচিত করা হয়েছে, যেখানে বিপজ্জনক ও নিষিদ্ধ এলাকায় আটকে অনেকেই সাহায্য পাননি। সরকারিভাবে ঘোষিত মৃতের সংখ্যা ৬১ হাজারের অনেক বেশি হতে পারে।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বগা প্রতিমা গ্রামে সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে ১৩ একর বনভূমি উদ্ধার করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের দখলে ছিল। ইউএনও আব্দুল্লাহ আল রনী ও বন কর্মকর্তা মো. আবু সালেহ অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধারকৃত জমিতে শাল, নিম, আমলকি সহ ১১,০০০ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল-থানি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে নিন্দা করেছেন। কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলাটি কাতারের সার্বভৌমত্বের পরিস্কার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর কাতার জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি পাঠিয়েছে এবং দোহায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। কাতার আন্তর্জাতিক আইনের অধীনে যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খলিফি টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। দুই পক্ষ পারস্পরিক মঙ্গল ও সদ্ভাব বজায় রেখে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। কাতার আঞ্চলিক উত্তেজনা হ্রাসে এবং ইরানের সঙ্গে সমঝোতায় গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত।

কাতার সফরে থাকা লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মাঝআকাশে ছিলেন, ঠিক তখনই কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরিস্থিতির জেরে কাতার আকাশসীমা বন্ধ করে দেয়, যার ফলে প্রধানমন্ত্রীকে বাহরাইনে জরুরি অবতরণ করতে হয়। কুয়েত ও বাহরাইনও সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। হতাহতের কোনো খবর নেই। পরে বিমান চলাচল স্বাভাবিক হয় এবং প্রধানমন্ত্রী নিরাপদে কাতার পৌঁছান।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের তরুণদের সক্রিয়তা দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন। ঢাকায় এক কর্মশালায় তিনি বলেন, তরুণেরা রাজপথ থেকে নীতিনির্ধারণ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের প্রশংসা করেন এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে নৈতিক আন্দোলন হিসেবে স্বীকৃতির আহ্বান জানান। চলমান সংস্কারগুলো কমনওয়েলথের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি জানান।

নেদারল্যান্ডসের হেগ-এ ন্যাটো সম্মেলনে ইরান-ইসরাইল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূল চরিত্রে উঠে এসেছেন। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির আহ্বান জানিয়ে সবাইকে চমকে দেন তিনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে এই হামলাকে বৈধ বলে উল্লেখ করেন। সম্মেলন যেন ট্রাম্পের ইচ্ছামতো সাজানো হয়েছে। তিনি সামরিক ব্যয় বাড়ানোর দাবি জোরদার করেন এবং দাবি করেন যে, এই পদক্ষেপের ফলে তিনি নতুন এক পরমাণু হুমকি রোধ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ইরান-ইসরাইল যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, উভয় দেশই শান্তি চেয়েছে এবং পরমাণু স্থাপনা ধ্বংস করাকে তিনি সম্মানজনক মনে করেন। এর আগে তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। স্টারমার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে ইরানকে পরমাণু অস্ত্র ত্যাগ ও আলোচনায় ফেরার আহ্বান জানান। তিনি ন্যাটো নেতাদের ও কাতারের আমিরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।

জাতিসঙ্ঘ ইরানের এভিন কারাগারে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। সোমবার এই হামলায় কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। জাতিসঙ্ঘের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, এটি সামরিক স্থাপনা নয়, তাই এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এভিন কারাগারে বহু রাজনৈতিক বন্দি, মানবাধিকারকর্মী ও সাংবাদিক বন্দি আছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে।

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের সময় মানবাধিকারের সুরক্ষা বাড়াতে সিআরপিসি আইন সংশোধনের খসড়া তৈরি করেছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টার ইয়ুথ ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও জানান, দেওয়ানি আইন, লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী আইন এবং বিয়ের ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়ায় সংস্কার আনা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন সংশোধনেও পরামর্শের ভিত্তিতে ব্যাপক কাজ হয়েছে। এসব পদক্ষেপ কমনওয়েলথের মূল্যবোধ অনুযায়ী আইনের শাসন ও মানব মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

