বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়: রিজভী
মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মৎস্য সপ্তাহে মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতেও দেশবাসীকে আহ্বান জানালেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে। অনেক তরুণ উদ্যোক্তা মৎস্য চাষে এগিয়ে আসছে। বর্তমানে আমিষের চাহিদা মেটানোতে চাষের মাছের অবদান অনেক বেশি। কিন্তু ইলিশ মাছ দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে দেয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে। ইউনূস বলেন, সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না। আরও বলেন, মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ড্রাস্টি গড়ে তুলতে হবে। এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। সমুদ্র উপকুলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ ও পরিবেশ ধ্বংসের কারণে দেশে সুস্বাস্হ্য নিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য ও ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না: প্রধান উপদেষ্টা
কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের অভিযোগে সম্প্রতি দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, এই অপরাধী চক্রের মূলহোতা বাংলাদেশি নাগরিক ‘ডেলোরা বারকাশ দারাজি’। দূতাবাসের মতে, নামটি বাংলাদেশি নামের ধরনের সঙ্গে অত্যন্ত অস্বাভাবিক হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করার উদ্যোগ নেওয়া হয়। ১৭ আগস্ট দূতাবাসের একজন প্রতিনিধি ওয়াফরা থানায় গিয়ে তদন্ত অফিসের প্রধানের সঙ্গে আলোচনা করেন। কুয়েতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও না। ফলে দূতাবাস ওই প্রতিবেদনের ‘তথ্যগত ভুল এবং পক্ষপাতদুষ্ট কাঠামো’-এর নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এটি কেবল বাংলাদেশি সম্প্রদায়ের সুনাম নষ্ট করে না বরং বিদেশিদের প্রতি ঘৃণা বা ভীতি উসকে দেয়। কুয়েতের দ্য টাইমস পত্রিকা দূতাবাসকে জানিয়েছে, এই প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। তবে, এখন এটি স্পষ্ট হয়েছে, বিষাক্ত মদের ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিলেন না।
কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের ঘটনায় দ্য টাইমসের রিপোর্টে মূলহোতা বাংলাদেশী নাগরিক বলা হলেও এর সাথে বাংলাদেশীদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। পত্রিকা, দূতাবাস ও কুয়েত কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাবেন। এ সময় দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ মামলা করে। এই মামলার রায়ে বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।
সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার ২০১৭ সালের মামলায় দণ্ডিত কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।
ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। ‘ডাকসু ফর চেঞ্জ’ নামের এ প্যানেল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন লড়বেন। ঘোষিত প্যানেলে সদস্য হিসেবে আছেন, রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।
ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে বিন ইয়ামিন মোল্লা এবং জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে।
ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন নূরুল ইসলাম সাদ্দাম। তিনি জানান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাবি শিবিরের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ঢাবি শিবিরের দফতর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমাসহ চার নারী প্রার্থী। পাশাপাশি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়বেন জুলাই যুদ্ধে চোখ হারানো খান জসিম। প্যানেলে আছেন সর্ব মিত্র চাকমা নামে নৃগোষ্ঠীর সদস্যও।
ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ।
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিলো স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ। এর আগে জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের জন্য ইসিকে দেওয়া ট্রাইব্যুনালের রায় বাতিল করেছিলেন আপিল বিভাগ। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে গত বছর সুপ্রিম কোর্টে বরখাস্তরা একটি আপিল এবং চারটি রিভিউ পিটিশন দাখিল করেন।
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
ওয়াকিটকিতে সিএমপি কমিশনারের দেয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। জানা যায়, অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। গত ১২ আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরীর বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন, তদন্ত করে শনাক্ত করা হয়।
ওয়াকিটকিতে সিএমপি কমিশনারের দেয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে ডাকযোগে চিঠি পাঠিয়ে জামায়াত-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার জামায়াতের শ্রমনেতা মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চিঠির খামের প্রেরকের নাম লেখা ছিল ‘মো. কবির মিয়া’, যার ঠিকানা হিসেবে নেছারাবাদের কামারকাঠী গ্রামের নাম উল্লেখ করা হয়। এর আগে জামায়াতের ওলামা নেতা শরিফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম। পুলিশ বলছে, চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে।
নেছারাবাদে ডাকযোগে চিঠি পাঠিয়ে জামায়াত-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়েছে।
কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। মিথানল ব্যবহার করে এই মদ প্রস্তুত ও বিক্রি করা হতো। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই মদ চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কুয়েত। দেশটি জানিয়েছে, আবাসিক ও শিল্প এলাকায় মোট ১০টি অবৈধ ফ্যাক্টরি জব্দ করা হয়ছে। কুয়েতে মুসলিম আইন অনুযায়ী মদ উৎপাদন ও আমদানি নিষিদ্ধ। কুয়েতে ভারতীয় দুতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে প্রায় ৪০ জন ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারণ জানানো হয়নি।
কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। গ্রেপ্তার হওয়া এই মদ চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কুয়েত!
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে’। তিনি বলেন, ‘গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে’। ইসলামী দুনিয়ার সমালোচনা করে আরো বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়’।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে সব ফ্লাইট স্থগিত হয়েছে।
হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথে লেখেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেয়ার আশা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। এমনকি ক্রাইমিয়া উপদ্বীপও ইউক্রেন আর ফিরে পাবে না; এর কারণ এক দশকেরও আগে রাশিয়া সেটি দখল করে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পেও কণ্ঠেও পুতিনের সুর! আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'মঙ্গলবার হোয়াইট হাউজে বড় দিন! একসঙ্গে এতোজন ইউরোপীয় নেতা এর আগে কখনো আসেননি। তাদের আতিথ্য দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।'
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেয়ার আশা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। এমনকি ক্রাইমিয়া উপদ্বীপও ইউক্রেন আর ফিরে পাবে না: ট্রাম্প
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন এবং ২২৬ জন আহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ৬১ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ইসরাইলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।' মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনেরও বেশি আহত হয়েছে।
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন এবং ২২৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। ভারতের এ রাজ্যটিতে বাংলাদেশি নারী উদ্ধারের ঘটনা এটিই প্রথমবার নয়। খাইরতাবাদ, চাদেরঘাট ও বান্দলাগুডার বিভিন্ন যৌনপল্লি থেকে এর আগে একাধিকবার তাদের উদ্ধার করেছে প্রশাসন। শুধু বাংলাদেশ থেকেই নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারীদের এনে এই পেশায় নামানো হচ্ছে। ভারতের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে পাচারের ক্ষেত্রে, পাচারের শিকার নারীরা সীমান্তে এজেন্টদের সাহায্য নিয়ে স্থল বা নৌপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত ও বাংলাদেশে থাকা পাচার চক্রের হোতাদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী। তারা দালাল ও অন্যদের অর্থের ব্যবস্থা করে থাকে। ভুক্তভোগীদের দারিদ্র্যতাকে পুঁজি করে জীবিকার প্রলোভনে নিয়ে আসা হয়। সিএসডব্লিউবির এক গবেষণায় দেখা গেছে, ভারতে বাণিজ্যিক যৌনশোষণের শিকার হওয়া নারীদের মধ্যে ২ দশমিক ৭ শতাংশই বাংলাদেশের নাগরিক।
বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তবে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলতে কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। আজাদ মজুমদার লেখেন, তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছেন। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি।আরও লেখেন, তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধারে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।
