Web Analytics

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তারা জানান, যাত্রাপথে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতালির তথ্যমতে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৪৩ হাজার ৮৬০ জন অনিয়মিত অভিবাসী। এর মধ্যে সর্বাধিক ১৩ হাজার ২৭১ জনই বাংলাদেশি।

04 Sep 25 1NOJOR.COM

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক।

নিউজ সোর্স

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।