নিয়োগবিধি সংশোধন, স্নাতক ডিগ্রিকে যোগ্যতা হিসেবে স্বীকৃতি ও বেতন স্কেল উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন সারা দেশের স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলাভিত্তিক এই কর্মসূচি পালিত হয়। নেতারা দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ তুলে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তারা বিশ্বাস করেন, দাবিগুলো পূরণ হলে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে।

ঢাকায় এসএমই ফাউন্ডেশন ও আইএফসি আয়োজিত কর্মশালায় এসএমই উদ্যোক্তারা ২০২৩ সালের অস্থাবর সম্পত্তি জামানত আইন বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, স্থাবর সম্পত্তির অভাবে ব্যাংক ঋণ পেতে সমস্যায় পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। যন্ত্রপাতি ও কৃষিপণ্য জামানত হিসেবে গ্রহণের সুযোগ থাকলেও আইনের প্রয়োগ ও ব্যাংকারদের প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ৩২% এবং এ খাতে প্রায় ২.৫ কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে, তাই সহজ ঋণপ্রাপ্তির পথ সুগম করা জরুরি।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে রাশিয়া ইরানের প্রতি স্পষ্ট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সমালোচকদের অভিযোগ করেছেন যে তারা মস্কো-তেহরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়ার ভূমিকা ‘অত্যন্ত মূল্যবান’ বলে অভিহিত করে ধন্যবাদ জানিয়েছেন। দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে এবং সম্পর্ক আরও দৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ (ডাকসু) সংশোধনে রাজনৈতিক ও একাডেমিক দুই ধরনের চ্যালেঞ্জ বিবেচনা করতে হবে যাতে অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। ‘মঙ্গলবারের গপ্পোসপ্পো’ আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ছাত্রনেতা ডাকসু নির্বাচনের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং নেতৃত্ব সংকট মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচন ও সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিএনপি নেতা ইশরাক বলেন, ডিএসসিসির নগরভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নন। তারা পরিকল্পিতভাবে বিএনপির স্লোগান ব্যবহার করে এ হামলা চালিয়েছে; যাতে বিএনপিকে বিতর্কিত করা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। তার দাবি, হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে। ইশরাক বলেন, ডিএসসিসির সেবা কার্যক্রম পুরোদমে চালু হয়েছে দুইদিন ধরে। আরও বলেন, শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যাহত করতেই আজ একটি সুপরিকল্পিত, কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটেছে। নগর ভবনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে নির্মম হামলা চালানোর উদ্দেশ্য ছিল আমাদের আন্দোলনের অগ্রভাগে থাকা পরিচিত নেতাকর্মীদের হত্যা করা। তিনি জানান, এতে তিন জন মুমূর্ষু এবং দশজন আহত হয়েছে।

24 Jun 25 1NOJOR.COM

ডিএসসিসি নগরভবনে হামলাকারীরা বিএনপির কেউ নয়। হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে: ইশরাক হোসেন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে, গুম প্রতিরোধে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হবে। তিনি ঢাকা শহরের একটি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বলেন, এই আইন মানবতাবিরোধী অপরাধ কমাতে সাহায্য করবে। তিনি আরও জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দুর্নীতি, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তরুণদের আন্দোলন। এছাড়াও সরকার ফৌজদারি কার্যবিধি সংস্কারের কাজ করছে এবং খসড়া ইতোমধ্যে প্রস্তুত।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল আগ্রাসন না করলে ইরানও সামরিক পদক্ষেপ নেবে না। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, তিনি বলেছেন ইরান যুদ্ধবিরতি মেনে চলবে, যদি ইসরাইলও তা মেনে চলে। তিনি আরও জানান, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং তেহরান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই জাতীয় স্বার্থ রক্ষা করবে। তার এই মন্তব্য চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দেয় এবং পরিস্থিতি নিরসনে শর্তসাপেক্ষ অঙ্গীকার তুলে ধরে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শুক্রবার ও শনিবার খোলা থাকবে এবং নাগরিক সেবা স্বাভাবিকভাবে প্রদান করবে। নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোও চালু থাকবে। ইশরাকপন্থী কর্মীদের আন্দোলনের কারণে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সেবা বন্ধ ছিল। ১৫ জুন থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হলে কিছু বিভাগ তালাবদ্ধ ছিল। সোমবার থেকে তালা খুলে সেবা কার্যক্রম আবার শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ডিএসসিসি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

