Web Analytics

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমাদের সময়ে বিগত সরকারের অনেক প্রকল্প কিন্তু কাটছাঁট হয়েছে। সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতুর এ প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে কিছুটা ক্রটি আছে, তাই পুনরায় টেন্ডার আহ্বান করবে। টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে। উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রের্কডিও ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে। উল্লেখ্য, ২০২১ সালে ২৩ নভেম্বর একনেকে ‘হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ উড়াল সেতু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।

17 Aug 25 1NOJOR.COM

সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতুর প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে কিছুটা ক্রটি আছে, তাই পুনরায় টেন্ডার আহ্বান করবে। টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে: বিধান রঞ্জন

নিউজ সোর্স

সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসেতু প্রকল্পে পুনরায় টেন্ডার: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমাদের সময়ে বিগত সরকারের অনেক প্রকল্প কিন্তু কাটছাঁট হয়েছে। সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতুর এ প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে কিছুটা ক্রটি আছে তাই পুনরায় টেন্ডার আহ্বান করবে। যেহেতু এই প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।