Web Analytics

গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় বা সমর্থনে দেশে মবোক্রেসি চলছে। জুলাই গণঅভ্যুত্থানের পরের এক বছরে হাসিনার সরকারকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ‘অনেক শ্রমজীবী মানুষের রক্তের বদলে ফ্যাসিবাদের পতন হয়েছে। অথচ গণঅভ্যুত্থানের পর প্রথম বিনাবিচারে হত্যা করা হয়েছে শ্রমিককে। যৌথবাহিনী গত ২ সেপ্টেম্বর শ্রমিক মো. হাবিব ইসলামকে হত্যা করেছে। আমরা গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে শ্রমিক হত্যার এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আরো বলেছে, আমরা দেখেছি রংপুরে তারাগঞ্জে দুইজন ভ্যানচালক রুপলাল দাস ও প্রদীপ দাসকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রংপুরের গঙ্গাছড়ায় ধর্ম অবমাননার মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর হামলা, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে, অথচ পুলিশ হামলাকারীকে না ধরে ফেসবুকের একজন নিছক পোস্টদাতাকে গ্রেফতার করে মব হামলার প্রতি প্রত্যক্ষ সমর্থন দিয়েছে। ঢাকায় মুক্তিযুদ্ধ নিয়ে এক আলোচনা সভায় মব সন্ত্রাস চালানো হয়েছে, পরে পুলিশ সন্ত্রাসীদের না ধরে সেই সভার আলোচক মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিকসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে ও পরে সন্ত্রাস বিরোধী মামলায় তাদের কারাগারে পাঠিয়েছে। এছাড়া আরো ঘটনা উল্লেখ করা হয়। উল্লেখ্য, এই প্লাটফর্মে সিরাজুল ইসলাম, আনু মুহাম্মদ, সলিমুল্লাহ খান রয়েছেন।

04 Sep 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় বা সমর্থনে দেশে মবোক্রেসি চলছে। জুলাই গণঅভ্যুত্থানের পরের এক বছরে হাসিনার সরকারকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার: গণতান্ত্রিক অধিকার কমিটি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি। উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্যোগ নেয়ার সুযোগ নেই। আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আরো জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনি মন্তব্য করা অনুমান নির্ভর হবে। উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।

04 Sep 25 1NOJOR.COM

তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি: পররাষ্ট্র উপদেষ্টা

রাশেদ খান বলেন, হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার খবরের কোনো সত্যতা নেই। তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে। ঢামেক হাসপাতালে রাশেদ বলেন, নুরুল হক নুরের নাক দিয়ে এখনো জমাট রক্ত বের হচ্ছে। তার মস্তিষ্কেও আঘাত রয়েছে। নুরের শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে আগামী সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেয়া হতে পারে। এদিকে গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

04 Sep 25 1NOJOR.COM

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার খবরের কোনো সত্যতা নেই। তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে: রাশেদ

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ভূতের পা যেমন পেছনে যায় তেমনি নির্বাচন কমিশনও পেছনের দিকে হাঁটছে। নির্বাচনে জামানতের টাকা ও খরচের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই নির্বাচনকে ধনীদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এর জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিলো তারা নীতিহীন রাজনীতি করেছে। তিনি বলেন, বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষেরা মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে তা বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা। যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া যায় নি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী, পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বার বার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিলো গণতন্ত্র ও বৈষম্যহীনতা। আজ গণতন্ত্র হুমকিতে এবং মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে। প্রিন্স বলেন, অনেক কমিশন গঠন হলো কিন্তু তারা বৈষম্য দূর করা নিয়ে কোন আলোচনা করলেন না। এসময় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীকে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান প্রিন্স।

04 Sep 25 1NOJOR.COM

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীকে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান প্রিন্স।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেছেন, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে। যারা ভোট ভন্ডুল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এমন কোনো এজেন্ডা উত্থাপন করা উচিত নয়। রাজনৈতিক প্রতিযোগিতার নামে পতিত স্বৈরাচারের জমিন প্রস্তুত করা হলে হানাহানি, সন্দেহ ও বিভেদ বাড়বে। পরাজিত শক্তি এর সুযোগ নেবে। আরও বলেন, আরপিও সংশোধনের কিছু ধারার প্রস্তাব জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। সরকারকে সোজা রাস্তায় হাটতে হবে।

04 Sep 25 1NOJOR.COM

যারা ভোট ভন্ডুল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: সাইফুল

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে। যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক। তিনি বলেন, একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই। যে সব সংস্কারে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে মত দেন খসরু।

04 Sep 25 1NOJOR.COM

কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে। যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে: খসরু

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। গেল ২৮ আগস্ট সকাল দশটায় ডিআরইউ'তে 'মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সেখানে বিশৃঙ্খলা হলে পরে পুলিশ গিয়ে ১৬ জনকে আটক করে। এর পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

04 Sep 25 1NOJOR.COM

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়েছে। প্রেস উইং জানিয়েছে, সভায় বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

04 Sep 25 1NOJOR.COM

আইসিটি আইনের সংশোধনীসহ উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার। জুলিয়াসের ব্যালট নম্বর ছিল ২৬। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সাথে জড়িত থাকার অভিযোগ জমা হয়। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাদ দেয়া হয়। গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। সেই নোটিশের জবাব না পাওয়ায় এই রিট করা হয়েছে।

04 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

প্রেস সচিব শফিকুল আলম জানান, মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনীতে এমন বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি আইনের সংশোধনী আনা হয়। শফিকুল জানান, অধ্যাদেশটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনে সেকশন ৯ (১) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে, তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে বিবেচিত হবেন।

04 Sep 25 1NOJOR.COM

মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইসিটি আইনের সংশোধনীতে এমন বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে। সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ। তারেক রহমান খালাস পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন ফারুক।

04 Sep 25 1NOJOR.COM

নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ: ফারুক

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এপিএইচআর। বৃহস্পতিবার ঢাকায় এই আহ্বান জানায় আসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি। এ সময়, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, রোহিঙ্গা সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়। বিষয়টি আসিয়ানের পরবর্তী সভায় তুলে ধরা হবে। এই সংকট আসিয়ান-সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে সংস্থাটি জানায়, দ্রুতই রোহিঙ্গা সংকট উত্তরণ না হলে আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা কমিয়ে দেয়ায় আসন্ন খাদ্য সংকট সমাধানে দ্রুত আসিয়ানকে একটি মানবিক তহবিল গঠনের অনুরোধও জানায় তারা

04 Sep 25 1NOJOR.COM

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এপিএইচআর।

টিআই’র আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কমেছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও তদন্তাধীন। ভ্যালেরিয়াঁ বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টিআইবি ও টিআই কাজ করছে। আরও বলেন, মব ভায়েলেন্সের বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে মব ভায়োলেন্স। দুর্নীতি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর হামলা, হুমকি ও হয়রানি বাড়লে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে ব‍্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়ায় অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। কিছুটা নিয়ন্ত্রনে এলেও অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি।

04 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কমেছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও তদন্তাধীন: ফ্রাঁসোয়া

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। বৃহস্পতিবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় এই চিঠি পাঠায় দুদক। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে দুদকের অভিযোগপত্রে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেন। বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক।

04 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে দুদক।

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না। ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দুদু বলেন, তারেক রহমান যেন দেশে পরিচালনায় না আসতে পারে, সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আরও বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

04 Sep 25 1NOJOR.COM

দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না। ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে: দুদু

এনসিপি নেতা সারজিস আলম লেখেন, রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে। সারজিস লিখেছেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে। এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্যদিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য, ধান্দাবাজ, ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।

