Web Analytics

কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। মিথানল ব্যবহার করে এই মদ প্রস্তুত ও বিক্রি করা হতো। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই মদ চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কুয়েত। দেশটি জানিয়েছে, আবাসিক ও শিল্প এলাকায় মোট ১০টি অবৈধ ফ্যাক্টরি জব্দ করা হয়ছে। কুয়েতে মুসলিম আইন অনুযায়ী মদ উৎপাদন ও আমদানি নিষিদ্ধ। কুয়েতে ভারতীয় দুতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে প্রায় ৪০ জন ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারণ জানানো হয়নি।

18 Aug 25 1NOJOR.COM

কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। গ্রেপ্তার হওয়া এই মদ চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কুয়েত!

নিউজ সোর্স

RTV 18 Aug 25

কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যু, চক্রের প্রধান বাংলাদেশি

কুয়েতে অবৈধভাবে তৈরি মদপানে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই মদ চক্রের প্রধানও রয়েছে, যিনি বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।