শুরু থেকেই অন্তর্বর্তী সরকার অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলতে কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি: আজাদ
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের দখল পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। রোববার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত সেই প্রতিবাদ সমাবেশে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ। এদিন ‘অক্টোবর কাউন্সিল’ নামের সংগঠনের ডাকে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি হাতে নিয়ে জড়ো হয় সব শ্রেণি-পেশার মানুষ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় চলমান অভিযান বন্ধের দাবি জানান তারা। নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এসময় আটক করা হয় অন্তত ৪০ জনকে। জেরুজালেম, হাইফাসহ অন্যান্য শহরেও প্রায় ৩শ’ স্থানে ছড়িয়েছে এই বিক্ষোভের রেশ।
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের দখল পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। রোববার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ।
বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টা জোরদার করছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ১৭ কোটিরও বেশি জনসংখ্যা আসিয়ানকে একটি বৃহৎ বাজার ও আঞ্চলিক শিল্পের জন্য দক্ষ জনশক্তি সরবরাহ করতে পারে। পাশাপাশি অপ্রচলিত অর্থনৈতিক সম্ভাবন, যৌথ সহযোগিতা ও প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছে। বারনামাকে ইউনূস বলেন, বিনিয়োগের অনেক অনাবিষ্কৃত খাত রয়েছে, যা মিয়ানমারের সঙ্গে সহজে এগিয়ে নেওয়া সম্ভব। যেমন- আমরা গভীর সমুদ্রে মৎস্য শিকার করি না। অথচ আমাদের সামনে বিশাল সমুদ্র রয়েছে, কাজে লাগানো হয়নি। তাই মিয়ানমারকে সঙ্গে পেলে গভীর সমুদ্রে মৎস্য আহরণে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, গত বছরের ৪ অক্টোবর আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের পর থেকে আমরা আসিয়ানে যোগদানের বিষয়টি নিয়ে কথা বলে আসছি। তিনি অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তবে এ উদ্যোগে কিছু সদস্য রাষ্ট্র আপত্তি তুলতে পারে। এতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না। আমাদের যৌক্তিকতা আছে—আমরা প্রতিবেশী দেশ। যখন আমরা দেখতে পাব আসিয়ানের মধ্যে আমাদের কিছু সমর্থক রয়েছে, তখন এটি সহজ হয়ে যাবে।
আমরা গভীর সমুদ্রে মৎস্য শিকার করি না। অথচ আমাদের সামনে বিশাল সমুদ্র রয়েছে, কাজে লাগানো হয়নি। তাই মিয়ানমারকে সঙ্গে পেলে গভীর সমুদ্রে মৎস্য আহরণে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে: ইউনূস
গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, "ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে। পতিত আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ বাংলাদেশকে গিলে খেয়েছে।" সরকারের সদ্ধিান্ত অনুযায়ী বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল ও রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে ছাড় ও দ্রুত সংস্কার এবং পরবর্তী ধাপে বন্ধ চারটি চিনিকলের দ্রুত সংস্কার কাজ চালুর দাবিতে সমাবেশের আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। এতে যোগ দিয়ে সাকি বলেন, চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ দেশকে গিলে খেয়েছে।
ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে: সাকি
ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হয়। কিন্তু বর্তমানে উপস্থাপনে কোম্পানিগুলোর প্রকৃত তারল্যের চিত্র প্রতিফলিত হচ্ছে না। বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোর বহুমুখী বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এতে তাদের বিনিয়োগ বাড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তারল্যের প্রকৃত চিত্র উপস্থান না করায় কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। এক মাসের চিত্র পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি ফরম্যাট তৈরি করেছে। এ ফরমেট অনুযায়ী ফাইন্যান্স কোম্পানিগুলোকে তারল্যের তথ্য উল্লেখ করতে হবে।
আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে: বাংলাদেশ ব্যাংক
গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যারা সুবিধাজনক অবস্থানে ছিলেন, আর যারা হামলা-মামলা মোকাবিলা করে রাজপথে সক্রিয় ছিলেন তাদের আলাদা মূল্যায়ন করতে হবে। দুর্দিনে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই তারাই আমাদের প্রকৃত কর্মী।
সুবিধাভোগী ও ত্যাগী নেতাকর্মীদের আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। দুর্দিনে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই তারাই আমাদের প্রকৃত কর্মী: হাসান
মামুনুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের পর সবার আশা ছিল দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে। অনেক বিষয়ে ঐকমত্য গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে- এ নিয়ে হয়নি। সংসদ দ্বিকক্ষের হবে— এটাতে ঐকমত্য হয়েছে। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। আশা করি, দ্রুত এ বিষয়ে সমাধান হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, “পিআর ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয়, তবে এটি মূলত একটি ‘বেকার পুনর্বাসন উচ্চকক্ষ’ হয়ে দাঁড়াবে। আমরা তা চাই না। আমরা চাই একটি কার্যকর, সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ।” আরও বলেন, ‘আমরা আশাবাদী, আগামী নির্বাচন ঐকমত্যে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে। তাই আমরা ফ্যাসিবাদবিরোধীদের আহ্বান জানাই— ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাই সচেষ্ট হোন।’ উল্লেখ্য, এদিন খেলাফত মজলিসের নতুনভাবে ৪৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। পূর্ব ঘোষিত ২২৩টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী পরিবর্তনও করেন।
পিআর ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয়, তবে এটি মূলত একটি ‘বেকার পুনর্বাসন উচ্চকক্ষ’ হয়ে দাঁড়াবে। আমরা তা চাই না। আমরা চাই একটি কার্যকর, সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ: মামুনুল
ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তুলে সাতক্ষীরায় স্কুলে ঢুকে সহকারী এক শিক্ষককে মারধর করে বাজারে ঘুরিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় শিক্ষক বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন। শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগে বলেন, রোববার সকাল ১০টার দিকে বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুজ্জামান সবুজসহ নেতাকর্মীরা লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশসহকারে স্থানীয় জনতা নিয়ে স্কুলের অফিসকক্ষে ঢুকে। তারা আমার জামার কলার ধরে মারধর শুরু করে এবং কিছু মানুষ দিয়ে ভিডিও করতে থাকে। একপর্যায়ে আমাকে ধরে জনসম্মুখে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদের মধ্যে নিয়ে আটকে বেধম মারধর করে। স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা আমাকে সেখান থেকে উদ্ধার করে। পরে তারা স্কুলে এসে বলে, আমি আবার এই স্কুলে গেলে আমাকে হত্যা ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেয়। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, তারা শনিবার বন্ধের দিন এক ছাত্রীকে ৩৭ মিনিট শ্রেণিকক্ষে প্রাইভেট পড়িয়েছেন জানিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তুলেন।
ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তুলে সাতক্ষীরায় স্কুলে ঢুকে সহকারী এক শিক্ষককে মারধর করে বাজারে ঘুরিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
সীতাকুণ্ডের ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে করা ফেসবুক পোস্ট আমাদের নজরে এসেছে। সঙ্গে সঙ্গেই গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, পোস্টটিতে দাবি করা হয়েছে যে, এ বিষয়ে আজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কেউ কোনো যোগাযোগ করেনি। আরো বলেন, চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত বিভিন্ন মন্দির উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিগণিত। সীতাকুণ্ড উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ডকে সীতাকুণ্ডবাসী কখনোই সমর্থন করে না। ইউএনও জানান, প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা পরিদর্শন করা হয়েছে এবং সেখানে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি। সনাতন ধর্মাবলম্বী সকলকে আশ্বস্ত করা যাচ্ছে, চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অনুমতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি। এছাড়া ইউএনও অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
সনাতন ধর্মাবলম্বী সকলকে আশ্বস্ত করা যাচ্ছে, চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অনুমতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি: সীতাকুণ্ডের ইউএনও
রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, ট্রেনটি খুলনার দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ট্রেনটি এসে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় রাতের মধ্যেই বগিচ্যুত লাইন উদ্ধার করা সম্ভব হবে এবং সকাল থেকে ট্রেন চলাচলা স্বাভাবিক হবে। আরো জানান, বগিচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেন ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূর্নভবা এক্সপ্রেস ট্রেন দুটি গন্তব্যে যেতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদষ্টো জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করা যাবে না। দেশের মানসম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। মূলত তারাই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছে। তাদের মধ্যে উলে্লখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণির। সে জন্য পাসপোর্ট ও অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একইসঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বা আবহ বিরাজ করে।
সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবশেষে মনোনয়ন চূড়ান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ-সদস্য ডা. রুস্তম আলী ফরাজি। শনিবার তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এ আসনে তিনটি দল থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। একবার করে নির্বাচিত হন বিএনপি, জাতীয় পার্টি, মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সর্বশেষ ডামি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। জানা গেছে, ডা. ফরাজি ১৩টি বাসে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে ওই দলে যোগ দেন। ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, ডা. ফরাজি ২০১৭ সালেই যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়।
মনোনয়ন চূড়ান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ-সদস্য ডা. রুস্তম আলী ফরাজি
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে ইনু শেখ হাসিনাকে বলেছেন, ‘আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।’ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, ‘আমরা রণক্ষেত্রের সাথী।’ পরে ইনু বলেন, ‘ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। কারণ, আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে, তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।’ জবাবে হাসিনা বলেন, ‘কীভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। ইন্টারনেট আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।’ ইনু বলেন, ‘বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনু পরামর্শ দেন, শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, ‘এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে।’
জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে: ইনু
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদ বলেছেন, নিজের গতিতে বিগত এক বছরে বিচারবিভাগের অনেক অর্জন হয়েছে। সম্প্রতি জুডিশিয়াল পদায়ন ও গঠন বিধিমালা প্রথমবারের মতো বিশাল ক্ষমতা দিয়েছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কার্যক্রম অনেক দূর এগিয়েছে। জুলাই মাসে বিডা, ইউএনডিপি ও ইইউ মিলে সুপ্রিম কোর্টের সঙ্গে একটি ডায়লগে আইনজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি পাওয়া গেছে। ফাইনাল ড্রাফট সরকারকে দেওয়া হবে। বাস্তবায়ন করবে সরকার। আরও বলেন, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য পৃথক কোনো বিচারিক ফোরাম নেই। এতে মামলার জট বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত শুধু অর্থ ঋণ আদালতে প্রায় ২৫ হাজারেরও বেশি মামলা অমীমাংসিত রয়েছে। তিনি জানান, আদালত প্রতিষ্ঠার পর বিচারকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে, মিশ্র আইন ব্যবস্থার সুফল কাজে লাগানো হবে এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হবে।
সম্প্রতি জুডিশিয়াল পদায়ন ও গঠন বিধিমালা প্রথমবারের মতো বিশাল ক্ষমতা দিয়েছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কার্যক্রম অনেক দূর এগিয়েছে: প্রধান বিচারপতি
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা লিখেছেন, 'আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।' এর আগে শনিবার কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বলেন, ‘গাজায় খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে, এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা কৃতজ্ঞ।’ রাষ্ট্রদূত তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ মানচিত্রের নিন্দা করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের জনগণ ও সরকার সমর্থন অব্যাহত রাখবে।’ তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের মরদেহ বিএসএফ ও বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুরের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। জানা যায়, মেঘালয়ের খাসি হিলস জেলায় গত ১০ আগস্ট আকরাম সীমান্ত পাড়ি দিয়ে অপহরণের চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ করে স্থানীয় ভারতীয়রা। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে আকরাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, আমি বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সাথে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনা যায়। পরে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ দেশে ফেরানো হয়েছে। এজন্য বিএসএফ, বিজিবি এবং বাংলাদেশ পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আরও বলেন, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। মা শোকে ভেঙে পড়েছেন। তিনি দ্রুত লাশ হস্তান্তরের দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান। পুলিশ বলছে, আইনী প্রক্রিয়া শেষেই লাশ হস্তান্তর করা হবে।
মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের মরদেহ বিএসএফ ও বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ থেকে অর্থপাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টাকে জানান, জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। আরো জানান, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে। এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি। ছয়টির অধিক আন্তর্জাতিক সংস্থা এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে। পাচারের তথ্য গায়েব করেছিল হাসিনা সরকার, উদ্ধারের কাজ চলছে। অপরদিকে, প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে।
বাংলাদেশ থেকে অর্থপাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল: আহসান হাবিব
উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, শনিবার একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে সমালোচনার কথা বলেছি। সেখানে বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য না। অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে। তিনি বলেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে, তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগযোগ- আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। আরও লেখেন, প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এ দেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে কিছু ডাক্তারের ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কি না, তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও তাদের কাছে করছি।
গণমাধ্যমে প্রচার হয়েছে, আমি ঐদিনের অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। জনবান্ধব ডাক্তার ভাই-বোনদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন এবং বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে তিন বছরের জন্য ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেছিলেন এবং এর আগে সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে কাজ করেছেন। মারুফ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে আরও মন্তব্য করতে চাননি। তার পদত্যাগ ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।
আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নারীদের অংশগ্রহণ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ড. মঈন খান। তিনি বলেন, জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই তাদেরকে অন্তত দেড়শর বেশি আসন দেয়া উচিত সংসদে। আরো বলেন, নারী ক্ষমতায়নে সবার মানসিকতা পরিবর্তন করতে হবে। অপরদিকে, অনুষ্ঠানে নারী আসন নিয়ে রোটেশন পদ্ধতির কথা উল্লেখ করেন নুরুল হক নূর। তবে সংসদের মোট আসন সংখ্যা বাড়িয়ে ৪শ তে উন্নীত করে ১শ আসন নারীদের জন্য বরাদ্দের কথা বলেন সাইফুল হক। এ সময়, সংরক্ষিত আসনে নারীদের সীমাবদ্ধ রাখার বিরুদ্ধে একমত হন উপস্থিত রাজনীতিকরা।
জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই তাদেরকে অন্তত দেড়শর বেশি আসন দেয়া উচিত সংসদে: মঈন খান
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছে বেরোবি শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার বেলা ১২টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা। তাদের অভিযোগ, জুলাই বিপ্লবের পরেও বেরোবিতে এখনও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। দফায় দফায় আবেদন এবং আন্দোলন করেও এ বিষয়ে প্রশাসনের কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সে কারণেই আমরণ অনশনে বসেছেন তারা। এ নিয়ে উপাচার্য ড. মো. শওকত আলী জানান, ছাত্র সংসদ আইনটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। এখন এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয় না। ইউজিসি এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়। খুব শীঘ্রই সেটাই হবে। তবে দিনক্ষণ বলা যাচ্ছে না।
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছে বেরোবি শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা!
বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি।’ তিনি বলেন, ‘আমি জামায়াতের বদনাম করছি না। আমি শুধু দুটি জিনিসের তফাত দেখালাম। শুধু নেতা হলেই হবে না, কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?’ এর আগে মঙ্গলবার বলেন, ‘পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে, তাদের নাম–ঠিকানা–ছবিসহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না।’ তবে বিএনপির জেলার নেতারা এই ধরনের বক্তব্য ভালোভাবে নিচ্ছেন না, ১/১১ থেকেই আত্মঘাতী বলছেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি: বিএনপি নেতা আলতাফ
গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তারেক বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক— এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ আরও বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মধ্যমে।
গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি: তারেক
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে যোগ দিচ্ছেন। আলোচনার মূল বিষয়গুলো হলো নিরাপত্তা নিশ্চয়তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখা। আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর উদ্বেগের মধ্যে এই বৈঠক ইউক্রেনের সমর্থন জোরদার এবং ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক সহযোগিতা নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
যাত্রাবাড়ীর আসাদ হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মুখপাত্র জানান, তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।
যাত্রাবাড়ীর আসাদ হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমাদের সময়ে বিগত সরকারের অনেক প্রকল্প কিন্তু কাটছাঁট হয়েছে। সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতুর এ প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে কিছুটা ক্রটি আছে, তাই পুনরায় টেন্ডার আহ্বান করবে। টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে। উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রের্কডিও ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে। উল্লেখ্য, ২০২১ সালে ২৩ নভেম্বর একনেকে ‘হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ উড়াল সেতু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতুর প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে কিছুটা ক্রটি আছে, তাই পুনরায় টেন্ডার আহ্বান করবে। টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে: বিধান রঞ্জন
ইবি শিক্ষকদের বহনকারী একটি মিনিবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার সকালে কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল-এ যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত একজন শিক্ষককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭/৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
ইবি শিক্ষকদের বহনকারী একটি মিনিবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭/৮ জন আহত হয়েছেন।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। তখন বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে ইসিতে। সে অনুযায়ী, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে ইসিতে। ইসির প্রতিবেদন থেকে আরও জানা যায়, এসব দাবি বা আপত্তি আবেদনে ৮৩টি আসনের সীমানা পরিবর্তন করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রকাশিত খসড়ায় ৩৯টি আসনে পরিবর্তন এনেছে ইসি।
সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে ইসিতে। এসব দাবি বা আপত্তি আবেদনে ৮৩টি আসনের সীমানা পরিবর্তন করতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যায় মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে এলাকায় ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেয়া হচ্ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে এলাকায় ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনইসি) ১১টি প্রকল্প অনুমোদন করেছে, যার মোট ব্যয় ৯,৩৬১.৯২ কোটি টাকা। এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প, দুটি সংশোধিত এবং তিনটি সময়সীমা বৃদ্ধিপ্রাপ্ত প্রকল্প রয়েছে। প্রধান প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করছে রংপুরে টেকসই কৃষি, বিদ্যুৎ উপকেন্দ্র আধুনিকীকরণ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল সুবিধা সম্প্রসারণ, সরকারি বহুতল আবাসন, পানির সরবরাহ উন্নয়ন এবং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক। সরকারি অর্থায়ন ৬,৬৭৭ কোটি, ঋণ ২,৪২৮.০৪ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬.৮৯ কোটি টাকা।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুদক। এই প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রমও শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়। সস্প্রতি জানা গেছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল। এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাটও পেয়েছেন সংশ্লিষ্টরা।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুদক। গোয়েন্দা কার্যক্রমও শুরু হয়েছে।
ইসির সাথে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানিয়েছেন, ‘না ভোট’ প্রবর্তনের বিষয়টি বিএনপির কোনো দাবি ছিল না। বরং এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ভিত্তিতে এসেছে। এখন যা করা হচ্ছে তাতে আমাদের কোনো মন্তব্য নেই। নজরুল জানান, মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতেই এই বৈঠক। বিশেষ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কীভাবে হচ্ছে, সে বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে বিএনপি। এছাড়া নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অপরদিকে, প্রবাসী ভোটারদের প্রসঙ্গে সিইসি বিএনপি প্রতিনিধি দলকে জানিয়েছেন, যাদের এনআইডি এবং ই-পাসপোর্ট রয়েছে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। বিএনপির দাবি, সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নজরুল আরো জানান, আসন ভাগাভাগি বিষয়ে এখনো দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।
‘না ভোট’ প্রবর্তনের বিষয়টি বিএনপির কোনো দাবি ছিল না। বরং এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ভিত্তিতে এসেছে। এখন যা করা হচ্ছে তাতে আমাদের কোনো মন্তব্য নেই: নজরুল
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভেদ ও বিতর্ক। মতভেদ না থাকলে সমাজ মৃত সমাজে পরিণত হয়। তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে। এই বিষয়ে সব রাজনৈতিক দলেরই অভিন্ন অবস্থান রয়েছে। তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। যেখানে লেখা থাকবে, যারাই দায়িত্বে আসুক, তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। আরও বলেন, এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না। কোনো সংবাদকর্মী আর উপদেষ্টাদের পেছনে তেলের বোতল নিয়ে হাঁটে না। মুক্ত গণমাধ্যমের কারণে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা হঠাৎ করে হয়নি। বহু আগে থেকেই এ রকম ঘটনা ঘটছিল, কিন্তু প্রচারের নিষেধাজ্ঞার কারণে মানুষ তা জানতে পারত না। এখন মানুষ জানতে পারছে।
গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভেদ ও বিতর্ক। মতভেদ না থাকলে সমাজ মৃত সমাজে পরিণত হয়। তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে: আলাল
জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না। এ সময় বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার ইঙ্গিত দেন। তাহের বলেন, গণতন্ত্র মানে না যারা, তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি জানান। অন্যদিকে, মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি। জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে আরেকটি শেখ হাসিনার জন্ম হবে। আরও বলেন, পিআর পদ্ধতির পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছেন, যা বিভিন্ন জরিপেও উঠে এসেছে। কিছু দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতি ও ইভিএম-কে এক করে বক্তব্য দিচ্ছে।
পিআর ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না: তাহের