04 Sep 25 1NOJOR.COM

রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে: সারজিস

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছে চালক-শ্রমিক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই সৌদিয়া, পূরবী, মারসা ও স্বাধীন পরিবহণের চালক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরী দিচ্ছে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে ৩৬ ঘণ্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন। এদিকে, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লোকাল বাসগুলো ক্লোজডোর সার্ভিস দিচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করছেন যাত্রীরা।

04 Sep 25 1NOJOR.COM

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছে চালক-শ্রমিক।

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদালতে দুদকের আবেদনে বলা হয়, জিএম কাদের ও অন্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। জিএম কাদের ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালানোর জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

04 Sep 25 1NOJOR.COM

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

04 Sep 25 1NOJOR.COM

খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

ডাকসু নির্বাচনের ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভির বারী হামিম বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয়ে বলেছেন, ‌‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, দু-তিনবার দল থেকে এমপিও হয়েছেন, এর আগে তিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন। তিনি ৫ আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন- ৫ আগস্ট কালো শক্তি। এই নেতা বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে। আরো বলেন, ফজলুর মতো লোকেরা ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করছেন, হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানায় যে, তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়।

04 Sep 25 1NOJOR.COM

ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। ফজলুর মতো লোকেরা ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করছেন, হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত: হামিম

২০১৭ সালে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে ভারতের আদানি গ্রুপকে চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য, যা একতরফা ভারতের স্বার্থ রক্ষা করে। পরবর্তী সময়ে হাসিনার প্রতিশ্রুতিতে আরও ৭০০ একর কৃষিজমি অধিগ্রহণ করা হলেও, সেটির কোনো লিখিত চুক্তি ছিল না। বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় ভারত সেখানে জেটি স্থাপন করে এবং ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু ব্যবহার করে তাদের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের পথ তৈরি করে। স্থানীয় কৃষকদের জমি হারানো এবং প্রকল্পে ভারতীয় শ্রমিক ও সরঞ্জামের একতরফা ব্যবহারে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, যা সরকার দমন করে। এছাড়া প্রকল্প এলাকায় বাংলাদেশীদের প্রবেশাধিকার ও কী কাজ হবে সে নিয়ে প্রশ্নেও নিষেধাজ্ঞা ছিল। বিশ্লেষকরা এটিকে বাংলাদেশের ভেতরে ‘একখণ্ড ভারত’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি দেশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতীয়রা এলাকা ছেড়ে যায় এবং বর্তমানে বেজা প্রকল্পটি বাতিলের প্রস্তাব দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে। এছাড়া ভারতের কাছে চিঠি দিলেও জবাব মেলেনি।

04 Sep 25 1NOJOR.COM

ভারতের আদানি গ্রুপকে চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমি বিনামূল্যে বরাদ্দ দেয় হাসিনা, যা কিনা দেশের সার্বভৌমত্ব বিকানো এবং বাংলাদেশের ভিতরে একখণ্ড ভারত!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুদিন পার হলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বুধবার সিন্ডিকেট সভায় হল খুলে দেয়া ও ক্যাম্পাস বন্ধের আদেশ প্রত্যাহারের ব্যাপারে ভার্চুয়াল আলোচনার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনায় যেসব সিদ্ধান্ত এসেছে তা লিখিত আকারে সিন্ডিকেটে উত্থাপন করা হবে। তবে শিক্ষার্থী প্রতিনিধিদের কেউ উপস্থিত না থাকায় সিন্ডিকেট মিটিং আয়োজন সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীরা জানান, আলোচনা করে নতুন কর্মসূচি দিবেন তারা।

04 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুদিন পার হলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকলেও তা অনুষ্ঠিত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় খোলা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ ইসলামপ্রিয়, তাই ইসলামভিত্তিক রাজনীতির বিকল্প নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না। নরসিংদীর রায়পুরায় ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

04 Sep 25 1NOJOR.COM

দেশের মানুষ ইসলামপ্রিয়, তাই ইসলামভিত্তিক রাজনীতির বিকল্প নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না।: রেজাউল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন। শুধু এটুক বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন। সুতরাং, কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।' তিনি বলেন, ‘ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিরে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনক্রমেই দমে যাব না। না মানে- না!’ হাদি বলেন, ‘হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজায়ে দাও খোদা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।’

04 Sep 25 1NOJOR.COM

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে: হাদি

প্রতিবাদ, বিক্ষোভ, বহু ভবনে আগুন, নেতা-মন্ত্রীদের বাড়িতে লুটপাট, আঞ্চলিক পার্লামেন্টে অগ্নিসংযোগ, বিক্ষোভকারীদের মৃত্যু— ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহ ধরে গণঅভ্যুত্থান চলছে। বুধবারও আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে নারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এমপিদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল গত ২৫ আগস্ট। কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় গত ২৮ আগস্ট রাতে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের একপর্যায়ে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার পুলিশপ্রধান ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে থামাতে পারেননি। প্রাবোও আফফানের পরিবারের সঙ্গে দেখাও করেন।‌ জানা গেছে, প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি ১০ কোটি রুপিয়ার বেশি (৬১৫০ ডলার) পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে ৩০ গুণ বেশি। অন্যদিকে ইন্দোনেশিয়ার একটা বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত মানুষকে ক্ষুব্ধ করে তোলে। তারা সেই ক্ষোভের প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যুত্থান ইন্দোনেশিয়ার শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে।

04 Sep 25 1NOJOR.COM

এমপিদের বেতন বাড়ানোর প্রতিবাদে এবং আন্দোলন চলাকালে পুলিশের গাড়িচাপায় একজন খুন হওয়ার পর ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ধাঁচে গণঅভ্যুত্থান ছড়িয়ে পড়েছে।

নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরাইলিরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। এ সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেইসাথে, নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরাইলি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দিদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু।

04 Sep 25 1NOJOR.COM

নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে।

রাবি'র জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা শাহ মখদুম হলের ছাত্রদলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। পাশাপাশি তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে, ২ সেপ্টেম্বর থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলে দাবি করেছিল ওই ছাত্রদল নেতা। পরে তার সাংগঠনিক পদ স্থগিত করে সত্যতা যাচাই করার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শাখা ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, তদন্ত কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে উক্ত কুরুচিপূর্ণ মন্তব্য তিনিই ইচ্ছাকৃতভাবে করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানানো হচ্ছে- প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।

04 Sep 25 1NOJOR.COM

রাবি'র ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা শাহ মখদুম হলের ছাত্রদলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল।

গাজায় ইসরাইলের বোমা হামলায় একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৩ জন। একে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। জানা গেছে, আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করা হচ্ছে। শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি। উত্তর গাজা সিটিতে আল-জারিসি পরিবারের বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনাকে হামাস ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। জাতিসংঘ বলছে, ইসরাইলের গাজা সিটি দখল অভিযান প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২ হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে।

04 Sep 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলের বোমা হামলায় একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো ব্যক্তি—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান—যারা ধর্মীয় নিপীড়ন বা নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন এবং ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে প্রবেশ করেছেন, তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন। বৈধ পাসপোর্ট বা নথি নিয়ে যারা এসেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এ নিয়মের বাইরে থাকবেন।’ বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি দুটি উদ্দেশ্য পূরণ করতে চাইছে। প্রথমত অমুসলিম জনগোষ্ঠীকে স্থায়ী ভোটব্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠা করা এবং দ্বিতীয়ত দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার এক সুস্পষ্ট সংকেত দেওয়া। এটি নিছক মানবিকতার নামে বিজেপির রাজনৈতিক খেলা। পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন এবং মতুয়া সমাজে ব্যাপক সাড়া পড়েছে। এতে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপিকে ক্ষমতায় টেনে তুলতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে।