ইউবিএস অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১,০০০-এর বেশি নতুন মিলিয়নেয়ার তৈরি হয়েছে, যা বছরজুড়ে ৩৭৯,০০০-এ পৌঁছেছে—২০২৩ সালের তুলনায় ১.৫% বৃদ্ধি। চীন ৬.৩ মিলিয়ন মিলিয়নেয়ারের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকলেও, তুরস্কে সবচেয়ে বেশি (৮.৪%) শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০২৫-এর শুরুর বাজার অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সম্পদ স্থিতিশীল রয়েছে, যা ওয়াল স্ট্রিট ও শক্তিশালী ডলারের কারণে। বিশ্বব্যাপী প্রায় ৬০ মিলিয়ন মিলিয়নেয়ার ২২৬ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক।

বাংলাদেশ ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয়, যার ফলে এটি দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তির অংশ হলো। এই উদ্যোগ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা সহ ৫৭টি আন্তঃসীমান্ত নদীর যৌথ ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে, যা পানি নিরাপত্তা, পরিবেশগত স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনভেনশনটি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য আইনি কাঠামো প্রদান করে। বাংলাদেশ ২০১২ সাল থেকে এই কনভেনশনের সাথে যুক্ত এবং ২০২৬ সালের জাতিসংঘ পানি সম্মেলনের পূর্বে পূর্ণ সমর্থন পাবে।

কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশী কর্মী নিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি কসোভোর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীর ভর্তির জন্য স্কলারশিপ চালুর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত কসোভোর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সহায়তার প্রশংসা করেন এবং গ্রামীণ কসোভোর ভূমিকা তুলে ধরেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও পোশাক, ওষুধ, চামড়া খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়ী ও বণিকসমিতির সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও, বাংলাদেশে বর্তমানে তেল দামের কোনো বৃদ্ধি করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছিলেন, বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং শর্তাধীন আমদানি ও দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি রয়েছে। নতুন ১০ বছরের গ্যাস সরবরাহ চুক্তিও সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। দরকার হলে জ্বালানির ভর্তুকি বিপিসির মুনাফা থেকে দেওয়া হবে। সমুদ্র তেল অনুসন্ধানে বিদেশী কোম্পানির অংশগ্রহণ ও চুক্তি সংশোধন নিয়ে আলোচনা চলছে।

এনবিআর জানিয়েছে, রাজস্ব ফাঁকি উদঘাটনের লক্ষে অভিযান চালিয়ে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জানা গেছে, মোট ১৬,৫৭২টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ কোটি টাকা। এরমধ্যে আদায় হয়েছে ৯৯৪ কোটি টাকা। বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

24 Jun 25 1NOJOR.COM

রাজস্ব ফাঁকি উদঘাটনের লক্ষে অভিযান চালিয়ে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ফরিদা আখতার বলেন, বিশ্বব্যাপী মাত্র ০.৪ শতাংশ কার্বন নির্গমনের জন্য বাংলাদেশ ঝুঁকির মুখে রয়েছে। তিনি আন্তর্জাতিক সহায়তা না পাওয়ার কারণে দেশের নিজস্ব সক্ষমতার উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা গুরুত্বারোপ করেন। মিথেন গ্যাস নির্গমন কমানো ও গবেষণা উন্নয়নের ওপর Livestock and Dairy Development Project-এর কর্মশালায় আলোচনা হয়। এফএও ও বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২০২৫ সালের পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হবে এবং ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। এই সিদ্ধান্ত পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে চালু হয়েছে সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার অংশীদারিত্বে। এখন সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল ওয়ালেট ব্যবহার করে এনএফসি প্রযুক্তিসম্পন্ন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিরাপদ ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। ঢাকায় এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি। স্মার্টফোনেই ভ্রমণ, কেনাকাটা ও অন্যান্য পেমেন্ট সম্ভব হবে, যা দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে এক ধাপ এগিয়ে নিল।

গত ২৪ ঘন্টায় একনজরে ২১০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।