Web Analytics

কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে। উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা জানান, ‘ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’ এর আগে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।

17 Aug 25 1NOJOR.COM

ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত: তিশা

নিউজ সোর্স

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।