04 Sep 25 1NOJOR.COM

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তরা, যারা ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে থেকে ধর্মীয় নিপীড়ন বা এর আশঙ্কায় ভারতে অবৈধভাবে আছেন; তারা নথি ছাড়াই থাকতে পারবেন: ভারত

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। পৃথক দুটি মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। এর ধারাবাহিকতায় পৃথক আপিল করে রাষ্ট্রপক্ষ।

04 Sep 25 1NOJOR.COM

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তারা জানান, যাত্রাপথে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতালির তথ্যমতে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৪৩ হাজার ৮৬০ জন অনিয়মিত অভিবাসী। এর মধ্যে সর্বাধিক ১৩ হাজার ২৭১ জনই বাংলাদেশি।

04 Sep 25 1NOJOR.COM

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক।

মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও পাশেই পরিবহনটির মালিক পলাশ তালুকদারের বাসায় হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের কোপে তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। বুধবার রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করেছে। পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

04 Sep 25 1NOJOR.COM

মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও পাশেই পরিবহনটির মালিক পলাশ তালুকদারের বাসায় হামলার ঘটনা ঘটেছে।

বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। কারণ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দেশের প্রতিটি সেক্টরের সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আরো বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। ৩১ দফার মধ্যে রয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে। শামা বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

04 Sep 25 1NOJOR.COM

বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না: শামা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা। সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী মহসিন রেজা। এদিকে লতিফ সিদ্দিকী ছাড়া গ্রেফতার ১৫ জনের মধ্যে আরও ছয়জন জামিন আবেদন করলেও তা নাকচ করেছেন আদালত। তারা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইয়ুম।

04 Sep 25 1NOJOR.COM

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ছাত্রীরা তিনটি দাবি উত্থাপন করেন। দাবি তিনটি হলো— ছাত্রদল নেতা আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, তার মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; সাইবার বুলিং সেল গঠন করতে হবে এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাত্রদলের ওই নেতার নাম আনিসুর রহমান মিলন। তিনি শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহ সভাপতির দায়িত্বে আছেন। অভিযোগ ওঠার পর রাতে ওই নেতার পদ সাময়িক স্থগিতের কথা জানিয়েছে ছাত্রদল। এছাড়া ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

04 Sep 25 1NOJOR.COM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম৷ সেই থেকে আমি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এখন দেশে গণতন্ত্র সংকটাপন্ন। স্বাধীনতার পরে দেশ কখনো এমন সংকটে পড়েনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। খালেদা জিয়া স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের প্রতিটি সংকটে খালেদা জিয়া তাদের পাশে থেকেছেন৷ আরো বলেন, আগামী দিনে তারেক রহমান এ দেশে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন। তিনি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ ও খালেদা জিয়া যেসব কাজ করতে গিয়ে সফল হননি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, সেসব কাজ তারেক রহমান সম্পন্ন করবেন। সবশেষে বলেন, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর নিষ্ঠুর মামলার শিকার হতে হয়েছে রূপগঞ্জের অনেক মানুষকে। এসব মামলার শিকার আমাকেও হতে হয়েছে।

04 Sep 25 1NOJOR.COM

১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম: মনির

বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো চক্রান্ত করে সেটি বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে। এ সময় ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।

04 Sep 25 1NOJOR.COM

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো চক্রান্ত করে সেটি বাধাগ্রস্ত করা যাবে না: খোকন

পতিত লীগ সরকার আমলে ব্যাপক তথ্য কারসাজির পরিপ্রেক্ষিতে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ দিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। এদিকে বুধবার বিবিএসে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং টাস্কফোর্সের সদস্যরা। ভোজে অংশ নেওয়ার আগে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, টাস্কফোর্সের প্রতিবেদন আজ জমা দেবে না। তারা আমার কাছেই প্রতিবেদন জমা দেবে। তবে আজ আমি মূলত সবার সঙ্গে লাঞ্চ করতেই এসেছি। এখানে কোনো আলোচনা সভা করা হচ্ছে না। তিনি বলেন, আমি এখনো জানি না প্রতিবেদনে কী আছে। পরে জিল্লুর রহমান বলেন, এমন প্রশ্ন করাটা এখন ঠিক নয়। কেননা আমরা যখন প্রতিবেদন জমা দেব সেখানেই সব থাকবে। পরিকল্পনা উপদেষ্টা সুবিধাজনক সময় তারিখ দিলে আমরা প্রতিবেদনটি জমা দেব। এর আগে জানানো হয়, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ে টাস্কফোর্স কাজ করছে। তারা যে সুপারিশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আগামী ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দেবে পরিকল্পনা উপদেষ্টার কাছে।

04 Sep 25 1NOJOR.COM

টাস্কফোর্সের প্রতিবেদন আজ জমা দেবে না। তারা আমার কাছেই প্রতিবেদন জমা দেবে। তবে আজ আমি মূলত সবার সঙ্গে লাঞ্চ করতেই এসেছি: পরিকল্পনা উপদেষ্টা

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। দেশকে লুণ্ঠনের বাজারে পরিণত করা এবং সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে। তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য নানা ধরনের চক্রান্ত চলছে। নুরসহ জাতীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে দুদু বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আরো বলেন, নুরকে পেটানো অত্যন্ত মর্মান্তিক ও ভয়ংকর ঘটনা। যারা এ হামলায় জড়িত, তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। হামলাকারীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। দুদু বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম চালিয়েছে। জাতীয় পার্টি তা সমর্থন করেছে আর ১৪ দল এখন গোপনে রয়েছে। তিনি লীগের লুটপাটের বর্ণনা করে বলেন, আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভারত গণতন্ত্র হত্যা ও লুণ্ঠনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রেখেছে। বাংলাদেশে গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যায় উৎসাহিত করা হয়েছে। বন্ধুসুলভ ছদ্মবেশে ভারত শত্রুর ভূমিকা পালন করেছে। হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয়।

04 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভারত গণতন্ত্র হত্যা ও লুণ্ঠনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রেখেছে। হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয়: শামসুজ্জামান

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব। মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল; কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।

04 Sep 25 1NOJOR.COM

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল; কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে: মঈন

এক বিক্ষোভ সমাবেশে শিবিরের নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে, ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায়, তাহলে ছাত্রসমাজ তাদেরও বাংলাছাড়া করবে। এর আগে বিকালে মতিঝিল শাপলা চত্বর থেকে বায়তুল মোকাররম উত্তর ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। সমাবেশে সিবগাতুল্লাহ সিবগা বলেন, মাত্র এক বছরের মাথায় আমরা দেখলাম, ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে এই কাজগুলো ছাত্রলীগ করত, এখন ছাত্রদল করছে। ছাত্রশিবিরের প্যানেলে যে চারজন মেয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেককে তারা বিভিন্নভাবে অনলাইনে বুলিং করে মনোবল ধ্বংস করার চেষ্টা করছে। আরও বলেন, আমরা দেখলাম, ছাত্রদল স্লোগান দিচ্ছে—‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর’। আগামী দিনে বাংলাদেশে যদি কেউ হত্যার শিকার হয়, আমরা ধরে নেব, এই হত্যার সঙ্গে তারা জড়িত।' এই নেতা বলেন, আজ আদালতকে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আমরা শুনেছি, কেউ কেউ এই নির্বাচন চায় না। আমরা আপনাদের বলতে চাই, ঢাবি থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে।

04 Sep 25 1NOJOR.COM

নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে, ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায়, তাহলে ছাত্রসমাজ তাদেরও বাংলাছাড়া করবে: শিবির

