নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল- তা নিয়েও ভাবতে হবে।