Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ছাত্রীরা তিনটি দাবি উত্থাপন করেন। দাবি তিনটি হলো— ছাত্রদল নেতা আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, তার মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; সাইবার বুলিং সেল গঠন করতে হবে এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাত্রদলের ওই নেতার নাম আনিসুর রহমান মিলন। তিনি শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহ সভাপতির দায়িত্বে আছেন। অভিযোগ ওঠার পর রাতে ওই নেতার পদ সাময়িক স্থগিতের কথা জানিয়েছে ছাত্রদল। এছাড়া ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

04 Sep 25 1NOJOR.COM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

নিউজ সোর্স

রাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রদল নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা এক ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের ছাত্রীরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।