পল্টন মোড়ে অবরোধ থেকে গণঅধিকার পরিষদের নেতা মো. রাশেদ খান বলেছেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরের ওপর নয়, এটা গণঅভ্যুত্থানের ওপর হামলা। সুতরাং হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়। এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। তিনি বলেন, ‘মেনন, ইনুরা গ্রেফতার হলে জিএম কাদের কেন গ্রেফতার হয় না? কারা কাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে।’ এই নেতা বলেন, 'পরবর্তী কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’-এর ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা বিভাজিত হওয়ার সুযোগে সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখিয়ে মাফ পাবে না। দোষীদের বিচার করতে হবে। তিনি বলেন, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

04 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়। এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে: রাশেদ

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি জানান, তাকে দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে। তিনি নুরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ করেন। এর আগে গত ২৯ আগস্ট রাতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে যৌথ বাহিনী সংবাদ সম্মেলনে হামলা করলে নুর ও রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন।

04 Sep 25 1NOJOR.COM

নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তাকে দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব: ঢামেক হাসপাতালের পরিচালক

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বংশালে গুমের শিকার ৭ পরিবারের স্বাবলম্বিতার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে বিএনপি। বুধবার উদ্বোধন করা হলো এই অনলাইন শপ ও শোরুমের। ‘ফ্যাশন পার্ক’ নামের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে গুম হওয়া পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করবেন। এর উদ্বোধন করেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী এবং ইসহাক সরকার। হুম্মাম বলেন, ‘গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে আমি বলতে চাই, বাংলাদেশের প্রকৃত হিরো তারাই ছিলেন। যারা গুম হয়েছেন, তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার হবেই, ইনশাআল্লাহ।’ এদিকে ইসহাক সরকার বলেন, ‘আমাদের সহকর্মীরা ১২-১৩ বছর ধরে গুমের শিকার। আজও তাদের কোনো খোঁজ মেলেনি। তারেক রহমানের নির্দেশে এই শোরুম দেওয়া হয়েছে, যাতে তাদের পরিবার অন্তত ন্যূনতমভাবে চলতে পারে।’ আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তখন যারা গুমের সঙ্গে জড়িত তাদেরকে জনগণের সামনে এনে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে বিচারের আওতায় আনতে হবে।’

04 Sep 25 1NOJOR.COM

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বংশালে গুমের শিকার ৭ পরিবারের স্বাবলম্বিতার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে বিএনপি।

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’-এমন ঘোষণা দেওয়া চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে খায়ের বলেন, এখনো আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। একই প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়।

04 Sep 25 1NOJOR.COM

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’-এমন ঘোষণা দেওয়া চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খায়েরকে বহিষ্কার করা হয়েছে।

‘সাদাপাথর’ থেকে পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্টদের দায় খতিয়ে দেখতে ‘প্রকাশ্যে’ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের শেষে প্রতিবেদনে তারা অনুসন্ধানের সুপারিশ করেছেন এবং কমিশন এ বিষয়ে পর্যালোচনা করার পর অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মহাপরিচালক বলেন, প্রকাশ্য অনুসন্ধানটি করা হচ্ছে দায়-দায়িত্ব নির্ধারণের জন্য। নথিপত্রের ভিত্তিতে যাদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা করা হবে। এর আগে পাথর লুট নিয়ে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদনে বলা হয়, ওসিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদাপাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অন্যান্য ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠান মিলিয়ে ৫৩ জনের সম্পৃক্ততা পাওয়ার তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে।

04 Sep 25 1NOJOR.COM

‘সাদাপাথর’ থেকে পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্টদের দায় খতিয়ে দেখতে ‘প্রকাশ্যে’ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুদক: দুদকের মহাপরিচালক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক গেজেটে বলা হয়েছে, “এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নাম্বার ‘২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স’ শিরোনাম এবং উপশিরোনাম ‘এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট অ্যান্ট্রিসমূহ এবং উপশিরোনাম ‘বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট অ্যান্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও অ্যান্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।”

04 Sep 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে গেজেট প্রকাশ করেছে সরকার।

গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এরমধ্যে দুটি হত্যা মামলায় হাসিনা, ওবায়দুল কাদের ও এএইচ খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ৯টি মামলার তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর আগে, গত বছর ৫ আগস্ট রাজশাহী মহানগরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সাকিব আনজুম ও আলী রায়হান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি হত্যা মামলায় আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও খায়রুজ্জামান লিটনকে।

04 Sep 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ।

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা একাত্তরে ভুল করেছে তারা এখন তারেক রহমানকে সহ্য করতে পারছে না । নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছে। আর কিছু নতুন প্রজন্ম পিআর পদ্ধতিতে ভোট চায়। কিন্তু বাংলার মানুষ পিআর বুঝে না। তারা শুধু বুঝে সরাসরি ভোট; আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। বিএনপির দলীয় নেতাকর্মীদের সামনে অগ্নিপরীক্ষা জানিয়ে ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন বানচাল করার জন্য হীনচেষ্টা চলছে। এ হীনচেষ্টা রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোন ধরনের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়নে প্রস্ততও থাকতে হবে।

03 Sep 25 1NOJOR.COM

যারা একাত্তরে ভুল করেছে তারা এখন তারেক রহমানকে সহ্য করতে পারছে না । নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছে: ফারুক

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ক্যাম্পাসে, রাজপথে—যেখানেই ছাত্রশিবির গুপ্তরাজনীতি করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, তারা বিগত সাড়ে ১৫ বছর গুপ্তরাজনীতি করেছে, এখনো যদি লজ্জা পায় নারীদের মতো, আমি তাদেরকে আহ্বান জানাই, তারা যেন বোরকা পরিহত হয় এবং চুড়ি পরে এই রাজনীতি করে। ছাত্ররাজনীতি করবে তারাই, যারা সাহসী, বিবেকবান। আরো বলেন, তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ আমরা দেখেছি, সাড়ে ১৫ বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে বেশি ভয় পেয়েছে। তারা সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের পদ–পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। পরিচয় গুপ্ত থাকার কারণে ছাত্রশিবিরের ওই সব নেতার বিরুদ্ধে একটি জিডি পর্যন্তও হয়নি। একই সময় নাছির উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া শিবিরের এক নেতা ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার কারণে আমাদের এক বামপন্থী বোন একটি রিট দায়ের করেছিল শুধু, সে অপরাধে গুপ্তশিবির যেভাবে সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছিল, তার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক নারী কর্মীদেরকে অব্যাহতভাবে গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের সাইবার বুলিং এবং শারীরিকভাবে আঘাতের প্রতিবাদে আমাদের এ মানববন্ধন। এছাড়া তিনি ঢাবি প্রশাসনের ছত্রছায়ায় গুপ্ত রাজনীতি চলছে বলে অভিযোগ করেছেন।

03 Sep 25 1NOJOR.COM

ক্যাম্পাসে, রাজপথে—যেখানেই ছাত্রশিবির গুপ্তরাজনীতি করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে: রাকিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে‌ দলটির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন। পল্টন মোড় দিয়ে যে চারদিকে রাস্তা রয়েছে- তার সবকটি বন্ধ হয়ে গেছে। এর আগে গত ৩০ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। পরে যৌথ বাহিনী নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের উপর হামলা করে।

03 Sep 25 1NOJOR.COM

নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা। জানা গেছে, বুধবার রাতেই তারা বাংলাদেশে অনুপ্রবেশের পরিকল্পনা করেছে। তারা মিয়ানমারের বুথিডং শহর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা নাফ নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়। অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এ ক্ষেত্রে স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশের স্থানীয় দালালরা সহযোগিতা করছে। দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশের প্রস্তুতি। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং যারা বাংলাদেশে যেতে চায় তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত ট্যাক্স আদায় করছে।