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে, যা রাষ্ট্রপতির নির্বাচন, ক্ষমা প্রদানের ও অভিশংসন প্রক্রিয়া নির্ধারণ করছে। সনদে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ কমিশন সদস্য নিযুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ পার্লামেন্টারি ভোটে অভিশংসন সম্ভব হবে। চূড়ান্তকরণের আগে রাজনৈতিক দলগুলোকে ২০ আগস্ট পর্যন্ত মতামত দিতে বলা হয়েছে। খসড়া সনদের সর্বোচ্চ আইনি বৈধতা নির্ধারণ করছে, ব্যাখ্যার বিরোধ আদালতের আপিল বিভাগের সিদ্ধান্তের আওতায় থাকবে।
আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর আটটি নর্ডিক ও বাল্টিক দেশ ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। যৌথ বিবৃতিতে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে ও সুইডেনের নেতারা বলেছেন, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য পরবর্তী পদক্ষেপে সরাসরি ইউক্রেনকে যুক্ত করতে হবে। তারা বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা, অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং ভবিষ্যতের রাশিয়ান আগ্রাসন প্রতিরোধে ইউরোপীয় প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পক্ষ থেকে সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করার অঙ্গীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংঘাত দ্রুত সমাপ্ত করার অবস্থানকে সম্মান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় উচ্চ স্তরের শীর্ষ সম্মেলন শেষ করে ফেরার পর, পুতিন রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলাফল নিয়ে দেখা করেছেন। তিনি এই সফরকে ‘সময়োপযোগী এবং অত্যন্ত কার্যকর’ আখ্যায়িত করেছেন এবং বলেছে, সংকটের মূল কারণগুলো দূর করা দীর্ঘমেয়াদী সমাধানের ভিত্তি হওয়া উচিত।
জন্মাষ্টমীর কারণে একদিন বন্ধ থাকার পর ১৭ আগস্ট রোববার দুপুর ১টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শনিবার সরকারি ছুটির কারণে বন্দর বন্ধ থাকলেও রোববার থেকে কার্যক্রম আবার শুরু হয়ে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ আগস্টের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প ডনবাস ছাড়ের প্রস্তাবসহ শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন বলে জানা গেছে। জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন। ইউরোপীয় নেতারাও আমন্ত্রিত হলেও রাশিয়া এখনও প্রকাশ্যে সম্মতি দেয়নি। আলোচনার লক্ষ্য কিয়েভ ও ইউরোপের জন্য নিরাপত্তা নিশ্চয়তা।
রোববার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এই লঘুচাপটি পশ্চিম-উত্তর, পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানলে গ্রিস থেকে পর্তুগাল পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে—স্পেনে তিনজন এবং পর্তুগালে একজন। হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। স্পেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ১৪টিরও বেশি বড় দাবানল ৩,৯০,০০০ একর জমি পুড়িয়ে দিয়েছে। পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে, মহাসড়ক ও রেলপথ বন্ধ রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ইইউ অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। এদিকে, পর্তুগালে প্রায় ৪ হাজার দমকলকর্মী সাতটি বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে।
৩৩ বছর বয়সী মো. সরোয়ার ভুয়া এনসিপি সমন্বয়ক পরিচয়ে কোটি টাকার সরকারি কাজ ভাগিয়ে নেন এবং কর্মকর্তাদের বদলির জন্য ঘুষ গ্রহণ করেন। তিনি একাধিক পরিচয়ে ভাড়াকৃত লাইসেন্স ব্যবহার করে কাজ করেছেন। স্থানীয়রা জানান, ২০২২ সালে শিক্ষক থাকা অবস্থায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় এবং চাকরি হারান তিনি। ছাত্রনেতারা নিশ্চিত করেছেন, এনসিপির কোনো কেন্দ্রীয় নেতা সরোয়ার নামে নেই। অভিযোগ উঠেছে, তিনি ভুয়া পরিচয়ে মানুষকে হয়রানি করে ব্যক্তিস্বার্থ হাসিল করছেন।
একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে অনশন ভেঙে আনন্দ ও উল্লাস শুরু করেন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া। সেইসাথে, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাসে ফিরবেন। এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে অনশন ভেঙে আনন্দ ও উল্লাস শুরু করেন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা।
ইসরাইল গাজা শহরকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ফিলিস্তিনিদের দক্ষিণে সরানোর পরিকল্পনা করেছে। এ পদক্ষেপ আসে নগরটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার পর। সেনাবাহিনী জানায়, জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো কেরেম শালোম দিয়ে তাঁবু ও আশ্রয় সরবরাহ করবে, যদিও জাতিসংঘ নিশ্চিত করেনি। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ এ পদক্ষেপকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছে। এদিকে জেইতুন ও শুজাইয়ায় ইসরাইলি বিমান ও ট্যাঙ্ক হামলা তীব্রতর হয়েছে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও কথা অনুযায়ী কাজ করে না। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সে পথেই আছে। তিনি জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয় তখন সে বিষয়টি দেখা যাবে। জাফলংয়ের পাথর উত্তোলন নিয়ে তিনি বলেন, আজকে যারা শ্রমিকদের জন্য দুঃখ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন আমরা তাদের দুঃখ প্রকাশ করতে দেখিনি।
ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই: রিজওয়ানা
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। রোববার সকালে হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী। অপরিদকে, অ্যাটর্নি জেনারেলও শুনানির জন্য লম্বা তারিখ চান। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন। গত ৭ আগস্ট খায়রুল হকের দাখিল করা আবেদনটি ১১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের ১৮ নম্বর ক্রমিকে ছিল। ওইদিন খায়রুল হকের আইনজীবী শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উল্লেখ্য, এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও রায় জালিয়াতিসহ তিনটি মামলা রয়েছে।
গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির প্রতিনিধিদল। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও আলাউদ্দীন মোহাম্মদ। বারিধারায় অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনের এ বৈঠকে, নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির প্রতিনিধিদল।
প্রেস উইং জানিয়েছে, ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশা চালককে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আরো বলেছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।
১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশা চালককে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার: প্রেস উইং
ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর জুলাই গণঅভ্যুত্থানের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানা গেছে৷ এর আগে গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ডিএমপি দাবি করেছে, হত্যা মামলা নয়, নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।
ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই। ওই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে অগাস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। রোববার বিকেলে কূটনীতিকদের সংবাদ সম্মেলন হবে। আরো বলেন, ‘একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে: খলিলুর রহমান
প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, অক্টোবরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ৬ষ্ট সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে গুলি লাগা আব্দুস সামাদ, ৭ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মিজান ও ৮ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামী থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও, আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।
অক্টোবরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে: মিজানুল ইসলাম
লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে এ ঘটনা ঘটে। তাকে মারধর করে আর্মির হাতে তুলে দেওয়া হয়। রোববার সকাল সোয়া ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বলেছেন, ড. আসিফ নজরুল ঢালাওভাবে চিকিৎসকদরকে ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়েছেন এবং পেশার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা শুধু অযৌক্তিকই নয়, চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, বিভিন্ন সময়ে তার বিভিন্ন বক্তব্য সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখলেও অনেক সময় তার বক্তব্যের অতিরঞ্জন বিভ্রান্তি ও উদ্বেগেরও জন্ম দেয়। আরো বলেন, দায়িত্বশীল একটি পদে থেকে কতিপয় ব্যক্তির দায় সমগ্র চিকিৎসক সমাজে দেয়াটা অনভিপ্রেত ও নিন্দনীয়। এই সময় এই নেতা চিকিৎসকদের ভূমিকা তুলে ধরে বলেন, চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা সমাধান করা যেতে পারে নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও পারস্পরিক আলোচনার মাধ্যমে। কিন্তু 'দালাল’ আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে অতিরিক্ত পরীক্ষা দেয়া হয় বলে দাবী করে ড. আসিফ নজরুল বিদেশে চিকিৎসা গ্রহণকে রীতিমতো প্রচারণা করলেন। এছাড়া তৎক্ষণাৎ উপস্থিত চিকিৎসকরা প্রতিবাদ না করায় চিকিৎসক সমাজ আজ মর্মাহত বলে জানান। অবিলম্বে উপদেষ্টার বক্তব্যের অসৌজন্যমূলক অংশটুকু প্রত্যাহার ও মর্মাহত চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বলেও জানান।
আসিফ নজরুল ঢালাওভাবে চিকিৎসকদরকে ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়েছেন এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা শুধু অযৌক্তিকই নয়, আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত: রফিকুল
সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ ও লাইনম্যান থাকলেও গাড়ি চলছে না। ধীর অথবা অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাসগুলোকে। চালক ও হেলপারদের দাবি, অতিরিক্ত গাড়ি, দিনচুক্তির ভাড়া ও গেট পাস নামক চাঁদার অর্থ তুলতে রাস্তায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়। এদিকে, ঢাকায় মোট নিবন্ধিত রুট সংখ্যা ১২৮টি। এর একটিতে চলে ভিক্টর পরিবহন। তাদের ১২৯টি গাড়ির নিবন্ধন থাকলেও সড়কে প্রায় আড়াইশোটি গাড়ি চলে। অন্যদিকে, প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোড় কিংবা পল্টনে ৫৫০ টাকা জিপি নামক চাঁদা হিসেবে জমা দিতে হয়। তা মালিক সমিতির কাছে চলে যায়। সাধারণ অঙ্কে প্রতিদিন এক রুটেই এক লাখ ৩৭ হাজার টাকা চাঁদা আদায় হয়। যা বছরে দাঁড়ায় প্রায় পাঁচ কোটি। ঢাকার মোট ৭ হাজার গাড়ির হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা। বাস চালকরা জানান, গেট পাস দিলে সার্জেন্ট বাস আটকালে তারা সহযোগিতা করে। দুর্ঘটনার ঘটলেও তারা মীমাংসা করে দেয়। সংশ্লিষ্ট একজন বলেন, সার্জেন্টদের ৫০০ টাকা, ট্রাফিক ইন্সট্রাক্টরদের এক হাজার ও এডিসিদের তিন হাজার ও ডিসিদের ৪০০০ টাকা করে দিতে হয়। বিপুল অর্থ শ্রমিকদের কল্যাণেই ব্যয় হয় বলে দাবি করে সড়ক পরিবহন মালিক সমিতি।
চালক ও হেলপারদের দাবি, অতিরিক্ত গাড়ি, দিনচুক্তির ভাড়া ও গেট পাস নামক চাঁদার অর্থ তুলতে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়। প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোড় কিংবা পল্টনে ৫৫০ টাকা জিপি নামক চাঁদা হিসেবে জমা দিতে হয়।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, ধানমন্ডি ৩২ এলাকা থেকে শুক্রবার আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীকালে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়। আরও বলেন, যে মামলায় আাসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এই মুখপাত্র কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি। অপপ্রচার চালানো হচ্ছে: ডিএমপি
শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। এনডিটিভি বলছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। তবে এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কেননা ভারতের মাথায় এখন ৫০ শতাংশ শুল্কের বোঝা। আর ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একইসঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল।
শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে, আটকে গেল বাণিজ্য আলোচনা।
ব্যাপক পুলিশি বাধার মুখেও সার্বিয়ায় আরও তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন। শনিবার বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও, সম্প্রতি আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চললেও বুধবার রাতে সংঘর্ষে আহত হয় ২৭ পুলিশ সদস্য ও প্রায় ৮০ জন বেসামরিক নাগরিক। এছাড়াও আটক করা হয় ৪৭ জনকে। এখন বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা।
ব্যাপক পুলিশি বাধার মুখেও সার্বিয়ায় আরও তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন। ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তিনি জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। প্রসঙ্গত, এরইমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় উল্লেখ করা হয়, কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি, কোনও কোনও দল কোনো কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে।
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি: সালাহউদ্দিন
ফরহাদ মজহার বলেন, অভ্যুথানের তরুণ নেতারা এখনো শেখ হাসিনার ভূত বয়ে বেড়াচ্ছে। সংবিধান পরিবর্তন না করে নির্বাচন দিলে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দেশদ্রোহী বলে বিবেচনা করা হতে পারে। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল বিশ্ব ইতিহাসের একটি বিরল ঘটনা, যা একটি ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিয়েছিল। অথচ এর পরের পদক্ষেপ হিসেবে সাংবিধানিক উদ্যোগ দেখা যায়নি। ৮ আগস্ট ফ্যাসিবাদী সংবিধানের অধীন রাষ্ট্র কায়েম হয়ে গেল, কিন্তু তরুণদের মধ্যে কোনো প্রতিরোধের চেতনা দেখা যায়নি। মজহার বলেন, ৬৯’র গণঅভ্যুত্থান আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঢুকিয়ে দিয়েছে, নব্বইয়ের গণঅভ্যুত্থানও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ঢাবিতে এসব নিয়ে কোনো গবেষণা নেই। মজহার বলেন, ‘কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে বা শহীদ মিনারে তরুণরা দাঁড়িয়ে ঘোষণা করেছে—আজ থেকে আমরা দেশে ক্ষমতা গ্রহণ করলাম? এরপরও তরুণদের মধ্যে আত্মসমালোচনা নেই। যদি হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনা সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার নির্বাচন করে, তবে প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী হয়ে ফাঁসির দড়িতে ঝুলবে। কিন্তু ছাত্রনেতাদের মধ্যে এই সামান্য উপলব্ধিও নেই।’ এই সময় ফরহাদ মজহার ঢাবির স্বাধীনতা বিলুপ্ত এবং শিক্ষা ও গবেষণার অধঃপতন নিয়ে সমালোচনা করেন।
যদি হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনা সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার নির্বাচন করে, তবে প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী হয়ে ফাঁসির দড়িতে ঝুলবে: ফরহাদ মজহার
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে আজ বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে। রোববার দুপুরে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’ প্রসঙ্গত, গতকাল শনিবার কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে আজ বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে: তিশা
শনিবার গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। ওসি মো. শাহীন খান জানান, গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে।
গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলো দিনে-রাতে একই চালকে চালায়। এর ফলে প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে।
বাউফল উপজেলায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলো দিনে-রাতে একই চালকে চালায়।
ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রায় গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক্সবার্তায় বলেছে, ‘যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে।’ প্রসঙ্গত, কয়েক দিন আগে মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় গাজায় ইসরাইলি অভিযানে গুরুতর আহত ৩ ফিলিস্তিনি শিশু এবং তার পরিবারের সদস্যদের। ১৬ আগস্ট এই তথ্য উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমের। এরপরই এলো এই সিদ্ধান্ত!
ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রায় গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর ইউক্রেন তা নয়”। এর আগে আলাস্কায় এক বৈঠকে পুতিন ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছেন বলে তথ্য জানিয়েছে রয়টার্স। শুক্রবার বৈঠকের পর ট্রাম্প জেলেনস্কিকে জানান, পুতিন যুদ্ধবিরতি মানতে রাজি আছেন যদি কিয়েভ পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। এ দাবিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে একমত হয়েছেন যে, যুদ্ধ বন্ধে শুধু যুদ্ধবিরতি নয়, বরং সরাসরি একটি শান্তিচুক্তি প্রয়োজন। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে অনিচ্ছুক হওয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হচ্ছে। হত্যাযজ্ঞ থামানোই যুদ্ধ থামানোর মূল শর্ত। তবুও তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, তবে তারা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর ইউক্রেন তা নয়”: ডোনাল্ড ট্রাম্প
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৮৫ জন। এর মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে ১১ জন নতুন মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৮ জন শিশু। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছে। গত ২৭ মে থেকে ইসরাইলি বাহিনী ১ হাজার ৯২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছে।
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহার ও অপুষ্টিতে ১১ জন নিহত হয়েছেন, ত্রাণ নিতে গিয়ে ২৬ জন নিহত হয়েছেন।
বারনামাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মূলত জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী সরকার। চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে। আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তারে সক্ষম মালয়েশিয়া। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশটিকে পাশে চাই।
সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি: ইউনূস
বিএনপি নেতা আমির খসরু বলেছেন, ‘মানুষের মধ্যে অনেক প্রত্যাশা জাগ্রত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন রাখা যাবে না। সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে বিএনপি।’ তিনি বলেন, ‘দেশে সবার ধর্ম থাকবে, সংস্কৃতি থাকবে। সবাই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হতে হবে।’ আরো বলেন, সমাজে যখন কোনো মহামানব জন্মগ্রহণ করেন তখন তিনি সবার মঙ্গলের জন্য কাজ করেন। শ্রীকৃষ্ণ অন্যায় অবিচার থেকে মানব সমাজকে মুক্তি দিতে দ্বাপরযুগে জন্মগ্রহণ করেন। তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। খসরু বলেন, বিশ্বের অনেক দেশে এখন হানাহানি, যুদ্ধ চলছে। সবার সহনশীলতা প্রয়োজন। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলা হয়। কেন বলতে হবে? আমার সংবিধানেতো সব মানুষের সমান অধিকারের কথা বলেছে। তাহলে অসাম্প্রদায়িক কেন বলতে হবে? তাহলে কোনো গলদ আছে এখানে। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং এ হিসেবে সবার অধিকার নিশ্চিত করা যেকোনো সরকারের দায়িত্ব। সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে মনেপ্রাণে ঘৃণা করে।
সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং এ হিসেবে সবার অধিকার নিশ্চিত করা যেকোনো সরকারের দায়িত্ব। সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে মনেপ্রাণে ঘৃণা করে: খসরু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজির নেই। ঘর থেকে বাইরে এসে এদেশের বৃদ্ধ মা-বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে। তাদের পরাজিত করার শক্তি কারো নেই। হাসিনার ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি। সব শেষ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। তিনি বলেন, হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে। আগে লক্ষণ সেন এভাবে পালিয়েছিল। হাসিনার পালিয়ে যাওয়ার পর মন্ত্রী পরিষদের সদস্যরা, বায়তুল মোকাররম মসজিদের খতিব ও ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক বড় বড় নেতা পালিয়েছে।
এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজির নেই। ঘর থেকে বাইরে এসে এদেশের বৃদ্ধ মা-বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে: সাইফুল হক
দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর থেকে। নতুন সূচি অনুযায়ী- মোট ১৮ কর্মদিবস এই টিকা কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে বিদ্যালয়ে অনুপস্থিত বা স্কুলে না যাওয়া শিশুদের। নিবন্ধন ও কার্ড দেওয়ার নিয়ম আগের মতোই বহাল থাকবে। জন্ম নিবন্ধন সনদ ছাড়াও বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়েও অনলাইনে নিবন্ধন করা যাবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে। এক ডোজ ইনজেকটেবল টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।
নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর থেকে।
জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, আপনাদেরকে সঠিক ঈমানি কথাটি বলতে হবে, তাতে কোনো পরোয়ো করা যাবে না। তিনি ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশ্ন করেন-আমরা কি বাংলাদেশকে একটি কল্যাণী রাষ্ট্র হিসেবে দেখতে চাই? সমস্বরে এর ‘হ্যা’ উত্তর আসে। মাসুদ সাঈদী বলেন, আওয়ামী সরকার নানান রকমের দমন নির্যাতনের মাধ্যমে আলেমদের সঠিক কথা বলতে দেয়নি। তবু হকপন্থি সব আলেমকে কথা বলা থেকে বিরত রাখতে পারেনি। ইমামতি কোনো পেশা নয়। এটি একটি দাওয়াতি কাজ। আল্লামা সাঈদী মাহফিল করাকে দাওয়াতি কাজ হিসেবে নিয়েছিলেন। আরো বলেন, ১৯৭১ সালের অপরাধের বিচার মূল উদ্দেশ্য নয়, জামায়াতের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে নেতাদেরকে বিচারের নামে হত্যা করা হয়েছে। যদি জামায়াত নেতারা ’৭১ সালে কোনো অপরাধ করে থাকতেন, তাহলে এতগুলো বছর বিচার করা হয়নি কেন? যদি মেনেও নেই জামায়াত নেতারা অপরাধ করেছিলেন, এই ছয়জনই কি লাখ লাখ মানুষ হত্যা এবং মা-বোনের ইজ্জত লুণ্ঠনের কাজ করেছেন? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই।
১৯৭১ সালের অপরাধের বিচার মূল উদ্দেশ্য নয়, জামায়াত ইসলামীর অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে নেতাদেরকে বিচারের নামে হত্যা করা হয়েছে: মাসুদ সাঈদী
‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখক হিসেবে নাম রয়েছে শেখ মুজিবুর রহমানের, সম্পাদনা করেছিলেন শামসুজ্জামান খান, প্রকাশিত হয় ২০১২ সালের ১৯ জুন। তবে সম্প্রতি গোয়েন্দা তথ্য মারফত জানা গেল, বইটি আসলে সংকলন করেছেন সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। বইটি সংকলনে ১২৩ ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল। তাদের প্রত্যেককে এক কোটি করে টাকা এবং রাজধানীতেও একটি করে ফ্ল্যাট দেওয়া হয়েছিল। আর জাবেদ পাটোয়ারীকে অতিরিক্ত আইজিপি থেকে পদোন্নতি দিয়ে আইজিপি করা হয়েছিল। জাবেদ আইজিপি থাকাকালীন ১৮ সালের রাতের ভোটের সংসদ নির্বাচন হয়। গণঅভ্যুত্থানের পর জাবেদকে রাষ্ট্রদূত থেকে বরখাস্ত করা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকায় শেখ হাসিনা দাবি করেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে। জানা গেছে, বইটির সংকলন নিয়ে নথিপত্র গায়েব করে ফেলা হয়েছে। ফলত তদন্তের দাবি ওঠেছে।
অসমাপ্ত আত্মজীবনীর সংকলক সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, বিনিময়ে পেয়েছেন আইজিপি পদে পদোন্নতি, সহযোগি ১২৩ জন পেয়েছে ১ কোটি করে টাকা ও একটি করে ফ্ল্যাট!
অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে টেলিফোনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিয়ে টেলিফোন কলে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এই নির্দশনা দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দেশনা এখনো তারা পাননি। তবে দুটি মিশন প্রধান জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন। এক কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দশনার ব্যাপারে জানিয়েছেন।”
অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে টেলিফোনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জামায়াত নেতা হেলাল উদ্দিন বলেন, গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। বিচার না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না।’ তিনি বলেন, গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা রোকন সমাবেশ করছি কোনো ভয়-শঙ্কা ও জুলুম ছাড়া। আমাদের আহত ছাত্র ভাইদের ত্যাগ কোনোদিন ভোলার নয়। তারা এখনো দেশের জন্য উৎসর্গ হতে চান। এই মানুষদের চিন্তা ছিল আমরা পুরোনো পদ্ধতিতে থাকব না—দেশে নতুন কিছু হবে। মা-বাবারাও বিচার না পেলে নির্বাচন মেনে নেবেন না। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক খারাপ। আমরা চেয়েছিলাম সরকার স্থানীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুক—এই পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব। ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক, সেই সঙ্গে সংস্কারও করা হোক। এদিকে জুলাই ঘোষণাপত্রও এখনো অসম্পূর্ণ। এটিকে আগে পূর্ণাঙ্গ সনদে রূপ দিতে হবে, যা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। আরো বলেন, দেশে নির্বাচন হবে আর আমরা অংশ নেব না—এটা হতে পারে না। ইসলামপন্থীরা যদি এক হয়ে যায়, তবে কোনো অপশক্তি আমাদের ঠেকাতে পারবে না।
গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। বিচার না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না: হেলাল
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গেল এক বছরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। আলাল বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। যেগুলো দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দেশজুড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে, যেটা সত্য নয়। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে। এসব থেকে বেরিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, যা ঘটনা সেটাই সংবাদ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িয়েও লেখেন। কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায়। আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে।
বিগত আওয়ামী সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে: আলাল
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো দল চায় আর না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। দেশের জনগণও পিআর পদ্ধতি গ্রহণ করবে। তিনি বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে- এমনটা না। আমাদের নেতা অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পরওয়ার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।
কোনো দল চায় আর না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। দেশের জনগণও পিআর পদ্ধতি গ্রহণ করবে: মিয়া গোলাম পরওয়ার
কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে। উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা জানান, ‘ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’ এর আগে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।
ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত: তিশা
ইসলামী আন্দোলনের নেতা ইউনুস আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনি ব্যবস্থার সংস্কার হবে। রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। কিন্তু সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব, পিআর পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরোনো চিত্র আমাদের আশাহত করে। তিনি বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য যে, স্বাধীনতার ৫৪ বছরের প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি, ভোট ডাকাতি, জালিয়াতি ও ভোটকেন্দ্রিক সহিংসতা হয়েছে। ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয়নি এবং দেশ ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রের দিকে গেছে। যার চূড়ান্ত ও নগ্ন রূপ দেখেছি গত ১৫ বছরে। আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যা করতে হয় তাই করব। কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে। কেউ মাস্তানি করতে চাইলে তাকে শায়েস্তা করা হবে। সেজন্য সারা দেশের সব শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে।
সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব, পিআর পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরোনো চিত্র আমাদের আশাহত করে: ইউনুস আহমদ
সিরাজদিখান উপজেলার গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, সরকারি রোডম্যাপ অনুযায়ী বিসিক কেমিক্যাল শিল্প পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপন করতে হবে। প্রজেক্টটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।
গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
বেসরকারি হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রসঙ্গে চিকিৎসকদের নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়েছে ড্যাব। সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আসিফ নজরুলকে মন্তব্য পুনর্বিবেচনা ও জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। ড্যাব নেতারা বলেন, ‘উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকুচিত করতে পারে।’ আরও জানান, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। এই সময় সংগঠনটি চিকিৎসকদের ত্যাগতিতিক্ষার কথা উল্লেখ করে বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে তা তথ্যনির্ভর ও সম্মানজনক হতে হবে। পুরো চিকিৎসক সমাজকে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমান করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং চিকিৎসা পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
বেসরকারি হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রসঙ্গে চিকিৎসকদের নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়েছে ড্যাব।
চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং বলেছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। সম্প্রতি তার নেতৃত্বে চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সংগঠন ও তিস্তাবাসীর সাথে। ১০ বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকা। প্রথম ৫ বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। বাস্তবায়ন হলে দুই কোটি মানুষের দুঃখ ঘুচবে। ভারতের অন্যায্য পানি শাসন রুখে দেওয়া যাবে। জানা গেছে, প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের ৫ জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং
বনানীর ‘৩৬০ ডিগি সিসা লাউঞ্জে’ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১) খুন হয়েছেন, এমন স্বীকার করেছে গ্রেফতার দুই আসামি। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। বাহিনীটি বলছে, রাহাতের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে সিসা লাউঞ্জে আসা যাওয়া এবং লাউঞ্জের ভেতর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে রাহাতকে হত্যা করা হয়েছে। এর আগে শুক্রবার কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। শনিবার গ্রেফতার আ. মালেক মুন্নাকে তিনদিন এবং মাকসুদুর রহমান হামজাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গ্রেফতার মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিমকে (২৭) শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা পাটালি গ্ৰুপের, মোহাম্মদপুরে ব্যাপক অপরাধ রাজ্যের সাথে যুক্ত বলেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।
বনানীর ‘৩৬০ ডিগি সিসা লাউঞ্জে’ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১) খুন হয়েছেন, এমন স্বীকার করেছে গ্রেফতার দুই আসামি।
ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকার গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়। ধানমন্ডি থানায় এ মামলা করা হয় গত ২ এপ্রিল। গ্রেপ্তার হওয়ার আগে আজিজুর বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।”
ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়লেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শনিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে হেলিকপ্টারটি কক্সবাজার ত্যাগ করে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, শনিবার দুপুর থেকে সংস্কৃতি উপদেষ্টার পেটব্যথা অনুভব হলে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছেন। পরে পরিবারের সীদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজার এসেছেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে মঙ্গলবার কক্সবাজার ত্যাগ করার কথা ছিল।
কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়লেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক খাতে বেপরোয়া লুটপাট হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শিথিলতা ও নীতি সহায়তা বিশেষ ভূমিকা রেখেছে। ব্যাংক দখল করে নজিরবিহীনভাবে জনগণের টাকা আত্মসাতেও সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। লুটের টাকা বিদেশে পাচার করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক ছিল একেবারেই চুপ। এসব অপকর্মের নেপথ্যে ছিলেন তিন গভর্নর-ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার। লুটের কারণে দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রের অর্থনীতি সুরক্ষার সর্বশেষ অস্ত্র ‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকা’ দেওয়া হয়েছে কয়েকটি ব্যাংককে। এই ছাপানো টাকাও পাচার হয়েছে। ফলে সাবেক তিন গভর্নরকে আইনের সামনে দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুদক, সিআইডি এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে। বাদ যাচ্ছেন না তাদের সহযোগীরাও। তদন্ত চলছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বিএফআইইউ-এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। তদন্তে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলো হলো-ঋণ জালিয়াতি, ব্যাংক লুট, ব্যাংক দখল, রিজার্ভ চুরি এবং টাকা ছাপানো।
তিন গভর্নরের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক, সিআইডি এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।