03 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা।

বিডা কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটেটিং জোন হিসেবে নয়, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। এ বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন দেন বিডার চেয়ারম্যান। বিডার আগামী চার মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। আশিক চৌধুরী জানান, প্রকল্পটি তিন ধাপে সম্পন্ন হবে। প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২৫ লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে দেড়শ’ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। এদিকে প্রধান উপদেষ্টা বিশ্বে যারা বিশেষজ্ঞ আছেন প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি। এ বিষয়ে গবেষণা, ফাইন্ডিংস নেই। ফলে অ্যাকাডেমিয়া গড়ে তুলতে হবে, ওশান ইকোনমি নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে হবে। এর পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের ওপরেও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।

03 Sep 25 1NOJOR.COM

শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে, সেখানে একটা নতুন শহরের জন্ম হবে: ইউনূস

টিআই প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে চুরি হওয়া অর্থের পাচার রোধ করতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, অধিকাংশ সময় আমরা জানি এই অর্থ কোথা থেকে আসছে। তবুও আমরা এটিকে বৈধ অর্থ স্থানান্তর হিসেবে গ্রহণ করি, কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা যায় না। ড. ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনের সময় প্রতি বছর অন্তত ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এসময় আন্তর্জাতিক ব্যাংকিং ও চলমান আর্থিক নিয়মকানুনের তীব্র সমালোচনা করেন তিনি। ফ্রাঁসোয়া এই ইস্যুতে সরকারের প্রচেষ্টার প্রশংসা করে পাচার রোধে আরও কার্যকর ‘আন্তর্জাতিক সহযোগিতা’ এবং শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, কিছু আর্থিক প্রতিষ্ঠানের ‘দ্বৈত মানদণ্ড’ নিন্দনীয়, যারা জেনেশুনেই অবৈধ অর্থ জমা রাখে। তিনি টিআইকে আহ্বান জানান, আরও জোরালো ভূমিকা রাখার পাশাপাশি একটি আন্তর্জাতিক ফোরাম গঠনে সহায়তা করতে।

03 Sep 25 1NOJOR.COM

টিআই প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে চুরি হওয়া অর্থের পাচার রোধ করতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল- তা নিয়েও ভাবতে হবে। ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে তানজীমউদ্দিন বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ১ম বর্ষ থেকেই আজেবাজে কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, না হয় চোরাবালিতে হারিয়ে যেতে হবে।

03 Sep 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে: ইউজিসি চেয়ারম্যান

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন। একই মামলায় গ্রেফতার আরও ছয়জন জামিন আবেদন করছেন। তারা হলেন গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইউম। তাদেরও আইনজীবী কায়েস আহমেদ। তিনি বলেন, শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা লতিফ সিদ্দিকী জামিনের জন্য আদালতে আবেদন করতে বলেছেন। কারাগারে থাকা অবস্থায় তিনি ওকালতনামায় স্বাক্ষর করেন। লতিফ সিদ্দিকীকে গত শুক্রবার ঢাকার আদালতে হাজির করা হয়েছিল। তখন তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে রাজি হননি। আদালতের প্রতি তার আস্থা নেই বলেছিলেন।

03 Sep 25 1NOJOR.COM

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়। আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোন কৃতিত্ব নিতে চায় না। খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না।

03 Sep 25 1NOJOR.COM

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়। আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের: খসরু

বিডার নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন, ৩০ বছর পর মাতারবাড়ী ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চাই। এ সময়ের মাধ্যমে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। তিনি বলেন, আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপে (২০২৫ থেকে ২০৩০, ২০৩০ থেকে ২০৪৫ ও ২০৪৫ থেকে ২০৫৫) এর কার্যক্রম বাস্তবায়িত হবে।

03 Sep 25 1NOJOR.COM

৩০ বছর পর মাতারবাড়ী ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চাই। এ সময়ের মাধ্যমে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে: আশিক

নির্যাতনের মাধ্যমে দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় হাসিনাসহ ৪০ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন তিন সাক্ষী। ওই তিন সাক্ষী হলেন— মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন; ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, পিরোজপুর—১ আসনের এমপি একেএম আউয়ালসহ ৪০ জন। এ নিয়ে আইনজীবী পারভেজ বলেন, ২০০৯ সালে মাহবুবুলকে ডেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করতে বলেন এমপি আউয়াল। তবে রাজি না হওয়ায় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর দীর্ঘ নির্যাতনের একপর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে জড়িয়ে সাঈদীর নামে মিথ্যা মামলা দিতে বাধ্য করেন। অভিযোগকারী বাকি দুই সাক্ষীরও একইভাবে জবানবন্দি নেন প্রসিকিউশন টিম। এর আগে, ২১ আগস্ট সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী সুখরঞ্জন বালি।

03 Sep 25 1NOJOR.COM

নির্যাতনের মাধ্যমে দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় হাসিনাসহ ৪০ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন তিন সাক্ষী।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগে ভোট শুরু নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। তবে মাঝখানে তা সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের পর ভোট শুরুর বিধান হয়েছিল। এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন। আরও বলেন, সাংবাদিকরাসহ অন্যরা ভোটকক্ষের ভেতরে কতক্ষণ থাকবেন তা নির্ধারণের ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেয়া হয়েছে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে মোট খরচের পরিমাণ সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে হতে হবে। এদিকে, কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটসহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

03 Sep 25 1NOJOR.COM

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন: সানাউল্লাহ

বুধবার রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাহরিয়ার মোর্শেদ খান (৫১ বছর)। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তিনি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন -এর সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন। তিনি জানান, তার বড় মেয়ের জামাই তার সাথে একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আরো জানান, ব্যক্তিজীবনে চার মেয়ের বাবা হলেও শুধু সংগ্রামের কারণে এতদূর এসে পৌঁছেছেন। তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

03 Sep 25 1NOJOR.COM

রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাহরিয়ার মোর্শেদ খান (৫১ বছর)।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপল্লক্ষ্যে এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস। বুধবার সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয় র‍্যালিটি। মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নং রোড ঘুরে সাত মসজিদ রোড, শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয় জশনে জুলুস। এ বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন তিনি। উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

03 Sep 25 1NOJOR.COM

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপল্লক্ষ্যে এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে এসেছেন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে। তার সঙ্গে ছিলেন আরও দুজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি। বিমানবন্দর থেকে সরাসরি তারা নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে পৌঁছেন। পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’। হাসপাতালে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার নানা দিক ঘুরে দেখেন সাবেক রাষ্ট্রদূত।
বর্তমানে পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তার একটি গোপন বৈঠক হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বৈঠকের সত্যতা মেলেনি।

03 Sep 25 1NOJOR.COM

সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পিটার ডি হাস কক্সবাজারে এসেছেন।

দোহারে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়। তিনি পথসভায় অংশ নিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। অপরদিকে, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উসকানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। পরে অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

03 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

অবরোধ উঠিয়ে নিয়েছেন কুড়িলে বেতন-ভাতার দাবিতে অবরোধ করা ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর পৌনে চারটা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে, এদিন দুপুর ১১টার পর সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি ছিল— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

03 Sep 25 1NOJOR.COM

অবরোধ উঠিয়ে নিয়েছেন কুড়িলে বেতন-ভাতার দাবিতে অবরোধ করা ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা।

জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন, তারা যদি কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে মোট চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে। সেই প্রক্রিয়ায় কিছু সংশোধনীর দরকার ছিল। সেটি করা হয়েছে। আরও বলেন, প্রধান উপদেষ্টা বেশ কিছু ফোর্সের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পদগুলো সৃজন করা হয়েছে। সচিব বলেন, ডিসি নিয়োগ নিয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। বিগত তিন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো রিটার্নিং কর্মকর্তা বা ডিসি এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।

03 Sep 25 1NOJOR.COM

নির্বাচনকে সামনে রেখে মোট চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে: জনপ্রশাসনের সিনিয়র সচিব

মঙ্গলবার রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ফলাফল স্থগিত করা হয়েছে। নেতাকর্মীরা জানান, বিকালে সুষ্ঠুভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোটগণনা। ভোট গণনার একপর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে। এসময় ভোট দেওয়া কিছু ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যান কয়েকজন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, কে বা কারা ওই ঘটনা ঘটায় তা তিনি বলতে পারবেন না। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

03 Sep 25 1NOJOR.COM

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, এর আগে, গত ২৫ জুলাই ২০২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা এক মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আরও জানানো হয়েছে, সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি চালায়। এক মাসের টানা অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

03 Sep 25 1NOJOR.COM

রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ষড়যন্ত্রে আদালতকে ব্যবহার করা হয়। আমাদের আদালতটা কোনোভাবে স্বাধীন না। দেখবেন যে, আমাদের যে প্রধান বিচারপতি থাকেন, তার ওপর একজনের হাত, একজনের কথা এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’ তিনি বলেন, ‘আমি যতদুর জানি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তাদের বিগত দিনের কর্মকাণ্ডসহ তাদেরকে যদি বিচার করেন, তাহলে দেখবেন যে ডাকসু নির্বাচনে সৈকতের যে আহ্বান সেটা যোগসাযোগ তাদের সঙ্গে আছে। আরও বলেন, ‘ডাকসু বাংলাদেশে নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত। ডাকসু নির্বাচন নির্ভর করে জাতীয় রাজনীতির ওপর। জাতীয় নির্বাচন নির্ভর করবে ডাকসু নির্বাচন কেমন হচ্ছে তার ওপর। আপনি দেখবেন যে ডাকসু নির্বাচনে কখন ক্ষমতাসীন প্যানেল জিততে পারেনি।’ আরও বলেন, ‘আমরা মনে করি ডাকসু নির্বাচন বানচাল করা বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বরং সব দল নির্বিশেষে ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে হতে পারে, যারা জাতীয় নির্বাচন চাচ্ছেন, তাদের আরো বেশি প্রয়োজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করা। তারাই যদি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন, তবে সেটা তাদের রাজনৈতিক ভবিষতের জন্য একরকমের হুমকি হয়ে দাঁড়াবে।’ এই নেত্রী বলেন, ‘সৈকত সাহেব বলেছেন, ডাকসু নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা আমাদের রাজনৈতিক ইতিহাস দেখি সেখানে নানা সময় আওয়ামী লীগকে রেলগেট করার কাজটা যারা নিজেদের প্রগতিশীল দাবি করেন তাদের যোগসাযোগে হয়। যিনি এই রিট করেছেন, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও আইনজীবীর ব্যাকগ্রাউন্ড দেখেন।’

03 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের রাজনৈতিক ষড়যন্ত্রে আদালতকে ব্যবহার করা হয়। আমাদের আদালতটা কোনোভাবে স্বাধীন না: সামান্তা

পিএসসি’র থানা সহকারী শিক্ষা অফিসার সহকারী পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করে। এর মাধ্যমে পিএসসির মত স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি জানান, টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের এডমিনকে ধরে তার নাম্বার তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সকল তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে এই আসামিই জড়িত। এ সময়, তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

03 Sep 25 1NOJOR.COM

পিএসসি’র থানা সহকারী শিক্ষা অফিসার সহকারী পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।

বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল কিম জং-উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মেলান এবং লাল গালিচায় একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। এটি শেষ ছয় বছরে কিমের মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং-উনের সাথে তার মেয়ে কিম জু-এইকেও অনুষ্ঠানে দেখা গেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। শি জিনপিং ভাষণে বলেন, ‘শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি এসব পথের একটা বেছে নেওয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন যাতে ইতিহাস পুনরাবৃত্তি না হয়।’ এদিকে ট্রাম্প লেখেন, ‘প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং-উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন।’

03 Sep 25 1NOJOR.COM

বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল কিম জং-উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। একইসাথে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরেই ভোটগ্রহণ হবে বলেও আদেশ দেয়া হয়। এদিকে ঢাবি কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেছেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থীতা বাতিল হয়।

03 Sep 25 1NOJOR.COM

শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থীতা বাতিল হয়: শিশির মনির

নেতানিয়াহুর ‘সিদ্ধান্তমূলক পর্যায়ে’ পৌঁছানোর ঘোষণার পর গাজায় হামলা আরও জোরদার হয়েছে। ইসরাইলের দখলদার বাহিনীর আগ্রাসনে মঙ্গলবার সারাদিনে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল গাজা সিটি নিয়ন্ত্রণ নিতে চাইছে। যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। এ কারণে আরও বর্বর হয়ে উঠেছে জায়নিস্ট বাহিনী। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে গিয়ে প্রাণ হারান। যার মধ্যে সাতজন শিশু। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, ‘ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে যেন খাঁচার ভেতরে বন্দি। তারা যতটা সম্ভব বিমান হামলা থেকে বাঁচতে চেষ্টা করছে। কিন্তু যেখানে যাচ্ছে, হামলা তাদের অনুসরণ করছে। খাদ্য ও সাহায্যের অবরোধে তারাও মারা যাচ্ছে, কারণ তারা ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাচ্ছে না।’ এদিকে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১।

03 Sep 25 1NOJOR.COM

ইসরাইলী আগ্রাসনে মঙ্গলবার সারাদিনে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে গিয়ে প্রাণ হারান। যার মধ্যে সাতজন শিশু।

ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ আসে। ফলে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরেই হবে ভোটগ্রহণ, আর কোনও আইনি বাধা রইলো না।

03 Sep 25 1NOJOR.COM

ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। ফলে নির্বাচন যথাসময়েই হবে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের হয়ে মাদক পাচারকারী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা; এতে নিহত হয়েছেন ১১জন। ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ পূর্বে আমরা একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছি। এতে অনেক পরিমাণে মাদক ছিল। এ রকম নৌকা আরও অনেক আসছে। এগুলো ভেনেজুয়েলা থেকে এসেছে।’ ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেন, যাতে ড্রোন থেকে তোলা ফুটেজে একটি দ্রুতগামী নৌকা বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যেতে দেখা যায়। সাধারণত এ ধরনের ছোট আঁকারের নৌকা আটক করা হয়। সেই সাথে ক্রু মেম্বারদের গ্রেফতার করা হয়। কিন্তু এবার আক্রমণ করে পুরো নৌকাটি ধ্বংস করা হয়েছে। যা মূলত ভেনেজুয়েলার সাথে সাম্প্রতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে।

03 Sep 25 1NOJOR.COM

ভেনেজুয়েলা থেকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের হয়ে মাদক পাচারকারী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা; এতে নিহত হয়েছেন ১১জন: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন, বিভিন্ন জায়গায় এ নিয়ে গুজব ছড়িয়েছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন। জবাবে ট্রাম্প বলেন, সত্যি বলছেন? আমি তো এটি দেখিইনি। আমি জানি, গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। তিনি বলেন, আর তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, 'নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে’। ট্রাম্প হেসে বলেন, বাইডেন তো মাসের পর মাস ধরে সামনে থাকতেন না। আপনারা তাকে দেখতেই পেতেন না। অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু একটা হয়েছে। আরও বলেন, আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আর সবাই দেখেছে যে সেটা আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বীর চ্যানেলে ছিল। আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি। ট্রাম্প বলেন, না, আমি খুব সক্রিয় ছিলাম। তারা এটাও জানত যে আমি পোটোম্যাক নদীর কাছে আমার নিজের ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রেসিডেন্ট বলেন, আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া খবর। এটা এতই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।

03 Sep 25 1NOJOR.COM

আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া খবর। এটা এতই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম: ট্রাম্প

সাত দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা রংপুর-ঢাকা সড়কের ট্রাকস্ট্যান্ডের সামনে অবরোধ ও সমাবেশ করেন। এতে অংশ নেন ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া মিছিলটি খামার মোড় নেসকো অফিসের আঞ্চলিক কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে যৌথবাহিনীর বাধার মুখে পড়ে। পরে সেখানেই সড়কে বসে তারা সড়ক অবরোধ করে সমাবেশ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, রংপুর নেসকো অফিসে রোকোনুজ্জামান নামের এক উপসহকারী মব সৃষ্টি করে দায় চাপিয়েছে ডিপ্লোমাদের প্রকৌশলীদের ওপর। একইসঙ্গে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয় সমাবেশ থেকে। তারা জানায়, রংপুর প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এ সময় বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসার দাবিও জানান তারা। পরে জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করে দেন।

03 Sep 25 1NOJOR.COM

সাত দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছেন।

ডাকসু নির্বাচন নিয়ে রিট করায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাবি জানায়, এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

03 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচন নিয়ে রিট করায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী হালিমা খাতুন। জানা যায়, বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানী পরিবহণের একটি বাস থেকে হালিমাকে চলন্ত অবস্থায় ফেলে দেয়। এতে তিনি প্রচন্ড ব্যথা পান এবং পা মচকে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলম বলেন, আজকের যে ঘটনা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সঙ্গে ইতোমধ্যে বাস মালিকের কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হবে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

03 Sep 25 1NOJOR.COM

জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রস্তাবটি পাঠানো হয় মার্কিন সিনেটে। উচ্চকক্ষে পাশ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে। ব্রেন্ট বর্তমানে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর ছিলেন। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ২০২২ সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে, তিনি হিউস্টন এবং নিউ ইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করতেন।

03 Sep 25 1NOJOR.COM

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ বিরল ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য। নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহনকশা ‘খুদি বাড়ি’ প্রকল্প মানবিকতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে বিশ্বকে দেখানো হয়েছে যে স্থাপত্য কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয়, বরং মর্যাদা, স্থিতিশীলতা ও মানব মেধার সৃজনশীল শক্তির প্রতিফলন। ড. ইউনূস স্মরণ করেন, ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। আরও বলেন, ‘এ অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশকে বৈশ্বিক সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের মঞ্চে স্থাপন করা হলো। জনগণের পক্ষ থেকে আমরা আপনার অসাধারণ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’ প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মেরিনা তাবাসসুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

03 Sep 25 1NOJOR.COM

দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ভিপি প্রার্থী আবদুল কাদের। কাদের বলেন, ‘আমরা জানি না, এ রকম একটা মন্তব্য করার পরও কীভাবে এখনো তার ছাত্রত্ব থাকে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি।’ তিনি বলেন, ‘ছাত্রশিবির ৫ অগাস্টের পর থেকে এখনো গুপ্তরাজনীতি করে। এখনো তারা তাদের কমিটিগুলো প্রকাশ করে নাই। তাই কে শিবিরের বা শিবিরের না, সেটা বলা কঠিন। কিন্তু আমরা গতকাল গণধর্ষণের হুমকিদাতার আইডি দেখলাম, সেখানে তার ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সেখানে তাকে শিবির না বলে অস্বীকার করলেও তো বোঝা যায়, সে শিবিরের কি না।’ এদিকে জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ‘যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, সেটি যে মিথ্যা প্রোপাগান্ডা, সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি, যাতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়।’ এছাড়া এজিএস প্রার্থী আশরেফা খাতুন বলেন, ‘আমরা ৫ অগাস্টের পর থেকে দেখতে পাচ্ছি, আমাদের নারীরা বিভিন্ন সামাজিকমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছে। হাসিনা পালায়নের পর আমরা আশা করেছিলাম, নারীদের জন্য একটা সুন্দর সহনশীল ক্যাম্পাস পাব। আশরেফা বলেন, ‘আপনারা নারীদের সেক্সুয়ালি প্রতিরোধ না করে রাজনৈতিকভাবে প্রতিরোধ করুন।’

03 Sep 25 1NOJOR.COM

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ভিপি প্রার্থী আবদুল কাদের।

গাইবান্ধায় হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেয়ার ঘটনায় আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। পরে পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ জমা দেন। এ নিয়ে ওসি শাহীনুল ইসলাম তালুকদার বলেন, লিখিত এজাহার হাতে পেয়েছি। তবে কিছু সংশোধন ও বিয়োজনের জন্য বাদীকে বলা হয়েছে। সেটি হাতে পেলেই মামলা রুজু করা হবে। তবে অভিযুক্ত আইনজীবী রিপন সব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা হলে সেটি আদালতে মোকাবিলা করব। উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে সেনা-পুলিশের যৌথ অভিযানে পলাশ রানা, সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু সাইদ লিটনকে আটক করা হয়। সরকারি ভাতা হ্যাক করে লাখো টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠানো হয়।

03 Sep 25 1NOJOR.COM

গাইবান্ধায় হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেয়ার ঘটনায় আইনজীবী রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাব্বিশের ফেব্রুয়ারিতেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেবে। কিছু লক্ষণ এখনই দেখা যাচ্ছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যারা ভোট দিতে পারেননি তাদের জন্য আগামী নির্বাচনে ভালো অভিজ্ঞতা হবে। আর যারা ভোট দিতে গিয়ে তিক্ততার শিকার হয়েছেন তাদেরকেও ভাল অভিজ্ঞতা দিতে হবে। আগামী নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায়। প্রেস সচিব জানান, দুর্গা পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, অনেকে গণ্ডগোল তৈরির চেষ্টা থাকবে। সবাইকে সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সাথে বৈঠক করেছেন।

03 Sep 25 1NOJOR.COM

ছাব্বিশের ফেব্রুয়ারিতেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেবে: ইউনূস

মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ নিয়ে বাসরি ওথমান জানান, অপ্স বেলাঞ্জা নামে এই অভিযানটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে অভিবাসীদের আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। মোট দুই হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে এক হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় ছিলেন। অভিযানের সময় কয়েকজন অভিবাসী দোকানে লুকানোর চেষ্টা করে এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন। আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন তদন্ত চলছে।

03 Sep 25 1NOJOR.COM

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে৷ মঙ্গলবার রিট পিটিশন নং ৪১৪৬/২০২৫ এর রায় প্রদান করে ‘বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে (BNIP)’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আদেশ দেন হাইকোর্ট। এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দলের নিবন্ধন না দেওয়ায় দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার পিটিশনার হয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশনটি করেন। এ রায়ের ফলে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও একটি বাড়ল।

03 Sep 25 1NOJOR.COM

হাইকোর্টের রায়ে বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে।

বিএনপি নেতা ইশরাক হোসেন নুরুল হক নুরের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এ আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’ আরও লেখেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে- সরকারের পিঠের চামড়া থাকবে না।’

03 Sep 25 1NOJOR.COM

নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এ আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে: ইশরাক

কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটসহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। ইসি সচিব আখতার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখবে। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। সংশোধনীর মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকার ও ইসির মধ্যে মতবিরোধে ইসির চাহিদার প্রাধান্য, তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন ও পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা, নির্দেশনা অমান্যে সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন ও শাস্তি দেবে ইসি। এছাড়া দুইজন প্রার্থী সর্বোচ্চ সমান ভোট পেলে লটারি প্রথা বাদ দিয়ে ফের ভোট, প্রার্থীদের জামানত বাড়িয়ে ৫০ হাজার করা, ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকা, নির্বাচনি ব্যয় তদারকি কমিটি গঠন, দলের নির্বাচনি আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ, প্রতীক বরাদ্দের আগেই মামলার নিষ্পত্তি, হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ প্রদানে মামলাসহ বেশ কিছু প্রস্তাব রয়েছে।

03 Sep 25 1NOJOR.COM

কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটসহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি।

এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের বক্তব্যে শিবির নেতা নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, 'আপনাদের যদি ছাত্রবান্ধব কর্মসূচি না থাকে, তাহলে আমাদের বলুন- আমরা তৈরি করে দেব। ছাত্রদল তাদের সভা-সমাবেশে ছাত্রশিবিরকে নিয়ে বিষোদগার না করে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলুক।' তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আঁতে ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা মারার চেষ্টা করছে। দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। আরো বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে। সাদ্দাম বলেন, ছাত্রদল সেই সংগঠন, যাদের হাতে ২০০২ সালে রোকেয়া হলে নারী শিক্ষার্থী নির্যাতন, শামসুন নাহার হলে নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের সনিকে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণের সাথে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এভাবে কোনো ক্যাম্পাস চলতে পারে না।

03 Sep 25 1NOJOR.COM

ছাত্রদল সেই সংগঠন, যাদের হাতে ২০০২ সালে রোকেয়া হলে নারী শিক্ষার্থী নির্যাতন, শামসুন নাহার হলে নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের সনিকে: নূরুল ইসলাম

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, পিআর কী? এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানে না। পিআর পদ্ধতি মানে আপনি নোয়াখালীতে ভোট দেবেন এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তর বঙ্গের কোনো নেতা। বুলু বলেন, জামায়াতসহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায়। কারণ তারা জনগণের কী হবে সেটা ভাবে না। জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। ১৯৮৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছে। স্বৈরশাসক এরশাদের সঙ্গে নির্বাচন করে স্বাধীনতা বিরোধী জামায়াত পেয়েছিল ৪ সিট। জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানিদের হয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, ওই সময় ৩০ লাখ মানুষে হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জত লুটেছিল। বুলু বলেন, আওয়ামী লীগের কোনো সেক্টর কমান্ডার নেই। শহীদ জিয়া সেক্টর কমান্ডার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই সময় তিনি দেশ উন্নয়নে জিয়ার অবদান বর্ণনা করে বলেন, জামায়াত অবিভক্ত ভারত বর্ষের নেহেরুকে ভোট দিয়ে পাকিস্তানকে ভোট না দিয়ে গান্ধিজি-জিন্নাহসহ প্রগতিশীল নেতাদের নাস্তিক বলেছে। শেখ মুজিবুর রহমান ৪টি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে রাজা হয়ে যান। তার মেয়ে একটি দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরও বলেন, খালেদা জিয়া আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ২৮০ সিট পেয়ে সরকার গঠন করবে।

03 Sep 25 1NOJOR.COM

জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানিদের হয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, ওই সময় ৩০ লাখ মানুষে হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জত লুটেছিল: বুলু

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই। তিনি লেখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে? ফারুকী লেখেন, এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত। এর আগে, সোমবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এ প্রমাণ্যচিত্রটি প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।

03 Sep 25 1NOJOR.COM

আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত: ফারুকী

মঙ্গলবার ৭ টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন-তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যেই হবে। একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে। প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটি দল একেক ধরনের মতামত দিয়েছে, প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন। আরো বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কথা হচ্ছে। এ বিষয়ে কমিশন গণমাধ্যমকে জানাবে।

03 Sep 25 1NOJOR.COM

জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটি দল একেক ধরনের মতামত দিয়েছে, প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন: প্রেস সচিব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে উখিয়ার ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ৮ সদস্যের এই প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন সান্তিয়াগো। প্রতিনিধি দলটি ক্যাম্প ইনচার্জদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত রোহিঙ্গা কনসাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের পাঁচ সদস্য ও নেতৃস্থানীয় রোহিঙ্গা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় রোহিঙ্গা কাউন্সিলের সভাপতি সৈয়দউল্লাহ বলেন, মালয়েশিয়া ও অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল আমাদের আশ্বস্ত করেছে, তারা প্রত্যাবাসনে সহযোগিতা করবে। পরে প্রতিনিধি দলটি ১৮ নাম্বার ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

03 Sep 25 1NOJOR.COM

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল।

নাটোরে ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, হাসপাতালের একজন নার্সের সঙ্গে ডা. আমিরুল ও ব্যক্তিগত সহকারী আসাদের ত্রিমুখী প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরেই ব্যক্তিগত সহকারী আসাদের হাতে খুন হন ডা. আমিরুল। তিনি বলেন, আমিরুল হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক ও প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা যায় ব্যক্তিগত সহকারী আসাদ বোরকা পড়ে ডা. আমিরুলের ঘরের খাটের নিচে অবস্থান নেয়। একপর্যায়ে রাতে ঘুমিয়ে পড়লে ছুরি দিয়ে তাকে হত্যা করে আসাদ। হত্যার পর ভোর ছয়টার দিকে বোরকা পড়ে সে হাসপাতাল থেকে বের হয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসাদ সব স্বীকার করেছে। আসাদ জানায়, ডা. আমিরুল তাকে ও ওই মেয়েকে মারধর করে। একপর্যায়ে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। সেই ক্ষোভের কারণেই ডা. আমিরুলকে হত্যা করা হয়। তবে আমিরুলকে পঙ্গু করার পরিকল্পনা ছিল। আমজাদ বলেছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

03 Sep 25 1NOJOR.COM

হাসপাতালের একজন নার্সের সঙ্গে ডা. আমিরুল ও ব্যক্তিগত সহকারী আসাদের ত্রিমুখী প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের জেরেই ব্যক্তিগত সহকারী আসাদের হাতে খুন হন ডা. আমিরুল।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। দলটির দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার পৌর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

03 Sep 25 1NOJOR.COM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অনুচিত। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং বন্ধ কারখানা চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।

03 Sep 25 1NOJOR.COM

নীলফামারীর শ্রমিক আন্দোলনে সেনাবাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।

বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সভায় সর্বসম্মতভাবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ সর্বমোট ৭২টি বিচারকের পদ, ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং ঢাকা জেলার আরো ৪টিসহ সর্বমোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ, ইতোমধ্যে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ, ইতঃপূর্বে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসমূহে যুগ্ম জেলা জজ পদমর্যাদার মধ্যে বিদ্যমান সৃজিত ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদসহ সর্বমোট ২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ২৩২টি পদসমূহের বিপরীতে অবিলম্বে বিচারিক পদের সহায়ক জনবল সৃজন এবং অফিস সরঞ্জামাদি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

03 Sep 25 1NOJOR.COM

মঙ্গলবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টে এক সভায় বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকায় দিয়ে বলে তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। যদি আপনাদের কারো ওপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন। ফখরুল বলেন, ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর আগে শেখ হাসিনার হাতে সব কিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি। মহাসচিব বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনগুলো বা কোথাও গণ্ডগোল করা যাবে না।’ আর অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

03 Sep 25 1NOJOR.COM

ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর আগে শেখ হাসিনার হাতে সব কিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি: ফখরুল

ডাকসু নির্বাচনের বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিট ইস্যুতে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির বিষয় তদন্তে ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হককে। সদস্য হিসেবে রয়েছেন ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেয় ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন।

03 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিট ইস্যুতে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির বিষয় তদন্তে ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সুচিকিৎসার জন্য জিওপি সভাপতি নুরুল হক নুরকে বিদেশে পাঠানোর তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। সাক্ষাতে নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। এদিকে প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

03 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ, সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।